এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:৫৭374280
  • লীলা মজুমদারের কল্পবিজ্ঞান গল্প-সংকলন ( শূন্য, লে, লিম্বো সাহেবের পেশা, সিঁড়ি ইত্যাদি দারুণ দারুণ সব গল্প ছিল ) এককালে এই শৈব্যা বের করেছিল।
  • Atoz | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:৫৪374279
  • শৈব্যা একেবারে কেমন হয়ে গেল। কিশোর জ্ঞান বিজ্ঞানের রমরমার আমলে ( রবীন বলের সম্পাদনায়) শৈব্যা বেশ ভালো ভালো বই বার করতো।
  • T | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:৪৬374278
  • ছবিতে আলো কই, আলো?
  • Ekak | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:৪২374277
  • ঠিকই, অধিকাংশ বাংলা বই এর ইলাস্ট্রেশন আইদার হাবা হাবা হয় নইলে, লেখা একদিকে দৌড়োয় ছবি আরেকদিকে। দুটোই আলাদা করে ভালো কিন্তু একসঙ্গে মিনিংলেস। দ্বিতীয়টার প্রাদুর্ভাব যাঁরা খরচ করে দামি আর্টিস্ট এম্প্লয় করেন তাঁদের মধ্যে বেশি।
  • একক | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:৩৮374275
  • হ্যা, ওই অভীক। এটাতে কেমন এঁকেছে দেখিনি। ব্যোমকেশ এর স্কেচ দেখেছিলুম খসড়া, মোটামুটি লেগেছিল।
  • T | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:৩৮374276
  • শৈব্যার আর কিরম হবে, যা হওয়ার ছিল তাই হয়েচে। আমি বুঝিনা, পশ্চিমবঙ্গে গ্রামে গ্রামে শহরে শহরে পাড়ায় পাড়ায় অ্যাত ভালো লোকে ছবিছাবা আঁকে, তো খালি বইয়ের ইলাস্ট্রেশনের সময় এইরম হাবার মতো হয় কেন।
  • T | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:৩৬374273
  • অভীক মানে কি অভীক কুমার মৈত্র। ওঁর কিছু কাজ দেখেছি। খুবই প্রতিভাবান। কিন্তু এই নতুন ফেলুদার প্রথম পাতায় যে ছবিটি দেখলুম তা যদি অভীকবাবুর আঁকা হয় তবে সেটি অতি খাজা হয়েছে এবং ওঁর ক্যাপার সাথে উনি সুবিচার করেননি।
  • একক | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:৩৬374274
  • বড় ইচ্ছে করে কালিদাসের ফ্যান ফিকশন লিখতে। সঙ্গে ফ্রাজেত্তা স্টাইলের পেইন্টিং। উমা আর শকুন্তলাকে ফ্রাজেত্তা স্টাইলে দারুন মানাবে !
  • একক | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:৩৪374272
  • ওহ, ওকে। তার স্কেচ কেরকম ? মানে শৈব্যা র টা।
  • T | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:৩৩374271
  • না না নতুন ফেলুদার জন্য বলছি না। শৈব্যা পুরোনো বইগুলোই বের করেছে, যেমন এবার কান্ড কেদারনাথে। অন্য ছবি ও প্রিন্টিং।
  • avi | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:৩২374270
  • সৃষ্টিসুখের নতুন ফেলুদা পড়লাম। খুব একটা পোষালো না। বরম ব্যোমকেশটা ঠিক আছে তুলনায়।
    এতোজদি, পুরু, অণু, যদু এগুলোও ডাকনাম টাইপ।
  • একক | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:৩১374269
  • সৃস্টিসুখের টা প্রবীরের লেখা আর অভীকের আঁকা। হাতে আসেনি এখনো। ফেলুদা -ব্যোমকেশ দুটোই করেছে।
  • একক | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:৩০374268
  • কী মুশকিল নতুন ফেলুদা লিখতে কপিরাইট লাগবে ক্যান ? ও তো ফ্যান ফিকশন। তুমিও লিখতে পারো। কেমন হয়েছে পড়ে দেখিনি অবশ্য।
  • T | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:২৭374267
  • বাবু বাবু কিরম কাতলা কাতলা র মতো শোনায়।
  • Atoz | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:২১374266
  • বাবুলাল বাবু হয়তো কপিরাইট বেচে দিয়েছেন। ঃ-)
  • T | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:১৬374265
  • আচ্ছা, ফেলুদার বইগুলোর কপিরাইট কি উঠে গ্যাচে? বইমেলায় শৈব্যাতে দেখলুম আলবাল ছবিছাবা দিয়ে বিক্রী হচ্চে। কিছু লোক নতুন ফেলুদাও লিখেছে, রোহণের সৃষ্টিসুখ প্রকাশ করেচে দেখলাম। কেউ জানে ক্রিরম হয়েচে?
  • Atoz | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:০৯374264
  • এই কুশ নামটা অদ্ভুত। বাইবেলে টাইবেলেও পেয়েছি। মিশরের কী একটা কানেকশনও আছে মনে হয়।
  • avi | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০৭:৫৭374263
  • ছোট ডাকনাম টাইপের নাম আরো হল নকুল। লব। কুশ।
  • একক | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০৭:৫২374262
  • ভুল লিখেছি, চেক করলুম। অক ধাতু রুট না। প্রত্যয় এবং বর্ণপ্রত্যাহার। মোদ্দা একটা ইক্ষু ডান্ডা সহ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। নিস্পত্তিবিহীন।
  • Atoz | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০৭:৪৪374261
  • আর ওই রঘু। ওটাও ভুলবেন না। এত ছোটো ডাকনাম টাইপের নাম অল্পই পাওয়া যায় পুরাণে মহাকাব্যে। মহাভারতের সাইডে ওরকম একজন, কুরু।
  • Ekak | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০৭:৩৯374260
  • ও তারমানে একটা ধাতু আছে ইক্ষুর পর। কিন্তু আখ ছাড়া কি ইক্ষুর আর কোনো কানেকশন আছে ?
  • সিকি | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০৭:২০374259
  • বানানটা ইক্ষ্বাকু। একটা ব-ফলা আছে।
  • Atoz | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০৭:১৮374258
  • বশিষ্ট অত্যন্ত বুদ্ধিমান প্র্যাক্টিকাল লোক। বিয়ের সময় শর্ট কাট লিস্ট পড়ে দিয়েছেন, হাইলাইট করা গুলো। নইলে একে তো বিয়ে, তার মন্ত্রতন্ত্র, সাজসজ্জা, পাকে পাকে ঘোরা, হাজার নিয়মকানুন, যৌতুকের গরু গোনা হ্যানো ত্যানো তার উপরে আবার পরশুরাম ট্রাম যখন তখন এসে বিটকেল চ্যালেঞ্জ দিতে পারে, সেই টেনশন, তার মধ্যে ঐ বিরাট লিস্ট এসে গেলে একটা দাঙ্গা লেগে যেত।
    ঃ-)
  • Ekak | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০৭:০৩374256
  • ওই র্যাম-সীতার বের সময় বশিষ্টের দেওয়া লিস্টিটাই জানতুম যেটা নীচে লিখেছে। ১২৫ এর হিসেবে টা পড়ে দেখতে হবে।
  • Atoz | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০৭:০৩374257
  • হরিশ্চন্দ্রকেও প্রথাভাঙা টাইপ বলা যায়।
  • Atoz | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০৭:০০374255
  • একেবারে। সূর্যবংশী। ঃ-)
  • Ekak | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০৬:৫৮374254
  • গন্নে কী ক্ষেত নিয়ে জাঠ সম্প্রদায়ের রোমান্টিসিজম ও মনে রাখবেন। ওরাই খাঁটি ইক্ষাকু কিনা :)
  • Atoz | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০৬:৫৫374252
  • সেই। আখের নানাবিধ ব্যবহার আছে, খুব সুবিধার জিনিস। পিষে রস বার করে চিনিফিনি বানানো যেমন যায় তেমনি দরকারে দুমদাম করে ----
    একাধারে অস্ত্র ও খাদ্য খুব কম জিনিসই হতে পারে। ঃ-)
  • Ekak | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০৬:৫৩374251
  • এতো লোক কোদ্দিয়ে পেলেন ? সূর্যবংশ তো ব্রহ্ম তাপ্পর মরীচ এরা। রামের বাপ দশরথ তার বাপ অজ। এরম করে খান বিশেক হবে বড়োজোর। বাকিগুলো বোধ হয় ভাই বেরাদর।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত