এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রোবু | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২০:০৪373890
  • মুন্নারে সেপ্টেম্বরে রুম হিটার আর লেপমুড়ি আর রাম!
    গল্প দ্যান ক্যানে?
  • Arpan | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২০:০৩373889
  • আহ, মুন্নারের এই হোটেলটা। আমরা থাকিনি, কিন্তু ভিউর লোভে গিয়ে লাঞ্চ করতাম রোজ।

  • Arpan | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২০:০০373888
  • কোথায় যাবে?

    ফুকেট বাই এনি চান্স?
  • dc | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:৫৯373887
  • বর্ষাকালে বেড়াতে আমার খুব ভাল্লাগ। একবার মুন্নারে গেছিলাম সেপ্টেম্বরে মাসে, ভরা বর্ষায়। সারাদিন পাহাড়ের ওপর দিয়ে ধোঁওয়ার মতো মেঘ, আর রাত্তির বেলা ঘরে রুম হিটার চলিয়ে লেপ মুড়ি দিয়ে রাম খেতাম। একটা ক্লাবে থেকেছিলাম, ওদের লম্বা একটা ডাইনিং রুম ছিল, সেখানে মটন স্টু খেতে খেতে কাঁচের জানলায় বৃষ্টির জল দেখতাম। এ বছর সেপ্টেম্বরে পুকেট যাবো প্ল্যান করেছি, সেখানেও নাকি ফুল মনসুন থাকবে। দেখা যাক।
  • PM | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:৫৮373885
  • দার্জিলিং নিয়ে অপপ্রচারটা ওভার হাইপড। আমি সেই কেলাস ফোরের পর আর থাকি নি। ওদিকে জোরপোখরি, ডেলো, সিক্কিম গেলে, দার্জিলিং বুড়ি ছোয়া করেছি --- ঘিন্জি মনে হতো।

    এবার ডিসেম্বরে সিকিমের বিকসথাং বলে একটা জায়গায় গেছিলাম। ব্লিস নমে একটা রিসোর্টে। একদাম ফাঁকা, দারুন জায়্গা।

    ভেবেছিলাম এরপরে দার্জিলিং গেলে দারুন বাজে বেপার হবে। কিন্তু সত্যি বলতে কি দারুন এন্জয় করেছি। এতোটুকু ঘিন্জি লাগে নি। পরে বুঝলাম কোথায় থাকছেন তার ওপোর অনেকটা নির্ভর করে এই ফিলিং টা।

    আমরা ছিলাম রাজভবন থেকে যে রাস্তাটা ম্যালের দিকে গেছে তার ওপোর একটা হোটেলে, নির্ভানা ন কি যেন নাম। ভিউ পয়েন্টের পাশেই। দেওয়াল জোড়া জানলা।সক্কাল বেলা উঠেই দেওয়াল জোড়া কান্চনজন্ঘা। দারুন--- যে রাস্তাটা হোটেল থেকে মল এ যাচ্ছে সেটাও নিরিবিলি আর সুন্দর। হাটতে খুব ভালো লাগতো।

    ক্যাভেন্টার্স এর ছাদে বসে ফ্রয়েড বেকন ও ভালো লেগেছে। ঃ)

    মোট কথা দার্জিলিং আমাদের সক্কলের ভালো লেগেছে। ঝকঝকে পরিস্কার আকাশ না থাকলে এতো ভালো লাগতো কি না জানি না অবশ্য ঃ)
  • Arpan | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:৫৮373886
  • বেড়ানোর মজা তো প্ল্যানিং আর জার্নিটা। ডেস্টিনেশনে পৌঁছে গিয়ে আর দৌড়োদৌড়ি পোষায় না। তিন হাত উঁচু একটা জলের ধারা তাই দেখতে লোক ভেঙ্গে পড়েছে আর পেছনের ব্যাকড্রপে সেটাকে রেখে সেলফি তোলার জন্য গুঁতোগুঁতি চলছে। কোথাও একটা ফাঁকা জায়গা দেখে ঘন্টা দুয়েক বসে থাকলাম, অথবা বিকেলের দিকে সূর্য ডোবার আগে ভ্যালিতে নেমে মিটার গেজ রেললাইনটা ছুঁয়ে এলাম - এ পর্যন্ত ঠিক আছে।
  • T | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:৪৬373884
  • হ্যা হ্যা হ্যা হ্যা...ওফফ মাইরি
  • Ekak | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:৪১373883
  • সেতো খুবই ভালো ব্যাপার। যাদের মুঠো আরও এগিয়ে তারা এমনকি নিজেকে এক্সপ্রেস করার ও আর প্রয়োজন বোধ করেনা, কোথাও কোনো মন্তব্যও পোস্ট করেনা ..কারণ সবই তো করা হয়ে গ্যাছে, নতুন কিছুই আর ল্যাখার নাই, তারা গুত্তুলি পাকিয়ে মুঠো ধরে বসে থাকে।
  • | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:৩১373882
  • আর যারা কিছুতেই বোর হয়না, সীমার মাঝে অসীমের রহস্য যাদের মুঠোয় তাদের বোরডম কাটাতে কোথাও বেড়াতে যাওয়ার দরকার হয়না।
  • T | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:২৫373881
  • বেশ, পুরীও যাই নি, অজন্তা ইলোরা, কাশ্মীর কন্যাকুমারীকা নেপাল ভুটান সিকিম এমনকি সুন্দরবন...ইনফ্যাক্ট যাত্তারা আমি বেড়াতেই যাইনি কোথাও, ইবাবা, ও না জলদাপাড়া গিয়েছিলুম, সেখানে একটা গন্ডার ছিল আর হাতী। অবশ্য মনে পড়েছে হাম্পি গিয়েছি। ও হ্যাঁ বেনারস। সে খুবই আশ্চর্য জায়গা।
  • Ekak | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:২১373880
  • লোকাল ডেস্টিনেশনে কেও "বেড়াতে " যায়না। রোজ সকালবেলা একই জায়গায় বসে একই দৃশ্য দেখে খাবার খেতে বোর লাগে তাই যায়। আমাদের যেমন পন্ডি। আছে টা কী পন্ডিতে ? ঝুল জায়গা। কিন্তু রাত্তির বেলা ড্রাইভ করে ভোরে পৌঁছে দুপুরবেলা বীফ স্টেক উইথ হোয়াইট পিপার সাঁটিয়ে একটু সমুদ্রের ধারে দাঁড়িয়ে হেউ হেউ ঢেকুর তোলা ...এটুকুর জন্যেই যাওয়া। একদিনের বেশি থাকলেই পিত্তি চোটে যাবে।
  • ট্যারান টুলা | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:০০373879
  • যেও না। সিকিম যাও। বাঙালীর দী-পু-দা তিনটেই ধুর।
  • T | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:৪০373878
  • ইশ, কক্ষণো দার্জিলিং যাই নি।
  • d | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:১০373877
  • ইন্টারেস্টিং!
  • robu | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:৫৪373876
  • আর গ্যাটিজ ক্যাফেতে ১৫০ টাকা কাভার চার্জে যত ভালো মিউজিক ইভনিং হয়েছে, মেয়েটি যেমনি গাইছিল, ছেলেগুলো তেমনি বাজাচ্ছিল, কলকাতায় ১০০০ টাকা খরচ করে কোনো পাবে অত সুন্দর গান শোনা যায় না।
  • রোবু | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:৫১373874
  • সোনাম'স কিচেনের ব্রেকফাস্ট।
  • রোবু | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:৫১373875
  • অন্যান্য জায়গা হলো - গ্যাটিজ ক্যাফে, সোনাম'স কিচেন। আর অজ্জিতদা নিশ্চই আমার রেস্তোরা খুঁজে পাওয়ার ক্ষমতা অস্বীকার করবে না? বেনারস মনে পরে?
    কেভেন্টার্স ওভারহাইপ্ড, কিন্তু তেমন খারাপ নয়।
  • রোবু | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:৪৯373873
  • গ্লেনারিজ ছাড়াও অনেক জায়গা রয়েছে। 'কেক ছাড়া' নয়, 'পিকল ছাড়া'। বিফ আর পার্ক পিকল।
  • Arpan | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:৩৯373872
  • * আপনার সাথে
  • Arpan | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:৩৮373870
  • @মণীশ, আপনাকে কীভাবে যোগাযোগ করা যায়? আমার ইমেল আইডি choudhury ডট arpan অ্যাট জিমেল।
  • de | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:৩৮373871
  • স্ট্রবেরির সময় তো এখন - বম্বে ছেয়ে গেছে মহাবালেশ্বরের স্ট্রবেরিতে - বড় প্যাকেট ষাট টাকা। এই একমাস আমরা অন্য কোন ফল খাই না।
  • ট্যারান টুলা | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:২০373869
  • গ্লেনারিজ ওভার হাইপড (কেক ছাড়া)।
  • রোবু | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:১৯373868
  • দার্জিলিং বৃষ্টিতে ভালো। কিন্তু দার্জিলিং এর আসল জিনিস হচ্ছে খাবার।
  • ট্যারান টুলা | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:০৪373867
  • আমার যেমন দাজ্জিলিং এক্কেরে ভাল্লাগেনি। কিন্তু আমি একবার বিষ্টির সময় দাজ্জিলিং যেতে চাই।
  • Manish | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:০৩373866
  • আমি আছিতো। আমি নীপা।
  • ট্যারান টুলা | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:০২373865
  • বিষ্টি পড়লে ঘোরা মাটি হয় না, যদি বিষ্টিটাই দেখার জন্যে যান, বা বিষ্টিতে ক্যামন লাগে সেইটা দেখার জন্যে যান। ওইসময় বিষ্টিটাই দেখার। যেমন ধরেন চেরাপুঞ্জি - লোকে কি চেরাপুঞ্জি ডিসেম্বরে যাবে নাকি?
  • PM | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:০১373864
  • আমরা গেছিলাম ২০১৪ তে ডিসেম্বরের ছুটিতে।

    মুম্বাই এয়ারপোর্ট-গোয়া -অজন্তা-ইলোরা-পুনে - কলকাতা।

    পুনের জম্পেশ সাইট সিইঙ্গ হয়েছিলো। কোথায় একটা গিয়ে স্ট্রবেরির চাষ দেখেছিলাম আর খেয়েছিলম। ইম্যাজিকা থিম পার্কও বচ্ছারা খুব এন্জয় করেছিলো
  • de | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:৫৭373863
  • ওই সময় লোনারও কভার করে আসতে পারেন। এমটিডিসির সাইটে দ্যাখেন -
  • de | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:৫৫373861
  • ঔরঙ্গাবাদকে সেন্টার করুন। জুলাই -আগস্ট পশ্চিমঘাট স্বর্গ। তবে বেশী বৃষ্টি হলে বেড়ানো মাটি হতে পারে, ভিজে ভিজে ঘোরার অভ্যেস না থাকলে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত