এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ২১:৫৬374190
  • এই গুলো কী হচ্ছে কী!
  • aka | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ২১:৫৩374189
  • আমি এককালে দীর্ঘদিন বহু রাতে গাড়ি চালিয়ে বাড়ি ফিরতাম। ফাঁকা ইন্টারস্টেট, শুধু আমার গাড়ি পোষ্কার দে্খেছি রাস্তার ধারে বিরাট লম্বা ছায়া মূর্তি, দেখা দিয়েই মিলিয়ে যেত।
  • Ekak | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ২১:৪৯374188
  • আমার সাংঘাতিক ভূতের ভয়। রোদ্দুর ভূতের কথা লিখবো কখনো। সে শুধু রোদ্দুরেই আসে। দেখবেন কখনো কোনোদিন খটখটে রোদ্দুরের মাঝে হঠাৎ যেন কানের পাশে আলতো হাত বুলিয়ে চলে গেলো কেও, ওই রোদ্দুর ভূত। রোদ্দুর ভূত দেখাও যায়। তবে খুউউব অল্প সময়ের জন্যে। স্নো ফলের পরদিন, পাহাড়ী রাস্তায় হেয়ারপিন পেরোনোর সময় উল্টোদিকে দেখা দিয়েই মিলিয়ে যায়, একদম ফ্র্যাকশন অফ সেকেন্ড, স্ট্রিয়ারিং এর দিকে নজর থাকলে দেখতে পাবেন না আবার ড্রাইভার ছাড়া তাকে বাকিরা দেখতে পাবে সেই জো নেই !!
  • aka | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ২১:৪২374187
  • বয়স যত বাড়ছে ভয় তত বাড়ছে। এখন চোর, ডাকাত, সাপ, ভুত সবেতেই ভয়, অথচ উল্টোটা হবার ছিল।
  • ঈশান | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ২১:২৩374186
  • আর ট্রাম্প। টিনটিন কালকে বলল, আমেরিকার ইতিহাসে এখন খুব ভালো সময় যাচ্ছে। কেন, জিজ্ঞাসা করায় বলল, প্রথম কালো প্রেসিডেন্টের পর প্রথম পাগল প্রেসিডেন্ট। এরকম পরপর দুটো রেকর্ড হওয়া খুব কঠিন।
  • dc | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ২১:২০374185
  • সত্যি বলতে কি, চোর ডাকাতের থেকে আমার ভুতের ভয় অনেক বেশী। রাত্রিবেলা শব্দ হলে মটকা মেরে পড়ে প্রার্থনা করতে থাকি যে ওটা আর যাই হোক, ভুত যেন না হয়।
  • T | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ২১:১৬374184
  • মনে হয় আবার কি, বাস্তবিকই তারা এসে দাঁড়ায়। আমার তো গলা অবধি টিপে ধরে। এইটা বিবিধ পরোপকারের ফল কিনা জানি না। তা ডাক্তারকে জিগিয়েছিলুম। স্লিপ অ্যাপনিয়া বলে ঢপ দিয়ে দিল। এদিকে আমি তো পারলে ভয়ের চোটে আলমারি গুলোকে অবধি সন্দেহ করি।
  • T | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ২১:১৪374183
  • আহা আবার 'দা' ক্যানো।
  • aka | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ২১:১২374182
  • একক ভয় দেখাচ্ছে। আমি এখন বাড়িতে একা। দিন বলে কি ভুতেরা থাকতে নেই? তায় কানে হেডফোন গোঁজা। মাঝে মাঝেই মনে হয়ে পেছনে এসে কে দাঁড়িয়েছে।
  • dc | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ২১:০৫374180
  • ঘোস্ট ইন দ্য মেশিন।
  • k | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ২১:০৫374181
  • টি দার ভূত প্রেডিক্সন যন্তরের ইন্ডিয়ান ভার্সনটিতে ক্র্যাঁও ক্র্যাঁও এর জায়গায় 'ঝুম ঝুম ঢলতি রাত' রেকর্ড করে দেবেন। দেশের বাজারে হেবী বিকোবে।
  • T | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ২১:০০374179
  • থার্মাল ক্যানো, মেশিন লার্ণিং হোক। ভূতকে লার্ণ করেচে। তারপর প্রেডিক্ট কচ্চে কখন ভূত আসতে পারে, সেই অনুযায়ী ক্র্যাঁও ক্র্যাঁও ক্র্যাঁও ক্র্যাঁও।
  • k | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ২০:৫৮374178
  • ট্রাম্প এসে গেছেন, আর চিন্তা নেই, এবার আমেরিকার ঘরে ঘরে অন্তত একটা হ্যান্ডগান রাখা উনি বাধ্যতামূলক করে দেবেন এ আমার স্থির বিশ্বাস। স্কুলে বন্দুকবাজি করতে গেলে টিচাররাই শুইয়ে দেবে দেখবেন, বন্দুকবাজরা মা বলার সময় পাবে না।
    ঠান্ডা মাথার বিচারবিবেচনা সম্পন্ন লোকেরাই যদি বন্দুক না রাখেন তবে যে পরিসংখ্যান দেখে ভয় পাচ্ছেন আকাদা, সে পরিসংখ্যান তো তেমনই থাকবে, কোনদিনও ওল্টাবে না। কিন্তু শুভবুদ্ধিসম্পন্ন মানুষেরাও যদি অস্ত্র রাখেন তবে শুভাশুভের সাম্য বজায় থাকবে। ব্যবহার হয়ত করতেই হবে না।

    যাক ভারতে বসে আর আকাদাকে কি জ্ঞান ঝাড়ব! যে দেশে অন্তর্বাস কিনলেও লাইসেন্স নিতে হয় !!

    এদিকে জানেন তো, বৃটিশ আমল থেকেই কিন্তু ভারতবর্ষের এয়ার রাইফেলের রাজধানী হল কলকাতা। মারাঠী প্রিসিহোলের ঠ্যালায় সেই আসন টলোমলো। এসডিবি কোম্পানী কয়েকমাস আগে থেকে তার জবাব দিতে মাঠে নেমেছেন। তাই আমার পক্ষে, গুরুতে শুধু প্রিসিহোলের ছবি সেঁটে বন্দুককে গিফট হিসেবে মার্কেটিং করাটা চূড়ান্ত জাতিবিরোধী। (বাঙ্গালী জাতি)। সাম্য বজায় রাখার জন্য আমি এইমাত্র সোমনাথবাবুকে ধরে করে এসডিবির নতুন যুগান্তকারী বাঙ্গালী রাইফেলগুলির ক্যাটালগ/লিফলেট (ই-ভার্সান) যোগাড় করলুম।
    ট্যারান্টুলাদা ও অন্যান্যরা নিতান্ত প্রিসিহোল কিনে ফেলার আগে সেটি আমি গুরুতে পোস্ট করতে চাই। আজ অব্দি নেটে এই লিফলেট আমি কোনো ফোরামে (ইংরাজী বা অন্য ভাষা) দেখি নি। তাই এই এক্সক্লুসিভ ছবিটি আমি হুঁকোদার প্রতি শ্রদ্ধাবশতঃ ওনার বিখ্যাত বন্দুকের টইতে পেশ করতে চাই। আশাকরি ওনার আপত্তি থাকবে না।
  • dc | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ২০:৫৭374177
  • আমারও সেটাই মনে হচ্ছে। এসব ডিটেক্টরে কোন বাগ টাগ থাকেনা, আকা বাবু ভয় পাবেন বলে এতক্ষন কিছু বলিনি।
  • Ekak | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ২০:৫১374176
  • এখনো কিন্তু ভূতের গপ্পের রসদ আছে। হয়তো চেক করার পর দেখা গেলো প্রোগ্রামে কোনো ব্যাগ নেই। সত্যি ডিটেক্ট করছে থার্মাল ওয়েব থেকে যে ঘরের মধ্যে কেও চলাফেরা করছে।
  • T | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ২০:৪৫374175
  • অবশ্যই ভূত বলে ভয় পেতুম। শুধু তাই নয় জায়গা মতন দেখে পতন ও মূর্চ্ছা যেতুম।
  • aka | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ২০:৩৬374174
  • সিরিয়াল লিখলে হেব্বি নাম করব। ঃ)

    তারপরে আর কি দৌড়ে গিয়ে দেখলাম সবই সহি সলামত। দরজার জায়্গায় দরজা, জানলার জায়গায় জানলা। ম্যালফাংশন করেছিল। সেদিন রাতে আরও তিনবার বাজল। অবশেষে আবিষ্কার করলাম মোশন ডিটেক্টরের সামনে একটা দরজার পাল্লা খোলা ছিল, সেটা থেকে কিছু একটা প্রোগ্রামিং বাগে ঢুকে যাচ্ছিল। টি হলে নিগ্ঘাত ভুত বলে ভয় পেত। এতে প্রমাণিত হয় না, আমিও ভুতের ভয় পাই নি।
  • T | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ২০:৩২374173
  • তারপর কি হ'ল?
  • avi | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ২০:২৭374171
  • হুঁকোদার লেখা পড়েছি পুরোনো আর্কাইভ ঘেঁটে। এখন আর তেমন লেখেন না, সেটাই দুঃখ। গুরুতে বন্দুকপ্রিয় মানুষের লেখা পড়তে দারুণ লাগে।
  • aka | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ২০:২৭374172
  • বন্দুক ভয়ংকর জিনিষ। সেদিন রাতে হঠাৎ করে বাড়ির অ্যালার্ম সিস্টেম বেজে উঠল, আবার বলে কিনা ব্যাক ডোর টেম্পারড। উঠলাম তো তেড়েফুঁড়ে, কিন্তু সত্যি বলতে কি সাহস সঞ্চয় করতে সময় লাগল। মানে সত্যি যদি কেউ ব্রেক-ইন করে তাহলে কিছুই করার নেই। অত রাতে পুলিশ আসতে আসতে যা সময় লাগবে তাতেই যা হবার হয়ে যাবে। তো, এইসব ভেবে হেড-অন মোকাবিলা করব বলে একসময়ে ছুটে গেলাম। কিন্তু তখন মনে হয়েছিল একবার একটা বন্দুক থাকলে মন্দ হত না। যদিও পরিসংখ্যান বলে বন্দুক থাকলে আমার মারা যাবার সম্ভাবনা অনেক বেশি। তাও, বন্দুক ছিল অসহায়ের সহায়।
  • avi | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ২০:১৯374170
  • হুঁকোদার লেখা পড়েছি পুরোনো আর্কাইভ ঘেঁটে। এখন আর তেমন লেখেন না, সেটাই দুঃখ। গুরুতে বন্দুকপ্রিয় মানুষের লেখা পড়তে দারুণ লাগে।
  • dc | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ২০:১৪374169
  • আমি ছোটবেলায় গুচ্ছের ওয়েস্টার্ন গিলেছি। স্প্যাগেটি থেকে ইটালিয়ান, জাপানি, কিস্যু বাদ দিই নি। রিয়েল লাইফে ওরকম বন্দুক দিয়ে তার কেটে দেওয়া যায়, সত্যি ধারনা ছিলনা ঃ)
  • k | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ২০:০৭374168
  • অভিদা, সত্যিকারের ইনস্পিরেশন পেতে হলে হুঁকোদার লেখা পড়ুন। উনি আমার ইনস্পিরেশন।

    আচ্ছা আপনারা কি কেবলই ক্লিন্ট ইস্টউড মার্কা কাউবয় ছবি দেখেন? যেখানে ঘোড়ার পিঠে বসে ঠাঁ ঠাঁ করে রিভলভার দিয়ে ফাঁসির দড়ি কেটে দেয়? আপনারা 'দি একাউন্টেন্ট' ছবিটি দেখেন নি? সে আরো আবাস্তব। এক সরল গোলগাল সাঁতারু একাউন্টেন্ট সেথায় এ্যাক-এ্যাক হ্যান্ডহেল্ড রাইফেল দিয়ে দেওয়াল ফুটো করে লোকের খুলি উড়িয়ে দিত। দেখে তো আমার লোম খাড়া হয়ে গিসিল মশাই। সে আবার ফার্মের মাঠে আমাদের মত স্কোর লিখত ঐ রাইফেল দিয়ে কুমড়ো উড়িয়ে উড়িয়ে।

    রিয়েল লাইফের শ্যুটিং, ই্স্টউড-অ্যাকাউন্টেন্ট মার্কা শুটিং এর চে ঢের বেশী মজার।
  • avi | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:৫৫374167
  • কে-দার লেখাগুলো পড়ে খুব ইন্সপায়ার্ড হলাম। আমার অনেকদিনের ইচ্ছে এরকম টার্গেট প্র্যাকটিস করা। কলকাতা ফিরে পড়াশোনা করে আবার জিজ্ঞেস করব।
  • টেস্টিং | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:৪০374166
  • œ¢£♪♠♥♦♣^ ® ©
  • বু.গু. স্যার | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:৩৮374164
  • আরে ছ্যা! এরা আমার বই পড়েনি।

    হনুমানকে ঘায়েল করতে হলে কাঁদিখানেক কলা টোপ দিতে হবে। কলার মধ্যে থাকবে কড়া ডোজের জোলাপ।

    :ডি
  • বু.গু. স্যার | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:৩৮374165
  • আরে ছ্যা! এরা আমার বই পড়েনি।

    হনুমানকে ঘায়েল করতে হলে কাঁদিখানেক কলা টোপ দিতে হবে। কলার মধ্যে থাকবে কড়া ডোজের জোলাপ।

    :ডি
  • k | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:৩৪374163
  • ওহো, সরি সরি, আপনারা বেজায় ভুল করছেন। আমার কোন কৃতিত্ব নেই।
    ক্যাননের LG 65 বা LG35 মারাত্মকরকম একিউরেট। যা দেখতে পাবেন, হাত একটু স্টেডি হলে তা কাটতেও পারবেন। কিচ্ছু ইস্টউড হতে হবে না।
    প্রিসিহোল আসার পর তো এই একিউরেসী চরমে পৌঁছছে। লোকে বলে বলে মোমবাতির সলতে উড়িয়ে দিচ্ছে ২০ মিটার দূর থেকে।
  • dc | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:১৮374162
  • একেকজনের কোর এক্সপার্টাইজ একেকরকম আর কি। দড়িতে ইস্টউড, দাড়িতে রজনী স্যর।
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:১৬374161
  • আমি প্রথমবার পড়লাম দাড়ি কাটার কথা।

    ভাবলাম রজনী স্যার তালে কী করবেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত