এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Pi | ০৪ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:০০373740
  • আর আমি যে হন্তদন্ত হয়ে স্টল থেকে বেরিয়ে না গেলে উনি চেয়ার থেকে উঠলেও খাড়া হয়েই সাহরায় শিহরণে রোম খাড়া শুনিয়ে যেতেন !

    সামনের স্টলে গিয়ে তোর কীর্তির কথা বললিনা ?
  • Blank | ০৪ ফেব্রুয়ারি ২০১৭ ১২:৪৬373739
  • এবারে যাওয়া হলো না। আজ ও শোষিত ঃ(
  • ট্যারান টুলা | ০৪ ফেব্রুয়ারি ২০১৭ ১২:২৯373738
  • আমারও ইচ্ছে করে না। কিন্তু ছেলে বায়না করছে বলে ওদের নামিয়ে আমি গাড়ির ওয়ার্কশপে যাবো। ডকুমেন্টেশন শেষ করে সময় থাকলে বইমেলা যেতেও পারি।
  • | ০৪ ফেব্রুয়ারি ২০১৭ ১২:০৪373736
  • বই তো প্রচুরই কিনি শুধু ম্যালায় যেতে ইচ্ছে করে না।
  • | ০৪ ফেব্রুয়ারি ২০১৭ ১২:০৪373737
  • বই তো প্রচুরই কিনি শুধু ম্যালায় যেতে ইচ্ছে করে না।
  • T | ০৪ ফেব্রুয়ারি ২০১৭ ১১:২৮373735
  • বয়স হচ্চে আবার কী! সবারই তো বয়েস হচ্চে, সিকি ছাড়া।
  • dc | ০৪ ফেব্রুয়ারি ২০১৭ ১১:২৭373734
  • বইমেলায় যাওয়ার কথা হলেই আমার এই ঘটনাটার কথা মনে পড়ে, কারন আমিও অনেকদিন হলো বই কিনিনা।

    There once was a man who went to a computer trade show. Each day as he entered, the man told the guard at the door:

    "I am a great thief, renowned for my feats of shoplifting. Be forewarned, for this trade show shall not escape unplundered."

    This speech disturbed the guard greatly, because there were millions of dollars of computer equipment inside, so he watched the man carefully. But the man merely wandered from booth to booth, humming quietly to himself.

    When the man left, the guard took him aside and searched his clothes, but nothing was to be found.

    On the next day of the trade show, the man returned and chided the guard, saying: "I escaped with a vast booty yesterday, but today will be even better." So the guard watched him ever more closely, but to no avail.

    On the final day of the trade show, the guard could restrain his curiosity no longer. "Sir Thief," he said, "I am so perplexed, I cannot live in peace. Please enlighten me. What is it that you are stealing?"

    The man smiled. "I am stealing ideas," he said.
  • T | ০৪ ফেব্রুয়ারি ২০১৭ ১১:২২373733
  • দেকেছেন, আর আমি যে কত ইনডিরেক্ট অ্যাপ্রোচ নিয়ে ওঁকে বুঝিয়ে সুঝিয়ে বাবা বাছা বলে চেয়ারটা ফেরত পাওয়ার প্ল্যান এঁটেছিলুম সেটা কই...ঈশানদা অমন ধড়াম করে 'চেয়ারটা দিন তো' বলে দিল বলে...সে আর কী করা যাবে...কিন্তু ইয়েস দুর্ধর্ষ দুশমন মার্কা গোয়েন্দা গল্প যা কিনা দূর্গাপুর থেকে শুরু হচ্ছে সেই সবই আমরা হাঁ করে শুনছিলাম...অবশ্য ভদ্রলোক একটু ইন্সটিট্যুশনালাইজড...সব বলে টলে ভদ্রলোক জিজ্ঞাসা করলেন আপনাদের আপিস কোথায়, তো ঈশানদা কি একটা অ্যাড্রেস বলে বলল সেখানে কেউ থাকে না, তারপর খস খস করে গুরু জিমেল ইত্যাদি লিখে দিল...তখন তো মহা ক্যাও, হাজার পাতার বই ইমেলে কি করে লিখব, টাইপাবো কি করে, অ্যাঁ, ফলে বুঝতেই পারছেন জিমেলের তো যাকে বলে খুবই অপ্রস্তুত অবস্থা...ইন ফ্যাক্ট গুরুর স্টলের উল্টোদিকে আরো বড় কিংকর্তব্যবিমূঢ় গোয়েন্দা অমর রায় নাকি ঘোষ তিনিও প্ল্যাকার্ড সমেত ঝুলছেন, হেবি বই বুঝলেন, হেবি দাম, হেবি ভীড়...
  • | ০৪ ফেব্রুয়ারি ২০১৭ ১১:১৭373732
  • কিন্তু আমার আজকাল আর বইম্যালা যেতে ইচ্ছেও করে না। বয়স হচ্ছে বুঝতে পারি।
  • dc | ০৪ ফেব্রুয়ারি ২০১৭ ১১:১৫373731
  • একটা দুর্ধর্ষ উপন্যাসের নাম সাজেস্ট করলামঃ রেডস্টার অ্যান্ড দ্য পাওয়ারগ্রিড মিউট্যান্ট।

    এবার পর্বে পর্বে লিখে ফেলুন।
  • kumu | ০৪ ফেব্রুয়ারি ২০১৭ ১১:০২373730
  • দুর্ধর্ষ দুশমন মার্কা রহস্যকাহিনী আমিও লিখতে চাই,কেউ পড়ুক আর না পড়ুক।কিন্তু টেইম নাই।
    ভাল হয়েচে বইম্যালা সেশ হয়ে যাচ্চে,হিংস্র হাসির ইমো।
  • ট্যারান টুলা | ০৪ ফেব্রুয়ারি ২০১৭ ১১:০১373729
  • তাও আমি আচমকা ব্রেকও করিনিঃ-(
  • ট্যারান টুলা | ০৪ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৫৫373728
  • যাই হোক, হবে না যাওয়া। কলকাতার রাস্তায় স্টিয়ারিং হাতে উজবুকের সংখ্যা সাংঘাতিক বেড়ে গেছে। রানিং গাড়ির সামনে এক উজবুক কোনো সিগন্যাল ছাড়াই পার্কিং থেকে গাড়ি বের করছিলো, তাকে এড়াতে গাড়ির ব্রেক কষতেই পিছনে আরেক উজবুক দড়াম করে ঠুকে দিল। এখন বডিওয়ার্কে দিতে হবে। আর ভালো লাগে না ছাই।
  • pi | ০৪ ফেব্রুয়ারি ২০১৭ ১০:২৮373727
  • এটা ভাল বুদ্ধি ঃ)

    বইমেলা এখন রোজই বারোটা থেকে ক'রে দিয়েছে।
  • dc | ০৪ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:৩১373726
  • হ্যাঁ, এরকম কয়েকটা অ্যাপ হলো গুগল নিউজ, গুগল বই, গুগল হ্যাংআউট ইত্যাদি। আমি যেকোন ফোনে নতুন ওএস ইনস্টল করলে আগে এই অ্যাপগুলো ডিসেবল করে দি। তবে মোটোতে যেহেতু প্রায় স্টক অ্যানড্রয়েড, তাই এরকম হাবিজাবি অ্যাপ বেশী নেই। আর ওয়াই ফাইতে মনে হয় ফেবু খুব ব্যাটারি খায়। অবশ্য আমার ফেবু ইনস্টল করা নেই, হালে অন্য একটা ফোনে ফেবু মেসেঞ্জার ইনস্টল করেছি, সেটাতে দেখছি কিছুটা ড্রেন হচ্ছে।
  • | ০৪ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:২৫373725
  • পাইকে একটা বুদ্ধি দিই। আজ আর কাল হাতে দুটো দিন আছে। তুমি এর মধ্যে একদিন কেলোদাকে ভুলিয়ে ভালিয়ে গুরুর স্টলে বা বইরে মাঠে নিয়ে এসে তোমার ফওনটা ধরিয়ে দাও। তার আগে যথেষ্ট সংখ্যক স্কচ এগ যোগাড় করে রাখো ওনার চারপাশে গন্ডি টেনে দেবে যাতে উনি ডিমের প্রলোভন ছেড়ে পালাতে না পারেন। তারপর চেপে ধরে তোমার ফোনের সব জানলার খিল ছিটকিনি দেখিয়ে নাও। অনেক অ্যাপ অনেক সময় এমনি এমনিই চলতে থাকে, ওগুলো লাগেই না। চিরতরে বন্ধ করে দিয়ে ব্যটারি বাঁচানো ও পারফরমেন্স বাড়ানো যায়।
  • | ০৪ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:১৬373724
  • শনি রবি তো বইমেলা বারোটা থেকে। অজ্জিত এমন @#$% কেন!
  • pi | ০৪ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:১২373723
  • টি, তুই যে চেয়ারটা কাড়তে পারিসনি এবং আরো কতক্ষণ তোরা ঐ ভাট শুনে গেছিস আর তার জন্য আওয়াজ খেলি, সেটা বললি না ?

    গুরু থেকে উনি যে দুর্ধর্ষ দুশমন মার্কা পলিটিক্যাল ফিকশন বের করতে চান, সেটার প্লট নিয়ে বললি না ? :P

    হানুদা, আজ চলে এসো !
  • | ০৪ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:১০373722
  • হ্যাঁ পাইয়ের নিশ্চয় সব জানালা খোলা থাকে তাইলে। ৩০০০ এ ভালই চলার কথা তো। কিছু জানলা বন্ধের ব্যবস্থা কর।
  • Atoz | ০৪ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:০৪373721
  • হুঁ ডিসি। ঃ-) এখনই না হলেও ধরুন গিয়ে নাতনির নাতনিদের আমলে চাঁদ মঙ্গল ইউরোপা ইত্যাদি সবেতেই হয়তো হয়ে যাবে সেটলমেন্ট।
  • dc | ০৪ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:০১373720
  • সেটিং এ গিয়ে এক্কেবারে নীচে গিয়ে দেখুন, "অ্যাবাউট ফোন" লেখা। ওটায় চাপ দিন, পরের স্ক্রিনে কয়েকটা লাইন নীচে "অ্যানড্রয়েড ভার্শান" দেখাবে। সেটা যদি ৬ দেখায় তো ওই স্ক্রিনেই এক্কেবারে প্রথম লাইনে "সিস্টেম আপডেট" এর ওপর চাপ দিন। "চেকিং ফর আপডেট" দেখাবে, তারপর মেসেজ আসবে, "নিউ সিস্টেম আপডেট অ্যাভেলেবল", তখন "আই অ্যাম ইন" এ চাপ দিলে ডাইনলোড করতে শুরু করবে। ডাউনলোড হয়ে গেলে নিজেই রিবুট করে আপলোড করবে। আগে থেকেই ফোনটা ওয়াই ফাইতে কানেক্ট করে চার্জে দিয়ে রাখবেন। একসাথে অনেক ট্যাব বা অ্যাপ খোলা থাকলে ব্যাটারি ড্রেন হবে, তাহলে ব্যাটারি সেভার অন করে রাখুন।

    Atoz নিশচয়ই সুনীতা উইলিয়ামস এর ভিডিওটা দেখেছেন। ওটা মাঝে মাঝে আমার মেয়েকে দেখাই আর বলি আমরা যখন বুড়ো হয়ে যাব তখন তুই মার্স থেকে আমাদের এরকম ভিডিও পাঠাবি আর আমরা তার রিপ্লাই দেব।
  • মগজাস্ত্র | ০৪ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:৪৯373717
  • লালমোহনবাবুর বয়স কত?
  • Atoz | ০৪ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:৪৯373718
  • আহা ওখানে কেলি করতেই হয়, এক্সারসাইজ না করলে এক্কেবারে সাড়ে বারোটা বেজে যাবে। ঃ-)
  • pi | ০৪ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:৪৯373719
  • ন্যুগাটের আপডেটের কেসটা একটুবলবেন ?

    অনেক ট্যাব ফ্যাব খোলা থাকে মনে হয়।

    আপ বলতে তো ফেবু জিমেইল ছাড়া আর কিছু ব্যবহার করিনা।
  • dc | ০৪ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:৪০373716
  • স্পেসে কেলি করতে গেলে ক্যালি লাগবে, ক্যালিগুলার মতো না হলেও কিছুটা তো বটেই। কেলির কি অতো ক্যালি আছে?
  • Atoz | ০৪ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:৩৫373715
  • স্কট কেলি স্পেসকেলি (জলকেলির মতন) করে ফিরে এসেছেন। ফুর্তিতে বয়স কমে গ্যাছে।
  • ট্যারান টুলা | ০৪ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:২৯373714
  • আর বইমেলা দুটো থেকে না তিনটে থেকে? যাবো ভাবছি, কিন্তু ঋক যদি আবার ক্যারাটে ক্লাসে যায় তাইলে পাঁচটার মধ্যে ফিরে আসতে হবে।
  • ট্যারান টুলা | ০৪ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:২৬373713
  • আর্ধুর, এটা পোস্টিয়ে গেল যে!!! আমি তো কপি করে ফেবুতে পোস্টাবো বলে এখানে লিখলুম। ফেবুর বাক্সোতে রিডমিকটা মাঝে মাঝেই কাজ করে না।
  • dc | ০৪ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:২৫373712
  • মা সারদার আশীর্বাদ থাকলে সবই সম্ভব।
  • dc | ০৪ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:২৪373710
  • ওদিকে স্কট কেলি স্পেস থেকে ঘুরে এলেন, দেখা যাচ্ছে ওনার ভাই মার্ক কেলির বয়স ওনার থেকে বেশী হয়ে গেছে, যদিও স্কট আলোর গতিবেগের ধারেকাছেও যাননি। আমার তো মনে হচ্ছে স্কট নির্ঘাত ব্লিড থেকে ফিরে এসেছেন। ওয়ারেন এলিস নির্ঘাত খুব মজা পেয়েছেন খবরটা পড়ে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত