এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:৫৫373590
  • কাজু,
    বাঃ,নাম ও প্রচ্ছদ দুইই খুব সুন্দর।
  • Kaju | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:৪৭373589
  • এহে আসেনি আগেরটায়। তাই আবার।

  • | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:৪৫373588
  • ক্যাম্পার ৩।৪৯ লাস্ট প্যারা এই প্রথম কাউকে বলতে শুনলাম, একেবারেই তাই।
  • Kaju | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:৪২373587
  • ছবি এল কি?



    ভালো ভালো কবিতা নিরপেক্ষভাবে সিলেক্ট করে করা হয়েছে। ভালোই লাগার কথা।
  • de | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:২৮373585
  • এবার আপিসের দিনে সরস্বতী পুজো - দেখাই হোলো না মন্দিরে গিয়ে - সন্ধেবেলা কি আর সরস্বতী পুজো দেখতে ভালো লাগে?
  • Kaju | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:২৮373586
  • কুমুদি, ISBN থাকবে শুনেছিলাম। আমাজনে তোলার কথা। আমাদের বইতে সেটা উল্লেখ করা দেখিনি। এখন অল্প ছাপা হয়েছে, বৈশাখের মধ্যে বেশি করে করা হবে। তখন হয়ত। ছোট্ট বই ২৮ পাতার, দার্হান ছবি দিচ্ছি।
  • de | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:২৭373584
  • এই যাঃ ডিসি, অর্ডার দিয়ে দিলুম তো! ঠিক হ্যায় - পরেরবার!

    ক্যাচার ইন দ্য রাই, লিটল ওমেন, ইন অ্যারাবিয়ান নাইট্স, দ্য নেম অব রোজ, টু কিল আ মকিং বার্ড।

    বাকি লিস্টি সব তুলে রাখলুম, পরে কাজে লাগবে-
  • b | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:২৬373583
  • কাজু, এসেই চলে যাবেন না যেন। চারটি দিন বাস করে যান।
  • de | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:২৫373582
  • আরে কাজু, অনেক দিন বাদে!

    খুব ভালো লাগলো প্রকাশিত বইয়ের খবরে - নামটা খুব সুন্দর হয়েচে-
  • kumu | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:১৯373581
  • কাজু,অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা।এগিয়ে যাও,আরও অনেক লেখো।অনেক বই দেখতে চাই।
    অনেকদিন পর এখানে দেখে ভাল লাগল।তোমার বইটি কি অনলাইনে কেনা যাবে?
    খুব ভাল থাকো,আনন্দে থাকো।
  • @কাজু | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:১৭373580
  • সুস্বাগতম। অনেকদিন পরে এলে, ভাল থেক, গুরুতে আগের মতই আবার এস।
  • dc | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:০৯373579
  • ষোল থেকে সতেরোর জন্য Neuromancer বইটা কিনে দিন। ওই বয়েসের জন্য ওর থেকে ভালো বই মানুষের ইতিহাসে লেখা হয়নি।
  • dc | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:০৮373578
  • ট্যাক্স স্ল্যাবগুলো কি একই আছে না পাল্টেছে? তিন লাখ অবধি কি ট্যাক্স এক্সেম্পট? একেকজন একেকরকম বলছে।

    আর আগে আড়াই থেকে পাঁচের স্ল্যাবে রিবেট ছিল পাঁচ হাজার, এখন আবার সেটা কমিয়ে আড়াই হাজার করে দিয়েছে।
  • Kaju | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:০৭373577
  • বহুকাল পর সরস্বতী পুজোর দিনে গুরুতে এলাম, বেশি কিছু লিখব না, শুধু জানাই -

    বইতরণী প্রকাশনা থেকে "প্রিয় পঞ্চবিংশতি" সিরিজে আমার ২৫-টা কবিতার একটি সংকলন প্রকাশিত হয়েছে, প্রকাশকের নির্বাচন অনুসারে ওঁদেরই নিজেদের খরচে। লিটিল ম্যাগ ১৭৯ টেবিলেই শুধু পাওয়া যাচ্ছে।

    নাম দিয়েছি - "জংশনলিপি অথবা তরাই"।

    সেই ২০০৯ সালে আপনাদের এখানে ধমক না খেলে, সোমনাথদা, শমীকদার কাছে ছন্দ শেখার পরামর্শ ও সহযোগিতা না পেলে আজ "কবতে" থেকে কবিতায় এইটুকু উত্তরণও ঘটতে পারত কিনা সন্দেহ। সেই কৃতজ্ঞতা ও ঋণস্বীকার করেই জানাবার ইচ্ছে হল, কেউ আত্মপ্রচার-টচার ভেবে ভুরু কোঁচাকাবেন না আশা করি। প্রিয়জন তো অনেকেই ছিলেন এখানে, কেউ কেউ পছন্দ করেন না জানি, তাঁরা স্কিপ করে যাবেন এই পোস্টটা, আর কি। ভালো থাকবেন সবাই।
  • de | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:৫০373576
  • থ্যাংকু, থ্যাংকু সব্বাইকে - অনেকগুলো নতুন পাওয়া গেছে - এবার দেখে শুনে বেছে নিলেই হোলো ঃ))
  • একক | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:১১373575
  • মারার অধিকার আছে কিনা জানিনে, তবে ওদের সমুদ্দুরের সব ডলফিনের জান মালের মালকিন রানিমা। একদম লীজ্ঞালি। কাজেই, ডলফিন লেলিয়ে দিতে পারেন !
  • সিকি | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:০৭373574
  • হ্যাঁ, ঐ সারচার্জটা নতুন। একের ওপরের সারচার্জটা আগেই ছিল।

    ইদিকে ব্রিটেনের রানীমা নাকি বলেছেন আমি চাইলে লিগ্যালি ট্রাম্পকে কোতল করতে পারি? বলেছেন নাকি, কোতল করার তলোয়ারটা দীর্ঘদিন ব্যবহার করা হয় নি, মরার আগে একবার ব্যবহার করতে খুব মঞ্চায় ইত্যাদি।
  • একক | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:০১373573
  • কুবলাই টা আমার নিজের পছন্দ ছিলো ওই বয়েসে তাই রেখেছি :) 17 বছর মানে এমনিতেই অক্সফোর্ড বুক অফ ভার্স গেলার বয়েস। কনটেম্পরারী কবিদের চাইলেও নাম দিতে পারি কিন্তু তাঁরা একটু বড়দের জন্যে লিখছেন।
  • একক | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:৫৮373572
  • ষোলো সতেরো বছুরে টি কিরকম বই পড়তে ভালোবাসে ?

    একটা মিক্সড ব্যাগ বলছি :

    ১) লিটল উওমেন - মে আলকোট
    ২) ক্যাচার ইন দ্য রাই -স্যালিঙ্গার
    ৩) এলেনার এন্ড পার্ক - রেইনবো রাওয়েল
    ৪) মেজ রানার - জেমস ড্যাশনার
    ৫ ) টু লিভস এন্ড আ বাড -এম আনন্দ
    ৬ ) বিলবোয লাস্ট সং - যে আর আর টোলকিয়েন
    ৭ ) কুবলাই খান -কোলরিজ

    এগুলো মোটামুটি ওই টিন এজে পড়ার বই।
  • b | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:৫৫373570
  • ১৬/১৭ বছুরেদের ক্যাচার ইন দ্য রাই দিতে পারেন।
  • Blank | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:৫৫373571
  • থ্রিলার/ডিটেকটিভ টাইপ ভালো লাগলে
    হ্যারিস রবার্ট - কনক্লেভ
    উমবার্তো ইকো - নেম অফ রোজ

    সায়েন্স ফিকশান টাইপ ভাল্লাগলে
    হারবার্ট ফ্র্যান্ক - ডিউন
    যে কোনো মাইকেল ক্রাইটেন (টাইমলাইন, জুরাসিক পার্ক, প্রে ইত্যাদি)

    একটু ট্রাভেলগ টাইপ ভাল্লাগলে
    যে কোনো তাহির শাহ (ইন অ্যারাবিয়ান নাইট, ট্রেল অফ ফেদারস ইত্যাদি)

    নন ফিকশান হিস্টরি
    স্টিফেন ক্লার্কের ১০০০ ইয়ার অফ অ্যানয়িং ফ্রেঞ্চ
  • ক্যাম্পা কোলা | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:৪৯373569
  • ফেবু-তে আমার এক ব্রিটিশ বন্ধু লিখেছে -

    "Trump appears to be penetration-testing the US state structures. If I was doing this, I'd be going down the Gish Gallop rout. I'd be doing something outrageous every couple of days. The Public can't fight all the fires at once. Some of what I want will go through, and in doing so, I would have built a good map of where the government can be broken/dismantled, and which key people and processes need removing from the chain of command. Gay/gender rights would be a good one for later this week or early next week -- say abolish all same-sex marriage, and do so across all states even those with state-level laws in place. To hell with constitutional rules or even legal restrictions upon presidential powers. Do it in a way that abolishes all right -- access to kids, inheritance, joint-ownership of property, the full shebang. Over-extend because if you expect to over-reach and get pushed back, you shoot for too much. It panders to part of the Trump base, and splits opposition groups among multiple issues they care about. In the mean time, I can identify the areas of judiciary that need pruning, and get a better idea of high profile appointees and regional politicians who are going to be getting in the way of extending presidential powers."

    মোদীও এগজ্যাক্টলি এটাই করে আসছে - কারণ ওই public can't fight all the fires at once - তাই জেএনইউ, এফটিআইআই, রোহিথ, সার্জিক্যাল স্ট্রাইক, ডিমনি - একের পর এক।
  • | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:৪৫373568
  • one two three ... infinity
  • ক্যাম্পা কোলা | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:৪১373567
  • আমার এই POTUS শুনলেই কেমন কুমড়োপটাশের কথা মনে পড়ে। এইবারেই আম্রিকান ইলেকশনের সময় থেকে এই POTUS টা খুব শুনছি। কেউ এদের সুকুমার রায় পড়ালে পারে।
  • | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:৩৯373566
  • কোথায় পাবো তারে
  • j | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:২৮373565
  • ৫০ থেকে ১ টার সারচার্জ নতুন
  • de | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:২৬373563
  • রোবুর লিস্টের চারটেই আছে -

    রুশদি আর বার্টিমেয়াস খুঁজে দেখছি!
  • ক্যাম্পা কোলা | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:২৬373564
  • ডিস্টোপিয়ান আইডিয়াও দিতে পারেন - হাঙ্গার গেম্‌স। আমার বেশ লেগেছে।
  • ক্যাম্পা কোলা | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:২৪373561
  • ফর হুম দ্য বেল টোলস
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত