এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৯ ফেব্রুয়ারি ২০১৭ ১২:১০374730
  • আচ্ছা।
    আমিও।
  • dc | ১৯ ফেব্রুয়ারি ২০১৭ ১২:০৩374729
  • টিকিট কেটে দিলে আর হোটেলের ব্যবস্থা করে দিলে অবশ্যই যাবো।
  • pi | ১৯ ফেব্রুয়ারি ২০১৭ ১১:৪৩374728
  • কোলকাতা থেকে কেউ কানাডায় যাবেন সামনে এক দুমাসের মধ্যে ?
  • sinfaut | ১৯ ফেব্রুয়ারি ২০১৭ ১১:২০374727
  • ঠিক আছে ২টোর পর যখন খুশি। ফেবু তে নাম্বার দিচ্ছি।
  • একক | ১৯ ফেব্রুয়ারি ২০১৭ ১১:১৮374726
  • সিন্ফো, তোমাকে কল কর্বো একবার। কখন এভেইলেবল জানিও।
  • pi | ১৯ ফেব্রুয়ারি ২০১৭ ১১:১২374725
  • ওদিকে শাক্যকে মেরে টেরে ফেলার দাবি তুলেছে চাড্ডিগণ। ওর দু'বছরের পুরানো রামকৃষ্ণ, বিবেকানন্দ, সারদা, নিবেদিতা নিয়ে পোস্টের জন্য। কেন লিখেছিল, সিরিয়াসলি লেখেনি, এসবও লিখেছিল। কিন্তু চাড্ডি তো চাড্ডিই।
    তার সাথে আমাদের সকলকেই গাল।
  • Gopa Bhattacharya | ১৯ ফেব্রুয়ারি ২০১৭ ১১:০৯374723
  • মজার বিয়ে

    আমার জ্ঞান হওয়ার পর বাড়ীতে প্রথম বিয়ে। আমার আহ্লাদী ছোট পিসিমনির বিয়ে। আমাদের মারফি বেবি পিসিমনি।এখনো ছবি তোলেন ঠোঁটে তর্জনী ছুঁয়ে।ছয় ভাই বোনের এক্কেবারে ছোট। আদরের ছোট বোন। পাত্র বাংলাদেশের মানে জয়বাংলার। তখন সদ্য জয়বাংলা হয়েছে। সেই অর্থে ফরেন। কত কি যে অনুষ্টান। পাটিপত্র, পাকাকথা, আশীর্বাদ আরও কত কি। পাকা কথা হওয়ার তিন দিনের মাথায় বিয়ের দিন ধার্য্য হয়েছে। আমারা বাড়ীর ছোটরা তো আনন্দে আত্মহারা কিন্তু, বড়দের অবস্থা সঙ্গীন। আমার ঠাকুরদাদার অবশ্য একটা সুবিধা ছিল। তার চারটি ছেলে। আর পূর্ববঙ্গের একটা বর্ধিষ্ণু পরিবারে জন্মানোর জন্য জমিদারি মেজাজও ছিল। এই দুটো অস্ত্র সঙ্গী করে ঝাঁপিয়ে পড়লেন। আমার বাবা, কাকারা কেউ গয়না, কেউ আসবাব, আবার কেউ কাপড় চোপড় কিনতে চলে গেলো। ঘরের সব কাজের দায়িত্বে মা আর ঠাকুমা। তখনও বিয়ে বাড়ীতে ঘরের কাজে সাহায্যের জন্য লোক রাখার রেওয়াজ হয় নি। নিকট আত্মীয়ারা ই সাহায্য করতেন। কার্ড ছাপানো হলো। তখন টেলিফোন এ নেমন্তন্ন করার কথা ভাবা যেত না। বাড়ি বাড়ি যেতে হতো। কোন রকমে ভাগ করে নেওয়া হলো। .আমার ছোট কাকুর ভাগে নেমন্তন্ন এর ভার পড়ল আমদের গ্রামের সব বাড়ি তে। প্রতি বাড়ীতে পাঁচ মিনিট ব্যয় হলেও রাত বারটা বেজে গেছে। পর দিনই বিয়ে। তখনও দু -তিনটে বাড়ি বাকি। অগত্যা সঙ্গী আমি। গ্রামের বাড়ি কলিং বেল নেই, আমরা আস্তে আস্তে ডাকছি, "বাড়ীতে আছেন "? ঘুমের চোখে চোর, ডাকাত ভেবে লাঠি নিয়ে বেরোচ্ছে। অবশ্য আমাদের দেখে সম্বিত ফিরেছে প্রায় সকলেরই। যাইহোক এভাবেই নেমন্তন্ন পর্ব সারা হল। বাড়ীতে ভিয়েন বসল। নহবত বসলো।এলাহি কান্ড। .অতিথিরা সব একে একে চলে এলেন। বিশাল প্যান্ডেল হলো। .অনেক রাতের লগ্নে বিয়ে। হঠাৎ দেখলাম আমার এক সুন্দরী কাকিমা কনের সাজে ঘুরে বেড়াচ্ছেন। সবাই মুখ চাওয়া চাওয়ি করছেন। আড়ালে হাসাহাসি ও করছেন। ওনার ভ্রুক্ষেপ নেই। অবশেষে সেই বিশেষ ক্ষণ উপস্থিত, বিশাল বাদ্যি নিয়ে বরের গাড়ি আসছে। আমরা দৌড় দৌড়, বর এসেছে বর এসেছে চারিদিকে রব। মামী ঠাকুমা বরণ ডালা নিয়ে নীচে দরজায় প্রস্তুত। বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি। এক কথায় দুর্যোগ। ছাদের প্যান্ডেল চেপে দাঁড়িয়ে আছে আমার কাকারা। হাওয়ায় উড়িয়ে নিয়ে যাচ্ছে। তারউপরে বরের গাড়ি একটু এগিয়ে দাঁড়ানোতেআর এক বিপত্তি। মামী ঠাকুমা পা হরকে সোজা নর্দমায়। সঙ্গে সঙ্গে আমাদের জ্ঞাতি সম্পর্কের আত্মীয়ার রে রে করে চিত্কার, .তারপর তুমুল ঝগড়া। আমাদের ওই আত্মীয়া আমাদের যে কোন বিয়েতেই এই দায়িত্ব এ থাকতেন। মেয়ের বিয়ে হলে বরের বাড়ীর সাথে আবার ছেলের বিয়ে হলে কনের বাড়ীর সাথে প্রথম সাক্ষাতেই ঝগড়া। এর মধ্যেই কোন রকমে বর বরণকরা হলো। সবাই ধন্যি ধন্যি করছে। রাজপুত্রের মত বর হয়েছে। সত্যি আমার ছোট পিসু খুব সুন্দর ছিলেন। মানুষও খুব ভাল আর মজার ছিলেন। বরের গাড়ি চলে গেলো। বরণ পর্ব শেষ। কিণ্তু আমাদের অবাক করে ওই ভাবেই সাজানো আরও একটি গাড়ি আমাদের দরজায় এসে দাঁড়ালো। ভেতরে বরের সাজে কেউ একজন বসে আছেন, কপালে চন্দন, গলায় ফুলের মালা, কাছে গিয়ে দেখি বরের বাবা। আমাদের বাড়ীর বড়রা তো ভারি ধন্ধে পড়েছে। ওনাকেও বরণ করতে হবে নাকি ?যাইহোক ওনাদের এক আত্মীয় গাড়ি থেকে তাড়াতাড়ি নেমে বললেন, "না না বরণ করতে হইবো না, এইটা আমাগো নিয়ম, বাপের ও বরের সাজ লাগে "।একটা হাসির তরঙ্গ বয়ে গেলো। সেই মুহুর্তে নতুন কুটুম এ কথা মাথায় রাখা অসম্ভব ছিল না।

    #গোপা #
  • sinfaut | ১৯ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৪২374722
  • একক এইসব না দেখে ক্যালটেকের এমেল এর ক্লাস করো যদি না করে থাকো। সুপার।
  • একক | ১৯ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৩৮374721
  • হননকাল
  • T | ১৯ ফেব্রুয়ারি ২০১৭ ১০:১৯374720
  • কি নাম সিনেমাটার?
  • একক | ১৯ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:৫৩374719
  • কদিন আগে একটা বিকট ফিল্ম দেকে পরিচালক কে গাল দিয়ে এসেচি উতুবে। সমরেশের হনন কাল নিয়ে বানানো। দেবশন্কর আচেন। সে কী ডায়লগের সমুদ্র রে ভাই। বক বক বক বক ঃ( আর দেবশন্কর যত দিন জাচ্চে মন দিয়ে শুদু নিজের সিগ্নেচার নকল করে চলেচেন, চেক বাউন্সের ভয়ে। ভালো স্টোরিলাইন ছিলো, সেটা দিয়ে এক্টা পাতলা গু এর মত ফিল্ম বানিয়েচে।
  • Du | ১৯ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:৫২374718
  • পাকিস্তানে ৮০ জনকে মেরে ফেলেছে সুইসাইড বমার।
  • pi | ১৯ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:৪৯374717
  • আমিও প্রায় তাইই।
  • rabaahuta | ১৯ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:৩৭374716
  • এবং মাতৃতন্ত্র হলেও বেজায় দুর্ভোগ, নিজের সমাজে মাতৃতন্ত্র এবং সেই স্ট্রাকচারে থেকে বাইরের পিতৃতন্ত্রের সঙ্গে যোগাযোগ রাখা, এইসব নিয়ে হাজারগন্ডা ফ্যাচাং। কিছু পড়েছি, কিছু শুনেছি, কিন্তু গুছিয়ে মনে পড়ছে না।
  • T | ১৯ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:৩৩374715
  • এই পরিচালক ভদ্রলোক আসলেই যাকে বলে সম্ভাবনাময়।
  • একক | ১৯ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:৩১374713
  • পাই তো উত্তর পুর্বে কাটালি বেশ ক বছর, এই যে " মাত্রি তন্ত্র" ইউটোপিয়া এটা নিয়ে কী মনে হয় ? আদৌ কোথাও দেখ্লি সেরকম।

    আমি ভুটান এ দেখিনি। কোর্পোরেট থেকে গ্রামজীবন সর্বর্ত্র মাত্রি প্রধান দেখেছি, কিন্তু পুরুষ তন্ত্র।
  • T | ১৯ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:৩১374714
  • হ্যাঁ মাইরি, তারপর ঐ হ্যাকারটাও চ্রম। ইচ্ছে করে ভুল নাম্বার দিয়েচে বিলিতির বদলে দিশি ঠেকিয়েছিল বলে।
  • একক | ১৯ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:২২374711
  • সেরা লাইন হোলো ঃ এই প্রেমটা করিয়ে দাও ঠাকুর, রোজ চান কোরবো ঃ)
  • pi | ১৯ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:২২374712
  • দমদির দেওয়া নাগাল্যাণ্ডের লেখাটা সেদিন ইন্টারেস্টিং ছিল। এই উ পূ এ মাতৃতান্ত্রিক সমাজ কোথায় কোথায়, আবার কোথায় এরকম চরম পিতৃতান্ত্রিক, যে মেয়েরা রাজনীতিতে আসতেই পারবেনা, এগুলো কোথাও বিস্তারিত লেখা আছে ? কোন ট্রাইবে কী নিয়ম ? খুব কনফিউজিং লাগে। এঁদের সাথে মিশলে আরো।
    এই বইটা কারো পড়া ?
    http://www.goodreads.com/book/show/8177125-a-terrible-matriarchy
    এতে 'মাতৃতান্ত্রিক' সমাজেও মেয়েরা কীভাবে ডিস্ক্রিমিনেটেড হয়ে থাকে, তাই নিয়ে লেখা আছে নাকি !
    এটা পড়ছিলাম,
    http://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/48829/10/10%20chapter%204.pdf
  • rabaahuta | ১৯ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:১৭374710
  • হ্যাঁ, আমারো চমৎকার লেগেছে।
  • T | ১৯ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:০৭374709
  • অ্যাই, 'গোয়েন দা' সিনেমাটা বেশ হয়েচে। বাকিটা ব্যক্তিগত যিনি বানিয়েছিলেন তাঁরই নতুন ছবি।
  • | ১৯ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:৫৮374708
  • :-))))

  • সিকি | ১৮ ফেব্রুয়ারি ২০১৭ ২২:৫৩374707
  • দেড়শো বছর বাদে নিকোবরের ব্যারন দ্বীপের আগ্নেয়গিরি আবার জেগে উঠছে।
  • অ্যাক্রোম্যান টুলা | ১৮ ফেব্রুয়ারি ২০১৭ ২২:২১374705
  • ফেবু-তে লোকজন দিয়েছে।
  • cm | ১৮ ফেব্রুয়ারি ২০১৭ ২২:২০374704
  • কোথায় পাওয়া যাচ্ছে সেই স্টেটমেন্ট?
  • অ্যাক্রোম্যান টুলা | ১৮ ফেব্রুয়ারি ২০১৭ ২২:০৬374703
  • যাই হোক, সেলিমের স্টেটমেন্ট দেখে ভরসা হল।
  • kanti | ১৮ ফেব্রুয়ারি ২০১৭ ২২:০৫374702
  • aaamar mail ID [email protected]
  • কান্তি | ১৮ ফেব্রুয়ারি ২০১৭ ২২:০৩374701
  • পাই, না বুঝে একটা ভুল যায়গায় হাত দিয়ে ফেলেছি। খুব খারাপ লাগছে। ওই বিষয়ে আমি সত্যিই কিছু জানি না। গুরুতে যেলেখাটার কথা বলেছো তার লিংকটা যদি দাও উপকৃত হবো।আমার মেল আইডিতেও পাঠাতে পারো। কান্তি দা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত