এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৮ জানুয়ারি ২০১৭ ২০:১৪372840
  • এখানে এবারেও অনেক পাখি। অবশ্য এমন জায়গায় ঝাঁক বেঁধে থাকে যে কাছে গলা বাড়িয়ে দেখাও সম্ভব নয় কারা কোন জন। তাই কেউ এবারে না এলে বুঝব না।

    দূর থেকে দেখলে, আর কেউ বলে না দিলে মনে হবে ঝিলের জলে থোকা থোকা শাপলা।

    আচ্ছা, দিল্লির সেই পল্যুশান কেমন আছে ?
  • aka | ১৮ জানুয়ারি ২০১৭ ১৯:৪৮372839
  • বাংলাদেশী মুসলমান সম্প্রদায়ের মধ্যে ঊর্দু শব্দের ইনফ্লুয়েন্স প্রবল। ব্যপারটা ইন্টারেস্টিং। কিকরে বাবা, আব্বু হল, মা হল আম্মা, পিসী/মাসী হল খালু, জল হল পানি, চান হল গোসল সেটা বুঝি নি। কিন্তু ওনারা এইসব শব্দই ব্যবহার করেন। এমনিতে প্রবল বাঙালী কিন্তু শব্দগুলো আলাদা। তা মুসলমান বাঙালীরাই এটা বলেন। ভারতে মুসলমান বাঙালীরা এইগুলো বলেন কিনা জানি না।

    বি বোধহয় বলতে পারবেন, এগুলো কি পাকিস্তানি করণের প্রচেষ্টা থেকে?
  • Blank | ১৮ জানুয়ারি ২০১৭ ১৯:৪৩372838
  • তারপরে রাজারহাটের ফ্ল্যাট আর ইকো পার্কের চোটে ঐ এরিয়ার পাখী আসা ও খুব কমে গেছে। আগে ঐ জায়গায় প্রচুর পাখী আসতো।
  • d | ১৮ জানুয়ারি ২০১৭ ১৭:৪৩372837
  • সিকি নাকি পাঁচ পয়সা হয়ে গেছে। তোমার কী সম্বাদ?
  • kumu | ১৮ জানুয়ারি ২০১৭ ১৭:৪২372836
  • দিল্লিগুরুরা কি সকলেই জ্বরে পড়েচেন?
  • d | ১৮ জানুয়ারি ২০১৭ ১৭:২২372835
  • ধ্যাত্তেরি

    এইটে দ্যাখ

  • d | ১৮ জানুয়ারি ২০১৭ ১৭:২১372834
  • কী দিলেন সেসব আপিস থেকে দেখা যায় না।

    যাগ্গে ব্ল্যাঙ্কি

  • Ekak | ১৮ জানুয়ারি ২০১৭ ১১:৫১372831
  • যশোধরার টাইম্লাইনটা দেখে এবং সিকির ওই বিচিত্র "আমরা হিন্দু ওরা মুসলমান " কমেন্ট দেখে যা মনে হলো লিখেছি। যশোধরার টাইমলাইনে লোকে লিখেছে ভাষার মধ্যে ধর্মকেন, বাচ্চাদের মধ্যে ধর্মধকানোর কী দরকার, ধর্মীয় মেরুকরণ করা হচ্ছে গুজব ছড়িয়ে। অসহ্য আবাল্পনার তো একটা লিমিট আছে রে বাবা। ধর্ম আলাদা। মেরু তো আছেই। সেটা ভোলানোর এতো গোবেটমার্কা চেষ্টা কেন কেজানে। অবশ্য এনাদের সঙ্গে যুদ্ধ যে ছায়ার সঙ্গে যুদ্ধ তা নিয়ে আমার সন্দেহ নেই, কারণ এতো বেশি এক্সিস্টেন্স ডাউট যে জিজ্ঞেস করলে হয়তো বলবেন ওনাদের ধর্ম -ভাষা -সংস্কৃতি কিছুই নেই ওয়েব ফাংশন থুড়ি ছায়া :):)
  • d | ১৮ জানুয়ারি ২০১৭ ১১:৪৬372830
  • বেশীরভাগ সময়ই তাই করেন। চুপচাপ পাঁচিলে বসে দেখতে দিব্বি লাগে।
  • b | ১৮ জানুয়ারি ২০১৭ ১১:৪৪372829
  • একক মনে হয় ছায়ার সাথে যুদ্ধু করছেন। ক্যালপল ২৫০ এম জি।
  • Ekak | ১৮ জানুয়ারি ২০১৭ ১১:২৫372827
  • ঢাকাচাপা দিচ্ছে ব্যাখ্যা করার সময় লোকজন। এস ইফ "বাংলা ভাষা " একটা সেট যার মধ্যে কোনো ধর্মীয় সাবসেট এক্সিস্ট করেনা। কিন্তু করে। করে বলেই তো ওখানে দুটো ট্রি দেখিয়েছে। নইলে তো বুল্বুল, বুলবুলের বাবা আর আম্মি, আরেকদিকে মাসি আরেকদিকে ফুফু এভাবে মিশিয়ে দেখানো যেত। যায়না সেটা পাগলেও জানে কারণ পার্থক্যটা আছে। এই "আছে" টা একসেপ্ট করা আগে জরুরি চাড্ডিদের সঙ্গে কথা বলার সময়। যতবার তালগোল পাকিয়ে সমসত্ব "বাংলা ভাষা " র লিবারাল থিওরি বেচার চেষ্টা হবে ততবার বিরোধিতা আসবে। উদ্ভট যুক্তির এগেনস্টে তো উদ্ভট যুক্তিই আসবে, আশ্চর্য কী।
  • ক্যাম্পা কোলা | ১৮ জানুয়ারি ২০১৭ ১১:১০372826
  • বরং শিখবে কেন বলে গরুর দল চেঁচাচ্ছে।
  • T | ১৮ জানুয়ারি ২০১৭ ১১:০৬372825
  • ডিডিদা, রাত্তিরে আপলোড করে লিঙ্ক পাঠিয়ে দেবো আপনাকে।
  • T | ১৮ জানুয়ারি ২০১৭ ১১:০৪372824
  • হ্যাঁ, তো আলাদাই তো দেখিয়েছে। ঢাকাচাপা তো দেয়নি।
  • Ekak | ১৮ জানুয়ারি ২০১৭ ১১:০২372823
  • সম্পর্কের ক্ষেত্রে বাঙালি + মুসলমান রা যা বলেন তা বাঙালি +হিন্দুরা বলেন না। এটাকে ঢাকাচাপা দেওয়ার কোনো প্রয়োজন দেখিনা। বাংলা ভাষায় দুটি ধর্মের প্রকাশরীতি বিভিন্ন, সেটাকে রেকগনাইস না করাকেই গাম্বাটপনা মনে করি। বাংলা তো কী হয়েছে ? সংস্কৃতি -প্রকাশরীতি আলাদা। আলাদা জেনেই শিখুক না। এতো ভয় কেন, যে "এক করে " না দিলে চলবে না :) রেকগনাইস করুন, নইলে এক্সেপ্টেন্স ও আসবে না।
  • Ekak | ১৮ জানুয়ারি ২০১৭ ১০:৫৮372822
  • পরিবার কনসেপ্ট টাই প্যাট্রিয়ার্কাল। ওটা যদ্দিন না উঠে যাবে তদ্দিন এরকমই থাকবে। একটা নোড থেকে বেরোনো ট্রি হিসেবে পরিবারকে দেখানো হয়। রাষ্ট্রচিন্তার সঙ্গে এর যোগ আছে। আদতে তো এরকম কিছু নয়। আসলে পরিবার বলেই কিছু হয়না। যেটা হয় সেটা হলো বিশাল একটা গ্রাফ যার মধ্যে নোড গুলো কেও নিয়ার রিলেশন কেও ডিস্ট্যান্ট রিলেশন কেও আনরিলেটেড। সেভাবে কী ব্যাখ্যা করা সম্ভব নাকি ? রাষ্ট্র -সম্পত্তির বিভাজন -পরিবার-প্যাট্রিয়ার্কি এক সূত্রে গাঁথা। সুতো টানলে সবাই আসবে। শুধু, বিয়ের পর মামা অন্য পরিবারের সদস্য হলেন এইটুকু জুড়ে দিলে বাচ্চা ট্রি স্ট্রাকচার গুলিয়ে কনফিউস হবে। পরিবার উঠে গেলে প্যাট্রিয়ার্কি সব ইয়ার্কির অবসান।
  • Abhyu | ১৮ জানুয়ারি ২০১৭ ১০:৫৭372820
  • পরিবার নিয়ে আমার মামাতো বোন দোলনের কেমন আইডিয়া ছিল শুনবি? বাবা, মা, ঠাকুরদা ঠাকুমা, শানু (ওর ভাই) আর লহরী (পোষা গরু)।
  • সিকি | ১৮ জানুয়ারি ২০১৭ ১০:৫৭372821
  • এককও সেই একই ভুলটা করল।

    বাবা, মা, কাকা, পিসি, মাসি - এগুলো হিন্দু সম্বোধন - একবারও কোথাও সেটা বলা হয় নি। পশ্চিমবঙ্গের খ্রিস্টান, বৌদ্ধ, জৈনরাও মোটামুটি এই সম্বোধনই করেন, যদি তাঁরা বাংলাভাষী হন। হ্যাঁ, মুসলমানদের সম্বোধনরীতি আলাদা, তারা আব্বা, আম্মি, খালা, ফুফু, আপা এই সব বলে - বাংলাতেই বলে, কিন্তু সমস্যাটা সেইখানেই, যে হেতু "ওরা" "মুসলমান", সে হেতু উল্টোদিকে কমপেয়ার করতে গেলেই "আমরা" "হিন্দু"ই বসাতে হবে। হিন্দু ব্যতীয় মুসলমানকে আলাদা করে চেনা যায় না।

    হ্যাঁ, গোর্খাদের সম্বোধনরীতি আলাদা, নেপালি ভাষায় তারা দাজু ইত্যাদি বলে। সেইগুলো হয় তো দেখানো যেত, সে আলাদা টপিক, কিন্তু আমি দেখছি সবাই সেই এক লাইনেই হাঁটছে, হিন্দু ভার্সেস মুসলমান।
  • সিকি | ১৮ জানুয়ারি ২০১৭ ১০:৫৩372819
  • লোকের যেটা চোখ এড়িয়ে যায় - অবিশ্যি লোকের আর দোষ কি, কী সুন্দর সাবটলভাবে প্যাট্রিয়ার্কিকে প্রাধান্য দেওয়া হচ্ছে।

    প্রথম পাতায় দেখুন - সুমনা বলল - দিদি, কাকার বিয়ের পরে কাকিমা আমাদের পরিবারের সদস্য হলেন।
    - এভাবেই নতুন পরিবার গড়ে ওঠে।

    কাকার বিয়ের পরে কাকাও যে কাকিমার পরিবারের একজন সদস্য হতে পারেন, সেইটা কারুর মাথায় এল না। পরের আলোচনাগুলো সেই লাইনেই এগোচ্ছে।
  • সিকি | ১৮ জানুয়ারি ২০১৭ ১০:৫০372818
  • Ekak | ১৮ জানুয়ারি ২০১৭ ১০:৪৭372817
  • আমরা হিন্দু ওরা মুসলমান তো বটেই। সেইজন্যেই পরস্পরের সংস্কৃতি -ভাষা এগুলো জানা জরুরি একসঙ্গে স্পেস শেয়ার করতে গেলে। সবাই তালগোল পাকিয়ে "মানুষ " হলে তো, একধারসে এস্পেরান্তো শিখিয়ে ল্যাঠা চুকে যেত :):) এক্সেপ্টেন্স এর আগে আসে রিকগনিশন। আমাদের লিবারালদের রেকগনিশনে সমস্যা আচেহ বলেই ওদের এক্সেপ্টেন্স এর ডায়ালগ কেও শোনেনা।
  • সিকি | ১৮ জানুয়ারি ২০১৭ ১০:৪৪372816
  • দুটো নয়, তিনটে পাতা শেয়ার করেছেন যাশোধরাদি। তবে এ সবই বেনাবনে মুক্তো ছড়ানো - নিচের কমেন্টগুলো পড়লেই বুঝতে পারবে - শেষের দিকে যে কমেন্টগুলো পড়ছে। লোকে ব্যাপারটাকে সেই আমরা-হিন্দু-ওরা-মুসলমান অ্যাঙ্গেল থেকেই দেখে চলেছে।
  • d | ১৮ জানুয়ারি ২০১৭ ১০:২২372815
  • আগেই একজন, এখন নামটা মনে পড়ছে না ঐ দুটো পাতা স্ক্যান করে দিয়েছিলেন, তখনও আমার দেওয়ালে শেয়ার দিয়েছিলাম আর পুরো বইটা খুঁজছিলাম। কাল দেখলাম যশোধরা ঐ দুটো পাতাই শেয়ার দিয়েছেন। আবারও দিয়ে দিলাম। কারণ এগুলো যত বেশী প্রচার হয় ততই ভাল। যশোধরা ইত্যাদি সেলেব্রিটিরা আমার বা কৃশানুর মত নন-এনটিটিদের দেওয়ালে শেয়ার দেওয়া জিনিষ সাধারণত দেখেন না তো, তাই কদিন পরে দিয়েছেন আর কি।
  • pi | ১৮ জানুয়ারি ২০১৭ ০৯:৩৫372814
  • একজন জানতে চেয়েচেন। কেউ কিছু জানলে বলুন একটু।

    'একটা হোম আছে, ২০০৪ এর, এখন ২০ + আবাসিক। ।।
    যিনি চালান উনি গেল বছরে সরকারি সাহায্য এর আবেদন করেছেন। ।
    কিন্তু এ্যাপ্রুভ হয়নি।।
    ওনার পক্ষে এট্টু অসুবিধা ও হচ্ছে। ।কারণ অনেকেই মাধ্যমিক এর কাছাকাছি পৌছে গেছে!!

    কিছু ছেলে মেয়ে সাময়িক হেল্প করেছে। ।।

    বাট এমতাবস্থায় সরকারি সাহায্য পাওয়ার জন্য কি করা যেতে পারে?
  • pi | ১৮ জানুয়ারি ২০১৭ ০৯:১৭372813
  • ধড়াম করে নিচে নামালে ভেঙ্গে যাবে তো।
  • dd | ১৮ জানুয়ারি ২০১৭ ০৮:৩২372812
  • আরে "ট" না তো, "T"
  • dd | ১৮ জানুয়ারি ২০১৭ ০৮:২৮372811
  • এটা "ট"'র জন্য।

    হ্যাঁ হ্যাঁ, ঐ চাঁদ নিয়ে টিভি সিরিয়ালটা তুলে দ্যাও। আমাকে জানিও। আমিও ধড়াম ধড়াম করে ডাউনলোড করে দেবো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত