এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:১৫374159
  • হ্যা এরকম দড়ি /তার কাটা চাপের। হাতের টিপ্ অক্ষয় হউক :)
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:১৫374160
  • একদম, অহো, শুনেও আনন্দ।
  • dc | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:১৩374158
  • k বাবু ক্লিন্ট ইস্টউডের দড়ি কাটার কথা মনে করিয়ে দিলেন তো! দুর্দান্ত টিপ!
  • T | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:০২374157
  • আহা শুনেও আনন্দ।
  • Ekak | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:০১374156
  • গামা সাইজের হনু হলে ওদের কোনো নেশা ধরাও। তারপর নেশার যোগান বন্ধ করে হাতে চাপাতি তুলে দাও। গ্যাং ওযর করে খতম হয়ে যাবে। বন্যপ্রাণী আইন ধরতে পারবে না :)

    [ মাস খানেকের জন্যে নিজেরাও এরিয়াতে থেকো না ]
  • k | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:৫৮374155
  • ক্যাপিটাল টি দার উচ্ছাসের চোটে আমার খুব ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল।
    পাড়ার দুর্গাপুজোয়, বুঝলেন, সেই আশির দশকে, মহা হট্টোগোলের বাপ্পি লাহিড়ী চালু হল। মিঠুন চক্কোত্তির নাচ আর বাপ্পীদার সুর। সত্তরের দশকে সলিল আর আরডি তবু সহ্য করা যেত। কিন্তু বাপ্পী অসহ্য। ঠাকুমার ঘরের ঠিক বাইরে রাস্তার ল্যাম্পপোস্টে দুর্গাপুজোর চোঙ্গা মাইক বাঁধত। তখন রাতের কোন রেস্ট্রিকশন ছিল না। সারা দিন রাত উন্মাদের মত চীত্কার চলত। ঠাকুমার জন্ম ১৯০২ সালে, কাজেই বুঝতে পারছেন।
    তখন আমি এই অত্যাচারের বিরুদ্ধে আমার ক্যানন LG 65 টি হাতে তুলে নিই এবং স্টেট খেলে পাওয়া মেডেলটা কপালে ঠেকিয়ে নিপুন কারিকুরিতে ল্যাম্পপোস্টটা ব্যাকগ্রাউন্ডে রেখে শুধুমাত্র চোঙ্গার একটি তার কেটে দিই।
    অত্যন্ত তত্পরতার সঙ্গে পূজারীরা দশ মিনিটের মধ্যে তার রিপেয়ার করে ফিরে যায়। কিন্তু তার আধ ঘন্টা পরে আবার একই জিনিসের পুনরাবৃত্তি, এবং আবার এবং আবার। ওরা হাঁ করে ওপর দিকে তাকিয়ে থাকলেও ওদের পক্ষে রহস্যভেদ করা সম্ভব হত না। কারন ওই হট্টগোলের মধ্যে সামান্য ঠুং শব্দ ধরতে পারার মত কান (বা চোখ কিছুই ওদের ছিল না)। আমার অস্ত্রভান্ডার আমি কোনদিনই জনসমক্ষে প্রকাশ করি না। তাই কেউ জানতও না, এখনো জানে না। সপ্তমীর পর থেকে ঠাকুমার ঘরের সামনের মাইকটা বিসর্জন পর্যন্ত নীরবই ছিল।
    আমার ঠাকুমা ১৯৯৪ সালে বিরানব্বুই বছর বয়সে রাত্রে ঘুমের মধ্যে শান্তিতে চোখ বুজেছিলেন। স্বর্নকন্ঠী কিশোরকুমার তার ঢের আগে চোখ বোজেন।
  • T | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:৫৭374154
  • মেসেজ পাঠাইয়াছি।
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:৫৪374153
  • টি, সিংহপুর ফিরে একটা মেসেজ করিস। ধীরেসুস্থে। হোয়াটস্যাপে যদি থাকিস তাহলে তো খুবই ভালো।
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:৫২374152
  • আমাদের সোসাইটিতে যেগুলোর উপদ্রব সেগুলো গামা সাইজের। হনুমানই হবে বোধ্হয়। আর ছ সাত জনের একটা গ্যাং মিলে তাণ্ডব চালায়।
  • T | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:৫১374151
  • আরে কিছু একটা ছুতো পেলেই হ'ল, সক্কাল থেকে মাঝরাত অবধি 'দিয়োওনা প্রচোদয়া'...একেক সময় ওর মাংসই স্রেফ গ্রিল করে খেতে ইচ্ছে করে। ও খুব নধর। যাক গে, বক্স গুলোকে দেখে নেব। বিবিধ স্ট্র্যাটেজিক পজিশন রয়েছে। সেখান থেকে তাগ করে মারলেই কেল্লা ফতে। দেখি ও কটা বক্স কিনতে পারে।
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:৪৭374150
  • হনুমান পুষতে হবে? কী আপদ! ঃ)
  • Ekak | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:৪৫374149
  • একটা শব্দভেদী ড্রোন বানাও তাহলে। পুজোর সিজিনে ছেড়ে দেবে। যেখানে যত সাউন্ডবক্স তার কাছে গিয়ে সাবোটাজ করে আসবে।
  • de | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:৪৩374148
  • চটকে এসে এখানে একটা আপডেট দিও! তোমায় কি আর না চটকে ছেড়ে দেবে?ঃ)
  • k | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:৪২374147
  • বেলুন ফাটানোর বন্দুক আর এয়ার রাইফেলের তফাত বুঝতে হুঁকোবাবুর বন্দুকের টইটির প্রথম দিকটি পড়ুন।
    বেলুন ফাটানোর বন্দুক হল এয়ার গান। গান হয় স্মুদ বোর, তার ব্যারেলে রাইফলিং করা থাকে না। আর এয়ার বা অন্য যে কোন রাইফেল মাত্রেরই ব্যারেলে রাইফেলিং করা থাকে তাই তাকে রাইফেল নামে অভিহিত করা হয়।
    দারোয়ানের শটগান স্মুদবোর, প্যারামিলিটারীর ইনস্যাস রাইফেলড্ বোর।
  • T | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:৪০374146
  • সাউন্ড বক্সের উতপাত বন্ধ করার জন্য কোনো হনুমানই যথেষ্ট নয়, একদম এয়ার গান। ভাবলেই পৈশাচিক আনন্দে একান থেকে ওকান অবধি হাসছি। হাঃ হাঃ আহ্‌ ওর পিন্ডি চটকাব।
  • Ekak | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:৩৮374145
  • বান্দর তাড়ানোর জন্যে গুলতি যথেষ্ট। আর নইলে হনুমান পোষো :):):)
  • k | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:৩৭374143
  • মেট্রো সিনামার পাশের দোকানটারই অনলাইন ভার্সনের লিঙ্ক দিয়েছি আপনাকে সকালবেলায় প্রথম পোস্টে। ওটার নাম জে বিশ্বাস এন্ড কোং। ওর মালিক জয় বিশ্বাস আমাদর বয়সী লোক, এই চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হবে। বিকেলের দিকে রোজ দোকানে পাবেন। যে এইমকো র লিঙ্ক দিয়েছি সেটা ওনারই অনলাইন ভার্সন। এইমকো হল ভারতের সবচে পুরোনো আর সবচে সুনামসম্পন্ন অনলাইন বন্দুকের দোকান। ওদের অনলাইনে যা স্টক দেখবেন মেট্রোর পাশে গেলে অবশ্যই সেটা পাবেন। দাম সামান্য কমও হতে পারে। প্যাকিং এর খরচ নেই বলে।

    এসডিবি মানে সুশান্ত দাস এন্ড ব্রাদার্সের মাল জয়বাবুরা রাখছেন না। কোন একটা ব্যবসায়িক সমস্যা চলছে ওঁদের মধ্যে। সেটা মিটে গেলেই ভাল, কারন এসডিবি যেমন দুর্দান্ত বন্দুক বানায়, জয়বাবু সেরকম দুর্দান্ত বেচেন। একে অন্যের পরিপূরক। ওদের দোকানে এসডিবি পাওয়া না যাওয়া টা দু পক্ষেরই ক্ষতি। জয়বাবু অনলাইনে নিজে খুবই অ্যাকটিভ, কিন্তু গুরু বোধহয় পড়েন না। পড়লে আমার আবেদন নিশ্চয়ই ওনার কাছে পৌঁছোতো।

    আমার মতে আজও ভারতের শ্রেষ্ঠ এয়ার রাইফেল হচ্ছে ক্যাননের LG 65 মডেলটি। কিন্তু ওটি .22 ক্যালিবার হওয়ায় কিনতে গেলে আপনাকে ফায়ারআর্মস এর লাইসেন্সের জন্যও এপ্লাই করতে হবে। ক্যাননের বন্দুক কলকাতায় ওরা নিজেরা ছাড়া আর কেউ রাখে না। ওদের নিজের দোকান হচ্ছে - লালবাজারের ডানদিকে রবীন্দ্র সরনীতে অলিম্পিক স্পোর্টস। সেখানে একটিও বন্দুক থাকে না। সেটা একটা হ্যাভেলস এর ইলেকট্রনিক ইক্যুইপমেন্টের দোকান। কিন্তু সেখানে ঢুকে বললে ওঁরা এনে দেবেন। হয় সেদিন, বা পরেরদিন। দেবুদার ফোন নং টি এখনই পাচ্ছি না। যে কোনো ফোরামে পাবেন। ওঁরা ভারতের সবচেয়ে সম্মানিত এয়ার রাইফেল প্রস্তুতকারক। বন্দুকপ্রেমীরা এক ডাকে ওঁদের চেনে।

    দেদি, কোনো এয়ার রাইফেল কিনতেই এখনো কোনো দোকানে কোনো কাগজপত্র দেখতে চায় না। প্রিসিহোলের কোনটা কিনতেই কোনো অসুবিধা নেই। ওরা প্রোহিবিটেড/রেস্ট্রিকটেড বোরের কোন বন্দুক তৈরিই করেন না। ওরা বোম্বের বলেই বললাম - অনলাইন কিনবেন কেন! দোকানে গিয়ে বেছে দরদাম করে কিনুন।
  • ট্যারান টুলা | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:৩৭374144
  • বেলুন ফাটানোর বন্দুক আর এয়ার রাইফেলে তফাত কী?
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:৩৪374142
  • ও বন্দুক দিয়ে মারা নিষিদ্ধ হয়েছে? ঘাড় মটকে পায়রা মারলে আপত্তির কিছু নাই? ঃ)

    বাট, সিরিয়াসলি, একটা এয়ার গান কিনে রাখবো ভাবছি। অ্যাপার্টমেন্টে যা বাঁদরের উৎপাত!
  • de | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:২১374141
  • মশা-মাছি-আস্সোলা-টিকটিকি মারতে বন্দুক চালাও নাকি? ঃ)
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:১৯374140
  • মশা মাছি আরশোলা? এদের মারাও নিষিদ্ধ?

    আর অনেকে মনের সুখে গৃহপালিত টিকটিকির পেছনে লেগে থাকেন, তাদের কী হবে?
  • ট্যারান টুলা | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:১৮374139
  • মেট্রো সিনেমার কাছে দোকনটায় পাওয়া যায়? ওই একটা দোকানই চিনি কলকাতায়।
  • de | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:১৪374138
  • আর এটা কেনার জন্য ফায়ার আর্মস লাইসেন্স লাগবে না, তাই তো? কিনতে গেলে কোন কাগজপত্র দেখতে চায়?
  • k | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:১০374137
  • হ্যাঁ দেদি সবই .177 ক্যালিবারের। ঐ প্রিসিহোল কোম্পানী গতবছর সেপ্টেম্বরে সরকার .22 বোরের বা 20জুলের ওপরের এয়ার রাইফেলকে ফায়ারআর্মের সমতুল্য ঘোষনা করার পর বিনা প্রতিবাদে .22 ক্যালিবার বানানো বন্ধ করে দেয় ও আপামর বন্দুকপ্রেমীর নিন্দা কুড়োয়।
  • k | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:০৭374136
  • ট্যারান্টুলাদা পুত্রের যা গুণাবলী বললেন তাতে তো মনে হয় এর হাতে রাইফেল তুলে দেওয়াই যেতে পারে। তবে হুঁকোবাবুর মতামতটাও একবার নিয়ে নিলে হত। সেকেন্ড ওপিনিয়ন নেওয়াটা সব সময় খুব জরুরী।

    একটু শিখিয়ে পড়িয়ে নেবেন আরকি। বেস্ট হয় কেনার আগে কোন ক্লাবে এক রবিবার সারাদিন কাটানো। কেউ না কেউ বেসিক ক্লীয়ার করে দেবে। তারপরে রেস্পন্সিবিলিটি ভরোসা।

    মনে রাখতে বলবেন - এটা কিন্তু খেলনা নয়, ১০০% আসল। সৈন্যরাও এটা দিয়েই শেখা শুরু করে শেষে অ্যান্টি এয়ারক্রাফট গান চালায়। ওরও ভাল লাগলে যতদূর খুশী যেতে পারে। ভাল না লাগলেও জিনিসটা অ্যাসেট হয়ে থাকবে। যে কোন সময় নতুনের মত রিফার্বিশ করে নেওয়া সম্ভব।
  • de | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:০৬374135
  • কেলোদাদা,

    আমারটি দায়িত্বশীল স্থিতধী পরোপকারী গোলগাল সাঁতারু এর সব কিছুই প্রয়োজনে হতে পারে, কিন্তু যদি নিজে প্রয়োজন বোধ করে তবেই! আর এছাড়া এপাতায় একক আর বুনুর সঙ্গে তার অসম্ভব মিল - এই কতায়-বার্তায়, হাবে-ভাবে আর কি! ও বন্দুক আমি আগে নিজে চালাতে শিখবো তাপ্পর তাকে দেবো। এই বোর্ড এগজাম ইঃ মিটে যাক!

    একেবারে বর্ন রেবেল যাকে বলে, তক্কো ছাড়া সে কিছুই মানে না! আঠেরোর আগে আমি মোটেও তাকে বন্দুক দেবো না।

    কিন্তু এই যে ছবিগুলো দিলেন, এসবগুলোই কি 0.177 এর?
  • Ekak | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:০৫374134
  • একটা ফুল গ্রোন ডোবারম্যান পিন্চার বা রোটওয়েলার থাকলে বাড়ির চৌহদ্দির মধ্যে নেড়ি আসবেনা :):)
  • Ekak | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:০৪374133
  • আরে বাড়িতে একটা টেরিটোরিয়াল কুকুর পুষলে বাড়ির সামনের ওই আপদগুলো ভেগে যাবে :):) গেট আ ডগ টু গেট রীড অফ ডগস।
  • Ekak | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:০৩374132
  • হ্যা কাকের মাংস শুনেছি খেতে ভালো না, কাজেই মারার কোনো ইনসেনটিভ নাই। কাকেরা ভালো থাকুক।
  • ট্যারান টুলা | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:৫৯374130
  • @ডিসি - বেড়াল কুকুর বাঘ সিংহ কোনোটাই নয়। অলরেডি বাড়ির সামনে পটি পরিষ্কার করতে করতে কোমড় ভেঙে গেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত