এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • k | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:৫৯374131
  • আরে আপনার পায়রা আপনি ল্যাজেই কাটুন মুড়োতেই কাটুন আমার কি!!
    কিন্তু মুস্কিল হল ভারত সরকার এক - ইঁদুর আর দুই- কাক ছাড়া অন্য যে কোন প্রাণী মারা আইনতঃ নিষিদ্ধ করেছেন। মারা বা মারা ইচ্ছা বা ইতিহাস প্রকাশ করা আপনার জেলযাত্রার সহায়ক হতে পারে।

    বিধিসম্মত সতর্কীকরন করলুম আরকি!

    (কাক আমার হেবী লাগে, অমন সুন্দর কুচকুচে বুদ্ধিমান কোন প্রাণীকে কেন যে কেউ মারতে যাবে সেটা আমার বোধগম্য হয় না)
  • Ekak | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:৫৭374128
  • "দেখাশোনা ", " বাইরে বেড়াতে যাওয়া " এগুলো খুব সমস্যা না। ইন্ডিয়াতে হোটেল -রিসোর্ট সবাই পেট ফ্রেন্ডলি না। কিন্তু পেট বোর্ডিং আছে সেখানে রেখে যাওয়া যায়। খাওয়াদাওয়া কন্ট্রোল করার জন্যে স্মার্ট ডিভাইস আছে। অফিসে বসেই বাড়ির কুকুর-বিড়াল কে খাওয়াতে পারবে। গ্রূমিং এর জন্যে মাঝে মাঝে স্পা তে নিয়ে গেলেই হলো। যারা পুষ্যি রাখে এগুলো তাদের সবারই কমন নিড। কাজেই সার্ভিস প্রোভাইডার ও আছে।
  • ট্যারান টুলা | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:৫৭374129
  • কুঁড়ে এবং সুখী বাদ গেছে।
  • ট্যারান টুলা | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:৫৬374127
  • দয়ালু বটে। মানে বেশি রকম সহজ সরল গোলগাল ভোলাভালা অভিমানী ন্যালাক্ষ্যাপা পাগল ছাগল টাইপের। সেই জন্যেই বেশি ভাবতে হয়।
  • Ekak | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:৫০374126
  • আরে আমি তো খেতুম। কোনোদিন, একটি ঘটনা বাদ্দিয়ে, যাকে মেরেছি তাকে খাইনি, এমন হয়নি। সেটা কি অপরাধ ? অগণিত ঘুঘু -পায়রা -পানকৌড়ি অভিযানের পরও কেও কিছু বলেনি। গ্রামের বাড়িতে ওটাই দস্তুর ছিল, বন্দুক আর কুকুর নিয়ে আলে আলে চড়ে বেড়াও। কিন্তু অষ্টমীতে পায়রা মারলে সুশীল দের মনে ব্যাথা লাগবে কীকরে জানবো ? ! :( বিস্তর চেঁচামেচি হলো তাপ্পর ছেড়ে দিলুম।
  • dc | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:৪৭374125
  • টারানটুলা পরে কখনো চাইলে বেড়াল পুষ্যি নিতে পারেন। ওদের মেন্টেন্যান্স ওরা নিজেরাই করে, ইন ফ্যাক্ট বেশীর ভাগ সময়ে বাইরে ঘুরে বেড়াবে। শুধু সময়মতো মাছভাত আর দুধভাত দিতে পারলেই হলো।
  • k | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:৪৫374124
  • যাই করুন একটু ভেবেচিন্তে করুন। এতগুলো অপশন তো রইল।
  • k | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:৪৪374123
  • মানে জীবে প্রেম আছে? নাকি অষ্টমীর দিন পায়রা বলি না দিয়ে জলস্পর্শ করে না?
  • k | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:৪২374122
  • দয়ালু ??
  • ট্যারান টুলা | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:৪১374121
  • সন্তান দায়িত্বশীল স্থিতধী পরোপকারী গোলগাল সাঁতারু টাইপেরঃ এগুলো অ্যান্ড না অর?

    দায়িত্বশীল - একেবারেই নয়
    স্থিতধী - মোটে নয়
    পরোপকারী - বলা চলে
    গোলগাল - অবশ্যই
    সাঁতারু - সাঁতার জানে বটে, পছন্দও করে, কিন্তু নিয়ে যাওয়ার সুযোগ হয় না আর।
  • ট্যারান টুলা | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:৩৯374119
  • নো পুষ্যি। সেই ছোটবেলা থেকে কুকুরের কথা শুনে আসছি, মাঝে বেড়ালও শুনেছি, মাছও শুনেছি। দেখাশোনা করবে কে? ও হতভাগা দুদিন পরেই ভুলে যাবে, আমার ঘাড়ে পড়বে, আর বেড়াতে গেলে তখন হেব্বি চাপ।

    টেলিস্কোপ আর রাইফেল - দুটোই পছন্দ হয়েছে। আর আমার নিজের পছন্দ রোবোটিক কিট, বা আর্ডুইনো স্টার্টার কিট। দেখি কোনটা চায়। বন্দুক হলে আবার বাড়িতে পার্মিশন নিতে হবে (মানে আমার বাবা/মা কে পটাতে হবে)।
  • সিংগল k | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:৩৯374120
  • দেদি তো বোমবাইয়ের লোক। প্রিসিহোলের কারখানাই বোমবাইতে।
    চাইলে এম সালেহ্ র দোকান থেকে বেছেবুছে কিনুন।ওদের ফোন নং ০২২২৩৪২৭১৭৬

    তবে জুনিয়রদের কারুর হাতে তুলে দেবার আগে ভাল করে গান সেফটি রুল সম্পর্কে পাখিপড়া করিয়ে নেবেন। সন্তান দায়িত্বশীল স্থিতধী পরোপকারী গোলগাল সাঁতারু টাইপের হলেই দেবেন। নয়তো এককদা টি দা টাইপের হলে তার হাতে এয়াররাইফেল তুলে দেবার আগে ১০ বার ভাববেন। মনে রাখবেন বন্দুকের নলই কিন্তু শক্তির উত্স। রেস্পনসিবিলিটি বিহীন পাওয়ার কি জিনিস আমরা পোচ্ছিমবঙ্গবাসী ও আমাদের আমেরিকাবাসী ভ্রাতা ও ভগিনীগণ হাড়ে হাড়ে বুঝছি।
  • Ekak | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:৩৭374118
  • সময় নাই ? তাহলে একুরিয়াম সবচে সেফ। মেইনটেন্যান্স টাও লোকাল শপ কে বলে দিতে পারো। মাসে একবার এসে করে দিয়ে যাবে। বাকি সব অটোম্যাটিক।
  • Ekak | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:৩০374117
  • এলএফ তুলতে মজা তারপর ডেভেলপ করা প্রিন্ট করা চাপ যদি না নিজের স্ক্যানার ( এটলিস্ট ভি ৭০০ ) ইত্যাদি থাকে। আর রোডিনাল সলিউশন এখন এদেশে পাওয়া খুব সমস্যা।
  • ট্যারান টুলা | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:২৮374115
  • এগুলোর জন্যে যা সময় লাগবে, সেসব কোদ্দিয়ে আসবে?
  • de | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:২৮374116
  • নাঃ, কেলোদাদার এই বন্দুকগুলোর একখান আমাকে কিনতেই হবে - এ কি অনলাইন কেনা যাবে?
  • Ekak | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:২৭374114
  • আমার আছে এল এফ এর বেসিক সেটাপ। কিন্তু তোলা হয়না। কিছু ভেলভিয়া ফোর বই ফাইভ পরে আছে, কেও থরটি ফাইভ এমএম দিয়ে রিপ্লেস করতে চাইলে গেম।
  • dc | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:২৩374112
  • PM ভালো আইডিয়া দিয়েছেন, ফেরাটা এইভাবে হয় কিনা দেখি। কিন্তু মালয়েশিয়ায় কি ভিসা অন অ্যারাইভাল আছে? ফুকেট থেকে কুয়ালা লামপুর জাহাজে পৌঁছে একবারে ফেরার প্লেন ধরলে কি ভিসা লাগবে নাকি ট্রানসিট ভিসা টাইপের কিছু দিয়ে হবে?
  • Ekak | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:২২374111
  • বাই দ্য ওয়ে, সুন্দরবন থেকে মেরিন লাইফ সংগ্রহ খুবই রিস্কি। যে কোনো ন্যাচারাল হ্যাবিট্যাট থেকে সংগ্রহ করাই রিস্কি। একুরিয়ামের জন্যে অনুপযুক্ত ফ্লোরা -ফ্যনা ইন্ট্রোডিউস হয়ে যায় নিজের অজান্তে।
  • T | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:১৬374110
  • এইত্তো এইত্তো অ্যাদ্দিনে একটা মনের মত জিনিস পেয়েছি। ঐ এয়ারগানের একটি আমায় কিনতেই হবে। তারপর পাড়ার কালীভক্তের দুফুট উঁচু বক্সটাকে দেখে নিচ্ছি।
  • j | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:১৫374109
  • এই স্ট্যাটটা বেশ

    * Wriddhiman Saha became the first Indian wicket keeper to score a century at home as well as outside Asia.
  • k | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:১১374108
  • @b - 04:47 PM - যায় বৈকি খুব যায়।

    @d - 04:35 PM - টেলিস্কোপওলারা নিজেদের মার্কেটিং করতে না পারলে সেটা আমার দোষ??
  • Ekak | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:০৮374106
  • কেলোদার গিফট আইডিয়া টা খুবভালো। লোভ হচ্ছে। সেই অষ্টমীতে পায়রা মারলুম, বাড়ি শুদ্ধু লোক চেঁচালো তাপ্পর থেকে আর ও জিনিস ব্যবহার করিনি।

    আরেকটা গিফট দিতে পারো যদি অসুবিধে না থাকে। একটা সেকেন্ড হ্যান্ড ভালো ফিল্ম ক্যামেরা, ডেভেলপার -ফিক্সার -ট্যাংক, আর কয়েক রোল নেগেটিভ কিনে ফিল্ম ফটোগ্রাফির নেশা ধরিয়ে দাও।

    নইলে, হোমমেড রোবট বানানোর ফুল সেট কিনে দাও। টুকটুক করে শুরু করে দিক।

    আর নইলে, একটি ছোট কুকুরছানা এনে দাও। পরিবারের সবার কোম্প্যানিওন হবে।
  • d | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:০৮374107
  • নাহ এমন ছোপি দিয়েছেন দেখেই মনে হচ্ছে কিনে নিয়ে চালিয়ে দিই চিঁচক্যাঁও
  • b | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:৪৭374105
  • অ্যার গান দিয়ে কি মানুষ মারাঅ যায়?
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:৩৬374104
  • পিএম, চিয়াং রাই আর চিয়াং মাই নিয়ে লিখবেন একটু?
  • d | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:৩৫374103
  • এই কেলোদা একটা খুনী লোক!
  • PM | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:২৬374102
  • আমার মতে সময় থাকলে ব্যঙ্গকক গিয়ে প্রথমে কন্চনাবুড়ি, ব্রিজ অন রিভার কোয়াই, ওপেন জু, কুমির পার্ক ঘুরে নেওয়া উচিত।

    ব্যাংকক এর চাটুচাক বাস টার্মিনাল থেকে রাতে বাস ছাড়ে ( এক্সেকুটিভ বাস গুলোর কোয়ালিটি/সারভিস খুব ভালো, নন এক্সেকুটিভ বাস আমাদের এখানকার ভলভোর মতো), সকালে পৌছে দেয়। এই বাসে গেলে সময় নষ্ট হবে না খুব একটা। এই বাসগুলো মেনলি লোকাল দের জন্য, সস্তা ( ব্যাংকক তো পাটায়া ১২০ B। টুরিস্ট কম্পানির বাসগুলো গলা কাটে কোনো আলাদা সারভিস না দিয়েই।

    শুধু ফুকেতে অনেকদিন থাকলে কিন্তু বোর হবার সম্ভবনা আছে।

    আরেকটা অপসন বলি, যেহেতু ডিসি কোয়ালালুম্পুর হয়েও যেতে পারেন। একটা স্টার ক্রুজ (লিব্রা) চলে মালয়েসিয়া আর ফুকেতের মাঝে (খুব সম্ভবত লন্কাউই বা পেনাঙ্গ থেকে) সেটাও দেখতে পারেন। ভালো এক্স্পিরিএন্স হবে ঃ)
  • ট্যারান টুলা | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:০৩374101
  • উরিশ্লা, কী দেখতে! আমার নিজেরই লোভ হচ্ছে!!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত