এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:২৯373649
  • ইনফ্যাক্ট - পণপ্রথা কক্খনো বন্ধ করা যাবে না, যদি না পণ যারা দেয় তাদের ধরা হয় - পণ দিচ্চে শুনলেই মেয়ের বাড়ির লোককে জেলে পোরা উচিত প্রথমে! তারপরে যারা নিচ্ছে তাদের-
  • Ekak | ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:২৯373650
  • সর্বদাই ফ্যাক্টর রে ভাই। বহু লিবারেলবাজি তো দেখলুম জীবনে। তুমি কাল একটি মেয়েকে বিয়ে করো যে হয়তো "সুন্দরী " নয় কিন্তু তার বাবা প্রতিষ্ঠিত মেডিক্যাল প্র্যাক্টিশনার, কলকাতায় তিনপ্রান্তে তিনটে চেম্বার .......লোকে আলোচনা করবে, দেখেছো অভি দাও মেরে দিলো, বাকি জীবন শ্বশুরের চেম্বার বাঁধা। ওই যারা পণ শুনলে নাক কোঁচকায় তারাও বলবে। বিয়ে মানে একটা চুক্তি, তাতে কখনো বড় চাকরি -কখনো এককালীন ক্যাশ -কখনো নিজের চেয়ে বেশি সুন্দর-সুন্দরী দেখতে -কখনো ভবিষ্যতে ব্যবসা দাঁড় করানোর আশা, কিছু না কিছু থাকেই। পণ কেন্দ্র করে খুনোখুনি অবধি হয়ে গেছে বলে ওটা ক্রিমিনালাইজড। নইলে ফর্ম ভেদে, ইকুয়েশন সর্বত্র আছে। ইভেন নিজে যদি ইকুয়েশনের ধার না ধেরেও সম্পর্কে যাও, দেখবে বাকি সমাজ ওই ইকুয়েশন দিয়েই সম্পর্কটাকে বিচার করছে।
  • de | ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:২৭373648
  • হয় সুন্দরী নয় সোনা - আনফরচুনেটলি একটা মানুষের যে এছাড়া আর কিছু থাকতে পারে সেটাই প্যাট্রিয়ার্কি স্বীকার করে না - ইভন শিক্ষিত ছেলেরাও যে এখনো এর বাইরে বেরোতে পারে না সেটাই আমাদের দেশের দুর্ভাগ্য! অবশ্যই ব্যতিক্রম আছে তবে তা বড়ই হাতেগোণা-
    বরম শিক্ষিত মেয়েরা, এমনকি প্রথাগত শিক্ষা না থাকা মেয়েরাও অনেকখানিই অন্যভাবে ভাবতে পারেন - মোটা মানিব্যাগ দেখে কেউ কেউ উৎসাহিত হলেও, সেটাই সবসময় একমাত্র ক্রাইটেরিয়া হয় না!
  • avi | ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:১৭373647
  • আমাদের ছয় না সাত ক্লাসে একটা ছড়া মতো ছিল, নাম ছিল 'পণ'। তার কথাগুলো শুরুতে এরম ছিল,
    'করেছি পণ নেব না পণ,
    বউ যদি হয় সুন্দরী,
    কিন্তু তোমায় বলতে হবে
    স্বর্ণ দেবে কয় ভরি?
    স্যাকরা ডেকে দেখব নিজে
    আসল কিংবা কমদরি,
    সোনায় হবে সোহাগা যে
    বউ যদি হয় সুন্দরী।'
    শেষের স্তবকে উপসংহার হিসেবে ছিল,
    'মানতে হল দরকারটা
    উভয়তই আর্থিক,
    স্বর্ণের নাম সুন্দরী আর
    মাইনের নাম কার্তিক।'
    তো, এটা কিন্তু গোটা ব্যাপারটাতে ধরেই নেওয়া ছিল যে সুন্দরী হলেও সোনা নেওয়াটা কেমন কেমন। কিন্তু বউ সুন্দরী না হলে কী হবে সে নিয়ে কোনো বক্তব্য ছিল না, সেটা অবভিয়াস। এবং এতে কারো বুঝতে বা মানতে কোনো অসুবিধে হয় নি। একশো বছর আগেও পণপ্রথা নিয়ে বাংলায় লিখিত বিখ্যাত সব গল্পেরও এটা সাধারণ বৈশিষ্ট্য যে ভিকটিম বধূ অনিন্দ্যসুন্দর, তা সত্ত্বেও ইত্যাদি ইত্যাদি। তিলোত্তমার মতো গল্প আর কটা। কাজেই এর স্বীকৃতি দেওয়াই ভালো। হজম করতে বাজে লাগবে, বাজে লাগাই দরকার। ওই এককদা যা বললে, রিপ্রোডাক্টিভ এবিলিটি, প্রেজেন্টেশন আর প্রপার্টির একটা সহজ সমীকরণ চলে। আর পণ বাদ্দিন, আমাদের এক সিনিয়র দাদা, মোটামুটি ভালোই দেখতে, যার প্রেমে পড়লো সে কোনোভাবেই প্রথাগত সুন্দরী না। তাৎক্ষণিক কনসেনশাস তৈরী হয়ে গেল যে নিশ্চয় হবু শ্বশুর বড়লোক, সেই দেখে প্রেমে পড়েছে। কি নারী কি পুরুষ, এগুলোও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে যায় বৈ কি।
  • Ekak | ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:৩৮373646
  • রচনা লেখার স্পেস ও ততটুকু যতটা সমাজগুরুরা অনুমোদন করেন :) পণ নেওয়া একটি সামাজিক ব্যাধি রচনায়, কারণের গর্ত খুঁড়তে খুঁড়তে যদি লিখে বসেন যে বিবাহ একটি সামাজিক ব্যাধি, তাহলে নিশ্চিত গোল্লা পাবেন ! গার্জেন কল ও হতে পারে :):)
  • ক্যাম্পা কোলা | ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:২৯373645
  • হুঁ, সেটা ঠিক। সোশ্যাল সমস্যা বলে মেজরিটি মনে করে না (রচনা লেখার সময় ছাড়া)।
  • Ekak | ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:২৫373644
  • ইন্ডিয়াতে পন নেওয়া সমস্যা হিসেবে চিহ্নিত নয়। অপরাধ হিসেবে চিহ্নিত। দুটোর পার্থক্য আছে। পন সংক্রান্ত ঘটনায় নির্যাতন -খুন এসব বাড়ছিল বলে সরকার এটা অপরাধ বলে দাগিয়েছে। কিন্তু কোনোদিন ই এর ভেতরে ঢুকে সমস্যা হিসেবে চিহ্নিত করেনি। যেখানে দুপক্ষই রাজি এবং কোটি কোটি টাকা পন দেওয়া নেওয়া হচ্ছে উপহারের নামে সেকাহেন সরকারের মাথাব্যথা নেই কারণ অপরাধ নেই। ফেব্রিক টাই এরকম।
  • ক্যাম্পা কোলা | ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:৫৭373642
  • বইটা বোকার মতই লিখেছে। পণ কেন দেওয়া/নেওয়া হয় তাই নিয়ে মতামত দিয়েছে। কিন্তু সেটা যে একটা সমস্যা সেই নিয়ে কোনো বক্তব্য রাখেনি।
  • Ekak | ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:৫৭373643
  • আপনাকে কেও ধুমসি বলতে যাবে কেন :):) আই মীন বললে সেটা অবসসই পার্সোনাল স্পেসে হাত দেওয়া। কিন্তু আপনি যদি মডেলিং করতে যান বা, তর্কের খাতিরে ধরা যাক বিয়ে করবেন বলে বিজ্ঞাপন দেন, সেখানে তো পার্সোনাল স্পেসে ইনভাইট করছেন ...সেখানে, মুখের ওপর না বললেও ধুম্সোত্ব একটা ক্রাইটেরিয়া হতে পারে না কী ?
  • sm | ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:৪৬373641
  • কালো বা শ্যামলা গায়ের রঙের অভিনেত্রী- স্মিতা পাতিল,রেখা, শাবানা, কাজল,কঙ্কনা,দীপিকা, শিল্প শেটটি,প্রিয়াঙ্কা চোপড়া।
    বাংলায়-অপর্ণা সেন, কঙ্কনা, পাওলি, পার্নো,নন্দিতা
    আরো অনেকে আছে।
  • Ekak | ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:৩৮373640
  • কিন্তু সোশিওলজির কাজ সমস্যাকে তুলে ধরা। আড়াল করা নয়। আমি অবশ্য বইটা পড়ে দেখিনি যে কীভাবে তুলে ধরেছে, আবার বলছি।
  • | ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:৩৪373639
  • বডি শেমিং আর পার্সোনাল স্পেস ভায়োলেশানের অভ্যেস তো উপমহাদেশের মানুষজনের অধিকাংশেরই মজ্জাগত। কে মোটা কে রোগা কে কালো কে সাদা কে কত বয়সে বিয়ে করল বা করবে, কে কত বয়সে বাচ্চা নিল বা নেয় নি বা নেবে এই সবই প্রচুর লোকের এবং প্রচুর সংখ্যক আড্ডার প্রধান চর্চার বিষয় হয়ে দাঁড়ায়।

    কিন্তু সেটা টেক্সট বুকে চলে আসটা অতকিছু উড়িয়ে দেওয়ার মতও ব্যপার নয়। কেউ আমাকে মুটকি ধুমসি ভাবে বলেই আমি তাকে সেটা আমার সামনে বলতে অ্যালাও করব না।
  • de | ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:২৭373638
  • বইটা সোসিওলজির মহা বোর্ডের ক্লাস টুয়েলভের বই - তাতে এ'রম কথা লেখা থাকাটা যথেষ্ট বাড়াবাড়ি -

    সমাজে জাতপাত, ছোঁয়াছুঁয়ি, ডাইনীপ্রথা এরকম অনেক কুপ্রথা কি নেই? আছে তো! কিন্তু সেটাকে পাঠ্যবইয়ে জাস্টিফাই করে ভ্যালিডিটি দেওয়ার কোন দরকার তো নেই!

    আমি তো বলি সিনিমা, অ্যাড সব কিছুই দেখার সময় আশায় আশায় থাকি কবে একটু সাধারণ দেখতে (মানে সাধারণ ভাবে চলতে ফিরতে যাঁদের দেখা যায়, স্পেশাল কিছু নয়) মেয়েরা অভিনয় করবে, মডেল হবে! যেদেশে নব্বই শতাংশের বেশী মহিলার গাত্রবর্ণ বাদামী বা কালো, সেদেশে এখনো অব্দি কোন কালো কেন, শামলা গাত্রবর্ণের অভিনেত্রী বা মডেলকেও তো দেখতে পেলাম না, ওই দুয়েকজন নন্দিতা দাস, কঙ্কনা বা বিপাশাদের বাদ্দিয়ে! তাও এনারা মোটেও কালো নন। সাউথ ইন্ডিয়ায় তো প্রায় সমস্ত মহিলারাই কালো/শ্যামলা, তাও তাদের বড় বড় হোর্ডিং বা অ্যাডে কখনো কালো মহিলা দেখেছেন কি?

    বাংলা সিনেমাতেই মৃণাল সেন বাদ্দিয়ে আর কারো ছবিতেই কালো মেয়েদের দেখেছি বলে মনে পড়ছে না!
  • Ekak | ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:১১373637
  • কালো এবং দেখনসই না হলে পণ বেশি দিতে হয় এটা ঘটনা। নতুন কিছুই নয়। কিছু লোকজন দেখলুম ফেসবুকে লাফাচ্ছে এস ইফ নতুন কিছু শুনলো। টাকা একটা বড় ফ্যাক্টর। যার একটা দিক এর নাম পণ নেওয়া, আরেকদিকে রয়েছে মোটা বয়স্ক দেখনসই নয় এমন ছেলেদের বিবাহযোগ্য হবার সুযোগ। যতেষ্ট মোটা ব্যাংক ব্যালান্স না থাকলে কে বিয়ে করতো তাদের ? বিয়ে ইনস্টিটিউশন টাই দাঁড়িয়ে আছে ইকোনোমি -ফিজিক্যাল এপিয়ারেন্স -ফার্টিলিটি এরকম বেশ কয়েকটা মেইন ফ্যাক্টরের উপর। বইটা পরে দেখিনি, তবে ম্যারেজ ইনস্টিটিউশনের পিলার ধরে ধরে আলোচনা করলে বোধ হয় ভালো হতো।
  • সিকি | ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:০৮373636
  • এমনিতে কাল্লুরি অনেকদিন ধরেই অসুস্থ চলছিল। মেডিকাল লিভ নিয়েছে কিডনি ট্রিটমেন্টের জন্য। লিভে পাঠানো হয়েছে কিনা সেটা এখনও শিওর নই।
  • ক্যাম্পা কোলা | ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ১২:১৭373635
  • কালো হলে পণ বেশি দিতে হবে ইত্যাদি প্রভৃতি তো কম শুনিনি।
  • ক্যাম্পা কোলা | ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ১২:১৩373634
  • এইটা তো বাস্তব।

    এখন টেক্সটবুকে এইটা থাকায় লোকের গায়ে লেগেছে, খাতায় কলমে না থেকে আন-অফিশিয়ালি থাকলে কজন চেঁচাতো সন্দেহ আছে।
  • de | ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ১২:০৪373633
  • পণপ্রথার কারণ জানতেন এদ্দিন - দ্যাখেন কেমন জলের মতো ব্যখ্যা করা রয়েচে -

    Ugly, handicapped brides reason for dowry: Maha text
    Vinamrata Borwankar & Swati Shinde Gole
    MumbaiPune:
    TNN
    
    
    The state board's Class XII sociology textbook lists “ugliness and handicap“ as reasons why parents have to shell out higher dowry to get their daughters married.

    On Thursday, social media was abuzz with such controversial excerpts of the textbook, first printed in 2013 and used by thousands of students who opt to study sociology at junior college across the state every year. It was prepared by the Maharashtra State Board of Secondary and Higher Secondary Education.

    “We will withdraw the objectionable part and also issue a notice to the textbook officials concerned,“ education minister Vinod Tawde told TOI. Anonymous complaints appeared regarding the text in Chapter 3, `Major social problems in India', which discusses dowry, problems of working women and domestic violence, among others. The state board's Class XII sociology textbook lists “ugliness and handicap“ as reasons why parents have to shell out higher dowry to get their daughters married. On dowry, it also lists religion, the caste system, social prestige and the compensation principle. It mentions financial negotiations conducted during a son's marriage to fund a daughter's wedding and a bride's family turning into “criminals“ to arrange for dowry as some of the “consequences“.

    Teachers said while the issues discussed in the book might be the grim reality, it sho uld have used a more academic language. “These issues are real. We cannot deny them but when I first read the text, I was offended. It could have been handled far more delicately . When we read it out in class, it is very awkward if a student with disabilities is present. Besides, teenagers are extremely self-conscious about their image and such content could hurt their confidence,“ said a south Mumbai college teacher.

    While educationists have expressed their reservations over the content, one of the six authors of the textbook whom TOI contacted said the excerpts are being seen in isolation. “The textbook has to be re ad carefully. We have said that these (ugliness and handicap) are some of the reasons why dowry exists. We have also included an advisory on how girls should and can refuse to marry a groom whose family demands dowry, “ said the author.

    Madhuri Pai, programme head of NGO Pratham, said, “`Ugly' and `handicapped' could easily have been replaced with perceived physical attributes. I prefer disabled to handicapped. Sociology is a science and writers must choose their words carefully . While writing for an impressionable age group, one has to be extremely cautious.“ Similarly, sociologist and professor Nandini Sardesai said the book has been written from a chauvinistic point of view. “Students should just be told that dowry is a social evil and it must be eradicated no matter what. Steps must be taken to rectify it because it sends out wrong signals to students.“

    Though she agreed that dowry was “market-related“, senior sociologist Vidyut Bhagwat said, “Mentioning `ugly' and `handicapped' to describe girls is in itself a very wicked and crooked way of looking at things. Why didn't the writer instead write about the anti-do wry Act and past movements that led to stopping the practice? I feel the book should be banned. A criminal offence should be registered against people behind the book.“

    However, Maharashtra right to education (RTE) forum convenor Hemangi Joshi said, “Sociologists go far beyond sympathy and analyze the perceptions, biases and social systems responsible for situations.Sociology is not a subject of citizenship building but it helps equip students critically analyze social situations and issues.“

    Education minister Vinod Tawde has already spoken to Gangadhar Mhamane, chairperson of the board. “The content in the syllabus is old; the textbook has been around for three years. Politics and school syllabus should not be mixed.This issue is related to school syllabus and there is an academic board that decides what goes into textbooks. I think the education board has tried to reflect the social reality in this chapter. However, we will review it and send suggestions to the board and study their suggestions too,“ said Tawde. Mhamane remained unavailable for comment.

    (Inputs by Allwin Dsouza)

    TIMES VIEW:

    The writing of textbooks is a sensitive and responsible job, one that plays a vital role in the shaping of young minds. The text writer may even take precedence over the teacher in the learning process. But if a bunch of so-called academics can do such a slipshod job with a Class XII book and get away with it, it is alarming and speaks poorly of Maharashtra education board's standards. Their language is sexist and regressive and cannot be deemed fit for a sociology class. Their uninformed analysis misses the point about dowry being an indicator of a society steeped in gender inequality.

    http://epaperbeta.timesofindia.com/Article.aspx?eid=31804&articlexml=Ugly-handicapped-brides-reason-for-dowry-Maha-text-03022017001056
  • | ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ১১:৫৮373632
  • হুঁ কাল ঘুমোতে যাবার আগে কাল্লুরির খবরটা দেখে খুশী হয়ে গেছিলাম।

    ঘেঞ্চুকে বেশ ঘুঞ্চুমুঞ্চু অভিনন্দন। এখন তো ম্যালা বড় হয়ে গেছে, আদর করা যাবে না বোধহয়। আগে কি সুন্দর আদর করলেই হেসে কুটিপাটি হয়ে যেত।
  • রোবু | ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ১১:০৯373631
  • ভালো খবর। কাল্লুরিকে লং লিভ-এ পাঠানো হয়েছে।
  • Atoz | ০২ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:২৮373629
  • কাজু,
    " তাল-বেতাল পঞ্চবিংশতি" হলেও জমে যেত। ঃ-)
  • Kaju | ০২ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:১৭373628
  • বইমেলার পরে অন্য কোথাও পাওয়া যাবে কিনা এটা এখনো জানি না। জানলে তো বলবই। অবশ্যই।
  • Arpan | ০২ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:৩৯373627
  • কাজু, খুব খুশি হলাম। অনেক অভিনন্দন। ঃ)

    আমাজনে পাওয়া গেলে একবার জানিও। কলকাতায় জুনে হয়ত যাবো দিন দুয়েকের জন্য, তখন সময় হবে কিনা জানি না, তবুও কোথায় পাওয়া যাবে জানলে একবার চেষ্টা করব।
  • Ekak | ০২ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:০৪373626
  • কেনেনা এটা ঘটনা কিন্তু দাম বেশি মনে হয় বলে কেনেনা এরকম ভাবার কোনো যুক্তি পাচ্ছিনা। কবিতার পাঠক কম, কবিতার বইয়ের সম্পাদনা -চিত্রবিন্যাস এসব অবহেলিত, ছাপাই বাজে এরকম অনেক কারণ আছে। আর ইলাস্ট্রেশনের একটা অদ্ভুত বাংলা করেছে বাঙালি "অলংকরণ ", তো কারো ক্ষেত্রে সেটা একেবারেই থাকেনা, কারো ক্ষেত্রে জড়োয়া গয়নার চাপে হাঁসফাঁস। আদতে ইলাস্ট্রেশনের কাজ কন্টেন্টকে ইলাস্ট্রেট করা, অলংকৃত করা নয় ..স্টাইল স্টেটমেন্ট তৈরী করা, সেসব আসেনি এখনো।
  • Kaju | ০২ ফেব্রুয়ারি ২০১৭ ১২:৪২373625
  • তবু ওই ঢের। তা-ই লোকে কেনে না। বই চেয়ে নিয়ে একটু পড়ে-টড়ে খানিক পরে তাগাদা দিলে দিয়ে যায়। আর "কী শক্ত কী শক্ত" করে খালি।

    আপিসে ৪ কপি বিক্রি হয়েছে, নিজেই আগ্রহ করে কিনে নিয়ে গেল।
    শৌভদা কিনেছে বইমেলা গিয়ে আমার আর আরেকজনের বই, আজই জানলাম। এত ভাল লাগল শুনে।
  • Ekak | ০২ ফেব্রুয়ারি ২০১৭ ১২:৩৬373624
  • তারমানে কবিতা পিছু ম্যাক্সিমাম এক থেকে দেড় টাকা। এতো খুবই অন্যায্য :| কবিতার মান যেরকমই হোকনা কেন, পাঠযোগ্য একটা কিছু হয়েছে মানেই তার নূন্যতম বিক্রয়মূল্য এর বেশি হয় উচিত !
  • Kaju | ০২ ফেব্রুয়ারি ২০১৭ ১২:৩৩373623
  • ইন্দ্রানীদি ইমেল দেখিয়েগা।
  • Kaju | ০২ ফেব্রুয়ারি ২০১৭ ১২:২৩373622
  • এইতো ইন্দ্রানীদি দেখে নিয়েছে। ভালোই হল। আমি ভাবছিলাম সবে তোমায় মেল করব, তুমি তো ফেবুতে দ্যাখো না। আগে জানিয়েছিলাম অবশ্য সিলেক্টেড হবার পর সেই পুজোর সময়।
  • Ekak | ০২ ফেব্রুয়ারি ২০১৭ ১১:৫১373621
  • থ্যাঙ্কু কাজু !

    ইদিকে টই এর ফন্ট আবার ধেবড়ে গ্যাচে :|
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত