এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ২৯ জানুয়ারি ২০১৭ ২০:২৩373440
  • আবাপ থেকে আম্রিকান কনসুলেট? বোঝো!
  • kumu | ২৯ জানুয়ারি ২০১৭ ১৯:১৮373439
  • অ পাই গুর্চ মেগাজিনটি বেরোলো?
    অল্প লইয়া--- ইত্যাদি।
  • | ২৯ জানুয়ারি ২০১৭ ১৭:৪৩373438
  • আম্রিকাল কনস্যুলেটে মেলা লোক নিচ্ছে।
  • | ২৯ জানুয়ারি ২০১৭ ১৭:৪১373437
  • ইদিকে আরিকান কনস্যুএট মেকা লোক নিচ্ছে। কান্নাকাটি না করে লোককে সেথায় আবেদন করতে বলেন। আবাপরই লোকজন শেয়ার করছে খবরটা।
  • dc | ২৯ জানুয়ারি ২০১৭ ১৭:১৪373436
  • আর এই পোস্টগুলো লিখলাম ম্যাগি বানাতে বানাতে।
  • dc | ২৯ জানুয়ারি ২০১৭ ১৭:১২373435
  • গ্লোবালাইজড দুনিয়ায় কাজের কোন কমতি আছে দাদা? আমি রাত্তির একটা ওবধি কাজ করেছি, আজ সকালে ছটায় উঠে আবার কাজ করতে লেগে গেছি। এগারোটায় মেয়েক নাচের স্কুলে নিয়ে গেছি, দুপুরবেলায় সব্জি বাজার করে এনেছি। আরেকটু পর বেরোব, স্ত্রী আজ কলকাতা থেকে ফিরছে, তাকে আনতে। য়ে জিন্দেগি হ্যায় কাম কে তু কাম পে লুটায়ে যা।
  • T | ২৯ জানুয়ারি ২০১৭ ১৭:০৯373434
  • রোবু স্টলে আয়।
  • ক্যাম্পা কোলা | ২৯ জানুয়ারি ২০১৭ ১৬:৫২373433
  • আবাপ থেকে নাকি ৮৭ জন ভিআরএস দিয়েছে, ৯২ জন পার্মানেন্ট চাকুরের মধ্যে। আর চারশোর কাছাকাছি ছাঁটাইয়ের অপেক্ষায়। একজন গ্রাফিক আর্টিস্ট আত্মহত্যাও করেছেন শুনলাম। ফেবু-তে।

    ইদিকে আমার রোব্বারেও ছুটি নাই। সকালে মেয়েকে নিয়ে গেলুম ক্যারাটে কম্পিটিশনে। সেখান থেকে।ফিরে চাট্টি খেয়ে আবার এসেছি গানের ইশ্কুলের প্রোগ্রামের রিহার্সালে। আমায় কেউ এট্টু শুতেও দেয় নাঃ-(
  • Gopa Bhattacharya | ২৯ জানুয়ারি ২০১৭ ১৬:২৮373431
  • বিনি সুতোর মালা

    মেয়েটি সংসার সাজাতে সাজাতে
    বাঁচার স্বপ্নটাই হারিয়ে ফেলেছিল
    ভোরের নরম রোদ
    রঙ হীন সুগন্ধী সকাল
    ভোরের শিশির পায়ে চলা
    নাইন ও ক্লক এর ফোটার শব্দ
    জানলার গারদের ফাঁক দিয়ে
    চাঁদের সাথে সারা রাত গল্প
    সে সব বুঝি অতীত

    সোনালী পাড় দেওয়া ক্রকারির ছোঁয়া
    ঝকঝকে কার্টলারি
    অ্যান্টিক ফার্নিচার
    দেওয়ালে গণেশ পাইন
    আজকের রূপকথারা
    তার ঘরের আনাচেকানাচে বন্দী
    প্রতিদিনের
    অভ্যাসে জড়ানো বর্তমান
  • Gopa Bhattacharya | ২৯ জানুয়ারি ২০১৭ ১৬:২৮373432
  • বিনি সুতোর মালা

    মেয়েটি সংসার সাজাতে সাজাতে
    বাঁচার স্বপ্নটাই হারিয়ে ফেলেছিল
    ভোরের নরম রোদ
    রঙ হীন সুগন্ধী সকাল
    ভোরের শিশির পায়ে চলা
    নাইন ও ক্লক এর ফোটার শব্দ
    জানলার গারদের ফাঁক দিয়ে
    চাঁদের সাথে সারা রাত গল্প
    সে সব বুঝি অতীত

    সোনালী পাড় দেওয়া ক্রকারির ছোঁয়া
    ঝকঝকে কার্টলারি
    অ্যান্টিক ফার্নিচার
    দেওয়ালে গণেশ পাইন
    আজকের রূপকথারা
    তার ঘরের আনাচেকানাচে বন্দী
    প্রতিদিনের
    অভ্যাসে জড়ানো বর্তমান
  • সিকি | ২৯ জানুয়ারি ২০১৭ ১৫:১৬373429
  • কিন্তু আবাপ হটাৎ চাদ্দিন ধরে আর্মস্ট্রং অলড্রিনের পেছনে কেন লেগে পড়েছে? রোজই একটা কিছু লিখছে! হোয়াট ইজ দা বিকজ?
  • | ২৯ জানুয়ারি ২০১৭ ১৫:০২373428
  • হুঁ দেখলাম।
  • সিকি | ২৯ জানুয়ারি ২০১৭ ১৩:২৪373427
  • জস্টিফিকেশনও চলছে। গায়ে হাত দেওয়া সমর্থন করি না, তবে কিনা গায়ে তো হাত দেওয়া হয় নি, আর প্রতিবাদ জানানো হয়েছে। সেটা জানতেই পারে।
  • kumu | ২৯ জানুয়ারি ২০১৭ ১২:১৬373426
  • পাই,আছ?
  • | ২৯ জানুয়ারি ২০১৭ ১১:৫৯373425
  • এরা সব তো সিপিএম আমলে লেখাপড়া করেছে ঐঅজন্যই ইংরিজি শেখেনি, কিছুই শেখেনি।
    এটাও জানিস না টি, বুকা।
  • Ekak | ২৯ জানুয়ারি ২০১৭ ১১:১০373424
  • কান তো নাই, চাপাটি দেবে কুথায় ? কাগজটার মান নাবতে নাবতে মাটি ফুটো করে ফেলেছে।
  • T | ২৯ জানুয়ারি ২০১৭ ১১:০২373423
  • আনন্দবাজারকে গুছিয়ে কানচাপাটি দেওয়ার আছে।
    http://www.anandabazar.com/others/science/armstrong-aldrin-didn-t-touch-the-surface-of-the-moon-dgtlx-1.555130

    এই সুজয় চক্রবর্তী নামক রিপোর্টার ছাগলটি এককাঠি সরেস। ছাগলটা লিখেছে, "ওই ভিডিও’য় বিশিষ্ট বিজ্ঞানী মিশিও কাকু ’৬৯ সালের জুলাইয়ে আর্মস্ট্রং-অলড্রিনের চাঁদে পদার্পণের ‘সত্য’কে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন। তিনি যা বলেছেন, তা একে একে নীচে তুলে দেওয়া হল:"

    মিশিও কাকুর বক্তব্য বলে যা যা লেখা হয়েছে সেগুলো আদপেই ওঁর না, যে ভিডিওর লিঙ্ক দেওয়া হয়েছে তাতে একজনের প্রশ্নের উত্তরে বরং কন্সপিরেসি থিয়োরীস্টদের আবাল বক্তব্য গুলোকেই নস্যাৎ করেছেন।

    এই রিপোর্টারগুলো কারা যারা ইংরেজি ভাষা বুঝতে পারে না অথচ সংবাদপত্রের অফিসে চাকরী করে।
  • dc | ২৯ জানুয়ারি ২০১৭ ১০:৩৭373422
  • পশ্চিম বঙ্গে বিপ্লব চলছে চলবে। সি পি আই এম এল রেডস্টার লাল সেলাম! টাটা স্টিল মুর্দাবাদ!
  • | ২৯ জানুয়ারি ২০১৭ ১০:০৭373420
  • *করছি
  • | ২৯ জানুয়ারি ২০১৭ ১০:০৭373421
  • মোদ্দা কথা হল গিয়ে আমরা অ্যাদ্দিন ধরে বিপ্লব ক্ধ্ছি আর এ কিনা বেশী প্রচার পেয়ে যাচ্ছে ... দে মার।
  • সিকি | ২৯ জানুয়ারি ২০১৭ ০৯:৫৮373419
  • তমোঘ্ন এ দেশে থাকে না। অন্যত্র রিসার্চ করে।

    খুবই খারাপ লাগে খবরগুলো পড়ে। এই কানহাইয়াকে ধরে পিটিয়েছিল এক্সট্রিম রাইট উইঙ্গাররা। দিল্লির কোর্ট চত্বরে। কাল কানহাইয়ার গায়ে হাত তুলল ফার লেফ্ট উইঙ্গাররা। বৃত্ত কি এইভাবে সম্পূর্ণ হল?

    বস্তার সলিডারিটি নেটওয়ার্কের পোস্ট আমি ফলো করি। কলকাতায় ওরা ডেকে এনেছিল সোনি সোরি, লিঙ্গারাম এবং কাশ্মীরের দুই অ্যাক্টিভিস্টকে - আমি দৌড়ে গেছিলাম সেই ভাষণ শুনতে। তারা এই কাজ করল, ভাবতে পারছি না। মতে না মিললে গায়ে হাত?
  • dd | ২৯ জানুয়ারি ২০১৭ ০৯:০৮373418
  • সিংগুল ডিকে থেংকু।

    তাহলে সত্যি ঘটেছে। আর সেই তমোঘ্ন কই? কেউ জানে?
  • dd | ২৯ জানুয়ারি ২০১৭ ০৯:০৪373416
  • কানহাইয়ার খবরটা কি কোনো বাংলা কাগজে আছে?

    আনন্দবাজার আর এই সময় নিত্য পড়ি। কিছু দেখলাম না তো।
  • pi | ২৯ জানুয়ারি ২০১৭ ০৬:২৭373415
  • জানুয়ারির শেষ বুধবার শুরু। প্রতিবারেই তাই।
  • i | ২৯ জানুয়ারি ২০১৭ ০৩:৪৫373414
  • পরের বছরের বই মেলা কত তারিখে?
  • pi | ২৯ জানুয়ারি ২০১৭ ০১:৫০373413
  • টি, পিনাকীদারা লিখেছে, দেখিস।
  • Atoz | ২৯ জানুয়ারি ২০১৭ ০১:৩১373412
  • গোলমরিচপতি।
    আগে বড়লোকদের বলা হত। তখন গোলমরিচ দিয়ে বাড়ীঘর ক্ষেতখামার গাড়ীঘোড়া সব কেনা যেত। ঃ-)
  • dc | ২৯ জানুয়ারি ২০১৭ ০০:৩৫373411
  • এইজন্যই পুঁজিপতিরা সুখে থাকে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত