এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ০১:৫২374370
  • বিশেষ করে ঐ ফোন করে করে মোটকা মহিলাটি শাশুড়ী, পিসশাশুড়ী, ননদের মামী, পিসতুতো দেওরের মাসশাশুড়ী টাইপের মহিলাদের একই কথা মুখস্থ বলে বলে যাচ্ছিল, ঘরসংসারে ঐ ন্যাকামি ইন্ভেস্ট করে করেই এইসব নিষ্কর্মা বরের ঘাড়ে বসা মহিলাদের দিন চলে এটা দেখানো হচ্ছিল। মনে হয় পরিচালকের উদ্দেশ্য ও তাই ছিল। ঃ-)
  • Atoz | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ০১:৪৭374369
  • "প্রাক্তন" এ প্রতিটা চরিত্র হয় অসহ্যরকম ন্যাকা, নয় বিরক্তিকর বোকা নয়তো মিচকা বাঁদর। সম্ভবত এটাই পরিচালকের উদ্দেশ্য ছিল। ঃ-)
  • Ekak | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ০১:৪৪374368
  • প্রাক্তন এর চরিত্রদের আপনার ল্যাং মারতে ইচ্ছে করছিলো এতটা জীবন্ত ! ইনফ্যাক্ট সকলেরই রাগের কারণ ওটাই। চরিত্রগুলো জীবন্ত এবং গাঁড় জ্বালানে। জাস্ট নিজস্ব মরাল স্ট্রাকচারের সঙ্গে মিলছেনা বলে প্রাক্তন খারাপ। এ অতি অদ্ভুত !! :) সিনেম্যাটিক দিক দিয়ে খারাপ বলতে একজনকেও দেখিনি। মানে প্রাক্তন বা প্রাক্তন জাতীয় সিনেমার যেটা মূল ঝাঁতু কেস যে, আদতে চুটকি বা মনোরম মুহূর্ত সেলাই করে তৈরি একটি সোপ বিশেষ, কোনো সিনেমাই নয় আদৌ, তো সেই গোত্রে তো মাহীর হলো ভূতের ভবিষ্যৎ, জাস্ট চুটকি সমগ্র একটি। সেটা লোকে দিব্য গিলে নেয়। প্রাক্তন খারাপ প্রাক্তন খারাপ এই হল্লাটা সিনেম্যাটিক হলে আমল দেওয়া যেত, কিন্তু পুরোটাই মোরালিটির। এন্ড দ্যাটস হোয়াই ইটস সাকসেসফুল।
  • Atoz | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ০১:১৭374367
  • কিন্তু "সিনেমাওয়ালা" ভালো লেগেছিল। বিশেষ করে পরাণ আর ওর পরিচারক এর জন্য।
  • Atoz | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ০১:১৫374366
  • "প্রাক্তন"এ ঐ মোটা মহিলাকে আমার ল্যাং মেরে ফেলে দিতে ইচ্ছে করছিল। পেছন থেকে প্রসেনজিৎ ও পারতো। টুক করে ওকে ল্যাং মারলো, মোটা ধুম করে পড়ল, কী অভিঘাত হতো ভাবুন! ঃ-)
    মোটকা আরেকটা ছেলে ছিল, ক্যাবলা মহিষাসুরের মতন দেখতে, ওটাকেও জায়গামতন ল্যাং মারা উচিত ছিল।
    ঃ-)
  • de | ১২ ফেব্রুয়ারি ২০১৭ ২২:২৩374365
  • উফ্‌ফ্‌!! "মরফিন খাওয়া মরবিড হরিণী" - অ্যাতো অ্যাপ্রোপ্রিয়েট ডেস্ক্রিপশন বহুদিন দেখিনি ঃ))
  • T | ১২ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:১৪374364
  • :) রোবু
  • Ekak | ১২ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:২১374363
  • তা, ভাঙা পা নিয়েও লেংচে যদি ছাদ অবধি ওঠো, সম্ভাবনা তো আছেই :)
  • রোবু | ১২ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:৩৫374362
  • কালকে বাড়ির দোতলায় উঠেছিলাম। মনে হল, আমার মধ্যেও এভারেস্টজয়ের সম্ভাবনা আছে।
    এটি এককদার রিভিউর রিভিউ।
  • T | ১২ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:১২374361
  • গ্র্যান্ড বুদাপেস্ট দেখার পর বাস্টার কীটনের ছবিগুলো দেখব ঠিক করিচি।
  • pi | ১২ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:০৫374360
  • আরে আমি দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল দেখে পুরো পেগলে গেছি। উডি আলেনের পর আরেকজন পরিচালকের নাম দেখলেই বই দেখে ফেলব মার্কা ব্যাপার হয়েছে। দার্জিলিং লিমিটেড দেখতে শুরু করেছিলাম, ওটার মর না হলেও বেশ ভাল লাগছিল। কিন্তু ফ্লাইট শেষ হয়ে গেল ঃ(
    ভাল যখন, দেখে ফেলব। অনলাইনে তো আছে দেখছি। বাকিগুলোও খুঁজে দেখতে হবে।
  • T | ১২ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:৫৮374359
  • হ্যাঁ, দার্জিলিং লিমিটেড দেখেছি। বেশ ভালো লেগেছে। ওয়েস অ্যান্ডারসন, ভালো লাগতেই হবে।
  • pi | ১২ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:৫৪374358
  • পড়ছি।

    আচ্ছা, কেউ কি বলতে পারে, ভেলোরের কোন সাইট থেকে নানাবিধ ডাক্তারের সন্ধান পাওয়া যায় ? কারো কি ভেলোরে গিয়ে দেখানোর অভিজ্ঞতা আছে, অনলাইনে ব্যবস্থা করে ? একাধিক সমস্যা থাকলে কি আগে থেকে ঠিক করে যেতে হবে নাকি ওখানে গিয়ে দেখে ওঁরাই ব্যবস্থা করে দেন ?
  • একক | ১২ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:৫১374357
  • পাই, এইটা লিখেছিলুম। প্রাক্তন দেখে।

    এই সময়ের সবচে সম্ভাবনাময় পরিচালক ডুও এবং প্রাক্তন
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    এদ্দিন বাদে প্রাক্তন সিনেমাটা পুরোটা দেখলুম | এই পরিচালক ডুওর আগের সিনেমা অর্থাত বেলাশেষে আমার বেশ আগ্রহ জাগিয়েছিল | বাংলা সিনেমা জগতে ভয়েরিসম আর স্কাটোফিলিয়া আনার সাহস এনারা দেখিয়েছেন | কাজেই প্রত্যাশা ছিলো প্রাক্তনও ভালো কিছু হবে |

    প্রথমবার দেখতে গিয়ে সাত মিনিটে হাল ছেড়ে দিলুম | সেটা একেবারেই ব্যক্তিগত সমস্যা | এই শাল- প্লিট করা শাড়ি ওয়ালী মহিলা -ধবধবে পায়জামা পরা পুরুষ -বাঙালি বাচনপদ্ধতি হাউমাউ এসব ট্রেনে উঠে দেখতে হলেই বেজায় বমি পায় | সর্ট অফ ট্রমা আছে বলা যায় | কলকাতা ছেড়ে যতবার ট্রেন বা ফ্লাইট দুরে গেছে ততবার স্বস্তির নিঃশ্বাস ফেলেছি | এখন তো যাওয়ার ইচ্ছেও হয়না | তো ট্রেনে উঠে বাঙালি দেখলে বিশেষত এই শাল জড়ানো -শাড়ি -গয়না -লুচি আলুরদম -হ্যা হ্যা করে কথা বলা এই পুরো দৃশ্যকল্পটা আমাকে জাস্ট সাত মিনিটের মাথায় "প্রাক্তন" থেকে ছিটকে বের করে দিয়েছিল |

    তবে ছাড়ার পাবলিক নই | আগেই বলেছি এই দুই পরিচালকের একটা অদ্ভূত ক্ষমতা আছে স্কাটফিলিয়াকে দর্শনে উন্নীত করার | সেখানে তো খানিকটা গোর এলিমেন্ট থাকবেই ! তো আবার সাহস সঞ্চয় করে দেখতে বসা |

    ঋতুপর্ণা এক কথায় অসাধারণ | মানে ওনার তো এমনিতেই একটা মরফিন খাওয়া মরবিড হরিণী স্ক্রীন প্রেসেন্স আছে, সেটাকেই এখানে স্বযত্নে বহন করেছেন | উল্টোদিকে অপরাজিতা যেন গোলগাবুলিগুল্পুগুলিতালগোলঘাপ্চু একখান ! এবং এইখান থেকেই মুশকিল !

    বেলাশেষে তেও হাত কামড়েছিলুম, আরে ভয়েরিসম আনতে পারলি বাংলা সিনেমায় আর আরেকটু এগোতে পারলি না ? এগোনো মানে কী বুড়োবুড়ির সেক্স ? না তা নয়, এমন কিছু মুহূর্ত যা ছেলেমেয়ে প্রতিপালনের বিরুদ্ধে যায় | যেমন বুড়ো যদি বুড়িকে বলত, তোমাকে প্রটেকশন নিতে বলেছিলুম, এই ফুটবল টীম আমার পোষায়না ...আর সেটা ছেলেমেয়ারা শুনছে ! ইটস মোর ফ্রুটফুল দ্যান বুড়ো-বুড়ি সেক্স যে একজন সন্তান জানতে পারছে সে আসা কাম্য ছিলনা | সেটা পরিচালক সাহস করে করেন নি |
    প্রাক্তনেও ঠিক তাই | অপরাজিতার চোখে মুখে একটা অদ্ভূত ডার্কনেস আছে সেটা আমার ভীষণ পছন্দের | সামান্য কয়েকটা ফেসিয়াল মাসলের এদিক ওদিকে নৃসংশ হয়ে ওঠে | তার মধ্যে শয়তানের হাসি কে ধরা যে কোনো পরিচালকের স্বপ্ন হতে পারে | যে কিনা এডজাস্টমেন্টের নামে স্লো পয়সন করছে বাকিদের | কিছু সীন থাকতে পারত যেখানে লুচি গুঁজছে নিজের মুখে আর কষ থেকে রক্ত গড়িয়ে পড়ছে | নেই |

    ঐযে ক্যাবলা মোটা ছেলেটা ওর বান্ধবী পাদেনা কেন ? মোটাসোটা মহিলা-পসন্দ সুইট ছেলেদের মূর্তি দারুন এসেছে |কিন্তু চিকনা বান্ধবীটা একটু না পাদলে ব্যাপরটা কেমন অভিঘাতহীন হয়ে যায় | এই পরিচালক তো স্কাটফিলিয়া নিয়ে কাজ করেছেন আগে, কাজেই আশা করেছিলুম |

    উল্টোদিকে প্রসেন-ঋতুর সম্পর্কটাও তাই | পরিচালক দেখিয়েই ছাড়বেন যে ঋতু অপাপবিদ্ধা নেহাত একটু কারিরিয়াস্ট তাই স্বামী ওকে ভুল বুঝেছে | কেন ? প্রত্যেকটা কনফ্লিক্ট পয়েন্ট যেখানে কাদা খুঁড়তে খুঁড়তে চূড়ান্ত তিক্ততাকে টাচ করা যায় সেখানে একচুয়ালি পরিচালক ভয় পেয়ে অনেক আগে ছেড়ে দিচ্ছেন |
    অথচ এত সম্ভাবনাময় সিনেমা অনেকদিন দেখিনি | সবাই যেন একটা সাংস্কৃতিক ওরজিতে মেতে উঠেছে | বাঙালির সংস্কৃতি -সংসার - গান - গীটার বাজানো হৈহল্লা মচ্ছব পুরো | ট্রেনে দেখা হলো -গান হলো সবই খুব ভালো | দর্শকও এনজয় করলো | ঠিক এখানেই কী আরেকটা সম্ভাবনা তৈরী হয়না যে দুই প্রাক্তন কাছে এসে -সাময়িকভাবে পরস্পরকে এনজয় করে -প্রেক্ষাপটে সংস্কৃতির ঢাকঢোল বাজিয়ে আবার খুব ঠান্ডাভাবে সরে গ্যালো, কারন এটাই উদ্দেশ্য ছিলো ? ওরজি শেষ এবার চল নিজের নিজের ধান্দায় | হ্যাপিলি চিটেড ইচ আদার এন্ড এন্জয়েড | সেই জগতে প্রবেশ করার সাহস পরিচালকের এখনো হয়নি |

    এই সময়ের খুব সম্ভাবনাময় পরিচালক শিবপ্রসাদ -নন্দিতা | শুধু সাহস একটু বাড়াতে হবে | হাতের মুঠোয় ঠান্ডা বরফ চেপে ধরার সাহস | আর্ট এর জগতে ওসব প্যাত্রিয়ার্কি ফ্যাত্রিয়ার্কি অনেক পরের ব্যাপার | আসল হলো হাউ ডিড ইউ ডু ইট | কাজেই ওনাদের কন্টেন্ট এর সম্ভাবনা প্রচুর | সিরিয়াসলি ভালো সাংসারিক গোর মুভি নেবে যেতে পারে শুধু ওনারা যদি একটু এক্সট্রা এফর্ট দেন | একটু এক্সট্রা মাইল হাঁটেন | বাঙালির সমস্ত নষ্টামি -ধ্বংস- ঈর্শা সবকিছুই মধ্যেই একটা মিষ্টি ঘরোয়া ঘাওরামো আছে যেটা এনারা খুব ভালো বোঝেন | এবার ঐটাকেই বাড়াতে বাড়াতে জিভে তেতো লাগানোর অনুভূতি আনা, এই অবধি করে ফেল্লে কেল্লা ফতে |

    [ ক্যামেরা -আলো -শব্দ এসব নিয়ে আর লিখলুম না | ওগুলো বাংলা সিনেমায় মোটের ওপর অপ্রাসঙ্গিক ]
  • Ekak | ১২ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:৪৭374356
  • দে, পার্চড ভালো লাগলে একবার কিস্যা দেখুন। পার্চড তো পরিচালকের ইচ্ছাপূরণের সিনেমা। কিস্যার জল অনেক বেশি গভীর -ডার্ক এবং মেলাংকোলি। অনেককেই ডেকে ডেকে কিস্যা দেখতে বলেছি :)
  • pi | ১২ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:৪৪374355
  • দার্জিলিং লিমিটেড দেখা কারুর ?
  • pi | ১২ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:৪৩374354
  • কীরকম সম্ভাবনায় পূর্ণ ?
  • রোবু | ১২ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:৩৫374353
  • খারাপ কোথায়, ল্যান্ডমার্ক বললাম তো!
    না, সিনেমাওয়ালা দেখিনি। সিনেমা দেখিইনা।
  • Ekak | ১২ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:৩০374352
  • প্রথমবার কয়েক মিনিটের মধ্যে বন্ধ করে দিয়েছিলুম। তারপর পুরোটা দেকেচি। তাই সোয়া।
  • de | ১২ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:২৯374351
  • পার্চডে রিদ্ধি কি অভিনয় করেচে, বাপ্স!
  • de | ১২ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:২৮374350
  • ওই সোয়াটা আবার কিসের জন্য!
    আমার তো পৌনেতেই শেষ কত্তে ইচ্চে কচ্চিলো!

    আমি প্রথমে পড়লাম "সদ্ভাবনাপূর্ণ" ঃ))
  • Ekak | ১২ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:২৪374349
  • স্যরি, কৌগা, সে নয়।
  • Ekak | ১২ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:২৩374348
  • প্রাক্তন প্রচন্ড সম্বাবনাপূর্ণ সিনেমা। আমি সোয়া একবার দেকিচি। লোকে খামখা গালমন্দ কোচ্চে।
  • Ekak | ১২ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:২১374346
  • হ্যা, আলো ভালো, কৌসে ভালো, পড়ান একটু লাউড আর কৌসের সাউন্ড একটু চড়াই থাকে। মতের ওপর ভালো। আউটডোর সিনেমাটোগ্রাফি বাপ্পার কথা মনে করায়।
  • de | ১২ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:২১374347
  • সিনেমাওয়ালা ভালো হয়েছে - তবে সিনেমা নিয়ে ভদ্রলোকের প্যাশনটাকে আরেকটু কাল্টিভেট করলে ভালো হোতো - মানে ছবি দেখে বোঝা মুশকিল ওনার প্যাশনের কারণেই হলশুদ্ধু আত্মহত্যা করলেন কিনা!

    আর প্রাক্তন জঘন্য সিনিমা - বেলাশেষের মতোই খাজা। তবে এসব সিনিমা চলে খুব! ন্যাকা সেন্টিমেন্টে এক্কেবারে চপচপ করচে!
  • pi | ১২ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:১৬374345
  • এদিকে ফ্লাইটে সিনেমাওয়ালা দেখে ফেললাম। ভয়ের চোটে প্রাক্তন দেখিনি। মানে রিভ্যু, না সিনেমা না দেখা প্রতিক্রিয়া, সব কিছু পড়েই যেমন আন্দাজ হয়েছে, তাতে দেখার ইচ্ছে চলে গেছে। কিন্তু সিনেমাওয়ালা মনে হয়, এসবের থেকে অনেক আলাদা। বেশ লাগল। রোবু বা অন্যদের দেখা ?
  • pi | ১২ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:১৪374344
  • তোমাদের মধ্যে স্পেসের দাম ৬৪০ টাকা ঃP
  • de | ১২ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:১৩374343
  • কাল থেকে আমার টিয়ের ওপর ব্যাপ্পোক রাগ হচ্চে পাগলুকে নিয়ে ঠাট্টা করার জন্য! গতকাল আর সিটি ঘাটকোপারে খেতে গেলাম - কিছু কেনাকাটিও ছিলো। করে টরে আইনক্সে ঢুঁ মেরে দেখলাম, মার্সের ছবি আর স্পেসশিপের ছবি দেওয়া এক সিনিমার ছবি - নাম দ্য স্পেস বিটুইন আস! সেই সিনিমা দেখে থেকে আমার মাথা ধরে আচে - এমন আজগুবি, নাসার নামে যা তা লিখে চালিয়ে দিলেই চলে যায় এমন একটা হাবভাব, সায়েন্টিফিক রিজনিংয়ের বাপ-মা নেই! এর থেকে পাগলু শতগুণে ভালো! সেই ছবি আমি টি আর এতোজকে রেকো করে গেলাম। আর ক্ষী দাম টিকিসের! দুইজনের টিকিস ৬৪০ টাকা!

    এতেই অবিশ্যি শেষ নয় -তারপরে আমাকে উতুবে হেভেন্স পোস্টম্যান নামে একটা কোরিয়ান মুভিও দেখতে হয়েচে। সেটা অবশ্য এই হলিউডি মুভির চাইতে অনেক ভালো। শুধু শেষ টা ঘাঁটা!
  • de | ১২ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:০৪374341
  • মামু অনেক বড় হোক - টিপিনবাক্সোরা সব ভরা থাক - হ্যাবাড্ডি মামু!
  • রোবু | ১২ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:০৪374342
  • প্রাক্তন সিনেমাটা বাংগালীর ফাঁপা ইন্টেলিজেন্সিয়ার সুড়সুড়ি হিসেবে ল্যান্ডমার্ক হয়ে থাকবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত