এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • robu | ৩১ জানুয়ারি ২০১৭ ১৮:১৪373500
  • মাইকে একবার বললেই
  • T | ৩১ জানুয়ারি ২০১৭ ১৮:০৪373499
  • অ্যাঁ, যাত্তারা, হারে হামাকে বোললেই তো হোতো, আমি তো জানি ওটা কোথায় পাওয়া যায়। আমি গুরুর স্টলে অনেকক্ষণ ছিলুম, ভাবছিলুম রোবুগণ আসুক, দেখা করে যাই, এই ভেবে, তারপর হনুদা যে আমি চলে যাওয়ার পরেই আসবে সেও কি জানি। নইলে ব্যাগ খুলে তো দেখাতামই যে এই দ্যাকো সার্ত্র আর ফকনার কিনেছি, এরপর স্রেফ শীর্ষেন্দু বলে গাল দিও না। আর ঈশানদার শরীর খারাপ সত্ত্বেও সে দিব্যি লড়ে যাচ্ছে। লামাদার সাথে আলাপ হ'ল কিন্তু ভ্যাগ্‌, হাপশতাব্দী ইত্যাদি যাকে বলে পাতি ঢপ। শাক্যর সাথেও আলাপ হ'ল, সে আমার চাইতেও লম্বা (এটা টিপিক্যাল লালমোহনীয় হ'ল কিন্তু), ফলে আমরা কিছু চা কফি খেলাম। রৌহিনদার সাথেও পরিচয় হ'ল, আরো,...আলপনা দেবী, অয়ন চক্রবর্তী, কল্লোলদার সাথে দেখা হ'ল, এই খোঁজখবর, শরীর কেমন আছে...দিব্যি ব্যাপার। প্রায় বছর দশেক বাদে বইমেলায় গেলুম, একটু তালকাটা ভাব ও ভালোই লাগল, সুতরাং রোব্‌স, পরের বার অবশ্যই দেখা হবে।
  • | ৩১ জানুয়ারি ২০১৭ ১৭:৫৪373498
  • স্চ, আমার জানামতে গুরুর গত বছর পর্যন্ত একটি আলাদা স্টল হতো।স্টলের বাইরে লোকজন আড্ডা দিত। এবার তো যতদূর জানি একটি প্যাভেলিয়ানের ভেতরে জায়গা হয়েছে, যেখানে একটি গলির মধ্যে সারি সারি দোকান। সেখানে খুব বসে আড্ডা দেবার জায়গা আছে বলে শুনিনি। আপনি গেছেন আমার চেয়ে বেটার জানবেন, কিছু ভুল বলে থাকলে নিশ্চয়ই শুধরেও দেবেন।

    আর আমার পোস্টে ব্যক্তি সৈকতের শরীর খারাপের খবরে আপনি ব্যক্তি/সমষ্টি এবং ফেসবুকের পোস্ট ইত্যাদি কোথা থেকে টেনে আনলেন ঠিক বুঝলাম না। খুব অপ্রাসঙ্গিক এবং খারাপ লাগলো।
  • i | ৩১ জানুয়ারি ২০১৭ ১৭:৪২373497
  • টিনটিনকে অভিনন্দন জানানো হয় নি। অনেক বড় হোক। অঙ্ককে আরো ভালোবাসুক।

    ঈশান সেরে উঠুক। এইটা লিখলে আবার রেগে যাবে হয়তো। তা রাগুক।
  • i | ৩১ জানুয়ারি ২০১৭ ১৭:৩৬373496
  • এস সি এইচ ১টা ১৮, ঐটা অন লাইন সংস্করণ, ছাপার অক্ষরে নয়।
  • | ৩১ জানুয়ারি ২০১৭ ১৭:৩৫373495
  • যারা ঘেঞ্চুকে শুভেচ্ছা, ভালোবাসা,অভিননদন জানিয়েছেন তাদের অনেক ধন্যবাদঃ)
  • sch | ৩১ জানুয়ারি ২০১৭ ১৭:৩৪373494
  • ম, সৈকত দ্রুত সুস্থ হয়ে ঊঠুন। কিন্তু আমার বিশ্বাস গুরু ব্যক্তি নির্ভর নয় - সৈকতকে কষ্ট না দিয়ে বাকিরা নিশ্চ্য়ই আড্ডা জমিয়ে দিতে পারবেন - গুরুর স্টলে উজ্জল হাসি মুখগুলো সব সময় থাকবে। গুরু একটা ব্যকিক্রমী প্রয়াস - তার ভালো হোক সবসময়ে চাই।
  • b | ৩১ জানুয়ারি ২০১৭ ১৭:২৮373493
  • সিকি, রূপালি ভেঙে দিচ্ছে। সামনের আধখোলা দরজা জানলাগুলো দিয়ে ছাদ ভাঙা বিল্ডিংএর ওপারে আকাশ দেখা যাচ্ছে। ফ্ল্যাট উঠবে। শুধু বড়ো নিওন সাইনবোর্ডটা আছে।
    সুখের সময়ের ছবি
  • | ৩১ জানুয়ারি ২০১৭ ১৭:২৬373492
  • সৈকত বন্দ্যোপাধ্যায় কোলকাতা গিয়েই অসুস্থ হয়ে পড়েছেন। প্রবল মনের জোরে সশরীরে উপস্থিত থাকছেন বটে, গান গাইবার মতো অবস্থায় নেই। যদিও ফোনে শরীরটা অল্প ঠিক নেই বলে দ্রুত অন্য প্রসঙ্গে চলে যেতে চাইছেন,তবে ছবি দেখে এবং বাড়ির অন্যদের সঙ্গে কথা বলে এখান থেকে রীতিমত চিন্তায় আছি।
  • de | ৩১ জানুয়ারি ২০১৭ ১৭:০৩373491
  • সিকির বাইসেপ!!! ঃ))
  • ক্যাম্পা কোলা | ৩১ জানুয়ারি ২০১৭ ১৬:৫৯373490
  • না না, ঘাড়ে না। বাইসেপে। আর জ্যাকেটের পিছনে ফিনিক্সের ছবি।
  • সিকি | ৩১ জানুয়ারি ২০১৭ ১৬:৫৫373489
  • আরে, আমি ব্রাঞ্চ ইস্কুলে মাত্র দু বছর ছিলাম। তাও বেশির ভাগ স্কুলের সময়টাই কৈরী, রূপালী, অরো বা মিলন এলাকায় থাকতাম। বরং সেন্ট জনসে চার বছর পড়েছি।
  • de | ৩১ জানুয়ারি ২০১৭ ১৬:৫০373488
  • হ্যাঁ, ড্রাগনের, ঘাড়ে!
  • ক্যাম্পা কোলা | ৩১ জানুয়ারি ২০১৭ ১৬:১১373487
  • যে সে বাইক নয়। হার্লে। আর কালো স্লিভলেস লেদার জ্যাকেট আর ব্রীচেস পরে। একটা ট্যাটুও চাই।
  • b | ৩১ জানুয়ারি ২০১৭ ১৫:৫৮373486
  • সিকি মোটরবাইক নিয়ে অ্যান্টার্কটিকা ঘুরে আসুক।
    (ব্রাঞ্চ স্কুলের পাবলিকগুলো এমনিতে সব উদোমার্কা লেকিন থোড়া, তবু সিকির কথা আলাদা)
  • রোবু | ৩১ জানুয়ারি ২০১৭ ১৪:২৪373485
  • name: T mail: country:

    IP Address : 233.227.131.61 (*) Date:29 Jan 2017 -- 05:09 PM

    রোবু স্টলে আয়।
    ************************************
    দেখা হইল না রে শ্যাম, আমার সে নত্তুন বয়সের কালে :-(

    এবং কেন দেখা হলো না যেন? তিরিয়ো আড়বাঁশি খুঁজতে গিয়ে। বইটার নাম-ও ভুলে গেছিলাম, পাবলিশার-ও। শুধু মেলা জুড়ে খুঁজেই চলেছি, খুঁজেই চলেছি!
  • sch | ৩১ জানুয়ারি ২০১৭ ১৩:১৮373483
  • "কিন্তু কর্ণধার সৈকত বন্দ্যোপাধ্যায় গিটারহীন। আড্ডাও ধাঁ।"
    (http://ebela.in/state/is-kolkata-book-fair-at-stake-dgtl-1.556517?ref=new-stry)
    এটা এমনি অনেকে বলছিল গত শনি রবিবার - কিন্তু এবার ছাপার অক্ষরে চলে এল। আমি একদমই গুরুর কেউ নই - বইমেলাতে গুরুর স্টলে ১০ মিনিটের বেশী থাকিও না - কিন্তু এটা বেশ ভালো লাগার জায়গা ছিল। পুরনো পরিবেশ ফিরে আসুক।

    অনেকের ফেসবুকে অনেক ত্যারচা পোস্ট দেখেছি - একটাই অনুরোধ করব, খোলাখুলি কথা বলুন- খিস্তি মারুন - অভিযোগ থাকলে প্রমাণ করুন, আমি সতের পক্ষে বললে নিজেকে সৎ প্রমাণ করা যায় না। অন্যে কেন অসৎ সেটাও প্রমাণ করতে হয়।

    যাই হয়ে থাক - গুরুর পুরনো জৌলুষ ফিরে আসুক - আন্তরিক ভাবে চাই।
  • Ekak | ৩১ জানুয়ারি ২০১৭ ১২:৪৬373482
  • অজ্জিতকে কংগ্র্যা :) এবার তোমার একটা সাইট করো, একঝলকে ছোপিগুলো দেখা যায় !
  • কুমু | ৩১ জানুয়ারি ২০১৭ ১১:৩৬373481
  • সিকির জন্মদিন।অনেক শুভেচ্ছা।সব বাইকস্বপ্ন পূর্ণ হোক।আর লেখা হোক প্রচুর।
  • pi | ৩১ জানুয়ারি ২০১৭ ১০:৩৮373480
  • আর কোলাদাকে অভিনন্দন।
  • pi | ৩১ জানুয়ারি ২০১৭ ১০:২২373479
  • সিকিকে এখানেও হ্যাপ্পিবাড্ডে বলে যাই।
  • ক্যাম্পা কোলা | ৩১ জানুয়ারি ২০১৭ ০৮:৩৩373478
  • আমার EFIAP হয়ে গেল।
  • aka | ৩১ জানুয়ারি ২০১৭ ০২:৪৭373477
  • 999*(n(n+1)/2)/7 = (1000 - 1)*3 = 3000 - 3 = 2997>

    বেসিকালি একটা কলে বোর হচ্ছি।
  • Arpan | ৩০ জানুয়ারি ২০১৭ ২৩:৩৪373476
  • 999 * ( n*(n+1)/2) / 7 = X

    n = 6

    X = 2997
  • Arpan | ৩০ জানুয়ারি ২০১৭ ২৩:৩১373475
  • পেট খালি থাকলে মাথা খোলে না। (অরণ্যের প্রাচীন প্রবাদ)
  • সিকি | ৩০ জানুয়ারি ২০১৭ ২৩:১০373474
  • খেতে বসেছিলাম, এবং খয়রা মাছ খেতে খেতে উপলব্ধি করলাম, দুটো অঙ্কই ঠিক। নশো নিরানব্বই পূর্ণ একের সাত সিরিজও ঠিক, তাতে উত্তর হয় ৫৯৯৭, আর নশো নিরানব্বই ইন্টু একের সাত সিরিজও ঠিক, তাতে উত্তর হয় ২৯৯৭। দুটোই ঠিক।
  • dc | ৩০ জানুয়ারি ২০১৭ ২৩:০৭373473
  • নানা ক্যাম্পাকোলা ঠিক বলেছেন। শুয়ে পড়েছি, আপনার পোস্টটা দেখে মোবাইল থেকে লিখলাম।
  • ক্যাম্পা কোলা | ৩০ জানুয়ারি ২০১৭ ২২:৫৯373472
  • ভুল হল নাকি? সব এরম থম মেরে গেল কেন?
  • ক্যাম্পা কোলা | ৩০ জানুয়ারি ২০১৭ ২২:৪৬373471
  • মাল্টিপ্লাই হলে ২৯৯৭, আর ৯৯৯ পূর্ণ ১/৭ ইঃ হলে ৫৯৯৭
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত