এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সাতমার পালোয়ান | ০৯ মার্চ ২০১৭ ১২:৪৮375660
  • প্রথমবার কোন হোটেলে ছিলাম মনে নেই। দ্বিতীয়বার তো একা গেছিলাম, ভ্যাটিক্যানের মধ্যে একটা শস্তা হোটেলে ছিলাম - কোনো প্রপার রিসেপশনওয়ালা হোটেল নয়, একটা বাড়ির দুটো ফ্লোর নিয়ে, ম্যানেজার এসে চাবিটাবি বুঝিয়ে চলে যায়। কিন্তু থাকতে অসুবিধা হয়নি। আর রোমে তো শুধু রাতে ঘুমনোর জন্যে ঘর লাগে।
  • Arpan | ০৯ মার্চ ২০১৭ ১২:৪৩375658
  • @অনগদা, এয়ার্বিএনবি?
  • anag | ০৯ মার্চ ২০১৭ ১২:৪৩375659
  • বাহ, ম্যাপটা তো দারুণ দেখছি। অশেষ ধন্যবাদ।

    তুমি কি এই হোটেলটায় ছিলে, যার নাম দেওয়া আছে?
  • সাতমার পালোয়ান | ০৯ মার্চ ২০১৭ ১২:৩৫375657


  • এই ম্যাপটা দ্যাখো। ওই সকালে একবার মেট্রো করে কলোসিয়াম গিয়ে বাকি সব হাঁটা। আরেকদিন মেট্রো বা বাসে ভ্যাটিক্যান গিয়ে আবার হাঁটা।
  • সাতমার পালোয়ান | ০৯ মার্চ ২০১৭ ১২:২২375656
  • হাঁটা ইস্যু হবে না, কারণ একমাত্র কলোসিয়াম ছাড়া বাকি কোথাওই কাছাকাছি মেট্রো পাবে না। এম্নিই হাঁটতে হবে, আর হাঁটা ছাড়া রোম দেখা হয় না।

    হোটেল থেকে মেট্রো ধরে কলোসিয়াম যাবে, সেটা দেখে পাশেই ফোরাম। ফোরাম থেকে বেরিয়ে ক্যাপিটোলিনি, ভিত্তোরিও ইম্যানুয়েল মনুমেন্ট। সেটা দেখে রাস্তার দুপাশে পুরনো আর্কিটেকচার দেখতে দেখতে ট্রেভি ইত্যাদি - তাপ্পর প্যান্থিয়ন, সেখান থেকে একটু এগোলেই ফোন্টানা ডেই কোয়াত্রো ফিউমি, আরেকটু এগোলে ভ্যাটিক্যান...
  • anag | ০৯ মার্চ ২০১৭ ১২:১৩375655
  • সাপা, ট্রো-র বই পিয়ার্সন ইন্ডিয়া এডিশন বার করেছে। দেখতে পারো।
  • anag | ০৯ মার্চ ২০১৭ ১২:১১375654
  • আমি রিভিউ অত পড়তে পারব না, মাথায় ঢোকে না। টার্মিনিতে থাকলে একটু কম হাঁটতে হবে (লোকে বলছে), তাই জিগালাম। যেকোনো ফান্ডা মাথা পেতে নেব।
  • সাতমার পালোয়ান | ০৯ মার্চ ২০১৭ ১২:০২375653
  • টার্মিনির কাছে একটা ওকেয়িশ হোটেলে প্রথমবার ছিলুম, কিন্তু নাম মনে নেই। ভ্যাটিক্যানের দিকে কিন্তু মোটামুটি ঠিক হোটেলে পাওয়া যায়। অ্যাগোডা/হোটেলস ডট কম/বুকিং ডট কম থেকেই বুক করি - রিভিউ ভালো করে পড়ে।
  • anag | ০৯ মার্চ ২০১৭ ১১:৫৯375652
  • টি স্যার, একপিস মেল ছেড়েছিলাম, মজার জন্যে। গেছে কি? কোনো মন্তব্য?

    আচ্ছা, আপ্নেরা কেউ রোম টার্মিনির কাছে ভালো হোটেলের কথা বলতে পারেন? ৪ জন থাকবে, দৈনিক লিমিট ধরুন ৮০০০ টাকা।
  • dc | ০৯ মার্চ ২০১৭ ১১:০৫375651
  • ডিএনএ দিয়ে নাশনালিটি নির্ধারন? মানস নন্দীরা দিকে দিকে ছড়িয়ে পড়ছে তো!
  • T | ০৯ মার্চ ২০১৭ ১০:৩২375650
  • গাড়ীগরিমা হচ্চেএএএ :)
  • সাতমার পালোয়ান | ০৯ মার্চ ২০১৭ ১০:২৯375649
  • ইদিকে কী হয়েছে শুনুন।

    গায়ক অভিজিৎ উমর খালিদের ডিএনএ টেস্টের দাবী করেছেন - ন্যাশনালিটি নির্ধারণের জন্যে!!!
  • Arpan | ০৯ মার্চ ২০১৭ ১০:১৭375648
  • হ্যাঁ, সিগন্যালে নিউট্র্রাল + হ্যান্ডব্রেক
  • সাতমার পালোয়ান | ০৯ মার্চ ২০১৭ ১০:১১375647
  • ক্ষীঃ ছড়ু ডিফেন্স রে ভাই!

    হ্যান্ডব্রেক আমি এখনো দিই, সিগন্যালে দাঁড়ালে, পার্কিং এ তো অবশ্যই। ক্লাচ-গীয়ারের ব্যবহার আমি ইউকেতে শিখেছি, কাজেই হ্যান্ডব্রেকও ওখানে ডাবল-এর লোকটা পুরো মগজে ঢুকিয়ে দিয়েছে। আর বেশ ভালোই হয় - সিগন্যালে হ্যান্ডব্রেক দিয়ে পা দুটোকে লম্বা করে দেওয়া যায়।
  • b | ০৯ মার্চ ২০১৭ ০৯:১৪375646
  • কি বলি। যেখানে থাকি তার আশে পাশে সবই ঠিক ঠাক চলছে। ওদিকে অসমীয়া প্রতিদিন, যা কিনা আসামের সর্বাধিক প্রচারিত দৈনিক, তা মোটামুটি লিডিং রোল নিয়েছে বিদ্বেষ ছড়ানোয়।
    অসমীয়া বুঝতে পারলে এটা পড়ুন।
  • pi | ০৯ মার্চ ২০১৭ ০৭:৫৪375645
  • বিদা, আসামের অবস্থা একটু লিখুন না।
  • T | ০৯ মার্চ ২০১৭ ০৫:১০375644
  • হ্যা হ্যা হ্যা হ্যা...প্যারিস সাঁ জাঁ...খি খি খি খি...হু হু হু হু
  • S | ০৯ মার্চ ২০১৭ ০০:৪৪375643
  • মোটর বাইক দোকানের সেলসম্যান এক ক্রেতাকে বলেছিলেন যে বাইক চালানোর সময় মনে রাখবেন আপনি ছাড়া বাকি সবাই অন্ধ।
  • Arpan | ০৮ মার্চ ২০১৭ ২৩:৪৯375642
  • দুটোই দরকার। যাদবজী যেটা বলেছেন সেটা ইন্ডিয়ান রোডে সার্ভাইভাল মন্ত্র।

    হ্যান্ডব্রেক একমাত্র লাগে গাড়ির ইঞ্জিন বন্ধ করে দিলে।
  • Ishan | ০৮ মার্চ ২০১৭ ২৩:২৬375641
  • চড়াইতে গাড়ি এগোতে হবে, একটুও ব্যাক করবেনা, ওইটাই তো গাড়ি চালাতে শেখা। নইলে আর কী শিখলেন, ছ্যাছ্যা।

    আমাদের যাদবজী অবশ্য আমাকে অন্য দুটো জিনিসে মন দিতে বলতেন। ১। কাউক্কে জায়গা ছাড়বেন না। ২। তেড়ে হর্ন দিন। কোনো বেনিফিট অফ ডাউট দেবেন না। সেও অভ্যেস হয়ে গেছে।
  • সিকি | ০৮ মার্চ ২০১৭ ২৩:২২375640
  • আমি হ্যান্ডব্রেক প্রায় ইউজই করি না।
  • b | ০৮ মার্চ ২০১৭ ২৩:১২375639
  • হ্যাঁ ঐ হিলি এরিয়ায় ট্র্যাফিক জ্যাম-এ ক্লাচ, ফার্স্ট গিয়ার আর অ্যাকসিলেটরের একটা অদ্ভুত কম্বো করে গাড়ি এগুতে হয়। ওটাই নিয়ম। আমার শেখা হল না। দুম করে হ্যান্ডব্রেক লাগিয়ে দি ঐ অবস্থায়।
  • | ০৮ মার্চ ২০১৭ ২২:৫৬375638
  • হ্যাঁ রেভা কিনে রিব্র্যান্ডিং করার সময় জনগনের আইডিয়া চেয়েছিল।
  • Arpan | ০৮ মার্চ ২০১৭ ২২:৫২375637
  • স্পিড ততটাই তোলা উচিত যতক্ষণ গাড়ি চালকের কন্ট্রোলে আছে।
  • pi | ০৮ মার্চ ২০১৭ ২২:৫০375635
  • কিন্তু আমার বেশিরভাগ আকসিডেন্ট তো ফাঁকা রাস্তায় হয়েছে। ফাঁকা রাস্তায় হুহা যত জোরে সম্ভব চালাতে গিয়ে, তাও আবার পুরো ধ্যাদ্ধেড়ে চতুর্থ হ্যান্ড সাইকেলে। আর নয়তো বন্ধুদের সাথে কম্পিটিশন করতে গিয়ে। ঐ স্পিড তুলেই।
  • Arpan | ০৮ মার্চ ২০১৭ ২২:৫০375636
  • রোড ইজ ফুল অফ ইডিয়টস - একদম খাঁটি কথা।
  • Arpan | ০৮ মার্চ ২০১৭ ২২:৪৯375634
  • রেভাটাকে রিব্র্যান্ডিং করেছে, তাই না?
  • সাতমার পালোয়ান | ০৮ মার্চ ২০১৭ ২২:৪৭375633
  • আমাকে বাবা সাইকেল চালানো শেখানোর সময় বলেছিলো - "রাস্তা দিয়ে হাঁটার সময় মনে রাখবে তুমি ছাড়া আর সবাই বোকা। আবার সাইকেল চালানোর সময়ও মনে রাখবে তুমি ছাড়া বাকি সবাই বোকা।"

    তো এখন দেখি অ্যাপোলো টায়ার অ্যাড দেয় - দ্য রোড ইজ ফুল অফ ইডিয়টস। এক্কেরে খাঁটি কথা। আমি গাড়ি/সাইকেল চালাই ওটা মাথায় রেখে।
  • pi | ০৮ মার্চ ২০১৭ ২২:৪৫375632
  • দ্বিচক্রযানে আমার আকসিডেন্ট করার রেকর্ড আছে। HHB 8-)
    কানপুরের ইয়ারবুকে আমার ছবি তাই হাসপাতালের সামনে দাঁড় করিয়ে তুলেছিল জনতা, পাশে সেই যান।
  • | ০৮ মার্চ ২০১৭ ২২:৪০375631
  • উরিবাবা সেই দেশমুখ স্যারের ক্লাচ বিসটাক্কা ছোড়ো। কিছুতেই বুঝি না ক্লাচ কী করে বিশটাকা ছাড়ব!?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত