এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০৬:৫১374250
  • কোনো পরিস্থিতিতেই একশো ভাগ লোক কমিটমেন্ট রাখেনা। এক্ষেত্রেও আশা করা যায়, যারা রাখেনি, কিছু আখ তাদের পেছনে ঢুকেছে !
  • Atoz | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০৬:৫০374249
  • রাম এর পুর্বপুরুষ বিষয়ে খুঁজতে গিয়ে বিশাল বংশলতিকায় ১২৫ জন রাজা পেলাম। মাথা ভির্মি গেল, আর দেখিনি। তবে কিছু কিছু ইন্টারেস্টিং ক্যারেকটার আছে ওদের বংশে, বেশ প্রথাভাঙা টাইপ চরিত্র। যেমন ত্রিশঙ্কু, যুবনাশ্ব ইত্যাদি।
  • Atoz | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০৬:৪৬374248
  • ওঁর ক্ষেতে প্রচুর আখ হয়েছিল হয়তো, আখে আখে ছয়লাপ। সেইবারে দেশেগাঁয়ে ধান ফান কিছু হয় নি, লোকে ইক্ষাকুর আখ খেয়ে প্রাণ বাঁচিয়েছে। আর শপথ করেছে সুদিন এলে ওঁর হয়ে কাজ করবে। তাই হয়তো করেছে।
  • একক | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০৬:৩৪374247
  • মানে রাজা ইক্ষাকু প্রতিষ্ঠাতা। কিন্তু লোকটা পটাং করে রাজবংশ প্রতিষ্ঠা করলো, এত ক্যাপিটাল পেল কোথায় ? আখ বেচে আখের গুছিয়ে টাকা পয়সা বউ বাঁদী প্রজা সব যোগার করে।
  • একক | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০৬:৩১374246
  • দীর্ঘ ই না। দীর্ঘ ই মানে চোখ বা ধাতুরূপে দেখা। বংশটা হ্রস্ব ই। যেমন আখ এর ইক্ষু। চিনির কল ফল ছিলো হয়ত :):)
  • Atoz | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০৬:১৭374245
  • আর ঐ সাংঘাতিক নাম "ঈক্ষ্বাকু", ঐ নামেরই বা হালহদিশ পাই কোথায়?
  • Atoz | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০৫:৫৯374244
  • একজন একবার এখানে বলেছিলেন রাম শব্দটা ভারী অদ্ভুত। এর ব্যুৎপত্তিগত অর্থই বা কী? এটা কি আর্যভাষা নাকি অনার্যদের ভাষার শব্দ?
    এখন আবার ছোটো রামায়ণ নামিয়ে পড়তে পড়তে মনে হল রামের পূর্বপুরুষ রঘু, এই "রঘু" এর ব্যুৎপত্তি ই বা কী? এটাই বা কাদের শব্দ?
  • Ekak | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০৫:০০374243
  • একবার অবিশ্যি গোবর সারের ডোবায় পরেও গেসলুম জাম গাছ থেকে ডাল ভেঙে, একদম কোমর অবধি, এবং মোটেই গর্ব করে বলার মতো কোনো বিষয় নয় :|
  • Ekak | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০৪:৫৩374242
  • *কম্পোস্ট
  • Ekak | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০৪:৫২374241
  • কস্পট সার বানাতাম ছোটোব্যালায়, বই পড়ে। বড়ো ভীভার জারে। সার বললেই সেই অপুর্ব গন্ধ মনে পড়ে !
  • Pi | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০৪:৩৪374240
  • চিনি দেওয়া চা পাতা দিতে নেই। তবে এমনিও চা পাতা সব গাছের সহ্য যায়না।
    টবে লন্কা গাছ আমার ভাল হয়নি।মাটিতে হল। গোবর আর আনাজপচা দিতাম।
  • Ekak | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:২৭374239
  • দুর্দান্ত ব্যাপার ! চায়না মাত্র দশ সেকেন্ডে ১৯টা টাওয়ার ব্লক ডিমোলিশ করলো এক্সপ্লোসিভ দিয়ে। সরিয়ে দিয়ে ওখানে বাজার বানাবে। ইন্ডিয়াতে এখনো একটা বিল্ডিং ভেঙে গুঁড়ো করতেই পনেরো দিনের গল্প। ঠিকঠাক প্ল্যান করে বানালে ডিস্ট্রাকশন প্ল্যানিং ও কত স্মুদ হয়। দেখার মতো জিনিস।
  • Blank | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০২:৪৩374238
  • এককদার প্রশ্ন গুলোর উত্তর এলে তারপর বাকিটা বলছি। আর তার সাথে কি কি মাছ আছে সেটাও জানিও।
  • Arpan | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০১:৩৫374237
  • মানে নীলচে সবুজ। জলের নিচে অ্যালগি ফর্মেশনের জন্য?
  • Arpan | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০১:৩৩374236
  • আন্দামান সি এর জল খুব নীল। এর কারণ কী?
  • Arpan | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০১:২৯374235
  • Mealybug
  • Arpan | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০১:২৭374234
  • আর চা পাতা সার হিসেবে দেওয়া খুব বিপজ্জনক। প্রচুর পিঁপড়ে আসে আর গোড়া খেয়ে শেষ করে। লুরুতে একধরণের সাদা লোকার খুব উপদ্রব হয় (বোধহয় মলিপোকা)। তার জন্য সপ্তাহে বার দুই তিন ডিটারজেন্ট জল দিয়ে গাছকে গা মুছিয়ে দিতে হয়। পোকা ধরলে তবে।
  • Arpan | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০১:২১374233
  • রোজ জল দিতে নেই। মাটিতে যদি আঙ্গুল বসে যায় তাহলে সেদিন আর জল দেবার দরকার নেই। এছাড়াও সারাদিন রোদ খেলে গাছ মরে যায়। চড়ুইপাখির উৎপাত হলে একটা ছোট ঝুড়ি মত ওপরে চাপাতে হবে, যাতে অল্প রোদ পায়।
  • Du | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০১:০৬374232
  • পুরুলিয়া স্টেশনের ফোটো দেখলাম সিড়িতে কি সুন্দর ল্যান্ডস্কেপ আঁকা। ভাল লাগলো।
  • Ekak | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০১:০৪374231
  • মাছগুলো মরে যাওয়ার আগে কীরকম বিহেভ করে ? ওপরে উঠে আসে বারবার / ঘনঘন শ্বাস ছাড়ে / কালার ফেড হয়ে স্ট্রেস দেখায়। নাকি এতোল বেতল সাঁতার কাটে ? নাকি ওয়ালে গা ঘষে ?
  • aka | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০০:৫৮374230
  • ব্ল্যাংক হিটার আছে। জল দুই উইকে একবার ২৫% মতন চেঞ্জ করি, ফিল্টারো দুই উইক অন্তর। জল চেক করেছি, সবই ঠিক আছে কিন্তু মাছেরা বাঁচে না।
  • Ekak | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০০:৫৬374229
  • কুমারস নামটা কদ্দিন বাদে শুনলুম :)
  • Ela | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০০:৫১374227
  • *হাত সুড়সুড়
  • Ela | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০০:৫১374228
  • গায়ে পড়ে উপদেশ দেওয়াটা ঠিক না, তবে কি না যার সুড়সুড় করছে। ট্রান্সপ্যারেন্ট ওয়াটারকালার যদি কিনে দেন অরিজিতদা, তবে ফুল সেট গোছের কিছু না কেনাই ভাল। অ্যাপ্লাই করা খুবি কঠিন, ওয়ার্ল্ডওয়াইড শিল্পীরা কেউই কয়েকটা কালারের বেশি একসাথে ব্যবহার করেন না। ওর কাছ থেকেই জেনে নিন ওর পছন্দের প্যালেট কম্বিনেশন কী, সেই অনুযায়ী কিনে দিন।
    উইনসর নিউটনের খুব কাছাকাছি পিগমেন্ট কিন্তু প্রায় হাফ দামের একটা কোরিয়ান কালার পাওয়া যায় এখন, ট্রাই করে দেখতে পারেন। আমার কেমন ধারণা ছিল আপনি কলকাতায় থাকেন, যদি তাই হয় তাহলে কুমারস-এ পেয়ে যাবেন। ওদের সল্টলেকেও একটা দোকান আছে।
  • k | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০০:৪৬374226
  • আমি প্রথমে ভেবেছিলাম দশদিনের মধ্যে পূর্বউপকূলে কো সামই য়ে চারদিন ও পশ্চিম উপকূলে ফুকেত ক্র্যাবি মিলিয়ে চারদিন থেকে থাইল্যান্ড ট্যুর সম্পূর্ন করব। কিন্তু কমসমের মধ্যে একটা লিভাবোর্ড পাওয়া গেছে যারা সিমিলান সুরিনে ছদিনের ক্রুজে যাচ্ছে। তেইশে তাদের সঙ্গে যাব আর আটাশে বিকেলবেলা খাওলাকে এসে নামব।
    http://www.similan-diving-safaris.com/itinerary-se.html



    পি এম দা কি বলতে পারবেন, খাওলাক থেকে আটাশে দুপুর/বিকেল নাগাদ ব্যাঙ্ককগামী বাস পাব কিনা। পেলে আমার খুব সুবিধে হয়। উনত্রিশে ফেরার চাপ নিতে হয় না। রাতটাও বাসেই কাটাতে পারি।
    আপনার কথা শোনার আগে আমি আর ডিসিদা ট্যুরিস্ট বাসেই প্ল্যান করছিলাম, কিন্তু আপনার কথা শোনার পর ধারনা পাল্টে গেছে, অবশ্যই ওই লোকাল লোকের জন্য নির্ধারিত বাসেই চলাফেরা করব। ১১১০ ভাট ব্যাঙ্কক থেকে ফুকেত আমারও প্রচন্ড বেশী মনে হচ্ছিল। যতই এসি হোক আর যতই বত্তিরিশ সিটের গাড়ী হোক।
    তেইশে দুপুরে খাওলাক যাওয়ার আগে একুশ আর বাইশ কি ভাবে কাটাবো? পাইদিদির কথামত ইরাবানে যাব? নাকি ডিসিদার কথামত চিয়াংমাই যাব। তবে পিএমদার কথামত আয়ুধা যাবই, মাত্র দু ঘন্টা দূরে যখন।
    চিয়াংমাই যাওয়ার আমার খুব একটা ইচ্ছে নেই। বড্ড উত্তরে। তার ওপর ফানুস উত্সবের সময়ও এটা নয়। বরং ব্যাঙ্কক থেকে দক্ষিনমুখে বেরিয়ে দুটি ফরেস্টে দুটি রাত কাটিয়ে যদি তেইশে দুপুর বারোটায় খাওলাক ঢোকার কোনো উপায় বাতলাতে পারেন তো খুব ভাল হয়।

    আবার এও ভাবছি, একুশে নেবেই নাহয় সোজা পূর্ব উপকূলে কো সামই চলে যাই, পরের দিন বেরিয়ে খাওলাকের পথে রওয়ানা হব। কিন্তু কো সামই মোটেই একরাত্তিরের ডেস্টিনেশন নয়।
  • dipu | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০০:১৬374225
  • ফুলের দোকান থেকে টবে বসানো একটা ধানিলঙ্কার গাছ কিনেছিলুম এক সপ্তা আগে। রোজই জল দেওয়া হয়, তবু সে কিরম নিস্তেজ হয়ে গেছে। মাঝে একদিন বউ কিসব সারফারও দিয়েছিল, লাভ হয়নি। পোশ্নোটা হল রোজ জল দেওয়ার জন্যই কি গোড়াফোড়া পচে মরতে বসেছে? যার দোকান সে স্রেফ দাঁত বার করে বলছে ওরম হয়।
  • Arpan | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০০:০৪374224
  • থ্যাংকু, এই ইনফোগুলো কাজে লাগবে।
  • PM | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:৩৮374223
  • অর্পন বাবু, থাই ইতিহাস আর বৌদ্ধ উপসনালয় নিয়ে আগ্রহ থাকলে চিয়াং মাই/রাই ভালো লাগবে। নতুবা নয়।

    তবে কি একটা উৎসবের সময় চিয়াং মাইয়ে ফানুশ উৎসব হয়। সেটা দেখার মতো।

    এলিফ্যান্ট পার্ক আছে---টুরিস্টরা যায়--কিন্তু আমি যাই নি।

    বরং ব্যাংককের থেকে ঘন্টা দুই দুরে আয়ুথা নামক প্রাচিন নগরের ধ্বংসাবশেষ আমার ভালো লেগেছে

    পুর্ব উপোকুলে কো-সামই আইল্যান্ড ও সস্তায় দরুন ডেস্টিনেসন--- শান্ত নিরিবিলি ছুটির জন্য
  • Blank | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:৩৪374222
  • আকাদা স্ট্রেস গার্ড টাইপ কোনো ওষুধ দিয়ে দেখো। তোমার ট্যাঙ্কে মাছের কন্ডিশান কি? হিটার আছে তো?
  • Ekak | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:১২374221
  • ওহ হ্যা, ডোমলুর ও একটা ভালো রঙের দোকান আছে। সব ভালো ব্র্যান্ড সবরকম ওপাসিটি, গ্রেইন ধরে ধরে পাওয়া যায়। দাম ও একগাদা চড়ানো না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত