এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অ্যাক্রোম্যান টুলা | ০১ মার্চ ২০১৭ ১৪:৫০375330
  • সেদিন একখান লেখা পড়লুম - একজন পিএইচডি করলেও কেন এম্বিয়ে করা উচিত সেইটা নিয়ে লিখেছেন। তো তাঁর এম্বিয়ে করতে যাওয়ার অন্যতম ইন্সপিরেশন ছিলো এক এম্বিয়ে ইশকুলের সামনে আলাপ হওয়া ঝাঁ চকচকে কেতাদুরস্ত ড্রেস পরা ছাত্রছাত্রীর দল। মানে মার্কেটিং করবে করো, কিন্তু এইটা আমার বারো হাঁড়ি রাবড়ি মার্কা লেগেছিলো।
  • Ekak | ০১ মার্চ ২০১৭ ১৪:৪৯375329
  • এতো বাজে না বকে গাঁজার চাষ কল্লে কাজে দেয়। ডাবল ডিজিট গ্রোথ আছে হুঁহ !
  • Arpan | ০১ মার্চ ২০১৭ ১৪:৪৭375328
  • ডগবার্ট টু বি প্রিসাইস।
  • T | ০১ মার্চ ২০১৭ ১৪:৪৪375327
  • হ্যা যদি পড়া ধরে।
  • dc | ০১ মার্চ ২০১৭ ১৪:৪৩375326
  • আর ডিলবার্ট একটা উদাহরন। বিজনেস স্কুলগুলো আর বিজনেস ম্যান্জার, কনসাল্ট্যান্টদের জার্গন ব্যবহার লেজেন্ডারি। যাই হোক, S এর সাথে আর ঝগড়া করব না ঃ)
  • dc | ০১ মার্চ ২০১৭ ১৪:৪১375325
  • ডিলবার্টের স্ট্রিপে বেশীর ভাগ সময়ে ওর ম্যান্জারকে নিয়ে মজা করা হয়।
  • S | ০১ মার্চ ২০১৭ ১৪:৩৯375323
  • আর ডিলবার্টের অফিসটাও সিলিকন ভ্যালিতে।
  • S | ০১ মার্চ ২০১৭ ১৪:৩৯375324
  • আর ডিলবার্টের অফিসটাও সিলিকন ভ্যালিতে।
  • S | ০১ মার্চ ২০১৭ ১৪:৩৭375322
  • কিন্তু ডিলবার্ট তো এমাইটির ইলেকট্রিকাল ইন্জিনিয়ার। ও তো কোনোদিন বিজনেস পড়েনি।
  • dc | ০১ মার্চ ২০১৭ ১৪:২৭375321
  • তা হতে পারে। তবে বিজনেস স্কুলে পড়া ম্যান্জার আবার আরেক বস্তু। ডিলবার্ট মনে পড়ে গেল।
  • রোবু | ০১ মার্চ ২০১৭ ১৪:২১375320
  • "বিজনেস না পড়ে নিজেকে ম্যান্জার ভাবতে গিয়ে লোকে এইসব গালভর্তি কথাবার্তা বলে বেড়ায়।" - একদম।
  • S | ০১ মার্চ ২০১৭ ১৪:১৯375319
  • আমি বিজনেস স্কুলে পড়েছি। কাজ করতে গিয়ে কোনোদিন এইসব জার্গন অকারণে ব্যবহার করিনি। সেখানে প্রতিটি শব্দ কোনো মানে না বহন করলে বা দরকার না থাকলে কেউ ইউজ করেনা। পিপিটিতে বা রিপোর্টে তো নইই, কথা বলার সময়ও না। আপনি মিনিঙ্গলেস জার্গন ইউজ করলেই লোকে সোজা ভুলটা ধরিয়ে দেবে, বা ব্যাখ্যা করতে বলবে।

    এখানে বা অন্যত্র লোকেদের কথা বার্তা শুনে মনে হয়েছে যে বিজনেস না পড়ে নিজেকে ম্যান্জার ভাবতে গিয়ে লোকে এইসব গালভর্তি কথাবার্তা বলে বেড়ায়।
  • Ekak | ০১ মার্চ ২০১৭ ১৪:১৭375318
  • জেনেটিক ইঞ্জিনিয়ারিং অবসসই কড়া তত্বাৱধানে হয় দরকার। ধর তক্তা ভাবে ইমপ্লিমেন্ট হলে যথেষ্ট গোলমালের আশংকা।

    আমার তো আরেকটা, যদিও খুব পাতি জিনিস নিয়ে আশংকা হয়, এই যে ব্যাকটেরিয়া ক্যাপসুল কিনে জলে ইউস করি, এর তো প্রেসক্রিপশন লাগেনা, আসছে চীন আর কোরিয়া থেকে, এগুলোতে ভোরে যদি কোনো ক্ষতিকর ব্যাকটেরিয়া ছড়িয়ে দেয়, বুঝতেও পারবোনা। অদ্ভুতভাবে এমাজনেও আর পাওয়া যায়না, দোকানে রাখে তিনগুন দাম নেয়।
  • pi | ০১ মার্চ ২০১৭ ১৪:১১375317
  • এইটা কী মানে ? যদিও এক বছরের পুরানো, কিন্তু এরকম কিছু বলে থাকলে তো হইচই হত !

    Prime Minister Narendra Modi said that Indian festivals are highly scientific. He said that even holidays in Indian culture are based on ‘full moon’ and ‘new moon’, and not on weekends.?

    কেউ শুনে দেখতে পারবে, সত্যি এসব বলেছেন ?

    http://timesofindia.indiatimes.com/videos/news/Indian-festivals-are-scientific-PM-Modi/videoshow/50616280.cms
  • pi | ০১ মার্চ ২০১৭ ১৪:০৬375316
  • ঃ))

    যা বুঝলাম, এগুলো বিজনেস স্কুলের অপকম্ম।
  • pi | ০১ মার্চ ২০১৭ ১৪:০৪375315
  • একক, আমার এই জি এম জনিসপত্র নিয়ে খুবই আশংকা আছে। ইকোলজিতে কোথায় কী ঘেঁটে কখন কী ঘটে যায় কিচ্ছু বলা যায়্না। ল্যাবের প্রোটেক্টেড পরিবেশের রেজাল্ট একরকম, নেচার নামক ল্যাবের সাথে তার আকাশ পাতাল তফাত।

    ডেঙ্গু আটকানোর জন্য এডিসে ওলবাখিয়া ঢোকানোর কাজ শুরু হচ্ছে দেশে। জানিনা, এগুলোতে বিশেষ উৎসাহিত তো হতে পারিইনা, উল্টে ভয় হয়।
  • dc | ০১ মার্চ ২০১৭ ১৪:০২375314
  • "এরাডিকেট করার জন্য ইনোভেশন ও ডিসরাপটিভ টেকনোলজি লাগবে বলছে"

    দেখুন, কি সুন্দর একটা বাক্যের মধ্যে চারটে কিওয়ার্ড চলে এসেছে। অর্থাত চারটে স্লাইড, পার স্লাইড দুয়েকটা ছবি আর অ্যানিমেশান ধরলে অন্তত দশ মিনিট। একেই বলে ইনক্লুসিভ গ্রোথ।
  • dc | ০১ মার্চ ২০১৭ ১৪:০০375313
  • ডিসরাপটিভ চেঞ্জ, ইভোলিউশনারি চেঞ্জ, রিভোলিউশনারি চেঞ্জ, এসব পিপিটিতে লিখতেও ভাল্লাগে, দেখতেও ভাল্লাগে। এসব ছাড়া সেমিনারগুলোই বা চলবে কি করে, ক্লায়েন্ট মিটিংই বা দু ঘন্টা টানা যাবে কি করে? সকলের জন্য কাজ চাই, সকলের জন্য চাকরি চাই।
  • pi | ০১ মার্চ ২০১৭ ১৩:৫৯375312
  • এরাডিকেশনকে ডিস্ররাপশন বলেনি, এরাডিকেট করার জন্য ইনোভেশন ও ডিসরাপটিভ টেকনোলজি লাগবে বলছে।
  • dc | ০১ মার্চ ২০১৭ ১৩:৫৫375311
  • রোবুর সাথে একমত। কিন্তু রোবু ঠিক নাম না লেখায় ব্যথিত হলাম।

    মহান দার্শনিক শ্রী মানস নন্দী (ধ্যানমগ্ন)
  • dc | ০১ মার্চ ২০১৭ ১৩:৫৪375310
  • S যা বলেছেন তার সাথে আরেকটু যোগ করি, ডিসরাপ্টিভ চেঞ্জ সাধারন্ত লো কস্ট ইনোভেশান বা লো কস্ট অলটারনেটিভ দিয়ে শুরু হয়। সেজন্যই অ্যামাজনের বিজনেস মডেলকে ডিসরাপ্টিভ বলে, বা আমাদের দেশে ডেকান এয়ারলাইন যা করেছিল সেটা ডিসরাপ্টিভ বলে।

    আর এরাডিকেশান আর ডিসরাপশান একেবারে আলাদা। ম্যালেরিয়া নির্মূল করার প্রচেষ্টাকে মনে হয়না ডিসরাপশানের আওতায় আনা যায় বলে, যদিও কোন লো কস্ট নতুন সল্যুশান কেউ বের করে থাকতে পারে।

    তবে ঐ, দিনের শেষে এসবই হলো শব্দ নিয়ে খেলা।
  • রোবু | ০১ মার্চ ২০১৭ ১৩:৫১375309
  • ডিসরাপ্সন আর মহান দার্শনিক শ্রী মানস নন্দী (ধ্যানস্থ) এর মধ্যে খুব বেশি পার্থক্য নেই।
  • Ekak | ০১ মার্চ ২০১৭ ১৩:৪৮375308
  • মশার ফিল্ডে একবার কী একটা বিটকেল ডিসরাপ্সন হয়েছিল না ? সেইযে প্রচুর মশাকে জেনেটিক পদ্ধতিতে নিকেশ করার পর বোঝা গেলো মশার অভাবে বুনো ঝোপঝাড়ের প্রোপাগেশন ঘেঁটে গিয়ে ইকোলজি ইল্লুতে গ্যাচে। এ একদম টেক্সটবুক ডিসরাপ্সন :)
  • pi | ০১ মার্চ ২০১৭ ১৩:৪৩375307
  • কিন্তু আমাদের ফিল্ডে তো তাহলে ঠিক অর্থে ব্যবহৃত হচ্ছে না ! এরাডিকেশনের তো একটা সুনির্দিষ্ট সেট গোল আছে, তার জন্যই টেকনলোজি, ইনোভেশন। সেতো ডায়রেকশনলেস, কেওটিক নয়।
    এবারে এটাক মার্কেট ভেবে ইরাডিকেশন হয়ে গেলে ম্যালেরিয়া রিলেটেড বহু ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে, সেভাবে নিশ্চয় ভাবছে না। কারণ গোলটাই হল ম্যালারিয়া পুরো নির্মূল করা, মানে ইরাডিকেশন।
  • একক | ০১ মার্চ ২০১৭ ১৩:০৩375306
  • :):):) মার্কেট ইজ আ ভেরি পাওয়ারফুল টুল, অবভিয়াসলি, তবে সেখানে রোমান্টিসিজম এর জায়গা নাই। অনেকটা সেই রাজনীতি ঘিরে আপ্তবাক্যের মত, মার্কেট সেই মোহময়ী যাকে নিয়ে তরুণ স্টার্টআপ রা রোমান্টিক হয় আর বুড়ো বিগ ইনভেস্টররা মজা নেয় ! :)
  • S | ০১ মার্চ ২০১৭ ১৩:০০375305
  • হ্যাঁ পুরোনো একজিসটিঙ্গ ইন্ডাস্ট্রিগুলো লবিইঙ্গ করে চেস্টা করে কোনো বড় চেন্জ যাতে না হয়। তবে ঐযে সবার উপরে মার্কেট সত্য তাহার উপরে নাই। অতেব টাইম লাগলেও চেন্জ আসবেই - এটা আমার বিশ্বাস। পিরিয়ড ;)
  • একক | ০১ মার্চ ২০১৭ ১২:৫৭375304
  • হ্যা, দিসরাপ্তিভ চেঞ্জ এর এই ব্যাখ্যা টা দেওয়া হয় বটে, কিন্তু প্রকৃত প্রস্তাবে মার্কেটের হেজিমনি এবং বিগ শেয়ার হোল্ডার কে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন চেঞ্জ হয়না। এটা একটা ললিপপ। কারন প্রকৃত ডিসরপশন আনতে গেলে এককালীন যে এগ্রেষণ ও টেকনিক্যাল এস্প্যার্তিস লাগে, এবং ইনভেস্টর দের যতটা সহযোগিতা লাগে সেগুলো কোনটাই পাওয়া যায়না। ইলন মাস্ক স্পেসএক্স করার পর অনেকে জানতে পেরেছেন স্পেস ট্রাভেলের কথা, তাঁরা যেটা জানতে পারেন নি তা হলো তিনটে কোম্পানি প্যারালালি চেষ্টা করছিল এই প্রজেক্ট নিয়ে ; যেখানে নাসা পুরো হাতে ধরে নিজেদের অর্ডারি কাজ দিয়ে স্পেসএক্স কে ডুবে যাওয়া থেকে বাঁচায়। এটা মাস্কের বাহাদুরিকে খাটো করার জন্যে বলা নয়, পিরামিডের মাথার লোকদের আশীর্বাদ না থাকলে কোনো দিস্রাপ্ষণ আসেনা এইটুকু বোঝানোর জন্যে। আর ওই রাস্তা ধরে আসে বলেই, ডিসরাপ্ষণ, তা যতই মরালি এগনস্তিক বলে নিজেকে দাবি করুক, আদতে ক্ষমতাকেন্দ্রের রাস্তাতেই চলে।
  • S | ০১ মার্চ ২০১৭ ১২:৪৯375303
  • এই সুযোগে একটু গ্যান দিয়ে দি। রেভোলিউশনারি চেঞ্জ আর ডিসরাপটিভ চেন্জের মধ্যে পার্থক্য আছে। প্রথমটার মানে হলো যে দ্য চেন্জ উইল বি গুড অ্যান্ড প্রোভাইড অ ডিরেকশন। পরেরটার সেরকম কোনো ডিরেকশন নাও থাকতে পারে আর মুলত ক্যাওটিক হবে। হাইপারলুপ হলে ডিসরাপশান হবে কারণ অনেকগুলো ইন্ডাস্ট্রি উঠে যেতে পারে।

    যেমন সেল্ফ ড্রিভেন কার চলে এলে, লোকে গুছিয়ে কার পুল করবে। এমনকি গাড়ি কেনাও কমে যাবে। আপনি একটা গাড়ি কিনবেন আর তারপরে সারাদিন সেটাকে ভাড়া খাটাবেন - যখন দরকার হবে শুধুমাত্র তখন ইউজ করবেন। ভেবে দেখুন দিনের কতটুকু সময় আপনি গাড়ি চড়েন। ট্যাক্সি হয়ে যাবে আপনার গাড়ী। গাড়িকে লোকে আর কনজিউমেবল অ্যাসেট হিসাবে দেখবে না - ওটাও ইনকাম করার একটা উপায় হয়ে যাবে। শহরের পার্কিঙ্গ স্পেস সব উধাও হয়ে যাবে। কারণ আপনার গাড়ি আপনাকে অফিসে নামিয়ে দিয়েই ভাড়া খাটতে বেড়িয়ে যাবে। ফলে জমির দাম কমে যাবে। মাঝারী পাল্লার পেলেনগুলোর অনেকগুলো উধাও হয়ে যাবে। আপনি রাত্রে গাড়িতে চড়ে ((শুয়ে) বলে দেবেন কোথায় যেতে হবে সে আপনাকে নিয়ে চলে যাবে - সকালে পৌঁছে দেবে। আপনি ফ্রেস অবস্থায় ঘুমিয়ে ৭০০-৮০০ মাইল এক রাত্রে চলে যাবেন - অনেকটা ট্রেনের মত। লোকে মোটেলে নাইট স্টে করা ছেড়ে দেবে। হয়তো কয়েক দশক পরে সরকার লোককে লাইসেন্স দেওয়াই বন্ধ করে দেবে, কার রেসিঙ্গ ছাড়া। এই চেন্জের ফলে যে আমাদের জীবন বিশেষ কোনোদিকে এগোলো তা নয়, কিন্তু অনেক চেন্জ হয়ে গেলো - তাই এটাকে ডিসরাপটিভ চেন্জ বলা যেতেই পারে।
  • T | ০১ মার্চ ২০১৭ ১২:৪৩375302
  • এইগুলি হচ্চে গিয়ে অলস সময়ের 'ব্যুৎকার'।
  • dc | ০১ মার্চ ২০১৭ ১২:২৮375301
  • :d
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত