এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Du | ২৭ জানুয়ারি ২০১৭ ০২:৩৮373380
  • মিশিগানে ওবামার কমিউট করা বন্দীকে এসে খুন করে গেল মুখোশধারীরা
  • Atoz | ২৭ জানুয়ারি ২০১৭ ০১:৫৭373379
  • টি, লিখুন না আপনাদের ওই খিল্লিগুলো ঃ-)
  • T | ২৭ জানুয়ারি ২০১৭ ০০:১৪373378
  • অ্যাই, আমি ঐ পাপকাজে লিপ্ত ছিলাম না, আমি দর্শকাসনে বসে খিল্লি কচ্চিলাম।
  • Ekak | ২৭ জানুয়ারি ২০১৭ ০০:০১373377
  • মার্গারিটা তে হিউমর ও আছে। লাইট হিউমর চাইলে : সারে জাহাঁ সে মাহেঙ্গা।
  • Atoz | ২৬ জানুয়ারি ২০১৭ ২৩:৫৬373376
  • ম্যান ফ্রম আর্থ দেখেছি।
    আরে এখানে টি তো ঐ মেইন চরিত্রকে কৃষ্ণ বানিয়ে নাটক করেছিলে দলেবলে, একটা কাপ ছিল নাটকে, দর্শকেরা চেঁচিয়ে বলছিলেন, "ওরে সাবধানে কাপটা ধরে থাক, ওটা পাঁচ হাজার বছরের পুরনো।" ঃ-)
  • Atoz | ২৬ জানুয়ারি ২০১৭ ২৩:৫৪373375
  • না না ডার্ক না, বেশ উজ্জ্বল হিউমার টাইপ দিন। চলচিত্তচঞ্চরি বা শব্দকল্পদ্রুম টাইপ।
    ঃ-)
  • avi | ২৬ জানুয়ারি ২০১৭ ২৩:৫২373374
  • দ্য ম্যান ফ্রম আর্থ দেখে ফেলুন। পছন্দ হবেই।
  • Ekak | ২৬ জানুয়ারি ২০১৭ ২৩:২৩373373
  • আপনাদের আসলে দুনিয়ার যত দুঃখ - যন্তন্না -সিনিসিজম-ডার্ক ব্যাপার না হলে সিনেমা মনে হয়না :( :(

    তাহলে দেখুন : কিস্যা (ইরফান আর টিস্ক চোপড়া, গল্প-অভিনয় বেশ ভালো। ক্যামেরা এট্টু দুব্বল )

    মার্গারিটা উইথ আ স্ট্র ( কল্কি কোচিন একই একশো, স্ক্রিপ্ট মোটামুটি )
  • Ekak | ২৬ জানুয়ারি ২০১৭ ২৩:১৯373372
  • সেকী ! প্রাক্তন দেখে তো আমি উদ্দীপনার চোটে রিভিউ লিখে ফেলেছিলুম !! :) প্রচন্ড সম্ভাবনাময় সিনেমা।
  • Atoz | ২৬ জানুয়ারি ২০১৭ ২৩:১৬373371
  • প্রাক্তন সিনেমাটা দেখে গা জ্বলে গেল! প্রত্যেকটি মহিলা হয় ন্যাকা নয় তো বোকা, আর প্রত্যেক পুরুষ চরিত্র যাকে বলে মিচকা বাঁদর ও গাধার কম্বিনেশন।
    কোনো ভালো সিনেমা সাজেস্ট করুন কেউ প্লীজ। দেখে মন ভালো করি। ঃ-)
  • kumu | ২৬ জানুয়ারি ২০১৭ ২৩:০০373370
  • দিদিগিরি ইত্যাদি সিরিয়ালে সবচেয়ে অসহ্য লাগে মেয়েগুলো নববধূচিত নজ্জা সারা মুখে মাখিয়ে গদগদপ্রেমরসে জবজবে দৃষ্টিসহ স্বামীর কুনুই ধরে থাকা।ওসব প্রায় দেখি না।
    ইদিকে সেই চোখতোলা সিরিয়াল ভয়াবহ রূপ নিচ্চে।
  • Ekak | ২৬ জানুয়ারি ২০১৭ ২২:৪০373369
  • লোকে তো ওগুলোই গেলে হাঁ করে। শাড়ি -গয়না কোম্পানি রা স্পনসর। গোটা সিরিয়াল জুড়ে তার বিজ্ঞাপন। লোকে যদি গাঁদি গাঁদি বেনারসি -কাঞ্জিভরম কেনা বন্ধ করে তাহলে সিরিয়ালের পোশাক ও পাল্টে যাবে। ঘটনাচক্রে, বাঙালি এখনো এপ্যারাল ইনভেস্টমেন্ট বলতে ওসব ই বোঝে।
  • pi | ২৬ জানুয়ারি ২০১৭ ২২:৩১373368
  • ঃ)))

    আমার এদিকে এই দিদিগিরি বৌদিগিরি গিন্নিগিরি মার্কা টিভি শো গুলোর শাড়ি আর সাজগোজ ( বেশিরভাগের) দেখলেই মাথা গরম হয়ে যায়। কুমুদি কি সহ্য করতে পারো ওগুলো ?
  • kumu | ২৬ জানুয়ারি ২০১৭ ২২:২৩373367
  • সহ্যশক্তি বড় কমে গেছে।বইমেলাতে কেউ বেনারসী পরে গেছে,যাক,তাতে কুমুর মাথা গরমের কী?
  • Du | ২৬ জানুয়ারি ২০১৭ ২১:১১373366
  • টিনটিনের খবর শুনে খুবই আনন্দিত হইলাম।
  • pi | ২৬ জানুয়ারি ২০১৭ ২০:২৪373365
  • আমারো পোষালো না।
  • Ekak | ২৬ জানুয়ারি ২০১৭ ১৯:৫৮373364
  • ইদিকে আমি ফেবুতে হাজারহাজার লোক লাইক দিচ্ছে দেখে এই ভার্সনটি শুনতে গিয়ে বেজায় নাখোশ হলুম :| :| :| অকারণ স্ন্যাপী, ছ্যাত্রাব্যাত্রা কেজানে কীকরে জনতার ভাল্লেগেছে।
  • Ekak | ২৬ জানুয়ারি ২০১৭ ১৯:৫৫373363
  • টিনটিনকে কনগ্রা! অনেক অনেক আঁক কষুক .....জিও !
  • pi | ২৬ জানুয়ারি ২০১৭ ১৮:২২373362
  • হ্যাঁ, টিনটিনকে অনেক আদর, অভিনন্দন।
  • h | ২৬ জানুয়ারি ২০১৭ ১৮:১৭373361
  • মিঠুর ছেলের খবর খুব ভালো লাগলো। জেনুইন গুডনিউজ।
  • pi | ২৬ জানুয়ারি ২০১৭ ১৫:১৪373360
  • সিকি | ২৬ জানুয়ারি ২০১৭ ১৫:০৯373359
  • বজ্রবিদ্যুৎ সহ হুলিয়ে বিষ্টি।
  • kumu | ২৬ জানুয়ারি ২০১৭ ১৩:৪০373358
  • দিল্লিতে আজ বড় খারাপ আবহাওয়া।
  • kumu | ২৬ জানুয়ারি ২০১৭ ১৩:৩৫373357
  • টিনটিনকে অনেক অনেক শুভেচ্ছা।

    কেসিনাগ শুনে কত কী মনে এলো।আমার ৩টে খাতা জুড়ে কেসি নাগের সব অংক (উদাহরণ গুলো ও) কষা ছিল।আপনারা পেত্যয় যাবেন না,কিন্তু আমি অংকে ভাল ছিলাম,এমনকি আমার ভাইকে আমি বহুদিন পর্যন্ত অংক করিয়েছি।
  • | ২৬ জানুয়ারি ২০১৭ ১০:৪১373356
  • হ্যাঁ ঐ সাইটটা ফলো করি তো।
  • dc | ২৬ জানুয়ারি ২০১৭ ১০:২৮373355
  • ডিডিদা, নেটে সেদিন কোথায় একটা পড়লাম বিষ্ণু নাকি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে আর সেই স্বপ্নটাই আমরা, এ নিয়ে কিছু জানেন?
  • dd | ২৬ জানুয়ারি ২০১৭ ১০:২৬373354
  • টিনটিনের খবরে আমি খুবি আনন্দিতো হলাম।

    গুচর একটা প্রচন্ড স্ট্রং অংকের ঐতিহ্য আছে। অংকজ্ঞানী র তো ইয়ত্বা নেই - তায় অংকের মাস্টার মশাই ও প্রচুর। ব্যাপারটা অ্যাদ্দুর গড়াবে সেটা জানাই ছিলো।

    আর আমার ব্যাচের কথা শুনবেন না? সেই যে আদিত্যবর্ণং বেদাহমেতং পরমপুরুষ সব চরাচর সৃষ্টি করে ক্ষ ক্ষ ক্ষ করে শব্দ ব্রম্মো শুরু করলেন - সেই ফাস' ব্যাচ থেকেই আমি।
  • | ২৬ জানুয়ারি ২০১৭ ০৯:৩৭373353
  • এই সব অংকের আলোচনার মধ্যে একটা খবর দিয়ে যাই। টিনটিন এই জুনে এক হ্প্তার জন্যে অংক কষতে ইউনিভার্সিটিতে যাচ্ছে। সারা রাজ্য থেকে মোট ১৫ জন সেভেনথ গ্রেডার একটা রেসিডেন্সিয়াল প্রোগ্রামে যাবার জন্যে নমিনেটেড হয়েছে।
  • h | ২৬ জানুয়ারি ২০১৭ ০৮:৩১373352
  • আমি অবিশ্যি রামমোহনের ব্যাচ।
  • pi | ২৬ জানুয়ারি ২০১৭ ০৭:০১373351
  • হ্যাঁ, এটা দেখি অনেকদিন। মৈত্রীশ ঘটকের অনেক লেখা ছিল এখানে, ওঁর পাঠানো কিছু লেখাতেই দেখি প্রথম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত