এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:২৪375060
  • জানুমেট হলো মেটফরমিন আর সিটাগ্লিপটিন কম্বিনেশন। সব বিষয়েই কি বক্তব্য রাখতে হবে
    নিউ জেনারেশন ডায়াবিটিস মেডিসিন।
  • Ekak | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:২০375059
  • আমার তো সুগার নেই। কিন্তু এইচডিএল -এলডিএল জঘন্য অবস্থা। সিগারেট ছাড়িনি, স্ট্যাটিন এ আছি। বলে নাকি স্ট্রেস, এই ব্যাটারা কোনো কারণ না পেলেই মধুসূদন দাদা হলো স্ট্রেস :|
  • dc | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:০১375058
  • হিস্টোরি আগে বলেছি। আমার দাদুর নাকি হাই শুগার ছিল। তবে লাস্ট তিন চার হপ্তা মতো আমার লেভেল ১০০-১২০ র মধ্যে ঘোরাঘুরি করছে।
  • dc | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:৫৯375057
  • সিগ্রেট খাইনা, ডায়বেটিসের পর থেকে মদ খাওয়া ছেড়ে দিয়েছি ঃ( বছর দুয়েক আগে ট্রেডমিল করতাম কিন্তু তারপর ব্যাক পেন হয়েছিল বলে এখন করিনা। তবে এখন রোজ ছয়-সাত কিলোমিটার হাঁটি।
  • Ekak | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:৫৮375056
  • ডাক্তারকে ফ্যামিলির ডায়াবেটিস হিস্ট্রি টাও শেয়ার কোরো যখন যাবে।
  • Ekak | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:৫৬375055
  • সেতো মেটফরমিন। সিগারেট ছেড়েছো ? দৌড়োদৌড়ি করো ? এনিওয়ে এসব রিপোর্ট দেখে ডক্টর বলতে পারবেন।
  • dc | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:৫২375053
  • স্ট্যাটিন না নিয়ে। ওষুধ বলতে শুধু জানুমেট, দিনে একটা।
  • Ekak | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:৫২375054
  • রোদ্দুর দিল্লিতে থাকে। কোগনি তে কাজ করে শুনেছি। দিব্য মজার ছেলে। এর বেশি জেনে কী হবা ? :)
  • dc | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:৫১375051
  • এই রে এলডিএল আর এইচডিএলে গুলিয়ে দিয়েছি। আগের পোস্টে ওদুটো উল্টো লিখেছি, এইচডিএল ২৭ হবে।
  • Ekak | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:৫১375052
  • স্ট্যাটিন নিয়ে না, না নিয়ে ?
  • dc | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:৪৯375050
  • একটা পরামর্শ পেলে ভালো হয়। আমার কয়েক মাস আগে ডায়বেটিস ধরা পড়েছিল, কিন্তু এখন সুগার লেভেল ১০০-১২০ তে নেমে এসেছে। চিনি, আলু আর সাদা ভাত খাওয়া ছেড়ে দিয়েছি, তবে মাঝে মাঝে ব্রাউন রাইস অল্প খাই। কিন্তু লিপিড প্রোফাইলে দেখছি এলডিএল আর এইচডিএল ক্রমাগত কমছে। গতকাল টেস্ট করে রিপোর্ট দিলো এলডিএল ২৭, এইচডিএল ৭৬, ট্রাইগ্লিসারিড ২০৪ আর টোটাল ১২৩। দুমাস আগে এলডিএল ছিল ৪৩। এই সোমবার ডাক্তারের কাছে যাওয়ার কথা, কিন্তু তার আগে জানতে পারলে ভালো হয় যে এলডিএল এতো কমছে কেন, মানে এটা কি অন্য কিছুর ইন্ডিকেটর? কেউ কিছু জানালে আগাম ধন্যবাদ।
  • ? | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:৪৬375049
  • রোদ্দুর রায়ের আসল পরিচয় ঠিকানা জানেন কেউ?
  • aka | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:৩৬375048
  • এই বাজারে মানস নন্দী কাঁপিয়ে দিয়েছে। দ, এর ফেবু ক্যাপশনটা যথাযথ। মাঝে মাঝেই স্ট্রেস বাড়লে মানস বাবুর ব্লগ খুলে পড়ে নিচ্ছি।
  • d | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:২৫375047
  • কথা হল খিল্লি করেও যদি কেউ এইগুলো ভাবতে বা লিখতে পারে --- সে তো এমনিতেই খিল্লীযোগ্য।
  • aka | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:২১375046
  • নতুন একটা এনআরাই স্টিরিওটাইপিঙ্গ শুরু হয়েছে। ওদিকে চোন্দিল, এদিকে অমিতাভ মালাকার। সেই দাড়ি মানেই উগ্রপ্ন্থী। শালা এই স্টিরিওটাইপিঙ্গ এমন রন্ধ্রে রন্ধ্রে যে নিজের অজান্তেই চুলকুনির মতন, চুলকোতেই হবে। এনারাইদের যদি মেহিকোর বর্ডারে পাচিল তোলা নিয়ে বক্তব্য রাখা পাপ হয় তাহলে কলকাতায় বসে ট্রাম্প সাহেবকে নিয়ে এত কচকচি কিসের বুঝি না।
  • Anag | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:১৫375045
  • কেলোদা, মেল দেখুন একবার।
  • de | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:৫৮375044
  • এই চুপচাপ দেখে যাওয়াটা খিল্লীসন্দ আরো বাড়িয়ে দিচ্চে -
  • de | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:৫৬375043
  • না না ইনি জেনুইন - বাকিগুলো খিল্লী!
  • অ্যাক্রোম্যান টুলা | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:৪১375042
  • কেশীও অত্যন্ত সিরিয়াস মুখে গুল দিতে পারদর্শী।
  • d | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:৩৭375041
  • আরে না না কাল ফেবুতে কেসি জানিয়েছেন ওনার সাথে এনার রিয়াল লাইফে মোলাকাত হয়েছিল। ইনি খুবই সিরিয়াস প্রকৃতির লোক।
    আর রোবু জানিয়েছে ইনি একটি সফো কোঙে চাকুরি করেন।
  • de | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:২৭375040
  • ভদ্রলোকের ধ্যানে বসা মুখের মধ্যে একটা ফিচেল হাসি কি শুধু আমিই দেখতে পাচ্চি?
  • de | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:২৫375039
  • আমার ক্যান এমন হয়? আমার এই মদামান বাবুকেও কেমং খিল্লী মনে হচ্চে - রোদ্দুর্রায়ের মতো!
  • k | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:৪০375038
  • ইয়ে, মানে, মাননীয় মহান দার্শনিক শ্রী মানস নন্দী (জাগ্রত) মহাশয় তো নিজেই ঐ ১৩৮ নং পয়েন্টে -
    '১৪ ফেব্রুয়ারী ভ্যালেনটাইন'স ডে পালন না করে "মানস নন্দী দিবস বা বিশ্বপ্রেম দিবস" হিসাবে পালন করা উচিত কেন?' সেটা ব্যাখ্যা করেছেন। আমার "মানস নন্দী দিবস বা বিশ্বপ্রেম দিবস" বলা উচিত ছিল, না বলে শুধু 'মানস নন্দী দিবস' বলায় ঘোরতর পাপ হয়েছে নিশ্চয়ই। কিন্তু আপনার কথামত 'মহান দার্শনিক মানস নন্দী দিবস, সংক্ষেপে মদামান দিবস' এর কোন রেফারেন্স তো পাচ্ছি না।

    যা হোক অনাচার ইজ্ অনাচার, মত্কৃত অনাচারের জন্য আমি ক্ষমাপ্রার্থনা করে গেলাম...
  • b | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:১৯375036
  • মানস নন্দী দিবস আবার কি? মহান দার্শনিক মানস নন্দী দিবস। সংক্ষেপে মদামান দিবস।

    যাই হোক, মানসবাবুর লেখা পড়ে যে উলুত পুলুত ও নিশ্চিন্ত হয়েছি তার একটা কারণ হল, এখনো বাঙালীর মধ্যে একসেন্ট্রিসিটি আছে, এই জেনে।
  • b | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:১৯375037
  • মানস নন্দী দিবস আবার কি? মহান দার্শনিক মানস নন্দী দিবস। সংক্ষেপে মদামান দিবস।

    যাই হোক, মানসবাবুর লেখা পড়ে যে উলুত পুলুত ও নিশ্চিন্ত হয়েছি তার একটা কারণ হল, এখনো বাঙালীর মধ্যে একসেন্ট্রিসিটি আছে, এই জেনে।
  • b | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:১১375035
  • স্পিনিং ট্র্যাকে খেল দেখালো উমেশ যাদব। গুজ্জব।
  • সিংগল k | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:৩৬375034
  • আচ্ছা, বিগত মানস নন্দী দিবসে (রেফ: ব্লগ পয়েন্ট নং ১৩৮) আপনারা কি আমাকে খুঁজেছিলেন??

    আমি তো গুরুর কেউ না, নিয়মিত আসিও না, তাই সময়মত জবাব দিতে না পারার জন্য মার্জনা করবেন।
  • Arpan | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:২৯375033
  • @১১ঃ৫৯ হে হে হে
  • T | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:৩৩375032
  • হিহিহিহি কাল রিয়াল মাদ্রিদ হেরেচে। আরো হারুক।
  • Ekak | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:৩২375031
  • ভোটার সময় তো দেখছি সবাই কেই তুলে ধরছে। যায় হোক, মহারাষ্ট্র মরাঠিদের থাকুক। বিজেপির পাওয়ার বেড়ে গেলে সব টেন্ডার গুজ্জুদের ঘরে গিয়ে ঢুকবে, এমনিতেই যাচ্ছে। বৃহাম্মুম্বাই পুরসভার সম্প্রসারণ একটা সোনার খনি দুপক্ষের কাছেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত