এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ০০:২০374880
  • তুই প্রাক্তন। তাই সম্ভাবনাময়।

    @রোবু
  • h | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ০০:০৪374879
  • তুমি আগে বড় করে কেস খাও, তারপর তোমায় গোনা হবেঃ-))))))
  • Atoz | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ০০:০২374878
  • ওদিকে লঙ্কা, ডাল আর রুটি শুনলেই খিদে পায়। আর, স্যানকে মনে পড়ে।
    কিন্তু হায়, স্যান আর আসে না।
  • রোবু | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:৫৯374877
  • আমায় বাদ দিলো!
  • h | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:৫৫374876
  • লোকে কত নিন্দে করে, কতায় কতায় বলে সিপিএম এ তরুন মুখ নেই, কিন্তু আমি তো দেখচি সিপিএম এ দিকে দিকে তরুন ই তরুন, এক দিকে শাক্য অন্যদিকে এম।পি। ঃ-))))))))
  • b | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ২১:৫৮374875
  • ওদিকে ইস্টবেঙ্গল হারলো। ধুর শালা
  • Atoz | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ২১:৫১374873
  • সমুদ্র মন্থন করে অমৃত ওঠে আর "লাগ লাগ লেগে যা" করে মারামারি শুরু হয়। ঃ-)
  • dc | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ২১:৫১374874
  • যা বয়েস হলো তাতে আর ওল্ড স্কুল না হয়ে যাই কোথায়?
  • cm | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ২১:৩৮374872
  • আমি আরো ওল্ড স্কুল সেই সমুদ্র মন্থনের যুগের। সেখানে রিভার্স ট্রিকল ডাউনের খেল।
  • Atoz | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ২১:৩৩374871
  • নিচের প্রশ্ন ডিসিকে।
  • Atoz | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ২১:৩২374869
  • আপনি ওল্ড স্কুল? ঃ-)
  • * | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ২১:৩২374870
  • কোথায় জুড়াই?
    -----------------------
    অবশেষে কী দাঁড়াল? না ফুক্কুড়ি নয়। সিরিয়াস।" কথা লেখার স্বাধীনতা"-পার্থ চট্টোপাধ্যায় মনে এল।

    প্রচলিত মতের বিরুদ্ধে কেউ বলছে; তার মুখ বন্ধ করে দেওয়া হলো। সেই অপ্রচলিত মতটি ঠিক হতে পারে, বা ভুল। তা বিচার করার আগেই বন্ধ হয়ে গেলো। কার ক্ষতি হলো?

    যদি অপ্রচলিত মতটি ঠিক হয় তাহলেও ক্ষতি যদি অপ্রচলিত মতটি ভুল হয় তাহলেও ক্ষতি।

    কেউই পারলনা। কেউই বলতে পারল না,
    যারা অবিশ্বাসী তারাও বলতে পারল না-
    আসুন, প্রমাণ করুন। আমাদের বিশ্বাস(আসলে যা দাঁড়িয়ে আছে গভীর অবিশ্বাস ও প্রতিনিয়ত প্রশ্ন ও তার উত্তর খোঁজার মধ্য দিয়ে) তা ভুল প্রমান করুন।

    যারা ঈশ্বর বিশ্বাস করেন তাদের মধ্যে একটা প্রশ্নহীন আনুগত্য দেখা যায় কিন্তু যারা ঈশ্বর বিশ্বাস করেন না, তারা কেন সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়ে গেছে এই মানসিকতা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করতে লাগলেন?

    অথচ শাক্যর পোস্ট নিয়ে ভাবার অবকাশ ছিল। ছোট করে বলি- ও এক জায়গায় লিখেছে, মাতৃজ্ঞানে পুজা করার কথা। আমি ভুলে গেলাম সারদা মায়ের কথা। মনে এল- ঋতুপর্ন ঘোষের সিনেমা-
    জোয়ান পটুয়ার ঘরে স্নান করে ভিজে কাপড়ে ঢুকছে বড় রাণী।
    ফিরে এসে গল্প করে দাসী(সখি কে), একটু হতাশার সুরে বলে- মা বলে ডাকল যে!
    এখানে রামকৃষ্ণ নেই, তবুও এই আটকে যাওয়া। তাহলে শুধুই ধর্ম, না আমরাও আমাদের চারপাশে দৈনিক জীবন ও যাপনে তৈরী করে ফেলেছি কোনো নিয়ম...! আটকে যাচ্ছি তারই মধ্যে।

    আপনারা আলোচনার রাস্তা বন্ধ করে দিলেন। আপনারা ভাবলেন না সেইসব সাধারণের কথা যাদের মন্দির নেই মসজিদ নেই, রামকৃষ্ণ বা হজরত নেই তারা কোথায় জুড়াবে?
  • dc | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ২১:২২374868
  • রোবুবাবুর লিংকটা পড়লাম। কিন্তু একথা তো আমরা ওল্ড স্কুল ক্যাপিটালিস্টরা কবে থেকে বলে আসছি। সরকার স্কুলে, স্বাস্থ্যে ইনভেস্ট করুক, ফ্রিতে শিক্ষা আর চিকিৎসার ব্যবস্থা করুক, তাতে জিডিপি গ্রোথ হবে।
  • T | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ২১:১৩374867
  • শাক্য এপিসোড কি শেষ হয়েচে না চলচে?
  • | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ২১:০৮374866
  • সইত্যের খাতিরে ওটা আসলে আঙুলের নীচ থেকে প্ল্যাটফর্ম সরানো হবে না?
  • Atoz | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ২০:৩৮374865
  • ওদিকে টইতে গিয়ে তাড়াতাড়ির চোটে পড়লাম, "বকুলগাছে ফোটে বকফুল"। ঘাবড়ে গেছিলাম।
  • aka | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:৩৫374863
  • পায়ের নীচ থেকে প্লাটফর্ম সরিয়ে নেওয়াটা হেব্বি হয়েছে।

    মানে খুবই সিরিয়াস বিষয় হয়ত, আমার এভাবে খ্যাক খ্যাক করাটা উচিত নয়, কিন্তু তাও এক্সপ্রেশনটা খাসা লাগল। আগে ছিল পায়ের নীচ থেকে জমি, মুখের ভাত, এখন পায়ের নীচে ফেবু।
  • h | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:৪৫374861
  • ওটা আমি উফ।
  • h | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:৪৫374862
  • ওটা আমি উফ।
  • jh | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:৪৪374860
  • ধনন্জয়ের ফাসি বইটা একটু একটু করে না পড়ে একেবারে পড়েছি, সামান্য কয়েক্টা কথা আছে, সে পরে হবে।কিন্তু এতো ভালো আনালিটিকাল লেখা অনেকদিন পড়িনি। অভিনন্দন।
  • * | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:৩৯374859
  • সরোলের সঙ্গে গোলগাল ফ্রি...ঃ)
  • সিকি | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:৩৭374858
  • বডডো সরোল। একেবারে গোলগাল।
  • * | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:২৮374857
  • হ্যাঁ সিরিয়সলি জানতে চাইছি।
  • অ্যাক্রোম্যান টুলা | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:২৫374856
  • এই প্রশ্নটা কী সিরিয়াস প্রশ্ন?
  • * | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:২৪374855
  • হাওয়া করল কে?
    গুরুর অ্যাডমিনরা এইকাজ করবেনা বলেই বিশ্বাস। তাহলে?
  • রোবু | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:২২374854
  • ১। শাক্য-র প্রোফাইল তো রিপোর্ট করে হাওয়া করে দেওয়া হয়েছে।
    ২। এই খোলা পাতায় সে খুব কমই আসে।
  • * | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:১৪374853
  • একটু কৌতুহল হচ্ছে-
    ১) শাক্যর কাছ থেকে প্ল্যাটফর্ম ছিনিয়ে নিলে কে? গুরুর FB site থেকে সে সরে গেলো কেনো?
    ২) এই খোলা পাতাতেও বা সে আসছেনা কেন?

    আর যদি তাকে মারার হুমকি দেওয়া হয়, বা বলা হয় - যে কোন খোলা পাতায় তোকে দেখলেই ঠ্যাং খোঁড়া করে দেবো, তাহলে সে কি ইতিমধ্যে পুলিশে জানিয়েছে? সেটাই আগে জানানো উচিৎ।

    অপ্রাসঙ্গিক ও অযাচিতভাবে গলাগাল খেয়েছেন pi কিন্তু সে দু জায়গাতেই আসছে নিজের মত প্রকাশ করছে।

    তাহলে শাক্য অসুবিধা কোথায়?
  • sch | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:১০374852
  • alternate profile খুলে নেওয়া কি খুব কঠিন নাকি? জানতাম না
  • সিকি | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:০৮374851
  • আরো সমস্যা কেউ যখন খিস্তি করছে তখন আপনি ডিফেন্ড করতে গেলে - নিজেও খিস্তি খাবেন

    শাক্যকে মারা খিস্তি শাক্য নিজেই ডিফেন্ড করত যদি শাক্যর প্রোফাইল অ্যাক্টিভেটেড থাকত। বাকি কারুর মাথা ঘামাবার প্রয়োজন হত না, আমার তো নয়ই। একজনের পায়ের নিচ থেকে প্ল্যাটফর্ম ছিনিয়ে নিয়ে যখন অন্যপক্ষ তাকে খিস্তিখাস্তা করে, তখন ঐ আর কি, ওটাকে আর যাই হোক বাকস্বাধীনতা বলে না। সেই পয়েন্ট অফ ভিউ থেকে কিছুকিঞ্চিত সলিডারিটি দেখানো উচিত বলে আমি মনে করি।

    বাকি অ্যানালজিতে আমিও ওই আপেল, কমলালেবু, বেদানা, নারকোল ইত্যাদি বলে গেলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত