এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • robu | ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:২৬373680
  • মফাফুআ না মসিফুআ
  • Ekak | ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:২৪373679
  • অভয় দেওল, দেওল পরিবারের প্রতি ভারতীয় দর্শকের কমিটমেন্ট এর জন্যে সেরা পুরস্কার। এতো বছর ধরে ওদের সহ্য করে করে একটা ট্রু এক্টর !
  • avi | ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:২১373677
  • সরি, মসিফিআ।
  • dc | ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:২১373678
  • "দিস ব্রিজ ইস টু ফুল অফ স্পাইস অলরেডি। দেয়ার ইজ নো রুম ফর এনিমোর"

    উফ! :d
  • avi | ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:১৯373675
  • অভয় হলেন একমাত্র দেওল, যাঁর সিনেমা চেয়ে দেখা যায়। জিনামিদো, ওলালাও, দেব ডি, মফাফুআ যাই হোক। বাকি দেওলদের দেখতে হলে একটি সিনেমাই কাফি - য়ামলা পাগলা দিওয়ানা পার্ট টু।
  • dc | ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:১৯373676
  • ব্যাপক! প্রথম স্কিটটা তো একেবারে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশানের বর্ণনা!
  • de | ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:০৮373674
  • জিনামিদোতে কল্কি আর অভয় এই দুজনেরই অভিনয় খুব ভাল্লেগেছে -
    আপ্নেরা কিড থিয়েটার দ্যাখেন? - এইটা দ্যাখেন, হেসে কুটিপাটি হলাম সেদিন -

  • Ekak | ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:০৭373672
  • পরিস্থিতি নিয়ন্ত্রণে।
  • dc | ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:০৭373673
  • হচ্ছে। লোকজন এখন পেটার পেছনে লেগেছে।
  • avi | ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:০৪373671
  • আচ্ছা ওই জাল্লিকাট্টুর এখন কী স্ট্যাটাস? হচ্ছে, না বন্ধ?
  • dc | ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:৫৮373670
  • একক :d
  • সিকি | ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:৫৩373669
  • য়ামি গৌতম সম্পর্কে কোলার সঙ্গে একমত। ওই অ্যাডের জন্য ওকে দেখলেই জ্বলে।
  • সিকি | ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:৫১373668
  • একক সবসময়েই একটা অদ্ভূত চশমা পরে দুনিয়া দ্যাখে। তাই বলে জিনামিদোও সেই চশমা পরে দেখবে?
  • Ekak | ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:৪৫373667
  • সেকি ষাঁড়দৌড় এর প্রতিবাদে জিন্দেগী ব্যান কল্লেনা ? সিনেমাটা তো ষাঁড়দৌড়কে এমাজিং এক্সপিরিয়েন্স হিসেবে প্রমোট করছে, একটাই জীবনে কী কী করা উচিত তার লিস্ট এ জায়গা দিচ্ছে। উপরন্তু দৌড়ের সময় কোনো মেয়ে নেই, শুধু নায়করা দৌড়োচ্ছে ......

    যাই এই পয়েন্ট টা কোনো জাল্লিকাট্টু বিরোধী হৃতিক ভক্ত ফেমিনিস্ট কে বলে আসি !!
  • dc | ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:৪১373666
  • জিন্দেগি না মিলেগি
  • dc | ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:৪০373665
  • জিন্দেগি না হোগা মাসখানেক আগে দেখেছিলাম, এতো ভাল্লেগেছিল যে আরেকবার দেখেছি। রিত্তিক আর ক্যাটরিনা, দুজনেরই অভিনয় ভাল্লেগেছিল। দুজনেরি অবশ্য এই একটাই সিনেমা দেখেছি। তারপর এই সিনেমাটার ডিরেক্টার জোয়া আখতার এর পরের সিনেমাটা দেখলাম, দিল ধড়কনে দো, সেটা বেশ খাজা লাগলো।
  • Ekak | ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:৩৯373664
  • তাই ? :):) যাক এদ্দিনে উপাদান খুঁজে পেয়েছে ! এমনিতে ছ নম্বর আঙ্গুল কিন্তু গোবলয়ের কাছে "শুভ লাভ " অর্থাৎ ভালো লক্ষণ।
  • avi | ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:৩৭373663
  • কাবিলে বারবার ধরেছে। ওই ষষ্ঠ আঙ্গুল। হয়তো বেশি প্রান্তিক উপাদান পেয়েছে বলে।
  • Ekak | ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:২৫373662
  • ঋত্বিকের ছ নম্বর আঙ্গুলটা ক্যামেরা ক্লোস শটে ধরেনা জেনেরালি, খেয়াল করে দেখেছো ? :) জিন্দেগী না হোগা তে সাত আট সেকেন্ডের জন্যে ধরেছিলো।
  • ক্যাম্পা কোলা | ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:২৩373661
  • য়ামি গৌতমের ফেয়ার অ্যান্ড লাভলির ঝাঁটের অ্যাডগুলো সহ্য করতে পারি না, সেই জন্যে ওকেও এক্কেরে সহ্য করতে পারি না।
  • avi | ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:২১373659
  • গায়ের রঙ প্রসঙ্গে, সেদিন মাঝরাতে ফোরামে কাবিল দেখলাম। ঋত্বিক রোশন আর য়ামি গৌতম। অন্ধ নায়ক নায়িকা। প্রান্তিক মানুষের লড়াই ইত্যাদি। কিন্তু প্রেমটা শুরু হল একটি বাক্য দিয়ে। প্রথম আলাপের আগে ঋত্বিকের বন্ধু জানালো, ভাই তুমি তো ফর্সা আছই, এ মেয়ে তোমার চেয়েও ফর্সা। ব্যস, এর পর নারাজ ঋত্বিক প্রেমে পড়তে রাজি হলেন, ও তারপর বাকি গল্প।
  • de | ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:২১373660
  • পণপ্রথার আরেকটা সল্যুশন হতে পারে যদি বাবার সম্পত্তিতে ভাইদের সঙ্গে বোনরাও সমান ভাগ পায়। অনেক সময়েই মেয়ের বিয়ের সময় খরচ হয়েচে বলে বাপ-ভাইয়েরা সেই অধিকার ডিনাই করে! তবে স্বনির্ভরতার কোন বিকল্প নেই -
  • de | ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:১৩373658
  • আমি এই কালচারটা তৈরী হোক এটাই চাইছি - পণ দিলেই জেলে পুরলে সেটা তৈরী হওয়ার পথে কিছুটা হেল্প হবে -

    যেসব মেয়েরাও পণ দেওয়ার জন্য বাপ-মায়ের ওপর জোরাজুরি করে তাদেরতো আগে শাস্তি পাওয়া উচিত!
  • de | ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:০৮373657
  • ক্যাম্পা স্যার, সরি টু সে, আপনার ওই দিদিকে ছোটবেলা থেকে তার বাবা-মা আসল শিক্ষাই দিয়ে উঠতে পারেননি, মেরুদন্ড খাড়া রাখার শিক্ষা, যে শিক্ষা থাকলে আমি মনে করি প্রথাগত অন্য কোন ডিগ্রী-সর্বস্ব শিক্ষার প্রয়োজন হয়না! ওটা ডিগ্রী ডিপেন্ডেন্ট নয়, শুধুই ছোটবেলায় পাওয়া শিক্ষার ওপর ডিপেন্ড করে।

    আর ঋতিকে বলুন যে ও গড-গিফটেড! মেলানিন রিচ স্কিনের অসংখ্য বেনিফিট তো!

    http://www.livestrong.com/article/339696-the-health-benefits-of-melanin/
    https://www.natureword.com/properties-and-benefits-of-melanin/

    তবে হ্যাঁ, এই ডিস্ক্রিমিনেটরি স্টেটমেন্টগুলো পাড়ার লোকের কাছ থেকে বাচ্চাবেলায় শোনা পেনফুল! সেটা বুঝি।
  • Ekak | ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:৫৮373656
  • গায়ের রং নিয়ে আমার হীনমন্যতা আছে। স্প্যানিয়ার্ড দের মতো হুইটিশ ব্রাউন হতে চেয়ে কিছুদিন রোদ্দুরে রোদ্দুরে ঘুরে বেরিয়েছিলুম। মাঝখানে থেকে উনোবাঁদরের মতো চেহারা হলো, স্প্যানিয়ার্ড আর হওয়া হলোনা :|
  • Ekak | ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:৫৩373655
  • সব সময় সব মানুষ ওরকম সলিউশনের জায়গায় থাকে না। স্বনির্ভরতা একটা কালচার। যাদের মধ্যে কালচার টা থাকে না তাদের তেড়েমেড়ে পড়াশোনা করালে চাকরি পায় কিন্তু চাকরি চলে গেলে আর কোনো রাস্তা পায়না। কাজেই কে যে "স্বনির্ভর " আর কে জাস্ট বিপদে পড়েনি বলে প্রমান হচ্ছেনা এটা বোঝা মুশকিল। মেয়েটিকে পেশাদারি ট্রেনিং দেওয়া অবস্যই বেটার চয়েস। কিন্তু কাজ শেখালেই সবাই ব্যবসা করতে পারেনা। গ্রামের যে "বহু মেয়ে " আয় করছে তাদের মধ্যেও স্বনির্ভর সেইটুকুই যারা ব্যবসাবুদ্ধি ধরে, বাকিরা টিঁকতে পারছেনা। বাঙালি শ্বশুরের পণ নিয়ে বিলেতে ব্যারিস্টারি/ ডাক্তারি পড়েছে, সেরকম অনেক লোক আমাদের ইতিহাসে প্রণম্য, সেরকম অনেক বাঙালি পণ নিয়ে সাইকেলের দোকান ও দিয়েছে, তারা প্রণম্য নয় বলেই জেলে ভরি কিকরে :( কিন্তু আরও টাকা চাওর ফ্যাক্টর টা অনেক ক্ষেত্রে থেকে যায়, এটা ঠিক ই বলেছেন। সেখান থেকেই সমস্যা বাড়তে থাকে। সেক্ষেত্রে তৎক্ষণাৎ ডিভোর্স ছাড়া রাস্তা নেই।
  • ক্যাম্পা কোলা | ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:৪৭373654
  • দে ম্যাডাম - আমার এক আত্মীয় পরিবারে - আমার সম্পর্কে দিদি - দেখতে মন্দ কোনোমতেই বলা যায় না, শুধু ফর্সা ছিলো না। ওদিকে মাস্টার্স অবধি পড়াশোনা, ভালো ছাত্রী। বাড়ির অবস্থা ভালো ছিলো না। সে কেন ভালোমত পণ দেওয়া হবে না - সেই নিয়ে লড়ে গেছিলো। আমি তখন খুবই ছোট, শুধু এইটুকু মনে আছে সেই বিয়েতে যাইনি।

    জ্ঞানচক্ষু তো আরো খুললো এই কিছুদিন আগে - বছর দুই হবে। সাত বছরের মেয়ে আমাকে জিগ্গেস করলো - বাবা, তুমি সাদা, ঠামা/দাদাই সবাই সাদা, আমি কেন কালো? পাড়ায় কেউ নিশ্চয় বলেছে, নইলে জানবে কী করে?
  • de | ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:৪৪373653
  • আমি হলে মেয়েকে স্বনির্ভর হওয়ার ট্রেনিং নিতে পাঠিয়ে ওই বিশ হাজার টাকা দিয়ে মেয়েকে দোকান খুলে দেবো, যাতে সে স্বনির্ভর হয়। দুজনে আয় করলে সংসারের ভালোই হবে। আজকাল পড়াশুনো বেশীদূর না করতে পারলেও গ্রামের বহু মেয়ে এভাবে আয় করছে।

    নাহলে ওই বিশ হাজার কখনো বিশ হাজারে থেমে থাকবে না - ক্রমাগত চাহিদা চলতে থাকবে। দোকান মেয়ের নামে লিখে দিলেও সেখান থেকে চাপ দিয়ে লিখিয়ে নিতে কতক্ষণ! স্থায়ী সল্যুশন সবসময়েই বেটার!
  • avi | ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:৪২373652
  • হুম।
    "ইভেন নিজে যদি ইকুয়েশনের ধার না ধেরেও সম্পর্কে যাও, দেখবে বাকি সমাজ ওই ইকুয়েশন দিয়েই সম্পর্কটাকে বিচার করছে।" - ক।
    এবং, কোনো সমীকরণে ফিট করানো না গেলে সমাজের রেসপন্স হয় 'ও পাগল' অথবা 'ফেঁসে গেছে।'
  • Ekak | ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:৩৭373651
  • ঠান্ডা মাথায় একটু ভেবে দেখুন সেটা করা ঠিক হবে কিনা। পণকে মাঝখানে রেখে জোর জবরদস্তি - নির্যাতন এগুলো অপরাধ। কোনো সন্দেহ নেই।

    কিন্তু ধরুন আপনি একজন ভাগচাষি। মেয়েকে বেশিদূর পড়াতে পারেন নি। সমাজে কোনো জায়গা নেই। এবার একজন সাইকেল সারাইওয়ালার সঙ্গে বিয়ে দেবেন। সে বিষ হাজার টাকা চাইছে যাতে একটা দোকান দিতে পারে বাজারের মুখে। আপনি ইটা দেবেন কি দেবেন না ? দোকানটা হলে বিবাহিত মেয়ে এবং তার পরবর্তী প্রজন্ম একটু বেটার লাইফ পাবে। সোশ্যাল আপলিফমেন্ট ঘটবে। সোশ্যাল আপলিফমেন্ট তো সবাই চায়। আমি হলে অবশ্য দোকান মেয়ের নামে লিখে দেওয়ার শর্তে টাকা দেব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত