এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ১০ মার্চ ২০১৭ ২১:৪৯375750
  • @দুদি, কবীর সুমন কয়েন করেছেন, মাননীয়া। ঃ) ঃ)
  • সিকি | ১০ মার্চ ২০১৭ ২১:৪১375749
  • য কোনও শহরেই এই ধরণের লোকজন থাকে। কলকাতায় এমন অনেক পাঁড় কলকাত্তাইয়া দেখেছি, যারা রেগুলার ইন্টারভ্যালে জিজ্ঞেস করত - "ও মা, তুই ব্যান্ডেল থেকে আসিস? সে তো অনেএক দূর? কতক্ষণ লাগে? টায়ার্ড হয়ে যাস না?"

    হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে যেতে হয় এমন যে কোনও জায়গাই এই কলকাত্তাইয়াদের কাছে "অনেএক দূর"।
  • Du | ১০ মার্চ ২০১৭ ২১:২৯375748
  • আমার ক্ষমতার বাইরে। এক্ষুনি এতোজের লেখা পড়তে হবে এই বিভীষিকা থেকে বেড়োতে।
  • pi | ১০ মার্চ ২০১৭ ২১:২৬375747
  • শুধু দিল্লি কেন, ভারতের মেইনস্ট্রিম জায়গার অনেকেরই এই দশা।
    আমার ফেবু ওয়ালে লোকে এরকম বহু অভিজ্ঞতার কথা লিখছেন দেখছি। গ্রুপেও। আর শুধু ত্রিপুরা নিয়েই নয়।

    আগে হলে মজা পেতাম। এখন রাগ হয়। তাও, ইনি হয়ত সেভাবে পড়াশুনা করেননি, রাগ করে লাভ নেই হয়ত। কিন্তু যন্ত্রপাতি, কেমিক্যাল অর্ডার করতে গিয়ে দেখেছি, কি অন্য কোন সার্ভিস ডেলিভারি, যাদের সাথে কথা বলছি, তারা তথাকথিত ডিগ্রিধারীই, ত্রিপুরা কোন রাজ্যের শহর জিগেশ করেন। আগরতলা বিহারে কোথায়, এইসব।
  • Du | ১০ মার্চ ২০১৭ ২১:২৩375746
  • বাংলায় মহোদয়া কথাটাকে আরেকটু ব্যবহারযোগ্য করা যায়না? দিদি বউদি মাসিমা কাকীমা ঠাকুমার এই গিপি ছাড়া কি কোন গতি নেই?
  • Ekak | ১০ মার্চ ২০১৭ ২১:২০375745
  • গল্পটি ইংলিশে পড়া। অনুবাদ ভালো হয়েছে। কল্পবিশ্বের জনতারা জাপানীজ সাহিত্যে উৎসাহ নিয়েছেন দেখে ভারী ভাল্লাগ্লো।
  • dc | ১০ মার্চ ২০১৭ ২১:০৫375744
  • তবে সাকিয়ো কোমাৎসু-র গল্পটা অবশ্যই বেটার।
  • dc | ১০ মার্চ ২০১৭ ২১:০৩375743
  • sm, রাশিয়ান স্লিপ এক্সপেরিমেন্ট পড়ে দেখতে পারেন, ক্রিপিপাস্তায় পাবেন। কিছুটা একই genre এর।
  • Du | ১০ মার্চ ২০১৭ ২০:৫৮375742
  • আগে আমেরিকনদের নিয়ে বিশ্বের কিছু জানেনা টাইপ গল্প ছিল দিল্লী তো দেখছি তার ঠাকুর্দা!
  • sm | ১০ মার্চ ২০১৭ ২০:৫৪375741
  • এতো পৈশাচিক কেন গপ্পোটা?গপ্পের উদ্দেশ্যটাও কিছু বুইতে পারলাম না।
  • dc | ১০ মার্চ ২০১৭ ১৯:৩৮375740
  • বাঃ খুব ভাল্লাগলো পড়তে।
  • কল্পবিশ্ব | ১০ মার্চ ২০১৭ ১৯:২০375739
  • জাপানের বিখ্যাত হরর লেখক সাকিয়ো কোমাৎসু-র একটি ভয়ঙ্কর ভয়ানক গল্প পড়ুন এবারের কল্পবিশ্বে। কেমন লাগলো জানাতে ভুলবেন না!

    http://kalpabiswa.com/fifthissue/content/6
  • b | ১০ মার্চ ২০১৭ ১২:১৪375738
  • ডিডি, উত্তরকান্ড প্রক্ষিপ্ত বলে অনেকেই মনে করেন। কোন একটা শ্লোকে পড়েছিলাম, মনে নেই, খুঁজে পেতে দেবো না হয়, রামায়ণে ছয় খন্ডে রামের গুণকীর্তন করা হয়েছে ইঃ, তারপরে, লাস্ট লাইনে "উত্তরপর্বেশ্চৈব" এরকম একটা।
  • pi | ১০ মার্চ ২০১৭ ১১:০৬375737
  • সেদিন দিল্লিতে ট্যাক্সিতে উঠে ত্রিপুরার কথা বলতে বলে ওটা কোথায় ? ইউ পি তে ? বেশ খানিক বোঝাবার পরে বললেন, হুঁ বুঝেছি। মুম্বইয়ের কাছে।
  • pi | ১০ মার্চ ২০১৭ ০৯:৪৫375736
  • এটা অরিন্দম শীলের কনসেপ্ট জানতাম না।
  • avi | ১০ মার্চ ২০১৭ ০৯:৩৮375735
  • কথোপকথন: এক সপ্তাহের সার:
    এক।
    - স্যর, এটা প্র্যাকটিসের জন্য ভালো জায়গা। আসা যাওয়ার সমস্যা নেই। একটাই প্রবলেম স্যর। মানে পুরো মুসলিম বেল্ট তো, বুঝতেই পারছেন।
    দুই।
    - হ্যাঁ দাদা, এখানে কমেই বাড়ি পেয়ে যাবে। কমিউনিকেশন দারুণ। পাড়াটা অবশ্য একটু সিপিএম ঘেঁষা, সেটা একটা অসুবিধে হতে পারে।
  • dc | ১০ মার্চ ২০১৭ ০৯:৩৩375733
  • একক, তা ঠিক ঃ(
  • Ekak | ১০ মার্চ ২০১৭ ০৯:৩৩375734
  • বেরিয়েছে, আমি দেখিনি এখনো ওই ট্রেলার ছাড়া। তাই ফিউচার টেন্সে বললুম। ওদের ফেসবুক পেজ থেকে হুলিয়ে প্রচার করেছিল।
  • সিকি | ১০ মার্চ ২০১৭ ০৯:২৯375732
  • শিমলাতে ফ্রেশ স্নোফল হচ্ছে - চারদিক সাদা হয়ে গেছে। একবর ঘুরে আসা যায় কিনা - ভেবে দেখতে হবে। ঘন্টা চারেক তো লাগে।
  • pi | ১০ মার্চ ২০১৭ ০৯:২৮375731
  • এটা বেরোয়নি ? ২০১৫ র প্রোমো দেখলাম তো !
  • Ekak | ১০ মার্চ ২০১৭ ০৯:২৬375730
  • এবিউস্ড না হলে খারাপ কিছুই নয়। কিন্তু প্রকৃত ক্ষেত্রে তো এবিউস বাড়ছে। কমার্শিয়াল ফিল্ম ও সিরিয়াল সোপ ইন্ডাস্ট্রিতে দু পয়সা ঢুকেছে গত কয়েক বচ্ছরে। কাজেই পোর্টফোলিও তৈরী ও কাস্টিং কাউচের বাজারটা বুঝতেই পারছো। শুরুটা নীরিহ কৌতূহল হলেও শেষটা নীরিহ হয়না।
  • dc | ১০ মার্চ ২০১৭ ০৯:২৩375729
  • খারাপ কি? সেই কোন সত্যযুগে গ্রীক আর রোমানরা নাকি অর্জি টর্জি করতো। এসব আবার শুরু হওয়া দরকার, অন্তত ফেক নিউজ আর হেট স্পীচের থেকে ভালো।
  • Ekak | ১০ মার্চ ২০১৭ ০৯:১৫375728
  • এক্সিবিশনিস্ট গ্রূপ চেয়ে গ্যাছে হোয়াটসএপ ইত্যাদিতে। কোনো পয়সার জন্যে না। জাস্ট মজা পেতে খুব সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়েরা ভিডিও আপলোড করেন। যদিও এই সিনেমার ট্রেলার দেখে মনে হয় এরা পুরো ব্যাপারটা গ্ল্যামারাস উঁচুতলার জায়গাতাই সীমাবদ্ধ রেখেছে।
  • Ekak | ১০ মার্চ ২০১৭ ০৯:১২375727
  • প্রমো ক্যাম্পেইন তো করেই। কলেজে শুটিং হলে সেখান থেকে একটা উপরি প্রচার। আর এই ফিল্ম টা কলকাতার একটা রিসেন্ট ট্রেন্ড ধরেছে বলেছেঃ শুনেছি। নুড ভিডিও আপলোড করা। এটা এখন কলকাতায় খুব চলছে স্কুল কলেজ লেভেলে। ফিল্ম কেমন হবে জানিনে অবশ্য।
  • pi | ১০ মার্চ ২০১৭ ০৯:০৭375726
  • মণিহারার ট্রেইলর দেখতে গিয়ে এইটা দেখলাম। এ সিনেমা নিশ্চয় এসেই চলে গেছে ? কিছুই শুনিনি তো !


    এদিকে ট্রেইলরেই কী প্রচুর সংখ্যক ভিউ ! এগুলোর এত ভিউ পায় কীকরে ? স্পনসর্ড কিছু করে ? নাকি প্রচুর লোকে মুভি খুঁজে খুঁজে দেখতে থাকে ?
  • pi | ১০ মার্চ ২০১৭ ০৯:০০375725
  • এটা কি ঐ নতুন আঙ্গিকে নতুন পোস্টমাস্টারের সাথেই বানানো, একই ব্যক্তির ? ওটা নাকি খুব ঝুলিয়েছে শুনলাম। নাকি রতম পোস্টমাস্টার সম্পর্কের ঐ আংগেল লোকে নিতে পারেনি ?
  • Ekak | ১০ মার্চ ২০১৭ ০৮:৫৮375724
  • মণিহারা মূল গল্প ওই শর্ট ফিল্ম হিসেবে ঠিকাছে। আর এখন যেটা বানিয়েছে সেটা নিয়ে কথা না বলাই ভালো। ডায়ালগের পাহাড়।
  • Atoz | ১০ মার্চ ২০১৭ ০৮:৫৭375723
  • পড়তে পড়তে পুরো চোখে দেখা যাচ্ছে, বানরেরা একজন আরেকজনকে ঠেলা দিয়ে দ্যাখাচ্ছে, "দ্যাখ দ্যাখ ঐ রাক্ষসেরা পাহাড়ের চূড়ো ধরে উল্টোবাগে ঝুলছে। হি হি কী অদ্ভুত এ দেশের লোক সব, কোনো বুদ্ধিশুদ্ধি নেই, পাহাড়ের চুড়োতে কেউ ঝোলে?" এই সব বলে লুটোপুটি খাচ্ছে।
  • Atoz | ১০ মার্চ ২০১৭ ০৮:৫২375722
  • আরে বাল্মিকী এক্কেবারে তাই লিখেছেন! বাদুড়ের মতই তো ঝোলে! অধোমুখে লম্বমান। ঃ-)

    ভদ্রলোক ইচ্ছে করে এইসব লিখেছেন। ঃ-)
  • S | ১০ মার্চ ২০১৭ ০৮:৫১375721
  • কেন এখনকার ভার্সানও তো আছেঃ


    ধুর আপনারা কোনো খোঁজ রাখেন না। খাজা বানিয়েছে, সেইটা অন্য গল্প।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত