এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ১০:১১374580
  • শ, জানতাম ঝানতাম আমি ছাড়াও আরো ভক্ত আছে।

    না না ৩৩০০ মোটেও আমপাড়া নয়। যা খুশী বদনাম করলেই হল?? ওটাই তখনকার সবচে হালকাপুলকা মোবাইল। সে ছিল ৫১০০ না ৫০০০ কত যেন, ছোট্ট একটা টিকিওলা। ভিসা থেকে দিয়েছিল কিছু ছেলেমেয়েকে। দেখে ক্কি লোভ লেগেছিল। ৩৩০০ অনেক রূপসী।
  • অ্যাক্রোম্যান টুলা | ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ১০:০৫374579
  • আব্বে এরর ৫০০ দেখালো পষ্ট! তাই তিনবার ক্লিক করেছিলুম।
  • অ্যাক্রোম্যান টুলা | ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ১০:০২374577
  • আমার তার আগের ৫১১০-ও খুব পছন্দ।
  • অ্যাক্রোম্যান টুলা | ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ১০:০২374578
  • আমার তার আগের ৫১১০-ও খুব পছন্দ।
  • অ্যাক্রোম্যান টুলা | ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ১০:০১374576
  • আমার তার আগের ৫১১০-ও খুব পছন্দ।
  • avi | ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ১০:০০374575
  • আহা, সেই আমপাড়া সাপখেলা অস্পষ্ট অক্ষরের মোবাইল।
  • Ekak | ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:৩৪374574
  • ৩৩০০ র খোবোর টা খুপ ই ভালো। কোমিউনিকেটর টা ও ফিরিয়ে আনুক। কী সুন্দোর ভারী বোরো ফোন ছিলো মুঠো জুরে থাক্তো। ফোন এক্টু দামরা না হোলে ঠিক ত্রিপ্তি হোয়্না।
  • রোবু | ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:১৬374573
  • :-(
    নাইভিটির মৃত্যু।
  • j | ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ০৭:১২374572
  • বার্সা ও আর্সা
    এক্কেবারেই ফরসা?
  • s | ১৫ ফেব্রুয়ারি ২০১৭ ২২:৪৬374571
  • দ-দি ব্যাপক খবর দিলে তো। নোকিয়া ৩৩০০ মডেলটা আমার এখনও অনেক স্মার্টফোনের থেকে দেখতে ভালো লাগে। আর ঐ স্নেক গেম, যাতে আমি প্রায় বিশ্বচ্যাম্পিয়ন ছিলাম, সেটাও তো থাকবেই।
  • pi | ১৫ ফেব্রুয়ারি ২০১৭ ২২:২৫374570
  • নতুন ফোন কোথায় বেচা যায় ? কুইকার ঠিকঠাক ?
  • Pi | ১৫ ফেব্রুয়ারি ২০১৭ ২২:১২374569
  • সেই।
  • | ১৫ ফেব্রুয়ারি ২০১৭ ২০:৪৬374568
  • `যাদের সম্পর্ক তাদেরই বুঝতে দিন না, অত নাক গলিয়ে করবেন কী?
  • শামকু | ১৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:৩৬374567
  • প্রেমে পড়ার জন্য আবার দিনক্ষনের দরকার পরে নাকি ? এত হইহুল্লোর করে, লোক দেখিয়ে, ঢাকঢোল পিটিয়ে প্রেম করে কি আনন্দ পায় তা আজও বুঝলাম না। আমি তো এমন ঘটনাও দেখেছি যেখানে ভাই বানিয়ে রাখি পরানোর পর তারা নাকি এই Valentine's Day তে আবার কপোত-কপোতির মত প্রেম করে বেরাত। কেউ কি বলতে পারবে যে এতে কোন সম্পর্ককে ঠিকমত মান দেওয়া গেল ??
  • d | ১৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:০৮374566
  • Arpan | ১৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:৪৭374565
  • কোথায় খেলে?
  • de | ১৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:০৬374564
  • যাক - তবু কলকাতায় প্রেম করা এখনো সেফ!

    বাংলা কাগজে রোজকার বধূহত্যার বিবরণ দেখে ভীষণই খারাপ লাগে- কোন অর্গ্যানাইজেশন যদি এই কন্যাহারা পরিবারগুলিকে একত্র করে লড়াই চালান, তাহলে সত্যিই তাকে সমর্থন করতে রাজী আছি। দমদির লিংটা পড়ে বল্লাম!
  • b | ১৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:১১374562
  • ১১ তারিখ শালারা বাটাম খেলে সবাইকে ফ্রীতে হুইস্কি খাওয়াবো।
  • একক | ১৫ ফেব্রুয়ারি ২০১৭ ১২:৪৪374561
  • নর্থ ইস্ট এ ঝ্যাম পাকাবার পুরো চেষ্টায় আছে।
  • pi | ১৫ ফেব্রুয়ারি ২০১৭ ১১:৫৯374560
  • এদিকে দেখুন।
    http://thenortheasttoday.com/hindutwa-volunteers-storm-book-fair-in-tripura-force-publishing-house-to-close-down-over-anti-nationalist-books/

    কালই মন্ত্রী এসেছিলেন হাসপাতালের এক উদ্বোধনে, বলছিলেন এই সাম্প্রদায়িক শক্তির বাড়বাড়ন্তর কথা। কীভাবে জনজাতিদের তিপরা দাবির সাথেও সেটাকে জুড়ে দিয়ে ব্যবহার করা হচ্ছে। এর আগেরটা সামাল দিয়েছে ভালভাবে, কিন্তু সামনের দিনগুলো কঠিন।
    আরেকটা কথা জেনে মজা লাগল। মোদি নাকি এখানে এসে মানিক সরকরাকে জিগেশ করেন, সারা উত্তর পূর্ব এত অশান্ত, আপনারা কী করে রাজ্যে শান্তি রেখেছেন। ওঁরা নাকি উত্তর দেন, জনজাতিদের উন্নয়নে শামিল করে, ট্রাইবালদের জন্য অনেক বেশি স্কিম নিয়ে। জনজাতিদের স্বশাসিত পরিষদের হাতে অনেক ক্ষমতা, বরাদ্দ দিয়ে। এটা কিন্তু ফ্যাক্ট, যে বেশ কিছু কাজ হয়েছে। যেখানে হয়নি, তার অনেক দায়ই ইন্ডিভিজ্যিয়াল নেতাদের উপরে বর্তায়, যাঁরা নিজেরাও ট্রাইবাল। সমস্যা কি আর নেই, আছে। কিন্তু সমাধানের অনেক চেষ্টা আছে, এও দেখা যায়। কিন্তু বিজেপি এসে যেভাবে একাধারে সাম্প্রদায়িক কার্ড আর ভিতরে ভিতরে এই তিপরা ল্যাণ্ডের কার্ড খেলার চেষ্টা করছে, ভয়ঙ্কর পরিণতি হতে পারে। এই ক'মাস আগে এই দাঙ্গার ভয়ে কাজকম্ম বন্ধ হয়ে দেখেছি কী পরিমাণ ক্ষতি হয়। দাঙ্গার থেকেও বেশি দাঙ্গার ভয়। পরস্পরের মধ্যে অবিশ্বাস তৈরি হয়ে যাওয়া, পুরানো স্মৃতি ফিরে এসে যা এইসব সময়ে আরোই বেড়ে যায়। আমার সিংহভাগ কাজ ট্রাইবালদের সাথে, ঊ গ্রামগুলোয় নিয়মিত যাই বলেই জানি, এখানে এই ট্রাইবাল পপুলেশন কীরকম ছড়ানো ছিটানো, নন ট্রাইবালদের সাথে মেলানো মেশানো, প্রায় বিনুনির মত। কাল মন্ত্রীও সেই কথাই বলছিলেন। তো, আর কিছু না হোক, এই সাধারণ যুক্তিটা এতদিন এখানে থাকা মানুষেরা বোঝেন না ? আর কিছু বাদই দিলাম, আলাদা রাজ্য হতে গেলে এটা তো একটা বিশাল ভৌগোলিক বাধা ! আর ষষ্ঠ তফসিল অনুযায়ী স্বশাসিত জনজাতি পরিষদ হয়ে গেছে, সেটা বেশ ভালোভাবে অপারেট করে, রাজ্য তাতে সাহায্যও করে।
    এখানে শুধু এই অটোনমাস ট্রাইবাল কাউন্সিল বলে না, রাজ্যেও বহু বহু উচ্চপদে, একেবারে ডায়রেক্টর পদে ট্রাইবালরা আছেন। কোটাও আছে শুনেছি।
    সেখানে এই তিপরাল্যাণ্ড করে লোক খেপানোর মানে সত্যিই বুঝিনি।
    ও হ্যাঁ, বলাই হয়নি কেন মোদির ঐ কথা নিয়ে মজা লেগেছে বললাম। শুনলাম, এসব কথা শুনে মোদি বলেন, খুব ভাল। ট্রাইবালদের আরো উন্নয়ন করতে হবে। তারপর কেন্দ্র সরকার নাকি ট্রাইবালদের জন্য নানা খাতে বাজেট কাট করেছে, সুযোগ সুবিধা চাঁট কাট করেছে। প্ল্যানিং কমিশন তুলে দিয়ে নীতি আয়োগ আসার ফলে রাজ্যের বারগেইনের সুযোগ অনেক কমে গেছে বলছিলেন।
  • অ্যাক্রোম্যান টুলা | ১৫ ফেব্রুয়ারি ২০১৭ ১১:৩৭374559
  • আরভিং ওয়ালেসের একটা গল্প আছে - সেকেন্ড লেডি বলে। কেজিবি আমেরিকান ফার্স্ট লেডির মত দেখতে এক অভিনেত্রীকে অবিকল সেই রকম ভাবে তৈরী করে ফার্স্ট লেডিকে কিডন্যাপ করে তার বদলে হোয়াইট হাউজে ঢুকিয়ে দেবে...বেশ গ্রিপিং গল্প। এই খবরগুলো পড়ে সেই গল্পটা মনে পড়ে গেল -

    https://www.theguardian.com/us-news/2017/feb/14/donald-trump-campaign-russia-intelligence-contact
  • d | ১৫ ফেব্রুয়ারি ২০১৭ ১১:১৮374558
  • আচ্ছা সেই যে একজন প্রচুর গালিগালাজ করে লিখছিলেন তাঁরা কিছু করছেন? এইটা পড়ে থিক বুঝলাম না।

  • d | ১৫ ফেব্রুয়ারি ২০১৭ ১১:০৯374557
  • বি কি পাথরের ঝিনুকবাটি পেয়েছেন?
  • b | ১৫ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৫৬374556
  • লোকজন জোর করে এসে গাড়িতে চাপিয়ে চলে গ্যালো। বাসে চড়তে দিলো না।
  • রোবু | ১৫ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৪৮374555
  • বি-দা, বাস পেয়েছিলেন ঠিকঠাক?
  • b | ১৫ ফেব্রুয়ারি ২০১৭ ১০:২৯374554
  • শশীকলা-র কেসে রায় দিয়েছেন দুই বাঙালী বিচারক। এতো গর্ব রাখি কোথায়?

    আবাপ তো বাল ছিলই এখন দেখি এই সময়-ও পোঁ ধরেছে।
  • একক | ১৫ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:০৯374552
  • বুইড়া মানসের মত কৈরেন্না। হাপ্নের ছুডব্যালায় বড়রাও কোইতো সাওআলরা শুদু নকল করতেসে। তা মাইনসের পোলা মাইনসেরে নকল কইরা শিকবে না তো কী ? এপিং ইজ দ্য বেচিক অব ছিবিলাইজেষণ। একডা দিন ভ্যালেন্টাইন কইরলে কিস্যু জাত যাইব না। মাঝে মাঝে চিল্লাইযা বালোবাসি কওনের লাগে। নইলে পাশের মানুষডাও কইবার ছুতা পায়না :) হুদাই সিল্লাইলে লুকে ফাগল কইবো। হেই লগে এড্ডা দিন ঠিক করসে। ব্যাস।
  • Gopa Bhattacharya | ১৫ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:৫৯374550
  • ফেব্রুয়ারী পড়তেই ভালবাসার উন্মাদনা শুরু হয়ে যায়। ভালবাসার কত যে দিন আর তার কত যে রকম। কত আলোচনা কত কবিতা। কেউ লিখছেন সরস্বতী পূজোর দিনই বাঙ্গালীর প্রকৃত ভালবাসার দিন আবার কারো মতে দোল পূর্ণিমা ই সে অর্থে প্রথম প্রাধান্য পায়। তবে বিশেষভাবে ভালবাসার দিনের দাবিদার আন্তর্জাতিক ভালবাসা দিবস অর্থাৎvalentine 's day। সেই বিশেষ দিনটির আগমন বার্তা গোলাপ, চকোলেট, টেডি ইত্যাদি কত কি র সাথে যে বয়ে এলো। আমার এই hand set এর ভিতর দিয়ে কত যে গোলাপ, চকোলেট, <br>
    টেডি ইত্যাদির দেয়া নেয়া হলো আমি শুধু টুংটাং শব্দে টের পেলাম। এত ভালবাসার মাঝেও বন্ধু বন্ধুকে খুন করছে। ছোট ভাই দিদিকে খুন করছে। প্রেমিকাকে খুন করে সমাধি বানিয়ে ফেলেছে। হায় ঈশ্বর এ কেমন ভালবাসা। আমাদের ছোট বেলাটা ছিল গেল গেলর। জাত গেল কুল গেল, মান গেল। অসবর্ণ বিবাহ নৈব নৈব চ। আমরা কিশোরী হলাম তখন সেই গেল গেল আর ছিল না। সময়টা "অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে"...এইরকম। আজকের খুল্লাম খুল্লাভাব ছিল না। মানছি এ যুগের তরুণরা এক নতুন পথে হাঁটছে। তবে তার ওপর আস্থা রাখা যায় কি ?এরা তো কোন নতুন কে আনছে না। এরা অনুকরণ করছে। অনুকরণ ভাল তবে কি অনুকরণ করবে তা নিয়ে ভাবতে হবে। অনুকরণ যোগ্য কি না। তা ও ভাবতে হবে। জনৈক বন্ধু একটা লিস্ট ও পাঠিয়ে ছিল। তাতে জানলাম আজ নাকি slap day। আগামী কাল kick day। এ অনুযায়ী আগামী পরশু ঠিক ঠাক day। অর্থাৎ ভালবাসার উন্মাদনার মুক্তি। এবার সুস্থ জীবনে ফেরা। ভালবাসা কি এভাবে দিনক্ষণে বাঁধা যায়। ভালবাসা তো সব সময়ের।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত