এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:৩৩375180
  • এদিকে বিল ওরাইলি তার অনুষ্ঠানে এক্জনকে ইন্টারভিউ নিয়েছেন, তিনি নাকি সুইডেনের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বলে। অবশ্যই সেই লোক ফক্স নিউজ আর ওরাইলির পছন্দসই কথা বার্তা বলেছেন। এখন জানা যাচ্ছে যে সে লোক ফেক - সুইডেন সরকার বলেছে যে আমরা এরকম কাউকে চিনিনা। কিছু লোকজন কমেন্ট করেছেন যে এই লোকটি নাকি ক্রিমিনাল, বহুবছর আগে সুইডেন ছেড়ে পালিয়েছিলো।
  • S | ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:২৭375179
  • আপনার দেওয়া লিন্কেই তো আছে।

    "The Saudis would use their dominant position in OPEC to ensure that all oil transactions would only happen in US dollars. And the US would guarantee the House of Saud’s survival."
  • dc | ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:১৬375178
  • "কিন্তু ঐ ডকার অনলি চুক্তির বিনিময়ে সৌদি কী কী পেয়েছিল ?"

    প্রশ্নটা হবে, "কিন্তু ঐ ডকার(sic) অনলি চুক্তির বিনিময়ে সৌদি শেখরা কী কী পেয়েছিল ?" সঠিক প্রশ্ন করলেই সঠিক উত্তর পেয়ে যাবেন ঃ)
  • Pi | ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ০৭:৫৬375177
  • দুজনকেই অনেক থন্কু। অনেক কিছু ক্লিয়ার হল। কিন্তু ঐ ডকার অনলি চুক্তির বিনিময়ে সৌদি কী কী পেয়েছিল ?

    এদিকে দিল্লি আবার উথালপাথাল, দিল্লিওয়ালারা আপডেট দাও !
  • S | ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ০৫:৪০375176
  • আমিও এট্টু লিখি। শুণ্য যেমন বলেছেন - যেহেতু গ্লোবাল পেট্রোলিইয়াম ট্রেডের একটা বড় অংশ ইউএস ডলারে হয় সেইজন্য ডলারের ভ্যালু অ্যাজ অ রিজার্ভ কারেন্সি খুব বেশি থেকেছে বিগত কয়েক দশকে। মানে ধরুন ইন্ডিয়া যদি সৌদি থেকে তেল কিনতে যায়, তবে ডলারে কিনতে হবে - তাই ইন্ডিয়া তার রিজার্ভের একটা খুব বড় অংশ ডলারে রাখে। আর আমরা সবাই জানি যে ওয়ার্ল্ড ট্রেডের একটা ভালো অংশ হলো ফুএল - এছাড়াও অন্য অনেক ব্যাপারে ট্রেড করতে হলে ডলারেই করতে হয় (যেমন হাই টেকনলজি, ডিফেন্স ইত্যাদি)। কিন্তু বিগত কয়েক বছর ধরে (আমার ধারণা রিশেসনের ফলে আর তেলের দাম কমার ফলে) ডলারের উপরে ক্রমশ এই নির্ভরতা কমেছে। ইন্ডিয়া যেমন অন্যান্য কারেন্সিও রিজার্ভ করেছে - পাউন্ড, ইয়েন, ইউরো, (এগুলো আগেও করতো - হয়তো বাড়িয়েছে) এবং অবশ্যই গোল্ড। এমনকি বার্টার সিস্টেমও ব্যবহার করেছে। এশিয়ার দেশগুলো একসময় আইএমেফের কাছ থেকে গুছিয়ে গোল্ড কিনেছিলো। আর এই আর্টিকল অনুযায়ী সৌদি যদি কাল থেকে বলে যে আমরা অন্য কোনো কারেন্সিতেও পেমেন্ট নেবো। আশন্কা যে ডলারের দাম কমে যাবে। সেইজন্য অনেকের দাবী যে অন্য দেশগুলো যখন ডলার ছাড়তে শুরু করবে (দরকার কমে যাবে), তখন ডোমেস্টিক মার্কেটে ডলারের ফ্লো বেড়ে যাবে, ফলে সাপ্লাই বাড়লে ডলারের দাম কমবে, ইনফ্লেশন হবে, রিসেশন আসবে ইত্যাদি।

    শুণ্যের দেওয়া দুটো সিস্টেমের মধ্যে প্রথমটা হলো গোল্ড স্ট্যান্ডার্ড - ডলার ছাপাতে গেলে সমান ভ্যালুর গোল্ড রিজার্ভে রাখো। দ্বিতীয়টা হলো ফিয়াট সিস্টেম (যেটা এখন চলছে)। এর জন্য সরকার যেকোনো সময়ে ডলার ছাপাতে পারে। বুঝতেই পারছেন প্রথমটাতে ডলার ছাপানো এতো সহজ হবেনা। ফলে অনেকেরই দাবী যে ইনফ্লেশন কন্ট্রোলে থাকবে আর ডলারের ভ্যালুও কমবে না গোল্ড স্ট্যান্ডার্ডে।

    সারপ্রাইজিঙ্গলি উল্টোটাই হয়েছে বিগত কয়েক বছরে - ডলারের দাম বেড়েছে অন্যান্য কর্রেন্সির তুলনায়। গোল্ডের প্রাইসও কমেছে কিছুটা। বড় ইকনমিগুলোর মধ্যে এখনো ইউএস কিছুটা রেজিলিয়েন্স দেখিয়েছে। জার্মানী ভালো করলেও বাকি ইউরোজোন খুব উইক।

    আরেকটা ব্যাপার আমার খটকা লাগে এই যুক্তিগুলোতে। এই মুহুর্তে ইনফ্লেশন নিয়ে কেউ ভাবছে বলে তো মনে হয়না - সবাই ভাবছে গ্রোথ নিয়ে। ইনফ্লেশন কজড রিশেসন? হতে পারে। কিন্তু সেটা কন্ট্রোল করতে তো ইন্টারেস্ট বাড়ালেই মানি সাপ্লাই কমে যাবে।
  • Du | ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ০০:৫৫375175
  • আবাপ তে স্বাধীনতা তুমি বলে একটা লেখা বেরোচ্ছে আগে দেখি নি।
  • 0 | ২৭ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:১৮375174
  • pi, আর কয়েক লাইন যোগ করি। আন্তর্জাতিক বাজারে তেলের চাহিদা বাড়ার সময়ে সত্তরের দশকে আরব দেশগুলোর সাথে আমেরিকার চুক্তি হয় যে ওরা ওদের তেল বিভিন্ন দেশকে রপ্তানি করবে শুধু ডলারের বিনিময়ে।
    সেই সময়, ডলার তার পুরনো সোনা-নির্ভরতা কাটিয়ে রাষ্ট্রীয়-আর্থিক-দক্ষতা-নির্ভর মুদ্রা হয়ে উঠছে।
    ওই চুক্তি আমেরিকার সার্বিক অর্থাবস্থার বা আর্থিক কর্মদক্ষতার ওপর আমেরিকাবাসীর ও বিশ্ববাসীর আস্থা-বিশ্বাস দৃঢ় করে। ফলে আন্তর্জাতিক বাজারে ডলারের মূল্যস্থায়িত্ব আর চাহিদা বাড়ে।

    "পেট্রোডলার" কথাটার মানে, "পেট্রলিয়াম-নির্ভর" ডলার নয়। শব্দটা আসলে ওই সময়ে তেলের বাড়তে-থাকা আন্তর্জাতিক চাহিদার জন্যে তৈরী হওয়া আরবের তেল-রপ্তানি-অর্জিত ডলারের স্থায়ী বাজার-মূল্যের (তথা, মার্কিনি সরকার ও সংস্থাগুলোর আর্থিক-কর্মদক্ষতার) ওপর অর্পিত নতুন আন্তর্জাতিক আস্থা-বিশ্বাস-নির্ভরতাকে চিহ্ণিত করে।
  • pi | ২৭ ফেব্রুয়ারি ২০১৭ ২২:৫৪375173
  • আচ্ছা। থ্যাঙ্কু !
  • 0 | ২৭ ফেব্রুয়ারি ২০১৭ ২১:১৩375172
  • pi, দু'ধরনের টাকা হয়। একটা হলো, কোন একটা জিনিসের ওপর নির্ভর (সোনা/রূপা)। সরকারি কোষাগারে যেটার নির্দিষ্ট সঞ্চয়ের উপর ভিত্তি করেই নির্দিষ্ট পরিমাণ টাকা বানানো হয়।
    অন্যটা হলো প্রশাসনিক দক্ষতার (রাষ্ট্রের সামগ্রিক আর্থিক পরিস্থিতি/অবস্থার) ওপর নির্ভর। যেখানে সরকার তার আর্থিক-দক্ষতার (বা, টাকার চাহিদা-যোগানের অবস্থার) স্ব-মূল্যায়ণের ভিত্তিতে টাকা বানায়।
    কিন্তু দুটোরই আসল ভিত্তি হলো দেশের ও বিদেশের মানুষের বিশ্বাস/আস্থা। সেটাই আসলে টাকার মূল্য-স্থায়িত্বের কারণ।

    এটা দেখা গেছে যে, প্রথম ধরনের, মানে, কোনো জিনিস-নির্ভর (যেমন সোনা) টাকার ক্ষেত্রে, অন্য যেকোনো কারণেই আর্থিক-ক্ষতির (অথবা ভবিষ্যৎ মুদ্রাস্ফীতির) আশংকা করলেই, মানুষ সরকারি কোষাগার-সঞ্চিত-সোনার ওপর আস্থা হারিয়ে নিজেরা সোনা কিনতে শুরু করে এবং এ'ভাবে ভয়-ভিত্তিক কৃত্রিম যোগান-অভাব ও মুদ্রাস্ফীতি শুরু হয়।
    পরে আর্থিক ক্ষতির মূল কারণটা চলে গেলে, সেই ভয়-থেকে-কেনা সোনাগুলো বেচেও দিতে থাকে। এর জন্যে মুদ্রাস্ফীতির পরিমাপে অস্থিরতা দেখা দেয়। যেটা আন্তর্জাতিক বানিজ্যের ক্ষেত্রে টাকার ওপর দীর্ঘমেয়াদী আস্থাহীনতা (চাহিদার অভাব) ডেকে আনে।

    দ্বিতীয় ধরনের (মানে, রাষ্ট্রীয় অর্থাবস্থার সরকারি-মূল্যায়ণ-নির্ভর) টাকার ক্ষেত্রে দেখা গেছে, যখন, সরকারের সামগ্রিক আর্থিক (বাজার-গতিপ্রকৃতি-নিয়ন্ত্রণ সহ নানান ব্যাপারে) কর্মদক্ষতার ওপর নির্ভর ক'রে টাকা বানান হয়, তখন, মানুষের আর্থিক-ক্ষতির ভয়ভিত্তিক আস্থাহীনতা কোনো একটা নির্দিষ্ট জিনিসের (যেমন সোনার) ব্যক্তিগত সঞ্চয়-বাড়ানোর ওপর কেন্দ্রিত না হতে পেরে, কিছুটা সময় নিয়ে সরকারের আর্থিক-পদক্ষেপ বোঝার জন্যে অপেক্ষা করে। এর জন্যে মুদ্রাস্ফীতির পরিমাপের অস্থিরতা (প্রথম ধরনের টাকার চাইতে) তুলনামূলক ভাবে কম হয়, এবং টাকার মূল্য-স্থায়িত্বও বেশী হয়।
  • pi | ২৭ ফেব্রুয়ারি ২০১৭ ২০:৫১375171
  • এখানকার বাওয়র্চির বাবুর্চি আমাকে বিনা তেলে ( পড়ুন ডালডা) রোল বানিয়ে দিলেন আজ ! ওয়াই টু কে রোল।
  • d | ২৭ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:২০375170
  • sinfaut | ২৭ ফেব্রুয়ারি ২০১৭ ১২:২৩375169
  • স্মার্টফোন পুরো সভ্যতার অভিশাপ, পাখির পরেই। হানুদা যে কী বিটকেল ভাষা লেখে বুড়ো আঙ্গুল দিয়ে সে বোধহয় শুধু নিজেই বোঝে।
  • b | ২৭ ফেব্রুয়ারি ২০১৭ ১২:১৯375167
  • বাট দিজ ওয়াজ স্টার্টেড বইন স্যান ইন অ্যান উইক এন্দ, ইফ মাই মেমরি সার্ভ্স মি কারেক্টলি।
  • d | ২৭ ফেব্রুয়ারি ২০১৭ ১২:১২375166
  • খুব্বই বাজে হয়। জঘন্য হয়।
  • Ekak | ২৭ ফেব্রুয়ারি ২০১৭ ১১:৪০375165
  • সবাই ইংরিজিতে লিখতে শুরু করলে কেমন হয় ? বা ধরুন হিন্দি তেও ? মামু খেপে যাবে বোধয় :(
  • S | ২৭ ফেব্রুয়ারি ২০১৭ ১১:২৬375164
  • ইঙ্গরাজীতে লিখলে টাকা পামু নাকি? পষ্ট করে বলুন তো।
  • d | ২৭ ফেব্রুয়ারি ২০১৭ ১১:১৮375163
  • হনু আসলে কী বলল? আমাকে এবং অন্যদের ইংরিজিতে লিখতে বলল এবং তাহলে গুরুতে কমার্শিয়াল অ্যাড দেবে!?
    :-I
  • aka | ২৭ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:১৭375162
  • আর এই হিলারীর হার গ্লোবালাইজেশনের ফেলিওরের জন্য এটাও অত্যন্ত সরলীকরণ।

    যারা ট্রাম্পকে ভোট দিয়েছে তারা যেন বেশির ভাগই সাদা নয়, তারা জানত না যেন ব্যানন ব্রেইট-বার্ট চালায়,যেন রাশিয়ান হ্যাক হয় নি, যেন ট্রাম্প ও তার লোকজন ইলেকশনের আগে রাশিয়ার সাথে কথা বলে নি।
  • aka | ২৭ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:১১375161
  • m, ilekaToraal kaleja to emanai. prati buthe du ekaTaa, saba miliye 77,000 beshi pelei chale, 3,000,000 kama peleo dina sheshhe presiDenT haoyaa sambhaba. sekhaane ebhri bhoTa kaaunTas. baarNike noye to samasyaa nei, baarNi bro der niye samasyaa. aami Jaa dekhechhi taate mane hayechhebaarNi broraa haya anya kaauke bhoT diyechhe baa bhoT deya ni. kola maainaarader sei inTaarabhiu aami shunechhi. Demaraa sesab niye ki karabe parer kathaa, aapaatata ei Traampa, byaanan, milaar niye aami shankita.

  • Atoz | ২৭ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:৪১375160
  • শ্রেণীবদ্ধ বিজ্ঞাপণ কি এই সাইটেই দেওয়া হবে নাকি গ্রুপে? ঃ-)
  • Atoz | ২৭ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:৩৮375159
  • সঙ্গঠক শুনে ঘাবড়ে গেছিলাম। ঃ-)
    সঙ্গগুণে ঠক বনে গ্যাছে, এইরকম একটা অর্থ হবে কিনা ভেবেই ঘাবড়েছিলাম আরকি। ঃ-)
  • *h | ২৭ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:৩৪375158
  • নাম নিয়ে কোনো সাজেশন নেইঃ-))))সুদু শুদু ফুসু সিস্টিসীল জিনিশের মধ্যে বিসয় টা থাকবে কিনা সেটা অবভিয়াসলি তোদের ব্যাপার।
  • h | ২৭ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:১৫375157
  • *সমি না, দমু এবঙ্গ আরো অনেকে
  • h | ২৭ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:১৩375155
  • *পারি শনা?
  • h | ২৭ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:১৩375156
  • ঃ-))))) অতটা তাড়াতাড়ি নেই, আমার একটাই সাজেশন, ইউজার দের জন্য ফ্রী করিশনা, প্রপারলি পয়হা নেবার ব্যবস্থা করতে পারিনা। একটা হিসেব করে দেখ কত খচ্চ পড়বে করতে, আর একটা বিজ্ণাপন দাতাদের ফি ইত্যাদি স্ট্রাকচার করে দেখ, পড়তায় পোসায় কিনা। টুক টক বিজ্ণাপন তো দিতেই পারি, তবে ম্যাসাজ অফার করবো না এ বয়সে।;-)))))) আমার ব্যথ বয়সের ইচ্ছে হল তোরা এই সমাজসেবা মডেল থেকে বেরো। তবে সেটা তোদের ব্যাপার। এই যে তোদের সেস ইউজ করে ভাটাচ্ছু, একটা গ্লনি হয়, উইকেন্ড সধের দিকে;-)) কেন মাথায় এলো জানিস, এক বন্ধু মহিলাদের লেখা নিয়ে নাটক করছে, লেখা খুজেছি, এক প্রস্থ করেছে আরি করবে। এবার এখানে সমির লেখার কথা আবার আগে মনে হয়েছে, কারন হি ইজ লুকিঙ্গ ফর পার্সোনাল একসপেরিয়্ন্স, তাতে আমার মত অদর্শ গত কুছুটা কিন্তু আছে, কিন্তু মনে হয় এখানে অনেকেই লিখতে পারবেন। -ইঙ্গ্রেজি রে লিখতে হবে সেটাও না পাতার কোনো কারন নেই, কারন প্রসঙ্গ ব্যক্তিগত। তো এইসব আরকি প্যাসাল
  • ঈশান | ২৭ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:০৩375154
  • ট্রাম্পের তো নির্দিষ্ট প্ল্যানিং আছে।

    ১। টিপিপি বা অন্যান্য ট্রেড এগ্রিমেন্ট গুলো রিভিসিট করবে। মানে গ্লোবালাইজেশন ব্যাপারটাই রিভিসিট করবে।
    ২। কারখানা তুলে বাইরে গেলে এক্সিট ট্যাক্স বসাবে।
    ৩। বাইরে ম্যানুফ্যাকচার করা জিনিসের উপর ইমপোর্ট ডিউটি বসাবে।
    ৪। আমেরিকার উদ্যোগ, উদ্যোগপতিদের বিপুল ট্যাক্স ছাড় দেবে।
    ৫। এইচওয়ান/এলওয়ান এর জন্য মিনিমাম ওয়েজ অনেক বেশি করে দেবে।
    ৬। ইল্লিগাল ইমিগ্রেশন আটকাবে/কমাবে।

    এর মধ্যে ১,২,৩ মোটামুটিভাবে বার্নিরও অ্যাজেন্ডা। হিলারি এর একেবারে বিরুদ্ধে। ৪ টিপিকাল রিপাবলিকান অ্যাজেন্ডা। বার্নি,হিলারি উভয়েই এর বিরুদ্ধে। ৫,৬ কেবলমাত্র ট্রাম্পেরই অ্যাজেন্ডা। বার্নি, হিলারি, ট্র্যাডিশনাল রিপাবলিকানরা, সবাই এর বিরুদ্ধে।

    আর অর্থনীতিগতভাবে ট্রাম্পের অ্যাজেন্ডা অবাস্তব কিছু না। তবে এসেনশিয়ালি গ্লোবালাইজেশনকে রিভিসিট করবে বলেছে, সেটা রাজনৈতিকভাবে খুব কঠিন মনে হয়। বস্তুত, এইটার মানেই হল পুরোনো রেগন জমানায় ফিরে যাওয়া, যখন ভুবনায়নের নাম শোনেনি কেউ। রাজনৈতিক চাপ সামলে সেটা করা সম্ভব কিনা জানিনা। করতে পারলে মজা হবে। যে মুক্ত অর্থনীতি নিয়ে এত হট্টগোল, সবই গোল্লায় যাবে। কত অর্থনীতির প্রবন্ধ আবার নতুন করে লিখতে হবে। মোদীর মেক ইন ইন্ডিয়া স্লোগান ভোগে যাবে। ইত্যাদি প্রভৃতি।

    তবে এখনও পর্যন্ত এই অ্যাজেন্ডায় ভারতবর্ষে সফটওয়্যার আউটসোর্সিং এর উপর কোনো খাঁড়া নেই। মানে সার্ভিস সেক্টর আউটসোর্সিং কোথাও করলেই কোনো সমস্যা নেই। যদিনা নতুন কোনো কল বানায়।
  • ঈশান | ২৭ ফেব্রুয়ারি ২০১৭ ০২:৪৮375153
  • ক্লাসিফায়েড? করলেই হয়। কে বিজ্ঞাপন দেবে, এই নিয়ে যদিও কিঞ্চিৎ সন্দেহ আছে। হনু কমিট করলে দুই হপ্তা বাদেই চালু করে দেব। সেকশনের নাম নিয়ে কোনো সাজেশন? আমার সাজেশন হল "আমাকে দেখুন"।
  • h | ২৭ ফেব্রুয়ারি ২০১৭ ০২:২৭375152
  • **বিকজ ইউ নেভার মেক মানি....
  • S | ২৭ ফেব্রুয়ারি ২০১৭ ০২:২৫375150
  • বার্ণী যখন ক্যান্ডিডেসি অ্যানাউন্স করেন, তখন তার প্রায় কোনই সমর্থন ছিলোনা। আর এইবারের ইলেক্শনে তো সত্যিই দুপক্ষই ধরে নিয়েছিলো যে হিলারী জিতছে - রেজাল্ট বেড়নোর আগে অবধি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত