এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ১৪ মার্চ ২০১৭ ০১:৫৪375870
  • গান আমার খুবই প্রিয়। বিশেষত শানুদা যখন পা ফাঁক করে দাঁড়িয়ে মাইকটার গলা চিপে হেঁ হেঁ করে সুর দেন। বা হানি সিং যখন চুরি করা বিদেশি সুরে হরিয়ানি অ্যাকসেন্ট মেরে র‌্যাপ করতে করতে বিদেশি স্বল্পবসনা মেয়েদের সাথে ঠারকিপনা করে তখন মেহেফিল পুরো জমে যায়।
  • Atoz | ১৪ মার্চ ২০১৭ ০১:৩৮375869
  • একজন লোক ছিলেন, অল্পবয়সে কবিতা টবিতা প্যানপ্যান ঘ্যানঘ্যান সহ্যই করতে পারতেন না, কোথাও কবিতা বা গান কিছু হতে থাকলে উঠে পালাতেন সেখান থেকে। পরে নাকি স্পিরিটরা অথবা মিউজরা তাঁকে বর দ্যান, তিনি সটান কবি হয়ে যান। ঃ-)
  • Ekak | ১৪ মার্চ ২০১৭ ০০:৫৬375868
  • ভিডিও টা ভালো।

  • haldar | ১৪ মার্চ ২০১৭ ০০:৩৭375867
  • ডিডি ওয়ানে কি এক সরকারী অনুষ্ঠানে অশোক কুমার একটা পদ্য বলেছিলেন, - আপনা কিসমত টুটা ফুটা/ আপনা কিসমত খোটা/ গ্যাডগিল সা`ব`কা কুত্তা দেখো/ কিতনা তাজা মোটা। গ্যাডগিল সাহেব কি একটা মন্ত্রী ছিলেন।
  • Du | ১৪ মার্চ ২০১৭ ০০:৩০375866
  • ঠিক। আমরা চিরটাকাল শিখলাম কুত্তার পেটে ঘি সয়না। কিন্তু ওনার কুকুর মাখন রুটি খেয়ে বেশ ভালই তো থাকলো।
  • dc | ১৪ মার্চ ২০১৭ ০০:২৯375865
  • লোকে কবিতা কেন লেখে সেটা একটা মহাজাগতিক রহস্য।
  • Ekak | ১৪ মার্চ ২০১৭ ০০:১৩375864
  • আর এইসব রবীন্দ্রনাথ -সুকুমার ওসব খান্দানি খামখেয়ালিপনা। ওনাদের বাহ্যিক জীবন নীতিনিষ্ঠ হতেই পারে। সাধারণ মানুষের খামখেয়ালি ব্যক্তিগত জীবনে বিপদ আনে। কেও আপনাকে কোনোদিন তুমুল ট্রাফিক জ্যাম, ঝমঝমকরে বৃষ্টি পড়ছে, সবাই একসঙ্গে হর্ন বাজাচ্ছে ....... তার মধ্যে দুর্বুধ্ধি দিয়েছে, চলো গাড়িটাকে এখানেই ছেড়ে আমরা চুপচাপ পালিয়ে যাই, এবং তারপর বৃষ্টি মাথায় করে ভিজে হাওড়া গিয়ে কী মনে হলো ডাল্টনগঞ্জ যাওয়ার ট্রেনে উঠে বসলেন। ফোন টোন সব অফ। এ হলো সাধারণ মানুষের সাধারণ খামখেয়ালি। এর জন্যে দাম দিতে হয়। কলকাতা ফিরলে বাড়িতে পুলিশ আসে। পরিচিত মহলে হৈ চৈ।

    সবার কী শিলাইদহ থাকে নাকি, না বজরা। সাধারণের খামখেয়ালি আত্মধ্বংসী। তার সঙ্গে ওসব রবীন্দ্রনাথ ফাৎ টেনে লাভ নেই।
  • Atoz | ১৪ মার্চ ২০১৭ ০০:০৬375863
  • নৈপাল টা লিখুন তো আবার। বেশ এগোচ্ছিল।
  • Ekak | ১৪ মার্চ ২০১৭ ০০:০১375862
  • আহা ঘাপলার ইতিহাস লিখতে বসলে আমাকে আবার নৈপাল ধরতে হবে :):) বরং এরকম ঘাপলাবাজ দম্পতির কথাই শুধু বলি। টালিগঞ্জের একটি পশ অঞ্চলে থাকেন বলে পরিচয় দিতেন। সে পুরো জুড়িদার -চুড়িদার :) তো এনাদের সঙ্গে কিছুকাল গাঁজা -গুঁড় সঙ্গ করেছি। তুমুল আরবিট লাইফ। মহিলার ফাটাফাটি গানের গলা আর ভদ্রলোক চমৎকার কথা বলেন আর কাল্পনিক মশারির মতো লিবারেল। শেষ খবর পাই ঝাড়খন্ড পুলিশ ধরেছিলো। কবিতার মতো জীবন। না দেখলে বিশ্বাস যাবেনা :)
  • haaladaar | ১৩ মার্চ ২০১৭ ২৩:৫৩375861
  • হুঁ। অনেকদিন আগে একটা প্রবন্ধ পড়েছিলাম, আজকাল তর্কটা এমন হয়ে যাচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর 'হেঁকে বলে ও ঔ/ ভাত আনো কলিমুদ্দি মিঞা' লিখলে তবে গিয়ে একটা সঠিক বার্তা যেত মানুষের কাছে।
  • haaldaar | ১৩ মার্চ ২০১৭ ২৩:৫০375860
  • সে আছে নানান রকম আর্থিক ঘাপলা।
  • Atoz | ১৩ মার্চ ২০১৭ ২৩:৪৪375859
  • এই তো ঠিক বলেছেন বড়েস।
    নাটোরের বনলতা সেন! আহারে আহারে ! নেকু!!! ক্যানো বরিশালের ক্ষ্যান্তমণি দাসী কী দোষ করলো? অথবা আন্দুলের পুঁটিরাণী কর্মকার?
    ঃ-)
  • Atoz | ১৩ মার্চ ২০১৭ ২৩:৪২375858
  • জালিয়াতির ব্যব্সা? কীরকম জালিয়াতি?
  • S | ১৩ মার্চ ২০১৭ ২৩:৪১375857
  • কবিতা জিনিসটাই জঘণ্য। মানুষকে ন্যাকা বানায়। অতেব ছেলে-মেয়ে-বাকি সমত কবিদের নির্বিশেষে জেলে ভরো আর নামতা শোনাও।

    বণলতা সেন। কেন সেন কেন? মন্ডল নয় কেন? লিখুন তো একটা রোমান্টিক কবিতা পোতিমা রাণী মন্ডলের নামে। দেখবো কত ক্ষ্যামতা। আর দয়া করে বণলতা সেন আসলে পোকিতি, নারীর আরেকটা রুপ ইত্যাদি ঢপ মারতে আসবেন না।
  • haaldaar | ১৩ মার্চ ২০১৭ ২৩:৩০375856
  • 'দিবারাত্র গাঁজা খায় সাধনা ফাধনা কিস্যু করেনা ' - এইটা আমার খুব স্বপ্ন। কিন্তু এইসব করলে রূপবান ভাবা তো দূরের কথা, লোকে মুখদর্শন অবদি করবে না। আবার আমাদের দুই বন্ধু, মানে এখন আর বন্ধুত্ব নেই সঙ্গত কারনেই, একজন স্ত্রী ও একজন পুরুষ, জালিয়াতির ব্যবসা করছে। হোয়াইট কলার এমনিতে, মেয়েটির উজ্জ্বল একাডেমিক ব্যাকগ্রাউন্ডও রয়েছে। তা দুজনেই সমান আউটকাস্ট।

    তবে সে যাই হোক, এইগুলো হয়না আমি বলছিনা। মেয়েদের ওপর চাপ বেশী তো আছেই। কিন্তু আছে মানেই জে সেটার জয়গান করতে হবে তা তো নয়।

    ডিসি :|
  • Atoz | ১৩ মার্চ ২০১৭ ২৩:২৫375855
  • কালিদাস ও।
  • Atoz | ১৩ মার্চ ২০১৭ ২৩:২৪375854
  • কিন্তু রবীন্দ্রনাথ, দান্তে, সুকুমার রায়, সুনীল গঙ্গোপাধ্যায় ইত্যাদি প্রভৃতি আরও সব বিখ্যাত বিখ্যাত অনেক কবি দারুণ হিসেবী, বুদ্ধিমান,সিরিয়াস, নিয়মনিষ্ঠ ছিলেন।
  • Ekak | ১৩ মার্চ ২০১৭ ২৩:১৬375853
  • না না, ধিঙ্গিপনার কথা বলেন নি। ফোকাস করে গাল দেওয়া হোক :) ওনার স্পেসিফিক বক্তব্য হলো আত্মধ্বংসের প্রক্রিয়া পুরুষকে রূপবান করে কিন্তু মেয়েদের করে শ্রী হীন।

    মানে, ছেলে ধরুন পাগলাচোদা হলো, অদ্ভুত অদ্ভুত কান্ড করে বেড়াতে লাগলো, পিঠে ব্যাগ নিয়ে পুরুলিয়া চলে যাওয়া ঐসব ফ্যান্সি ব্যাপার নয়, একদম সাক্ষাৎ বিকট ব্যাপার, যেমন সুন্দরবনের কোনো অস্থায়ী ব দ্বীপে নৌকো নিয়ে গিয়ে নৌকোটা জ্বালিয়ে দেওয়া জাস্ট জোয়ার এলে কুমীর-কামট মিলিয়ে কেমন অনুভূতি হয় বোঝার জন্যে এবং তারপর আধমরা ও অজ্ঞান অবস্থায় গোসাবা হাসপাতালে। বা পর পর চারটে রিলেশন করে ছেড়ে দিলো সিরিজ কবিতা লিখবে বলে। বা চাকরিবাকরি কাজকর্ম ছেড়ে দিয়ে বাউল হয়ে গেলো আর দিবারাত্র গাঁজা খায় সাধনা ফাধনা কিস্যু করেনা। বা ভিখারি হয়ে গেলো বেনারসে গিয়ে ভিক্ষের প্রস্পেক্ট বোঝার জন্যে। তো এইগুলো সবই ডেস্ট্রাক্টিভ। কাঁধে রাকস্যাক নিয়ে পুরুলিয়া যাওয়া বা পথনাটিকা করার মতো গঠনমূলক কিছু নয়। ওনার মোতে এরকম ডেস্ট্রাক্টিভ পাগলাচোদাম শুধু ছেলেরা করবে, মেয়েরা এগুলো করলে সে "শ্রী হীন " ....আমি যদ্দুর বুঝেছি।

    ওপরের ঘটনাগুলি কাল্পনিক নয়। শেষেরটি আমার এক অতি নিকট বন্ধুর যে বেনারস থেকে ফিরে ব্যবসা শুরু করে এবং এখন ম্যানুফ্যাকচারিং এ বেশ নাম করেছে। কিন্তু এর এক শতাংশ ডেস্ট্রাক্টিভ কাজ করেও মেয়েদের কমপ্লিট আউটকাস্ট হয়ে যেতে দেখেছি। যাঁরা মেয়েদের খেলাধুলো -ছবি আঁকা -পাহাড়ে যাওয়া সমর্থন করেন তাঁদের চোখেই। কোথাও একটা ছাড় আছে ছেলেদের যেটা মেয়েদের নেই, সমাজের চোখে। দেখবেন লিবারাল বাবা মা রা বলেন : "আমি বলেছি যাই করো ভালো করে করবে !! আমি কিছু চাপিয়ে দেবোনা " এস ইফ "ভালো করে" র শর্তটা যথেষ্ট চাপিয়ে দেওয়া নয়। সমাজ, লিবারাল -কনসারভেটিভ নির্বিশেষে মেয়েদের সেলফ-ডেস্ট্রাকশন সমর্থন করেনা। মেয়েদের কাছেও, এই ফেমিনিজম এর বাজারেও, সমাজ একটা উদ্দেশ্য চায়। সেলফ ডেস্ট্রাকশন না।
  • dc | ১৩ মার্চ ২০১৭ ২৩:১৫375852
  • সকালে ছাপ্পান্ন ইঞ্চি?
  • Atoz | ১৩ মার্চ ২০১৭ ২৩:১১375851
  • এইসব "আপনি মোড়লদের" এই এক্তিয়ার হয় কী করে কার কী বিষয় কার কী বিষয় নয় ঠিক করে দেবে ফতোয়া দিয়ে? অসহ্য।
  • Atoz | ১৩ মার্চ ২০১৭ ২৩:০৬375850
  • এইসব কবিদের ধরে খাঁচায় রাখা উচিত। সুকুমার এইদিনের কথা ভেবেই লিখেছিলেন, একুশে আইনের দেশে "যেসব লোকে পদ্য লেখে / তাদের ধরে খাঁচায় রেখে / কানের কাছে নানান সুরে / নামতা শোনায় একশো উড়ে। "
    ঃ-)
  • haaldaar | ১৩ মার্চ ২০১৭ ২২:৫৪375849
  • "দগ্ধ, বিশৃঙ্খল পুরুষ--- রূপবান। দগ্ধ, বিশৃঙ্খল নারী, রূপ ঝরে যায় তার, স্থিতি নড়ে যায়।" - এ যেন অনেকটা মেয়েরা পটের বিবিটি সেজে বসে থাকো বাপু, মাঠে ঘাটে ঘোরাঘুরি করোনিকো, ঐসব ধিঙ্গিপনা তোমাদের মানায় না। আর ছেলেরা হবে মাচোবয়, সকালে ছাপ্পান্ন ইঞ্চি, বিকেলবেলা সিংহ শিকার, বিকেলবেলা প্রেমে ব্যথা, রাত্রে একটু কাব্য সাহিত্য। উফ, পারিনা।
  • cb | ১৩ মার্চ ২০১৭ ২১:২৬375848
  • সেই, এরকম লেখা লিখে জনপ্রিয় হলে তো বাংলা ভাষার ভবিষ্যৎ নিয়ে চিন্তার কোন কারন নেই বলেই মেনে নিতে হত
  • Ekak | ১৩ মার্চ ২০১৭ ২১:১৪375847
  • না। একদম লিরিকাল মনোগ্রাহী পদ্য লেখেন। তবে তার দর্শনের স্ট্রাকচার টা এরকম। স্ট্রাকচার তো খটোমটো ই হবে :) সেটা লুসিড ওয়েতে প্রকাশ করা কবির কলমকারী। সে কলমের জোর ওনার আছে। কী কুক্ষনে স্ট্রাকচার বোঝাতে গিয়ে ফেঁসেছেন।
  • cb | ১৩ মার্চ ২০১৭ ২১:১১375846
  • উনি কি এইরকম ধোঁয়াটে ভাষাতেই লেখালেখি করেন?
  • Ekak | ১৩ মার্চ ২০১৭ ২০:৫৯375845
  • সেটা হলে বেশ মজা হয় বটে :):)
  • Du | ১৩ মার্চ ২০১৭ ২০:৪৫375844
  • একবার শুনবো অং মেয়েদের বিষয় নয়। আবার কবিতা মেয়েদের বিষয় নয়। এত চাপ না খেয়ে/দিয়ে সব আলাদা নাম দিয়ে করলেই হয় বংক' মবিতা এইসব। ছেলেরা মনের সুখে এজমালি সম্পত্তি নিয়ে বসে থাকুক এত চিন্তায় পড়তে হবে না।
  • Ekak | ১৩ মার্চ ২০১৭ ২০:৩২375843
  • প্রচুর মেয়ে। খোঁজ নিয়ে দেখুন :) এখনো কত মেয়ে, মানে এই যুগের কলেজে পড়া, জলপাই কাঠের এস্রাজ বা সায়াহ্নে নির্মিত গৃহ পড়ে পাগল হয়।
  • Du | ১৩ মার্চ ২০১৭ ২০:৩১375842
  • মেয়ে সাধারন পাঠক? নাকি ছেলে?
  • Ekak | ১৩ মার্চ ২০১৭ ২০:২৭375841
  • মৃদুল বাবু "সাধরণ পাঠক" এর কাছে প্রচন্ড পপুলার। উনি তো পপুলার রোমান্টিসিসজম এর ধারণা কেই তুলে ধরেন। ঐরকম ধোয়াঁতে ভাষায় বলেছেন বলে পড়ে পিত্তি জ্বলছে, নইলে দেবদাস বারবার রিমেক হয় কী করে যেখানে দেব উচ্ছন্নে গিয়ে মহান হয় আর চন্দ্রমুখী চোখের তলায় কালি নিয়ে খদ্দের খোঁজে ? ওটাই সাধরণ পাঠক রা চায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত