এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ২৫ জানুয়ারি ২০১৭ ১২:১৪373320
  • বাব্বা - ভাগ্যিস নিফট্রান ছিলো, তাই বড়াই এলো - ঃ)

    কোন পাত্তাই নেই! ব্ল্যাংকি একটা ভালো সর্ষে খুলেচে - দেখা হোক, পড়া হোক!
  • I | ২৫ জানুয়ারি ২০১৭ ১২:১২373319
  • টানা দু মাস অব্শ্য খাওয়াই যায়।
  • I | ২৫ জানুয়ারি ২০১৭ ১২:১০373318
  • নিফট্রান বহুদিন খেলে রেট্রোপেরিটোনিয়াল ফাইব্রোসিস হতে পারে।
  • ক্যাম্পা কোলা | ২৫ জানুয়ারি ২০১৭ ১২:০৬373317
  • ট্যাব টু-তে নিশ্চয় অ্যান্ড্রয়েড ৭ নেবে না। লাস্ট কোনটে নেবে?
  • ক্যাম্পা কোলা | ২৫ জানুয়ারি ২০১৭ ১২:০৪373316
  • অর্ডার করেই দিলুম। যদিও আমার জিনিস নয়, তাও সার্ভিস সেন্টার তো নতুন কিনতে বলেছিলো - কাজেই অসুবিধা হওয়ার কথা নয়:-p
  • dc | ২৫ জানুয়ারি ২০১৭ ১১:৫৪373315
  • ফোন রুট করা কিন্তু কম্পুতে ঘাঁটাঘাঁটি করার থেকে সোজা। একে তো হাজারটা ভিডিও আছে তার ওপর একেবারে স্টেপ বাই স্টেপ মেথড। কম্পুতে তাও নিজের মতো করে এদিক ওদিক কিছু করতে পারবেন, রুট করার মধ্যে সেসব নেই। আর ব্যাটারি রিপ্লেসমেন্ট তো হার্ডওয়ার এর ব্যপার, স্রেফ ব্যাক কভার খুলে নতুন ব্যটারি বসানো। অ্যাপ্রুভাল পেলে করে ফেলুন।
  • ক্যাম্পা কোলা | ২৫ জানুয়ারি ২০১৭ ১১:৪৭373314
  • টিওআই সবসময় খবরের হেডলাইনে মোদীকে "পিএম মোদী" বলে কেন? ওবামাকে তো কখনো প্রেসিডেন্ট ওবামা বলেনি, বা ট্রাম্পকেও নয়। পিএম মোদী না বল্লে কি মোদীর আইডেন্টিটি ক্রাইসিস হয়?
  • ক্যাম্পা কোলা | ২৫ জানুয়ারি ২০১৭ ১১:৪৩373313
  • হোম মিনিস্ট্রি গো অ্যাহেড দিলে এইটা কিনে একবার চেষ্টা করবো। তবে ফোন/ট্যাবে খুটখাট করতে আমার এট্টু ইসে আছে। ল্যাপি/কম্পুতে লিনাক্স নিয়ে যা খুশি করতে পারি, ফোন/ট্যাব রুট প্রথমবার করবো। কিন্তু দু ঘন্টা সময় বের করাই চাপের।
  • ক্যাম্পা কোলা | ২৫ জানুয়ারি ২০১৭ ১১:২৪373311
  • ট্যাব ওয়ার্নিং অ্যাপ হলেই হবে। পাঁচটা ট্যাবের পর অ্যালার্ম, তারপর ছয় পেরোলেই শাটডাউন।
  • dc | ২৫ জানুয়ারি ২০১৭ ১১:১৭373310
  • ট্যাব টু বা অন্য অনেক পুরনো ট্যাবলেট এর ব্যাটারি রিপ্লেসমেন্ট কিট পাওয়া যায়। ঘন্টাদুয়েক সময় নিয়ে বাড়িতেই রিপ্লেস করে নিতে পারেন, খুব জটিল না। সার্ভিস সেন্টারগুলো মহা বদ, ২০১৪ এর আগের কোন ডিভাইসে কেউ সাপোর্ট দিতে চায় না।

    পাই ম্যাডামের জন্য আলাদা একটা ট্যাব ক্লোজিং অ্যাপ বানাতে হবে। একক ট্রাই করে দেখতে পারে :p
  • pi | ২৫ জানুয়ারি ২০১৭ ১১:১১373309
  • লেনোভোর ট্যাব খারাপ না।

    খালি ২৫০ তিনশো খোলা ট্যাব একসাথে বন্ধ করার উপায় পাচ্ছিনা।
  • dc | ২৫ জানুয়ারি ২০১৭ ১১:০২373308
  • আমি একটা মোটো জুম ট্যাব কিনেছিলাম ২০১১তে, ওটা এখনও দিব্যি চলছে। ওটার থেকে বেটার ট্যাব এখনো দেখিনি। তবে ওটা ছিল অ্যান্ড্রয়েড ৪, রুট করে ৫ আর তারপর ৬ করে নিয়েছিলাম, তারপর আর আপগ্রেড করিনি। এখন মা ওটায় বই পড়ে আর য়ুটুবে সায়গলের গান শোনে। ট্যাবলেট নিয়ে খুব একটা আইডিয়া নেই, তবে স্যামসাঙেরই নতুন একটা ট্যাব কিনতে পারেন। যে ট্যাবে সিম কার্ড আর ওয়াইফাই দুটোই আছে এরকম কিনলে বোধায় সুবিধে হবে (জুমে এটা প্রথম দিয়েছিল)।

    ব্যাটারি লাইফ খুব জরুরি, আমি স্টক অ্যান্ড্রয়েডের পরে যেটা দেখি সেটা ব্যাটারি লাইফ। এটা নিয়ে কিছুদিন আগে একটা অদ্ভুত এক্সপি হয়েছে। সাত আট মাস আগে একটা বন্ধু রেডমি টু কিনেছিল, ভালোই ব্যাটারি চলছিল। তারপর জিও এলো। তখন জানা গেল রেডমি টুতে ফোর্জি আছে কিন্তু ভোল্টে সাপোর্ট করে না, ওদিকে রেডমি টু প্রাইমে ভোল্টে সাপোর্ট করে। প্রথমে রুট করে বন্ধুর ফোনটায় চেষ্টা করলাম, ভোল্টে সাপোর্ট করলনা। তখন জয় আইয়াপ্পা বলে ফ্ল্যাশ ওয়াইপ করে রেডমি টু প্রাইমের রম ভরে দিলাম। বুট করার পর দেখি ভোল্টে চলছে। এখন বন্ধু ফোনটা দিব্যি ইউস করছে, কিন্তু ব্যাটারি লাইফ নাকি খুব কমে গেছে। কাজেই ফোনের ব্যাটারি লাইফ অতি আনপ্রেডিক্টেবল ব্যপার।
  • ক্যাম্পা কোলা | ২৫ জানুয়ারি ২০১৭ ১০:৫৪373307
  • আমাদের ট্যাব টুও এক অবস্থা। মাঝে মাঝে চার্জ জিরো হয়ে যায়, তখন চার্জও হতে চায় না। বালিশের নীচে মাসখানেক রেখে দিলে আবার চার্জ হতে শুরু করে, অর্ধেক হলেই চার্জে বসিয়ে দিলে সেফ। চলে পুরো গজেন্দ্রনন্দিনীর মত চালে। ব্যাটারী পাল্টানো যাবে না, সার্ভিস সেন্টারে বলেছে ও আর পাওয়া যায় না। পাওয়া গেলে রুট করে দেখতুম একবার।
  • d | ২৫ জানুয়ারি ২০১৭ ১০:৩৮373306
  • আমার নিজের নাই। আমি লোকজনের নিয়ে দেখেছি।
    কিন্তু আপনি তো মশাই ডেন্জারাস লোক!! এই অ্যাত্ত অ্যাত্ত হাই এন্ড ফোন দিয়ে কী করেন? স্যাটেলাইট লঞ্চ করান নাকি?

    আমার সেই সুপ্রাচীন স্যামসাং ট্যাব ট্যু দেহ রাখতে চলেছে। ডাকলে আর সাড়া টাড়া দেয় না, প্রায় সারাদিন ঝিমোয়। আমায় একটা সস্তায় পুষ্টিকর ট্যাব সাজেস্ট করেন তো।
    আজকাল ট্যাবে বই পড়ি না। একে তো হাতে ব্যথা হয়, চোখেও খুব লাগে। ওটা কিন্ডলেই পড়ে খুব আরাম। আর ব্যটারি লাইফ (উফ! আবার সেই একই গাওনা গাইছি) এই টুকটাক নেট ফেট আর ঐ ২৭ ঘন্টা দুরন্তয় জার্নি করার সময় সিনেমা দেখা এই হল গিয়ে রিকো। হ্যাঁ বই পড়ি না মানে কখনই একদম পড়ব না তাও না, হঠাৎ এক আধবার পড়তেও পারি।
  • dc | ২৫ জানুয়ারি ২০১৭ ১০:৩০373305
  • নেক্সাস ৬পির হলদে টিন্ট নিয়ে অনেক কমপ্লেন পড়েছি। কিন্তু ভাগ্যক্রমে আমারটায় কোন টিন্ট দেখিনি। অবশ্য তার মানে এটাও হতে পারে যে টিন্ট আছে কিন্তু আমি বুঝতে পারিনি। এটা লিখতে লিখতেও আমার ফোনটা আলোয় নিয়ে দেখলাম, কোন টিন্ট তো দেখতে পেলাম না (তবে দেখলাম মেয়ে নখ বা কিছু দিয়ে স্ক্রিনগার্ডের ওপর একটা তারা এঁকে দিয়েছে। স্কুল থেকে ফিরুক আজ)। যাই হোক, ৬পির ডিসপ্লে অসাধারন। যতো ডিসপ্লে দেখেছি তাদের মধ্যে সেরা, তবে আইফোন ৬ এর ডিসপ্লেও অসাধারন। অ্যান্ড্রয়েডে পিক্সেল আর নেক্সাস, এই দুটোরই স্ক্রিন কালার ব্যপক, আর বাইরে রোদ্দুরে নিয়ে দাঁড়ালেও ভালো অ্যাডজাস্ট করে নেয়।
  • ক্যাম্পা কোলা | ২৫ জানুয়ারি ২০১৭ ১০:২৪373304
  • আর শাওমি কেনার ব্যাপারে আমার সেই ২০১২/১৩-এর পাসপোর্ট অ্যাপো ফিক্স করার এক্ষপি হেব্বি কাজে দিয়েছে। ঠিক তাক করে থাকতে হবে, মোবাইল/ল্যাপির মেল ক্লায়েন্ট ইত্যাদি সবজায়গায় অ্যালার্ম দিয়ে রাখতে হবে যাতে বারোটায় সেল শুরু হওয়ার দশ মিনিট আগে লগিন করে থাকতে পারেন।

    আইআরসিটিসিতে রেগুলার টিকিট কাটার অব্যেস থাকলেও চলবে।
  • Ekak | ২৫ জানুয়ারি ২০১৭ ১০:১০373302
  • ধ্যাৎ, চুঁহা।
  • Ekak | ২৫ জানুয়ারি ২০১৭ ১০:১০373303
  • খোদা পাহাড় নিকলা ছুঁহা :

  • d | ২৫ জানুয়ারি ২০১৭ ১০:০৩373301
  • হুঁ কাল আধোঘুমে কিসব লিখেছি রে বাবা! মোটোতে দিব্বি কটকটে তুঁতে কটকটে হলদে ব্যককভার বিক্কিরি করে কোম্পানি থেকেই। লোকে কিনে মহানন্দে লাগিয়ে ফ্লন্ট করে বেড়ায়। আমাদের অঙ্কিতের এমন ৪টে আলাদা রঙের ব্যাক কভার আছে।

    হ্যাঁ হার্ডওয়ার সফটওয়ার কম্বো যেটাকে আমি সস্তায় পুষ্টিকর বলে থাকি, সেইটের দিকে নজর রেখে রেখে শেষপর্যন্ত দীর্ঘ ব্যটারি লাইফ আপাতত আমার কাছে বেশ অ্যাকসেপ্টেবেঅল লাগছে। এমনিতেও দুই কিম্বা তিন বছর বাদে ফোন পাল্টাতেই হয়। এই আমার নোট থ্রি নিও। কিচ্ছুটি হয় নি। কিন্তু স্র্ফেফ থ্রিজি সাপোর্ট করে বলে ওকে রিটায়ার করাতে হবে। অথচ ফোনটা বিক্রি করতেও ইচ্ছে করছে না। বাতিল করতেও না।

    নেক্সাস ৬পি এখনই ৩০ হাজারে নেমেছে। কিন্তু এতে একটা জেনেরিক সমস্যা আছে। স্ক্রিনে কেমন একটা হলদেটে টিন্ট আসে। ঐ নতুন চশমা, পাওয়ার অ্যাডজাস্ট না হলে যেমন একটা অসুবিধেজনক হলদে টিন্ট আসে না, অমনি। এইটে নেক্সাস এখনও সারিয়ে উঠতে পারে নি।

    পিক্সেল এখনও চোখে দেখি নি।

    নোকিয়ার দিকে আমিও একটা চোখ রেখেছি। নোকিয়ার প্রতি আমার এখনও বেশ দুব্বলতা আছে বাপু। সেরকম হলে কোনও একটা ফোনকে আর্লি রিটায়ার করিয়ে নোকিয়া নিয়েও নিতে পারি। তবে ইউজার এক্সপি আগে দেখি কেমন।

    হ্যাঁ ভিডিওকনের ফোন কেউ কক্ষণো কিনবেন না। অসম্ভব খারাপ। পরিচিত একজন ভাবী তাঁর থ্রিজি ফোন বাতিল করে একটি নীঈল আর সোনালি বর্ডার দেওয়া ভিডিওকনের ৪জি ফোন কিনেছেন। শুক্রবার এসে আমাকে দিয়ে বললেন দুই একদিন ব্যবহার করে যেন ওনাকে সেট করে দিই। মানে আমি ব্যবহার করলে টুকটাক জিনিষপত্র জেনে যাব তখন উনি দেখিয়ে নিতে পারবেন। তা আমি এসব ব্যপারে খুশী হয়েই রাজী হয়ে থাকি। নিলাম। ইরে বাবারে সে যে ক্কি খরপ ফোন কি বলব!! পাশাপাশি আমার নোট থ্রী নিও আর ঐ ভিডিওকন সিম খুলে ভি-কতে লাগাচ্ছি সিগনাল ল্যাংপ্যাং করছে ১টা কি ২টো দাঁড়ি। এদিকে নোট থ্রি নিওতে লাগালেই তাগড়া পাঁচটা দাঁড়ি। এক হোয়্যটস্যাপ ইন্স্টল করতে ২২ মিনিট লাগালো!
    উফ! উফ!!! উফ!!!
    আমাজন থেকে কিনেছেন, ভাবীকে বললাম রিটার্ন করে ঝপাঝপ মোটো জি নিদেনপক্ষে মোটো ই নিয়ে নিতে। তা ওঁর নাকি ঐ নীল সোনালি কম্বির ফোন খুবই পছন্দ।
  • avi | ২৫ জানুয়ারি ২০১৭ ০৯:৫৩373300
  • হুম। এমনিতেও সুভাষ বোস নেতাজী হওয়ার পর কখনও ঘোড়ায় চড়ে ঘোরেন নি, বার্মা মালয়ে কেনই বা চড়বেন। আজাদ হিন্দ ফৌজীরা অনেকে এ নিয়ে অসন্তোষও জানিয়েছেন আগে। সুনন্দর জার্নালে এই শ্যামবাজারের মূর্তি নিয়ে একটা লেখা পড়েছিলাম।
  • dc | ২৫ জানুয়ারি ২০১৭ ০৯:৪৩373299
  • ঠিক। তবে মাস ছয়েক পর ইউজার এক্সপি দেখে তারপর বোঝা যাবে।
  • ক্যাম্পা কোলা | ২৫ জানুয়ারি ২০১৭ ০৯:৪১373298
  • দাঁড়ান, ফোনের বিগ ড্যাডি ফিরে এসেছেন। চীনে এক মিনিটে পনেরো লাখ বিক্রি হয়েছে। মার্কেট উথালপাথাল হবেই।
  • pi | ২৫ জানুয়ারি ২০১৭ ০৯:১৪373297
  • দেবরাজ গোস্বামীর একটা পোস্ট ঃ)

    'হ্যাঁ লালমোহন বাবু, যে ভঙ্গি দেখে আপনার এবং হাজার হাজার মানুষের মনে প্যট্রিয়টিক ফিলিং জেগে উঠছে সেটা আসলে একজন যুদ্ধবাজ ব্রিটিশ জেনারেলের চেহারা থেকে কপি করা। ভাবুন, যে ব্রিটিশদের বিরুদ্ধে আজীবন লড়াই করেছেন সুভাষচন্দ্র, তাদেরই এক জেনারেলের ক্যারিকেচার হয়ে পাঁচমাথার মোড়ে গত সাতচল্লিশ বছর ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আমাদের এই মহান নেতাকে। আর যদি আর্টের কথা বলেন, আউট্রামের মূর্তিটা শিল্পকর্ম হিসেবে অত্যন্ত উঁচুমানের। ক্লাসিক্যাল। আর এই কপিটা একটা নিকৃষ্টমানের অক্ষম অনুকরণ!'
    এটা জানতাম না! কী সাংঘাতিক!! দেবরাজ গোস্বামীর পোস্ট থেকে পেলাম। নীচে পুরো লেখাটা রইল -
    “ভদ্রলোকের বসবার ভঙ্গির মধ্যে কিন্তু একটা তেজোদ্দীপ্ত ব্যাপার আছে, বেশ একটা প্যট্রিয়টিক ফিলিং হয় মশাই”।
    আমাদের গাড়িটা শ্যামবাজার পাঁচমাথার মোড়ে পৌঁছে বাগবাজারের দিকে টার্ন নিতেই নেতাজীর মূর্তিটা দেখে মন্তব্য করলেন জটায়ু। আজ ২৩শে জানুয়ারি। এর মধ্যেই শীতের আমেজ কলকাতা থেকে প্রায় উধাও। বাগবাজারে শ্রীগোপাল নামে একটা দোকানে নাকি খুব ভাল নলেন গুড় আর জয়নগরের মোয়া পাওয়া যায়। আমরা একরকম লালমোহনবাবুর আবদারেই সক্কাল বেলা গাড়িতে চেপে নতুন বালি ব্রীজের ওপর দিয়ে গঙ্গার হাওয়া খেয়ে এখন সেই দোকানের সন্ধানে বাগবাজারের দিকে ফিরছি।
    আপনি জেনারেল আউট্রামের নাম শুনেছেন ? প্রশ্ন করল ফেলুদা।
    মানে যার নামে আমাদের আউট্রাম ঘাট ?
    হ্যাঁ। এই আউট্রাম ছিলেন ব্রিটিশ জেনারেল। একসময় লখনৌয়ের রেসিডেন্টও ছিলেন। লখনৌয়ের নবাবকে ক্ষমতাচ্যুত করবার পিছনেও তার অবদান ছিল। আউট্রামের একটা মূর্তি বসানো হয় কলকাতায় ১৮৭৪ সালে। সেটাও ছিল ২৩ তারিখ, তবে মে মাসের।
    কিন্তু নেতাজীর সঙ্গে এর যোগাযোগটা... জটায়ুকে কিছুটা বিভ্রান্ত দেখায়।
    বলছি। দেশ স্বাধীন হওয়ার পর ওই আউট্রামের মূর্তিটা সরিয়ে ফেলে সেখানে গান্ধীজীর মূর্তি বসানো হয়, ১৯৫৮ সালে। আর ১৯৬৯ সালে নাগেশ যোগলেকার নামে এক মারাঠি ভাস্করকে দিয়ে শ্যামবাজারের এই নেতাজীর মূর্তিটা তৈরি করিয়ে বসানো হয়।
    আর আউট্রামের সঙ্গে সম্পর্কটা ...
    নেতাজীর মূর্তি করবার সময় নাগেশ যোগলেকার আউট্রামের মূর্তিটা থেকে স্রেফ টুকে দেয়।
    অ্যাঁ সেকি ?
    হ্যাঁ লালমোহন বাবু, যে ভঙ্গি দেখে আপনার এবং হাজার হাজার মানুষের মনে প্যট্রিয়টিক ফিলিং জেগে উঠছে সেটা আসলে একজন যুদ্ধবাজ ব্রিটিশ জেনারেলের চেহারা থেকে কপি করা। ভাবুন, যে ব্রিটিশদের বিরুদ্ধে আজীবন লড়াই করেছেন সুভাষচন্দ্র, তাদেরই এক জেনারেলের ক্যারিকেচার হয়ে পাঁচমাথার মোড়ে গত সাতচল্লিশ বছর ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আমাদের এই মহান নেতাকে। আর যদি আর্টের কথা বলেন। আউট্রামের মূর্তিটা শিল্পকর্ম হিসেবে অত্যন্ত উঁচুমানের। ক্লাসিক্যাল। আর এই কপিটা একটা নিকৃষ্টমানের অক্ষম অনুকরন। একজন ব্রিটিশ জেনারেলের ক্যারিকেচার করে, নিকৃষ্ট অনুকরণ দিয়ে আমরা কি আদৌ সম্মান জানাচ্ছি নেতাজীকে না অপমান করছি? ভাবুন লালমোহন বাবু, ভাবা প্র্যাকটিস করুন।
  • dc | ২৫ জানুয়ারি ২০১৭ ০৯:১২373296
  • ক্রেতা লিখেছিলেন মোটো ৫ এর জন্য অপেক্ষা করবেন। তাহলে দুতিন মাস অপেক্ষা করে দেখতে পারেন নেক্সাস ৬পি আর পিক্সেল এর দাম কতোটা কমে। অ্যান্ড্রয়েডে বেস্ট হার্ডওয়ার/সফটওয়ার কম্বো এই দুটো ফোনের, তবে নেক্সাসের সাইজটা বিচ্ছিরি।
  • pi | ২৫ জানুয়ারি ২০১৭ ০৬:৫৫373295
  • সত্য। আর অনলাইনেও পাওয়া যায়না। ইহাও সত্য। প্রতি হপ্তায় এক মিনিট বাদে।
    হাল ছেড়ে মোটো কিনলাম।
  • Ishan | ২৫ জানুয়ারি ২০১৭ ০৬:৩৭373294
  • শওমি নাকি দোকানে কিনতে পাওয়া যায়না? ইহা কি সত্য?
  • Arpan | ২৫ জানুয়ারি ২০১৭ ০৩:০১373293
  • আমার কালো ফোনে হলুদ ব্যাককভার।

    পুরো বোরুখিয়া ডর্টমুন্ডের আপিসিয়াল ফোন। ঃ)
  • Ekak | ২৫ জানুয়ারি ২০১৭ ০০:৫৩373292
  • না না এখন না। অর্ধশতাব্দী হোক। টুকটুকে লাল, ক্যাটকেটে হলুদ ওসব ওই বয়েসের পর মানায় :)
  • ক্রেতা | ২৫ জানুয়ারি ২০১৭ ০০:৪৭373291
  • আরে! টেলিফোনে আমিও তো গেম খেলি না মুভি দেখি না। বাচ্চারা তাই তো আমার ফোন পেলে বিরক্ত হয়ে ছুঁড়ে ফেলে দেয়। ইনস্যুরেন্সের কথা তোলার ঐটাই একমাত্র কারন। তবে বাড়িতে ঐফৈ নেটওয়ার্কে থাকলে মাঝে সাঝে ইউটিউব ফোনে খুলে ক্রোমকাষ্ঠে কাস্ট করে দি। আমার তো কেবিল টিভি নেই। ঐটুকুই যা আমার ফোনে মুভির ব্যবহার।
    আর ডিসিদা, আমাদের মোটো ফোনে ব্যাটারী নতুন অবস্থায় মোটে খারাপ ছিল না। এখন চারবছর পরে না এই অবস্থা হয়েছে। তবে জাওমির কিন্তু ব্যাটারীটা বড্ড ভাল। দেখুন না দমদির ফোনটাও একবছর হতে চলল, আমার এক বন্ধুর ফোনেরও এক বছর পুরো হল, একেবারে প্রথমে এরা নোট ৩ কিনেছিল। এদের ব্যাটারী এখনও প্রায় নতুনের মতই চলছে। আর কি সাঙ্ঘাতিক ভালো ব্যাকাপ যে কি বলব!

    আমি এককদার লাল টেলিফোন কেনার ইচ্ছার পোস্টটি না দেখেই ঐ ভ্যাম্পমার্কা পোস্টটি করে বসেছিলাম, এককদাকে বা ভ্যাম্পদের কাউকেই অসম্মান করার কোন ইচ্ছা আমার ছিল না। আমি কি করে জানব যে এককদার মনেও লাল টুকটুকে ফোন কেনার ইচ্ছা উঁকি দিয়েছে কোন এক দিন, এবং আমার ও ডিসিদার কথার ফাঁকেই তিনি সেই ইচ্ছা প্রকাশ করে বসবেন। যাই হোক সেই ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে এবং এককদাকে অজস্র লাল সেলাম জানিয়ে বিদায় নিলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত