এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • avi | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২০:৫৭373920
  • রিসেন্ট আমি গেছি তাহলে। ২০১৪, ২০১৫ পরপর দুবার। একটা বাঁধানো জেটি করেছে। পলিউশন তো দেখলাম না। এবং দুবারই লোক খুব কম ছিল।
  • avi | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২০:৫৩373919
  • হ্যাঁ, এবং রম্ভা গেলে ওটিডিসির এই কটেজগুলোতেই থাকবেন। ভুলেও ওই অর্বাচীন ডিলাক্স রুমে নয়। একবার বিকেলে, একবার পরের দিন সকালে চিলকায় ঘুরবেন নৌকো চেপে। দুবারই জুলাই অগাস্ট মাসে গেলে অন্তত একবার বিকেলে আকাশ দ্রুত রং বদলাবে আপনি যখন মাঝ চিলকায়। দেখবেন কালো আর ঘন নীলের মাঝে কনসেনট্রিক প্রায় তেরোটা লাইন দিয়ে ডিমার্কেটেড আলাদা আলাদা শেড। আর তারপরেই ঝড় উঠবে। মাঝি আর তার সহকারী প্যানিক করতে মানা করলেও আপনি যেই দেখবেন নৌকোর খুঁটি আর তাতে বাঁধা পালের মতো একটা কাপড় নৌকো থেকে আলাদা হয়ে উড়ে গিয়ে জলে পড়লো, আপনি অবশ্যই একটা ধক ধক আওয়াজ টের পাবেন, যেটা আসবে আপনার বুকের ভেতর থেকে। এরপর বড় বড় ফোঁটায় বৃষ্টি শুরু হবে, মাঝি একখানা ত্রিপল বের করে কোনোভাবে আপনাদের মাথায় ছাউনি দেবে, আর নৌকো মাঝদরিয়ায় নোঙ্গর ফেলে দাঁড়াবে। আপনি ছাউনির ফাঁক দিয়ে দেখবেন চারদিকে ঘন অন্ধকার আর এর মাঝে মাঝে কড়াক কড়াক আওয়াজের সাথে ধারালো সাদা ঝলক। ওদিকে নৌকো মাঝে মাঝেই স্ট্যাটিক রোলার কোস্টার মনে করাবে, আপনি তখন রসিকতা করতে পারেন বা পাশের জনকে খিস্তিও মারতে পারেন। মিনিট তিরিশ পরে ঝড়বৃষ্টি থামবে, কিন্তু মনে হবে চার পাঁচ ঘন্টা। এবার ফিরে এসে দশরথ মাঝিকে হিসেব বুঝিয়ে কটেজের বারান্দায় জমিয়ে বসে চিলকার দিকে তাকিয়ে চিকেন পকোড়া সহযোগে আপনি কী করবেন সে তো জানেনই।
  • Ekak | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২০:৫১373918
  • তো, বছর সাতেক আগে অবধি জলে পলিউশন -প্লাস্টিক এসব বাড়ে নি তো ? আমি যখন গেসলুম তখন একদম প্লাস্টিকের গপ্পো ছিলোনা। ইনফ্যাক্ট বাংলোতে বেশি লোক ও ছিলোনা।
  • ট্যারান টুলা | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২০:৪৭373917
  • আমরা ২০০৯ এ গেছি। ওটিডিসি বাংলোট ভালো, তবে খেতে দিতে বড্ড দেরী।করে।
  • Arpan | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২০:৪১373916
  • আমি ২০০৬ এ লাস্ট গেছি।
  • Ekak | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২০:৪০373915
  • রিসেন্ট রম্ভা কেও গেছো নাকি ? আমি সেই 2002 তে। ওডিশা গভট এর বাংলোটা বেশ আরামের ছিল। আবার রোদ্দুর ওঠার আগে -রোদদ্দুর ডোবার পরে, নৌকো করে জলের ওপর থেকে সে এক বিশাল গ্রীন এলগির সম্ভার। দুর্দান্ত লাগে দেখতে।
  • Aroan | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২০:৩৮373914
  • রম্ভা চিল্কার ওপরে একটা পয়েন্ট। লোকে সদপাড়া বা বরাকুলে বেশি যায় ডলফিন দেখার লোভে। কিন্তু রম্ভার বিউটি জাস্ট আনপ্যারালাল। (পান ইন্টেন্ডেড)।
  • dc | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২০:৩১373913
  • PM, ব্যাংকক হয়ে যাব না কুয়ালালামপুর সেটা ডিপেন্ড করছে টিকিটে কিরকম ডিল পাই তার ওপর। কিছু সুবর্ণভূমি হয়ে যায়, কিছু ড্ন মুয়াং, কিছু কুয়ালালামপুর। সরাসরি চেন্নাই থেকে কোন ফ্লাইট আছে কি? সেরকম তো দেখিনি।
  • PM | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২০:২৭373912
  • ওক্কে অর্পন বাবু, মনে থাকবে। এই পেত্থোম বার শুনলাম
  • Arpan | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২০:২৬373911
  • এই তো পিএম জানবেন নিশ্চয়।

    চিয়াং মাই আর চিয়াং রাই ওয়র্থ ভিজিট?
  • Arpan | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২০:২৫373910
  • নট দ্য সাউথ ইন্ডিয়ান ওয়ান। ঃ)
  • রোবু | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২০:২৪373906
  • দক্ষিণে সবচেয়ে ভাল লেগেছে ভালপারাই।
  • PM | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২০:২৪373907
  • dc আমি ব্যান্ককে ২ বচ্ছ্র ছিলাম ঃ) -- ব্যান্কক হয়ে যাবেন না সরাসরি?

    যদিও বর্ষয় ফুকেত যাই নি--- কিন্তু জেনেরালি থাইল্যান্ডে যা দেখেছি তাতে বানভাসি বৃষ্টি হয় না--- ১-২ ঘান্টা তেড়ে বৃষ্টি--- তার্পরে চুপ-- আবার ঘন্টা তিনেক পরে আবার ঃ)
  • Arpan | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২০:২৪373908
  • এই হল রম্ভা।

  • dc | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২০:২৪373909
  • গোপালপুরে রম্ভা? কিরকম?
  • Arpan | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২০:২২373903
  • তাজা ছেলে == রোবু।
  • dc | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২০:২২373904
  • থেক্কাডি এক দিন থাকার মতো আর কি। লেক পেরিয়ার দেখতে চাইলে থেক্কাডি যেতে হবে। কিন্তু কোট্টায়াম থেকে থেক্কাডি যাবার রাস্তাটা ভালো।
  • Arpan | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২০:২২373905
  • গোপালপুর গেলে রম্ভা মিস করবেন না। অন্তত এক রাত্রি থাকবেন।
  • রোবু | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২০:২১373902
  • আমি ভরা বিস্টিতেই ওয়ানাড, মুন্নার, কোডাই গেছি।
    কিন্তু সবচেয়ে ভালো সময়ে গেছি ত্রিচি তাঞ্জোর মাদুরাই। মে মাসের ১৫ থেকে ২০।
    সেশে চাষজজমিতে নেমে শ্যালো পাম্প চালিয়ে তাতে চান করতে হয়েছে।
  • Arpan | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২০:২০373901
  • আমরা যাইনি। নেক্সট ইয়ারের (n+1) উইশলিস্টে আছে।
  • Arpan | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২০:১৯373900
  • থেক্কাডি ক্র্যাপ।

    দারিংবাড়ি যাবো যাবো করেও যাওয়া হয়নি। নেটে কারোর না কারোর ব্লগে পেয়ে যাবেন।
  • dc | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২০:১৮373899
  • বাঃ অর্পনের সাথে রুট প্ল্যানটা ঝালানো যাবে। হ্যাঁ দুটোই প্ল্যান আছে, কিন্তু আগে থেকে প্ল্যান বুক করব কিনা বুঝতে পারছিনা। বেশী বৃষ্টি হয়ে বোট ট্রিপ ক্যানসেল না হয়ে যায়। তবে ঐ সময়ে লো সিজন, তাই গিয়ে ট্রিপ জয়েন করব ভাবছি। তোমরা কোথায় কোথায় গেছিলে?
  • PM | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২০:১৭373898
  • কেউ কি দারিংবারি গেছেন? উড়িষ্যার দার্জিলিং না কাশ্মির কি যেনো বলে। কেউ গিয়ে থাকলে একটু আপডেট দিন প্লিস।

    যাবো বলে ভাবছি--- এক ট্রিপে পাহাড় আর গোপালপুরের সমুদ্দুর দুটৈ মারা যাবে ঃ)
  • dc | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২০:১৬373896
  • কোদাইও ভালো। উটিতে বড্ডো ভীড়, এছাড়া কোদাই, কুর্গ, মুন্নার, থেকাডি এগুলো সবই বেশ সুন্দর ছোট ছোট ঘোরার জায়গা।
  • Arpan | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২০:১৬373897
  • ক্র্যাবি / ফি ফি আইল্যান্ড ইনক্লুডেড?
  • dc | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২০:১২373895
  • রোবু, মাইরি বলছি। বৃষ্টিতে স্যাঁতসেতে হয়ে গেছিল বলে রুম হিটার চালাতাম। তবে হ্যাঁ সারারাত চালাতাম না, খানিকক্ষন বোধায়। আর রাম তো এমনিতেও খেতাম ওমনিতেও, লেপ মুড়িও বোধায় অল্প একটুক্ষন। মোট কথা রাত্তিরবেলা ভালো ঠান্ডা পড়তো, আর বুঝতেই পারছেন চেন্নাইয়ের মানুষ, ওতেই লেপমুড়ি দিয়ে ফেলতাম। আমরা থেকেছিলাম হাই রেঞ্জ ক্লাবে।

    অর্পন হ্যাঁ, ফুকেট বা পুকেট।
  • Arpan | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২০:১১373894
  • ঠান্ডা, ঘন কুয়াশা, ইতি উতি মেঘ, ভিজে ভাব, তিব্বতী মোমোর দোকান এসবের জন্য কোদাই রাজা। মুন্নারের একদিকটা অসহ্য সবুজ। চা বাগানের।
  • b | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২০:১০373893
  • ওরকম আমিও ব্যাড়াই। অফ সিজনে। তবে আমার বাঁধা জায়গার বাইরে যেতে ইচ্ছে করে না। ডিসেম্বরে আর্কটিক আর মে মাসে অ্যান্টার্কটিক। চাদ্দিকে শুধু মরুভাল্লুক, আর পেংগুইন আর শীলমাছ। ধু ধু করছে বরোফ।

    আর, আর, একটাও বাঙালী নেই।
  • Ekak | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২০:০৬373892
  • মুন্নার আমারো ভাল্লেগেছিলো। অলসভাবে চিৎ কেলিয়ে পরে থাকা, চারপাশে মেঘ। মেঘ আর ঘন কুয়াশা আর একটু ঠান্ডা হলেই আমার বেশ ভাললাগা পায়। একটু ফার্ন গোত্রীয় ঝোপ থাকলে তো কথাই নেই। আর রাস্তার ধারে বেঞ্চি পাতা মদের দোকান। দুটো মোটকা বেড়াল সামোভারের পাশে ঘুমুচ্ছে। শেষদুটো ভুটান ছাড়ার পর পাইনি অবশ্য।
  • Arpan | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২০:০৫373891
  • জুলাইতে উটিতে লাগে কিন্তু। অবশ্য রুম হিটার বা লেপ একটা হলেই চলে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত