এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ট্যারান টুলা | ০৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:৪৭373770
  • পটদীপ রাগটা আগে শুনিনি। আজ শ্রুতিনন্দনের অনুষ্ঠানে একজন পুরনো ছাত্র, কৌস্তুভকান্তি নাম, গাইলো। আর কী অসাধারণ যে লাগলো...
  • T | ০৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:৪৩373769
  • একটি বার দয়া করে পাগলু দেখে নিন। এই ডিসর‍্যাপশন জীবনে ভলক্যানো ডেকে আনবে।
  • dc | ০৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:১৭373768
  • এই পোস্টট্রুথ সময়ে আর সর্বভারতীয় পলিসি দিয়ে হবে কি! কংগ্রেস আর বিজেপি, এই দুটোরই একটা অল্টারনেটিভ যদি উঠে আসে তো ভালো। কং এর দুর্নীতি আর আরেসেসের হিন্দু প্রোপাগান্ডা, এই দুটোর তুলনায় কম খারাপ কিছু পাওয়া যেতেও পারে।
  • | ০৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:৫৯373767
  • গোয়ায় আপের কিছু বেস তৈরী হয়েছেবলে খবর। খবরটা আবার পেয়েছি বিজেপী সূত্রে। মাস দুই তিন আগে। কদ্দুর কী হবে জানি না। পাঞ্জাব নিয়ে ধারণা নেই অবশ্য।

    তবে আপের তো সর্বভারতীয় ক্ষেত্রে পলিসি খুব ক্লিয়ার নয়।
  • T | ০৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:৪৮373766
  • dc | ০৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:৪৬373765
  • পাঞ্জাব আর গোয়ায় আপ জিতছে নাকি? বেশ ভালো হবে কিন্তু!
  • T | ০৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:২৮373764
  • আহেম, ইয়ে, উরিবাবা...
  • T | ০৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:০৭373763
  • বাবাগো! গলাটা ধরে আসছে।
  • avi | ০৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:৪৮373762
  • এনকোর, এনকোর। হাত চালিয়ে। :)
    প্রসঙ্গত, পাগলু সিনেমার গ্লোবাল গুরুত্ব বেড়েছে। আজ ফেসবুকে দেখলাম। দাঁড়ান, দেখাই।
    "স্থান : ল্যাংলে, ভার্জিনিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র

    সিআইএ হেডকোয়ার্টার। বিশ্বের কৌতূহলী জনতার কাছে চিরকাল রহস্যের খাসমহল হয়ে থাকা, বহু থ্রিলার নভেলের জন্ম দেওয়া সিআইএ হেড কোয়ার্টার। অন্যদিনের মতই আজো কর্মচঞ্চল, বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই ভিতরের একটি রুদ্ধদার কক্ষে কী আলোচনা চলছে। আলোচনা, যা আমেরিকার ভবিষ্যত বদলে দিতে পারে।

    পোটাস। প্রেসিডেন্ট অফ দ্যা ইউনাইটেড স্টেটস এর শর্ট ফর্ম। এখনকার সেই পোটাসের দিকে তাকিয়ে মনে মনে প্রমাদ গুনছিলেন মাইক প্যাম্পিও, বর্তমান সিআইএ ডাইরেক্টর। একই রকম চিন্তার ছাপ বাকি ৫টি ডিরেক্টোরেটের প্রধানের মুখেও। স্বাভাবিক। প্রেসিডেন্ট ট্রাম্পের মুখে এরকম শঙ্কা মিশ্রিত ভয়ের ছাপ বোধহয় কেউ দেখেনি।

    একটু গলা খাঁকরে নিয়ে কথা শুরু করলেন ডোনাল্ড ট্রাম্প।

    -ওয়েল মিঃ ডাইরেক্টর। আর কি ইনফর্মেশন পাওয়া গেল?

    - মিঃ প্রেসিডেন্ট, ইনফর্মেশন যা পাওয়া গেছিল তা তো আপনাকে কাল রাতেই জানানো হয়েছে।

    - হ্যাঁ, সেই জন্যই তো সকালেই সব মিটিং ক্যানসেল করে ছুটে এলাম। আপনারা বলছেন আর কোন নতুন ইনফর্মেশন নেই? (টেবিল চাপড়ে)।

    - সরি মিঃ প্রেসিডেন্ট। আমরা এক্ষুনি ওই এলাকার আমাদের সমস্ত রিসোর্সকে এই প্রজেক্টে অ্যাসাইন করছি। কিন্তু মিঃ প্রেসিডেন্ট ইউএসের মাটিতে এসে ওই পুঁচকে একটা রাজ্যের হেড কি…

    -(থামিয়ে দিয়ে), আপনারা কেউ পাগলু দেখেছেন?

    -হোয়াট?

    -পাগলু মিঃ ডাইরেক্টর। আ বেঙ্গলি ফিল্ম। অ্যান্ড কোয়াইট ফ্র‍্যাঙ্কলি, ইটস টেরিফাইং। একটা বেঙ্গলি বয় কলকাতা থেকে কনসুলেটের সামনে প্রতিবাদ করে ভিসা নিয়ে এদেশে এসে একজন ইউএস সেনেটরের মেয়েকে তুলে নিয়ে যায়। ক্যান ইউ বিলিভ দ্যাট?

    -সেই বেঙ্গলি বয়টি কে, মিঃ ট্রাম্প?

    -আ গাই নেমড ডেব। আর জানেন সে ওই মহিলার একজন সামান্য সাব অর্ডিনেট মাত্র? তাহলে ভাবুন ওই মহিলা চাইলে কি কি পারেন? কাল যদি ওই ডেব ছেলেটিকে পাঠিয়ে মেলানিয়াকে তুলে নিয়ে যায়? ওয়ার্ল্ড পলিটিক্সে ইউএসের অবস্থাটা কি হবে?

    - টেরিফাইং! আমরা এদিকটা ভাবিই নি!

    -আরো আছে। মহিলা নিজে এলে কি হবে ভাবতে পারছো? টাপস পাল, ম্যাডন মিট্রো এদের যদি ইউএস সয়েলে ছেড়ে দেয় ডু ইউ হ্যাভ এনি আইডিয়া কি হতে পারে? লোকে আমাকে পাগল বলে, আমি নাকি অ্যানার্কি আনবো। কিন্তু ট্রাস্ট মি মিঃ ডাইরেক্টর আমিও প্রেসিডেন্সিয়াল ইলেকশনের আগে এই মহিলার বক্তৃতার ভিডিও ক্লিপস দেখে প্রিপারেশন নিতাম। সি ইজ গুড, ড্যাম গুড।

    - আমরা এতটা সেভেয়ার সিচুয়েশন জানতাম না মিঃ প্রেসিডেন্ট। এখন দেখছি আপনার “এইচ আই ভি” ভিসা নিয়ে সিদ্ধান্তটা ব্যুমেরাং হতে পারে। উনি যখন একবার মিছিলের ডাক দিয়েছেন..

    -ওই ভিসা যাক গাধার গাঁড়ে। আমার প্রেসিডেন্সি আর মেলানিয়াকে অন্তত রক্ষা করুন মিঃ ডাইরেক্টর।

    - উই আর ট্রায়িং আওয়ার বেস্ট, মিঃ প্রেসিডেন্ট। উই রিয়ালি আর।

    Facebook: Ashish Das"
  • T | ০৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:১৪373761
  • উফফ্‌, গুরুকে আজ বুস লি তে পেয়েচে...কী নানচাকু চালাচ্ছে মাইরি...এটার রিভিউ লিখতেই হবে।
  • T | ০৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:৫৪373760
  • গুরুকে অপমান!! মেরে ফেলবো!!
  • T | ০৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:৪০373759
  • জ্জিও গুরু...জ্জিও...পুইইইইইইই
  • T | ০৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:১৩373758
  • এ কী অন্যায়!! নায়িকা আমেরিকায় নাচছে, আর গুরু গড়ের মাঠে! অ্যাঁঁ...এটা ওরা করতে পাল্লো!
  • T | ০৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:৩৭373757
  • হাঃ হাঃ হাঃ হাঃ...অ্যাদ্দিন পর আমি পাগলু সিনেমাটা দেখব। ইয়াঃ ক্রুরঃ
  • | ০৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:১৪373756
  • ঐ দ্যাখো আমি ঠিকই বলেছি৯লাম!!
  • T | ০৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:১২373755
  • প্রতিক্ষণ
  • | ০৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:০৬373754
  • তিরিয় আড়বাঁশি বইটা কোন পাবলিকেশান রে?
  • T | ০৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:০২373753
  • হাঁয়েস, বলো।
  • | ০৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:৫৭373752
  • ঐ টি, আছিস নাকি?
  • avi | ০৫ ফেব্রুয়ারি ২০১৭ ১২:১৮373751
  • আরো সুভাষিতানি:
    "ইয়ে বঙ্গাল মে প্রবলেম ক্যা হ্যায় শোচিয়ে না। বহুত সারে বাংলাদেশী জমকে বৈঠে হ্যায় হিঁয়া পর। কুছ আদমী হ্যায় জো ষাট সত্তর সালো সে ইধর হ্যায়। ইন সবকো ওয়াপস ভেজনা হোগা, জো মোদীজি করেগা।"
    পুরো খনি নিয়ে বসে আছি। টোটাল মস্তি।
  • avi | ০৫ ফেব্রুয়ারি ২০১৭ ১১:৫১373750
  • আজ ট্রেনের সুভাষিতানি:
    "আবে ইয়ার, ম্যায়নে সুনা হ্যায় কি ইয়ে ট্রাম্প কা বচপন আচ্ছা নেহি থা। পুরা বিছড়া হুয়া বাচ্চা থা। অভি মোদীজি কো মান কর, উসকা প্ল্যান লে কর, প্রেসিডেন্ট বনা। হিন্দুলোগনে ইয়ে কিয়া হুয়া হ্যায় উঁহা পর। উও অভি পাকিস্তান ঔর চায়না কো খতম করেগা। বর্ধমান আ গয়া ক্যা ভাই?"
  • de | ০৫ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৫৩373748
  • এবার এমনিতেও নানা কারণ দেখিয়ে ভিসা দেবে না - যা কিনা শ্যামচাচার দেশ করেই থাকে!

    ভিসা না পাওয়ার গ্রাউন্ডগুলো নিয়ে আদালতে যাবার অপশন থাকলে, তাহলেই এইসব নিষেধাজ্ঞার মানে আছে!
  • cb | ০৫ ফেব্রুয়ারি ২০১৭ ০৭:০১373746
  • এদের দেয় কে?? হু? হু?

    মানে মাইনে
  • lcm | ০৫ ফেব্রুয়ারি ২০১৭ ০১:২৭373745
  • আনন্দবাজারে - - "...স্টিভ জোবস, মার্ক জুকেরবার্গ, সুন্দর পিচাই-সহ প্রযুক্তি, বিনোদন, শিক্ষা ও রাজনীতি জগতের নামী ব্যক্তিত্বরা এর বিরুদ্ধে মুখ খোলেন..."
    স্টিভ জবস প্রতিবাদ করেছেন - ট্রাম্পের ট্রাভেল ব্যানের বিরুদ্ধে - প্রতিবাদটাকে এক অন্য ভৌতিক লেভেলে নিয়ে গেল বাংলা কাগজ।
    http://www.anandabazar.com/international/us-judge-issues-nationwide-stay-order-on-trump-s-travel-ban-dgtl-1.559147
  • T | ০৪ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:৪৭373744
  • এহ্‌ সিজিয়াই তো বেশ বাজে দেখছি। ভারতের সিজিয়াই ইন্ডাস্ট্রী এখনো শক্তিমানের লেভেলেই রয়ে গেল। ধুর।
  • dc | ০৪ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:৫৩373743
  • জয় গৌমাতা, গাজি অ্যাটাক নামের একটা সিনেমা বানিয়েছে নাকি! দিশি হান্ট ফর রেড অক্টোবর?
  • T | ০৪ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:০৪373742
  • ওদিকে কচিমুলোরা 'ট্রামে'র 'এইচ আই ভি' ভিসা নীতির প্রতিবাদ করেচে...এই যে লিঙ্ক...হি হি হি হি
    http://epaper.ebela.in/details/7751-15192253.html
  • T | ০৪ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:০৬373741
  • সব বলে দেওয়া ঠিক হবে না। শনিবারের আকাশ, কখন কি হয় কি কিছুই বলা যায় না। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত