এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ১৪ মার্চ ২০১৭ ০৯:৫৯375900
  • পাই, থ্যান্কু। কিন্তু যিনি চেয়েছেন তাঁর পুরো সিরিজ চাই।
  • pi | ১৪ মার্চ ২০১৭ ০৯:৫৫375899


  • EAN নাম দিয়ে পেয়ে যাবেন।
  • S | ১৪ মার্চ ২০১৭ ০৯:৪৯375898
  • কই এই লিন্কগুলোতে তো এখানে আকাশ নীল নেই।
  • S | ১৪ মার্চ ২০১৭ ০৯:৪৪375896
  • আচ্ছা একটা অনুরোধ ছিলো।

    "এখানে আকাশ নীল" বলে একটি বাংলা সিরিয়াল হতো। সেটি পাওয়া যাবে নেটে? বা অন্য কোনোভাবে?
  • Ekak | ১৪ মার্চ ২০১৭ ০৮:০৯375894
  • ওরকম স্থান -কাল নিরপেক্ষ লজিক সিস্টেম বলে কিছু হয় কি ? বিজ্ঞান ও তো একটা এপিস্টেমলজি ছাড়া কিছু নয়। কাজেই সেও পাওয়ার স্ট্রাকচারের অধীন। আর পাওয়ার স্ট্রাকচার ভয়াল ভয়ঙ্কর কুম্ভীর পিতৃতন্ত্র দ্বারা করাপ্টেড হাজার হাজার বছর ধরে। তুমি কি তাহলে এই হেজিমনি কে অস্বীকার করছো ? :)

    আমি কিন্তু একটাও নিজের কথা বলছি না। জেন্ডার থিওরি যেভাবে ব্যাখ্যা করে সেভাবেই লাইন ধরে টুকছি বেসিক্যালি :) "সবকিছু " পিতৃতন্ত্র দিয়ে এনক্লোস্ড না হলে কেন সেই সেই ডেটা পয়েন্ট এনক্লোস্ড নয় ( অবসসই এখানে সোশিও বায়োলজিক্যাল পয়েন্ট গুলোই আসবে, কোয়ান্টাম তত্ব নিয়ে নারী -পুরুষে ঝগড়া হচ্ছেনা, হচ্ছে সোশিও-বায়োলজি ফিল্ডে ) সেরকম কিছু স্যাম্পল দিতে পারো ? "মানলাম না " তো বললে। এবার হেজিমোনিকে আইডার অস্বীকার করো অর পার্টিকুলার ক্ষেত্রে কেন মানলেনা, একটু বলো।
  • sinfaut | ১৪ মার্চ ২০১৭ ০৮:০৯375895
  • "স্ট্যাটিস্টিক্স ধরেই যেহেতু গ্রামের চাষীর বৌ এর চেয়ে ক্লাস এইট ফেল সর্পন্চ একটু বেশি সেই জ্ঞানের সোর্স আহরণ করেছে তাহলে সে বেটার ডিসিশন মেকার, না কী ?"
    স্ট্যাটিস্টিকালি 'সম্ভাবনা' বেশি তো যদি ধরে নিই ক্লাস এইটে ডিসিশন মেকিং ক্যাপ্যা তৈরী হয়। কিন্তু স্টাটিস্টিকাল বলে এমন ডিটারমিনিস্টিক হচ্ছ কী করে? ঃ-) ঃ-)
    আবার ডিসিশন মেকিং পাওয়ার তো একটা ইনহেরিটেড ক্ষমতা যেটা পুরুষ নারী পার্থক্য করে এমন তো প্রমাণ পাই নাই। তাই এটার মিনিং খুজে পাচ্ছিনা।

    এবার কাজ করবো, পরে পড়ছি।
  • sinfaut | ১৪ মার্চ ২০১৭ ০৭:৫৬375893
  • যাহ্‌, সেকন্ড প্যারার সমালোচনা করবো বলে বাসে চাপলুম তার আগেই সেই প্যারা ধরেই লিখে দিল। ঃ-(

    প্রথমত, সওব কিছু পিতৃতন্ত্র দিয়ে কোরাপ্টেড এমন কথা কে বলে? আমি তো শুনিনি। বলছিলে তো লজিক আর রিজনিং এর কথা সেখানে প্যাট্রি যে কী করে কোরাপ্ট করবে আমি জানিনা। এতো আর বায়োলজি নয় যে ছেলে আর মেয়েরা সাবজেক্টটার স্পেকুলেশনের মধ্যে পড়ে। ইতিহাসও নয়, যে ব্যাখ্যা করবে প্যাট্রির চোখ দিয়ে। আমি তো প্যাট্রির এন্ক্লোজড সিস্টেমে নিমজ্জিত সবাই এটাই মানছিনা।

    তাই যেহেতু সিস্টেমটা মানলাম না, তাই সিস্টেমের মধ্যে থেকে ইলুউশনটাও মানলাম না। যদিও ফর দ্যাট ম্যাতার, মানুষের সব স্পেকুলেশনই তো সেই অর্থে ইলুউশন। ব্রেন ব্রেন নিয়ে ভাবছে, ইউনিভার্স এর ক্ষুদ্র কণা ইউনিভার্স নিয়ে ভাবছে।
  • Ekak | ১৪ মার্চ ২০১৭ ০৭:৩৭375892
  • দাঁড়াও দাঁড়াও, এতো তাড়াহুড়ো করলে হাঁস হারিয়ে যাবে :)

    জ্ঞানের সোর্স আর লজিকের সোর্স দুটো এক ধরছো না আলাদা সেটা বোঝা দরকার। দ্বিতীয়ত, বই-পত্র হার্ড ডিস্ক যেখানেই জ্ঞান থাকুক না কেন সবই ই তো পিতৃতন্ত্র দ্বারা করাপ্টেড, তাই না ? তাই তো বলে সবাই। নাকি এমন কোনো ডিভাইন জ্ঞান আছে যাকে পিতৃতন্ত্র ছুঁতে পারেনি ? তো সবই যদি করাপ্টেড হবে তবে তো গার্বেজ ইন -গার্বেজ আউট। মানে, তুমি ছেলে না মেয়ে না হাঁসজারু কিছুই যায় আসে না, বরং যত জ্ঞান তত গার্বেজ। সেক্ষেত্রে গার্বেজ ইন করা একগুচ্ছ সিস্টেমের মধ্যে "মেয়েদের ব্যাপার ছেলেরা ঠিক করবে ক্যানো " এই প্রশ্নের ভিত্তি কি ? এটার উত্তর দাও। ঐতিহাসিকভাবে যাদের মান্যতা বেশি তারা ঠিক করবে। এখন ছেলেদের আচেহ তাই ঠিক করছে। কাল মেয়েরাও ছেলেদের ব্যাপার ঠিক করে দিতে পারে। কোনো ইয়ার্ডসটিক তো দেখছি না এই গার্বেজ সমুদ্রে।

    আর তোমর কথাতেই যদি মানতে হয় যে, জ্ঞানের সোর্স বাইরে থেকে আসে, তাহলে, একদম স্ট্যাটিস্টিক্স ধরেই যেহেতু গ্রামের চাষীর বৌ এর চেয়ে ক্লাস এইট ফেল সর্পন্চ একটু বেশি সেই জ্ঞানের সোর্স আহরণ করেছে তাহলে সে বেটার ডিসিশন মেকার, না কী ? "পড়ে নেওয়া যায়না " তা তো কেও বলেনি, কিন্তু ভয়ঙ্কর পিতৃতন্ত্রের অত্যাচারে মেয়েরা পড়ার সুযোগ পায়নি -পায়না এটা তো মানো ? বা যা পায় তাও সেই পিতৃতন্ত্রের গার্বেজ। তাহলে, সেই তোমার যুক্তিতেই সেই গার্বেজ ওপর ভিত্তি করে গড়ে ওঠা যে পারসেপশন তাকেই বা "ঠিক" বলি কিকরে ? বা যেহেতু তথ্যগতভাবে মেয়েদের গড়পড়তা আহরিত জ্ঞান কম, তাই তথ্যগতভাবেই ছেলেদের গড়পড়তা আহরিত জ্ঞান বেশি বলে তারা মেয়েদের কর্তব্য ঠিক করে দিতে পারে না কেন ? এই যে একটা ধারণা যে আছি পিতৃতন্ত্রের আহরিত গার্বেজ মধ্যে কিন্তু "কীভাবে যেন এক অজানা উপায়ে " বুঝতে পারছি যে এই গার্বেজ টা গার্বেজ, এটা আদ্যোপান্ত ইউলিসন নয় তার প্রমান কি ? হতেই পারে এটা একদল এপ এর মধ্যে এপ -সুলভ কিছু গার্বেজ পার্সেপশনের লড়াই। যার বাইরে থেকে কোনো মানে নেই। আবার ভেতর থেকে দেখলেও মানে করে কোনো "লাভ" নেই কারণ সকলেই গার্বেজে নিমজ্জিত। কারণ আবার সেই ভয়াল ভয়ঙ্কর সর্বগ্রাসী পিতৃতন্ত্র :)
  • sinfaut | ১৪ মার্চ ২০১৭ ০৭:০৮375891
  • লজিক বা রিজনিং কী ইন্হেরিটেড ট্রেট নাকি? জ্ঞানের সোর্সও তো সোসাল। বাক্যালাপ, লাইব্রেরি, বই, বা ইন্স্টিটুউশন। হাজার বছরের সংঘাত বলতে হাজার বছরের জ্ঞানের ইতিহাস বলা হয় সে তো কোথাও একটা ধরা আছে। সেখান থেকে পড়ে নেওয়া যাবে। পুরুষদের ব্রেইন এককের প্রথম তত্ত্ব মেনে হাজার বছরের জ্ঞানের চাপে ইভলবড হয়ে গেছে এদিকে মেয়েদের ব্রেইন হয়নি এমন তত্ব মানতে গেলে আগে জানতে হবে, লজিক বা রিজনিং এর ক্ষমতা ইন্হেরিতেড হয় কিনা। এবং এটাও মানতে হব্র, ব্রেন এমনি আইসোলেটেড কমিউনিকেট করে যে সোসাল ব্রেন বলে কিছু হয়না, ছেলেরা হুহু করে এগিয়ে যায়, মেয়েরা পিছিয়ে থাকে। দুটোই ঢপ।
  • Atoz | ১৪ মার্চ ২০১৭ ০৭:০০375890
  • কাহিনির জটিলতা বেড়ে গেলে শশধর বাবুর স্টাইলে ফৌত করে দ্যান, ঝামেলা-ব্যক্তিকে সাপে কামড়ে দেয়, খেল খতম। অথবা ঝামেলা-পারসন নিজেই ব্লেডে আর্টারি কেটে দ্যায়, তারপরে কৈশোরে ফুচকা খাওয়ার দৃশ্য স্মৃতিতে দেখতে দেখতে শালপাতা চাটতে চাটতে খেল খতম।
  • Atoz | ১৪ মার্চ ২০১৭ ০৬:৫৫375889
  • যীশুর ভেড়া কিনা! কোলে করে তুলে আনে সব।
  • Ekak | ১৪ মার্চ ২০১৭ ০৬:৫৩375888
  • কিন্তু হাঁস বুড়ির ও তো হাঁস হারায় কোনোদিন। ডেকে ডেকে জল কালো হয়। বাঁশতলার অন্ধকারে খুঁজে বেড়ায়, একে তাকে জিজ্ঞেস করে দেখেছে কিনা। কত দেখেছি এমন। এনাদের কী সেটুকুও হয়না।
  • Atoz | ১৪ মার্চ ২০১৭ ০৬:৪৪375887
  • এক্কেবারে। আগে থেকেই ছক কেটে রাখা সব। যেসব চরিত্র তালেগোলে হরিবোলে জলদা-পার হয়ে যায়, তাদেরও ধরে বেঁধে এনে গোয়ালে ভরেন সন্ধ্যেবেলা গুনতি করে।
  • Ekak | ১৪ মার্চ ২০১৭ ০৬:৪০375886
  • প্রিকনসিভ বড্ডো। মানুষকে পেশা -শ্রেণী ধরে প্রথমেই একটা জামা পরিয়ে দেন তারপর তারা সেইভাবে চলে বলে। চরিত্র গুলোকে কেমন মধ্যবিত্ত মায়ের মতো সামলান।
  • Atoz | ১৪ মার্চ ২০১৭ ০৬:৩৮375885
  • সু ভ য়ের গপ্পোগুলো ভালো সিনেমা হয়ে গেলে জমে। সেদিন "দহন" মূল গল্পটা পড়ছিলাম, শেষে গিয়ে বিরক্তি লাগলো। একটা আশা জাগিয়ে শেষে গিয়ে ক্যামোন একটা দরকচা মেরে গেল। কিন্তু সিনেমাটা কায়্দা করে বানিয়েছে, শেষের আশাভঙ্গটা বোঝা যায় না, কায়দা করে শেষ হয়ে হইল না শেষ রেখেছে।
    ঃ-)
  • Ekak | ১৪ মার্চ ২০১৭ ০৬:১৩375884
  • হ্যাঁ, এমনিতে সুচিত্রার গল্প আমাকে টানেনা। পোস্টার কালারে আঁকেন।
  • Atoz | ১৪ মার্চ ২০১৭ ০৬:০৭375883
  • ঐ যে পারফিউম / সেন্ট বানাতো?
  • Ekak | ১৪ মার্চ ২০১৭ ০৬:০৩375882
  • আমি আবার খাবলে খাবলে "অন্য বসন্ত " দেখলুম খানিক। নায়ক বেশ সেক্সী। মেট্রোসেক্সুয়াল না, ওল্ড স্কুল সেক্সী।
  • S | ১৪ মার্চ ২০১৭ ০৫:৫৮375881
  • পিকে সিনেমাতে সন্জয় দত্ত আমির খানকে বোঝাতে চাইছে যে সে পুরুষ।
    "ইয়ে দেখ মেরা লাইসেন্স। সেক্স - মেল"

    এইবারে আরো ভালো করে বোঝানোর জন্য পুরুষের সমার্থক ইউজ করছেঃ
    "ম্যান, আদমি, হারামি, কামিনা ...."
  • Atoz | ১৪ মার্চ ২০১৭ ০৫:৪৬375880
  • ঐ সিনেমা তে একেবারে সব কেঁচিয়ে দিয়েছে খোঁচা খোঁচা দাড়ি ঘষা প্রসেনজিৎ। গলা বসা মেমসাহেবী উচ্চারণে ওর বৌ খালি ওকে বলেই গ্যালো, "(খোঁচা খোঁচা কুটকুট করা দাড়ি ) ঘোষো না, লাগছে।"ঃ-)
  • i | ১৪ মার্চ ২০১৭ ০৫:৪০375879
  • মৃদুল দাসগুপ্ত নতুন কি আর বললেন? ঘুরিয়ে বলেছেন /সমর্থন করেছেন এর আগে অনেকেই। একটা সিনেমার কথা এক্ষুণি মনে পড়ে গেল। তখন এই নিয়ে অনেককেই বলেছিলাম। কিন্তু খুব বেশি লোকের সেটা মনে হয় নি তাই হই চৈ ও হয় নি।
    সব চরিত্র কাল্পনিক এর কথা বলছি আর কি।
  • Ekak | ১৪ মার্চ ২০১৭ ০৪:১৮375878
  • দাঁত তো হলুদ আমারো। তামাকের দাগ সহজে যায়না। হলুদ দাঁত দেখার জন্যে আয়না যথেষ্ট, স্বস্তিকার দাঁতে আর আলাদা কী থাকবে :)
  • cb | ১৪ মার্চ ২০১৭ ০৩:৩৩375877
  • আরে স্বস্তিকার হলুদ দাঁত দেখুন মন দিয়ে - ঐ হল গিয়ে ফ্যামিলি অ্যালবাম
  • Ekak | ১৪ মার্চ ২০১৭ ০৩:২২375876
  • ধুরধুরধুর বোরিং। সব চরিত্রই বেঁচে আছে আধ ঘন্টা হয়ে গ্যালো !
  • Ekak | ১৪ মার্চ ২০১৭ ০৩:১২375875
  • ফ্যামিলি এলবাম নাম একটা মুভি মাঝখান থেকে দেখছি। বেশ ডিটেইল আর ক্যামেরা। পার্টি দৃশ্যে একটি মেয়ে সিঁড়ি তে মাথা চেপে ঝুম্পু নেশা হয়ে বসে আছে দূর থেকে ধরলো। শ্রাদ্ধের দৃশ্যেও চেয়ারগুলো বেশ ছড়ানো। পাওলি বেশ ভালো। গপ্পো যথারীতি বাংলা সিনেমা যেমন হয় সেই পরিবার -বাল-বাচ্চা -অবৈধ সাপ ব্যাঙ।
  • Ekak | ১৪ মার্চ ২০১৭ ০২:৪৭375874
  • বাহ্ একটা ডেডলক স্যাম্পল পাওয়া গ্যালো। টুকে রাখি ! :)
  • Atoz | ১৪ মার্চ ২০১৭ ০২:৪২375873
  • বৌ দেওয়া বললে আরও বেশি ঝঞ্ঝাট বাঁধতো। ঃ-)
  • Ekak | ১৪ মার্চ ২০১৭ ০২:৩৩375872
  • এই বর দেওয়া কথাটা নিয়ে একদিন ঝঞ্ঝাট বাঁধবে।
  • Atoz | ১৪ মার্চ ২০১৭ ০২:১৫375871
  • হুঁ, ওরা খুব চালাক গায়ক। সরোল গোলগাল জনতার পকেট কেটে নিজেদের পকেট ভরে। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত