এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অ্যাক্রোম্যান টুলা | ০২ মার্চ ২০১৭ ০৮:২৮375359
  • একেবারেই হয় না, আর লোকে করতেও চায় না। অন্ততঃ আমি তো চাই না। তাই ইদানিং facade বানাতে শিখেছি। গল্প যাই হোক না কেন, তাকে ঘুরিয়ে শ্মশানে নিয়ে যেতে হয়। @গোপু।
  • অ্যাক্রোম্যান টুলা | ০২ মার্চ ২০১৭ ০৮:২৮375360
  • একেবারেই হয় না, আর লোকে করতেও চায় না। অন্ততঃ আমি তো চাই না। তাই ইদানিং facade বানাতে শিখেছি। গল্প যাই হোক না কেন, তাকে ঘুরিয়ে শ্মশানে নিয়ে যেতে হয়। @গোপু।
  • dc | ০২ মার্চ ২০১৭ ০৮:১৩375358
  • ঠিক ঠিক। যে যেভাবে পারে ভ্যালু আনলক করলেই হলো। আর S এর লেখাও সুন্দর লাগলো ঃ)
  • Gopu | ০২ মার্চ ২০১৭ ০৮:১১375357
  • সিরিয়াস রিসার্চ করতে চাই অথচ প্রতি ছমাস বাদে বাদে রিসার্চ ট্র্যাক চেঞ্জ করবো তাতে কি রিসার্চের প্রতি সুবিচার হয় ? ;-)
  • aka | ০২ মার্চ ২০১৭ ০৭:৪৬375356
  • এম্বিএ পড়ে লোকে চাকরি পায় তাও এনাদের সইবে না। যে যেটা করে সেটাই ভালো বলে, কেউ রিসার্চ, কেউ এম্বিএ। দুই ক্ষেত্রেই দেশ ও দশের কাজে বিশেষ কিছু লাগে না।
  • S | ০২ মার্চ ২০১৭ ০৪:০৩375355
  • * like any other field, there are good mbas and then there are not so good mbas. If you don't need an mba and still recruit one, or if you recruit a bad one when you really need one, then that's a reflection of your poor judgement, not of the mbas in general
  • S | ০২ মার্চ ২০১৭ ০২:৫৯375354
  • ছোটো করে লিখে দিঃ

    সব কোম্পানিতে এম্বিয়েদের দরকার নেই। আপনার কোম্পানির আসল ভ্যালু যদি আসে ইনোভেশন থেকে বা প্রোডাক্টের কোয়ালিটি থেকে, তাহলে সেই কোম্পানিতে এম্বিয়েদের রোল খুবই পেরিফেরাল - আদৌ দরকার আছে কিনা সন্দেহ। সেই কোম্পানিগুলোকে লীড করে (ডিসিশান মেকিঙ্গে) ইন্জিনিয়ার আর সায়েনস্টিস্টরা। একসময় জি ই এর ভালো উদাহরণ ছিলো।

    কিন্তু অনেক কোম্পানি আছে যেখানে প্রোডাক্ট খুবই জেনেরিক, বা কম্পিটিটারের থেকে খুব পার্থক্য নেই। যেমন পেপসি/কোক, লিভার/পি এন জি, এমনকি কিছু ফার্মা কোম্পানিও আছে (জে এন জে, গ্ল্যাক্সো), তাছাড়া আজকের ইনফি/ইউপ্রো/টিসিএস। এই কোম্পানিতে ইন্জিনিয়ারদের রোল অনেক সময়ই কমে যায় কারণ সব কোম্পানি/প্রোডাক্টই সেইম, ফলে নতুন প্রোডাক্ট (বা সার্ভিস) বা নতুন ইনোভেশন করার কোনো জায়্গায়ই প্রায় নেই। এই কোম্পানিগুলোর ক্ষেত্রে মার্কেট শেয়ার, সেলস, প্রফিট বাড়াতে গেলে অন্যভাবে ভ্যালু আনলক করতে হয়। সেখানে বিজনেস জানা লোক দরকার।

    মনে করুন আপনি একজন ইন্জিনিয়ার - এইবারে আপনাকে বলা হলো আপনার অপারেশন স্মুদ করার জন্য, কস্ট কম করার জন্য। এগুলো আপনার কাজ নয়। এইসব নিয়ে চিন্তা করতে গেলে আপনার অপারেশন বা প্রোজেক্টের দফা রফা হয়ে যাবে। তাছাড়া যেহেতু আপনার নিজের প্রজেক্ট সেইজন্য আপনি বায়াস্ড হতে পারেন। সেক্ষেত্রে বাইরে থেকে একজনকে (সাধারণতঃ যিনি অন্য অনেক প্রজেক্ট/কোম্পানির অপারেশন দেখে এসেছেন) এই কাজটা করতে বলা হয়। ইনিই হলেন কনসাল্টেন্ট। এবং এই লোকটি সাধারণতঃ বিজনেস জানা লোক হয়।

    এছাড়াও অনেক ধরণের কোম্পানি আছে যেখানে বিজনেস জানা লোকেরাই শুধু কাজ করে। যেমন সমস্ত ট্রেডিঙ্গ কোম্পানি। বিগবাজার বা ওয়ালমার্টের কথা ভাবুন।

    এখন আপনি জিগাতেই পারেন যে বিজনেস জানতে হলে কি এম্বিএ করতেই হবে? একেবারেই না। ইতিহাস জানতে হলে কি হিস্ট্রি অনার্স রাখতেই হবে? অন্কে ভালো হতে গেলে কি অন্ক নিয়ে মাস্টার্স করতেই হবে? ইত্যাদি।

    এম্বিএর মুল উদ্দেশ্য থাকে বিজনেসে যেসব কন্সেপ্ট গুলো খুব কাজে লাগে সেগুলোকে শিখিয়ে দেওয়া। যাতে সে লোক কাজ করতে গিয়ে কোনো একটি পরিস্থিতিতে মার্কেটিঙ্গ, ম্যানেজমেন্ট, ফাইনান্স, অপারেশন সবকিছুর কথা মাথায় রেকেহে তবেই ডিসিশান নিতে পারে।

    এবারে like any other field, there are good mba and then there are not so good mba. If you don't need an mba and still recruit one, or if you recruit a bad one when you really need one, then that's the reflection of your poor judgement, not of the mbas in general

    এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম।
  • অ্যাক্রোম্যান টুলা | ০১ মার্চ ২০১৭ ১৯:৪৫375352
  • এগুলো এখন নানাভাবে গোটানোর চেষ্টা।
  • pi | ০১ মার্চ ২০১৭ ১৮:১১375351
  • নিউজটা পড়ে ঠিক বুঝলাম না। তিন তালাকের উপর সেমিনারটা তো বন্ধ করা হয়েছে লেখা নেই, মানে হচ্ছে। ওখান থেকে শাজিয়ার নাম সরানো হয়েছে, পড়ে যা বুঝলাম। কেন সরানো হয়েছে তাই নিয়ে কোন 'নিউজ' পেলাম না। শাজিয়া ও প্রতিবেদকের ভিউজ। তো এই সেমিনারে কি সবাই তিন তালাকের পক্ষে বক্তব্য রাখবেন ? নিউজ একটু সেই নিউজটা দেবেন ?
  • d | ০১ মার্চ ২০১৭ ১৬:২৮375349
  • বিজনেস স্কুল থেকে আসা এক মস্ত হনুকে এক্সিট ইন্টারভিউতে গতবছর একজন বলেছিল "পিছলে তিন সালোমেঁ পাঁচ প্যায়সোকি বিজনেস নেহি লা পায়েঁ হো, ফির বিজনেস স্কুল মে শিখ্খাই কেয়া আপনে?"
  • সিকি | ০১ মার্চ ২০১৭ ১৬:২১375348
  • অজ্জিত @০২ঃ৫০ PM -

    ঐ একই কারণে আব্রাহাম কোভুরের ছেলে চার্চে যেত নিয়মিত, মনে পড়ে গেল :)
  • dc | ০১ মার্চ ২০১৭ ১৫:৪০375347
  • SS দের শুধু সমীহ না, ভয়ও করতে হয়।
  • অ্যাক্রোম্যান টুলা | ০১ মার্চ ২০১৭ ১৫:৩৩375346
  • ওই কেস স্টাডির উদ্দেশ্য ছিলো এইটাই বলা যে ছাগল দিয়ে হাল চাষ হয় না। রিসার্চের মেন্টালিটি দিয়ে বিজনেস হয় না, আর বিজনেস মেন্টালিটিতে রিসার্চ হয় না।
  • অ্যাক্রোম্যান টুলা | ০১ মার্চ ২০১৭ ১৫:৩১375345
  • ৫জি আসছে তো পুরনো খবর। মানে বছর দুই ধরেই আসছে। ৩জি - ৪জি- ৫জি, তারপরেই রামজী (শোনা যায় এইটে এই রামজী ভদ্রলোক নিজেই বলেছিলেন একবার)
  • Arpan | ০১ মার্চ ২০১৭ ১৫:২৭375344
  • এস ভয়ংকর ব্যক্তি। যাকে বলে রীতিমত সমীহ করে কথা বলতে হয়। তার থেকে সমীহ করতে হয় ডাবল এসকে। আর হবে নাই বা কেন? নামের মধ্যে দুখানা এস আছে যখন।

    ডিঃ মঃ
  • Ekak | ০১ মার্চ ২০১৭ ১৫:১৯375343
  • ওরকমই দরকার। বেফালতু কোর বিজনেস আর কোর রিসার্চের মধ্যে ঝামেলা পাকিয়ে কারোর ই কোনো লাভ নেই। দুটো আলাদা মানসিকতা আলাদা পরিবেশ।
  • pi | ০১ মার্চ ২০১৭ ১৫:১৭375342
  • ওদিকে নাকি ৫ জি আসছে ?

    আর কাল কোন একটা কাগজে দেখলাম, মেক ইন ইন্ডিয়াকে মকের চূড়ান্ত করেছে। চাইনিজ কোং, ভিভো, ওপো, শাওমি মাইক্রোম্যাক, কার্বন লাভাদের থেকে কত ভাল করেছে বলে।
  • অ্যাক্রোম্যান টুলা | ০১ মার্চ ২০১৭ ১৫:১৩375341
  • আছে তো, অমি সেই ট্রেনিং করেছি - টাটা ম্যানেজমেন্ট ট্রেনিং সেন্টারে। শর্ট কোর্স যদিও, কিন্তু কাজের। সেটা একেবারেই বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নয়, বরং ইনোভেশন, মার্কেট ইত্যাদি নিয়ে। একটা খুব ইন্টারেস্টিং কেস স্টাডি ছিলো - মটোরোলার রিসার্চ ডিভিশন একটা স্যাট-ফোন এনেছিলো বাজারে একবার, সেইটা নিয়ে। শেষ অবধি বিশাল লোকসান হয় - পয়সা আর ম্যানপাওয়ারে। অ্যাপ্রোচ, থট প্রসেস ইত্যাদিতে কোথায় ফ্ল ছিলো সেই সব।
  • Ekak | ০১ মার্চ ২০১৭ ১৫:০৭375338
  • রিসার্চার দের ম্যানেজমেন্ট পড়ানো দরকার। তবে সেটা বোধ হয় ঠিক বিজনেস এডমিনিস্ট্রেশন না। রিসার্চ এডমিনিস্ট্রেশনের ফোকাসড ক্যারিকুলাম তৈরী করে আলাদা করে পড়ানো দরকার। রিসার্চের লোকেরা কমবয়সে বিজনেস বিরোধিতা ও এডমিনিস্ট্রেশন যাওয়ার পর বিজনেস কে অন্ধ সমর্থন এই ডায়ালেমাতে ভোগে, অনেকেই। একটা রিসার্চ স্পেসিফিক ম্যানেজমেট ক্যারিকুলাম থাকলে এটা কাটবে।
  • dc | ০১ মার্চ ২০১৭ ১৫:০৭375339
  • খুব লাগে। হরেক কিসিমের এম্বিয়ে আছে, তাই তো ইনক্লুসিভ গ্রোথ।
  • অ্যাক্রোম্যান টুলা | ০১ মার্চ ২০১৭ ১৫:০২375336
  • আহা, রাগ করেন কেন? লাগে না বল্লুম নাকি? নিশ্চয় লাগে - এম্বিয়ে ফিন্যান্স ইত্যাদি তো শুনেছি কাজের।
  • dc | ০১ মার্চ ২০১৭ ১৫:০২375337
  • "আর জার্গন না দিলে আমজনতা খাবেনা। তাই দেয়।"

    আর বলতে হবেনা, নিশ্চিন্তে ঘুমোতে যান ঃ)
  • S | ০১ মার্চ ২০১৭ ১৫:০০375334
  • আচ্ছা কালকে লিখে দেবো এম্বিএ কেন লাগে আর কোথায় লাগে। এখন অনেক রাত।

    আর জার্গন না দিলে আমজনতা খাবেনা। তাই দেয়।
  • অ্যাক্রোম্যান টুলা | ০১ মার্চ ২০১৭ ১৫:০০375335
  • নাম দেননি তো। হতেই পারে। আমি পাঁচিলের বাইরে থেকে জোকা আইআইএম দেখা ছাড়া আর কোনো এম্বিয়ে স্কুল দেখিনি। আমার এট্টুস এম্বিয়ে অ্যালার্জী আছে:-p
  • dc | ০১ মার্চ ২০১৭ ১৪:৫৮375333
  • বাস্কোটার মধ্যে বেড়াল থাকবেনা?
  • dc | ০১ মার্চ ২০১৭ ১৪:৫৭375332
  • "এম্বিয়ে ইশকুলের সামনে আলাপ হওয়া ঝাঁ চকচকে কেতাদুরস্ত ড্রেস পরা ছাত্রছাত্রীর দল"

    আইআইপিএম? :d
  • Ekak | ০১ মার্চ ২০১৭ ১৪:৫১375331
  • একজন একটা বাক্স বানিয়েচে। ফ্রিজের মতো। তার ভেতরেই আলো -জল ব্যবস্থা। হুহু করে গাঁজাগাছ বাড়বে। বাইরে থেকে তালা চাবি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত