এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৮ জানুয়ারি ২০১৭ ০১:২৫372810
  • যশোধরাদি লিখেছেন। স্ক্যানও দিয়েছ্ন। দেখেছেন দমদি ?

    'আমরা অনেকেই জানি না, সত্যি সত্যি তৃতীয় শ্রেণী র পাঠ্যপুস্তক এ কী লেখা আছে। আমরা এই রিপোর্ট পড়েই ধরে নিয়েছি পঃ বংগে ইসলামিকরণ হয়েছে পাঠ্যবস্তুর।

    "বদলে গেল পশ্চিমবাংলার শিক্ষার সিলেবাস!

    জনক মানে বাবা নয়, ‘আব্বা’। একইরকমভাবে তাঁর ভাই ‘চাচা’ এবং বোন ‘ফুফুআম্মা’। এদের সকলকে যারা জন্ম দিয়েছেন তাঁরা আবার ঠাকুমা বা ঠাকুরদা নয়। তাঁরা হচ্ছেন দাদা এবং দাদি। শুধু তাই নয়, মা-এর অপর নাম আম্মা। মায়ের বোন খালাআম্মা। মায়ের জনক-জননী হচ্ছেন নানা-নানি। এখন পশ্চিমবঙ্গের শিশুদের এটাই শেখানো হচ্ছে। সৌজন্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

    রাজ্যের তৃতীয় শ্রেণীর পরিবেশ বিদ্যার বইতে শিশুদের নিকট আত্মীয়দের সম্পর্ক বোঝাতে এই বর্ণনা করা হয়েছে। পরিবারের সম্পর্ক দেখিয়েই ক্ষান্ত থাকেনি রাজ্য সরকারের সিলেবাস কমিটি। সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের ‘বর্ণালী’ অধ্যায়েও রয়েছে চমক। ওই অধ্যায়ের হাতেকলমে অংশে রামধনুকে লেখা হয়েছে ‘রংধনু’। রামধনুর সাত রঙের বর্ণনা করার সময় পঞ্চম রঙের নাম হয়েছে ‘আসমানি’। যা সাধারণত ‘আকাশী’ বলেই এতদিন পরিচিত ছিল।

    গৈরিকীকরণ কম্যুনাল, আর ইসলামীকরণ হল সেক্যুলার! কাকে দোষ দেবো? রাজনৈতিক নেতাদের? নাকি মুগ্ধ জননীর সাত কোটি বাঙালি সন্তানকে?"
    হ্ত্ত্পঃ//্ব।কোল্কত২৪ক্ষ৭।োম/স্চূল-স্য়্ল্লবুস-বেোমে-ইস্লমি-ইন-েস্ত-বেঙ্গল।হ্ত্ম্ল

    এইটুকু পড়লেই হবে না, বই খুলেও দেখতে হবে ত! বইতে সুমনা চরিত্রের 'মা-মাসি-দিদা' র পাশাপাশি সানিয়া চরিত্রের আম্মা আব্বার কথা আছে। সংবাদ মাধ্যম তথ্য বিকৃতি কেন করল, প্রশ্ন ওঠেই।'
  • Arpan | ১৮ জানুয়ারি ২০১৭ ০০:১৭372809
  • ও আচ্ছা, ২০১৬ সালের ভারতবর্ষ প্রসঙ্গে এই চমকপ্রদ উক্তিটি ছিল।
  • Arpan | ১৮ জানুয়ারি ২০১৭ ০০:০৮372808
  • উনি এখন একাশি। কাজেই দে আর বি এর ক্ষেত্রে চাকা ঘোরার একটা চান্স আছে। ;-)
  • Arpan | ১৮ জানুয়ারি ২০১৭ ০০:০৬372807
  • কোন বাবাই ব্যতিক্রম না, কী আর বলব!

    তবে সেদিন ফোন করায় বলল অ্যাবসোলিউট মেজরিটি নিয়ে পাওয়ারে এলে ডিক্টেটরশিপের জন্ম হবেই। তিরিশের দশকের জার্মানি, স্পেন আর ৭৫ সালের ভারতবর্ষ। আর ২০১৬ সালের বাংলা। ;-)

    মনে হচ্ছে আবার ডায়ালগ শুরু করা যায়!
  • de | ১৭ জানুয়ারি ২০১৭ ২৩:১৫372806
  • http://timesofindia.indiatimes.com/city/jaipur/cows-inhale-exhale-oxygen-says-rajasthan-education-minister-vasudev-devnani/articleshow/56612529.cms

    এটা তো বোধহয় সবাই দেখেচেন - গরুর গাছ হবার খবর - আরো একটা খবর চোখ এড়িয়ে গেছে এখানে - গোবরের অ্যান্টিরেডিওঅ্যাকটিভ প্রপার্টির কথা। রিঅ্যাক্টরের গায়ের লেড শিল্ডিং তুলে ফেলে গোবর লেপে দিলেই পারে!

    এই লোকটা নাকি পাস করা এঞ্জিনিয়ার - এর কলেজটাকে খুঁজে বার করে গেটে তালা ঝুলিয়ে দেওয়া উচিত।
  • de | ১৭ জানুয়ারি ২০১৭ ২৩:০৬372805
  • বি,

    কি একরকম! আমার বাবা অ্যাট সেভেন্টি এইটের সঙ্গে রাজনীতির আলোচনা বন্ধ করেছি গত একবছর ধরে - করলেই ঝগড়া লেগে যাচ্চে আমার সঙ্গে - সেই ধূলাগড়, সেই মোদী -

    জৈবন, পোস্ট-জৈবন এবং বুড়ো বয়স অব্দি এই ভদ্রলোক বাম - "ছিলেন" বলবো কিনা বুঝে পাই না!

    এই ধূলাগড়ের সম্বন্ধে এতো গুজব এখানে বম্বেতেও শুনছি - কোন নিউজে তো কিস্যু দেখলাম না - পুরোটাই কি আরেসেসের প্রোপাগান্ডা?
  • ranjan roy | ১৭ জানুয়ারি ২০১৭ ২২:৫০372804
  • মারা গেছে দু'জন।
    আরও ক'জন গুরুতর আহত। পুলিশের গাড়ি বাঁশপেটা করে ভাঙার ছবি আবাপ দেখাচ্ছে। সবচেয়ে বেশি ফিল্ড কভারেজ যথারীতি আবাপ। কাল সকালে 'এই সময়' দেখতে হবে। পুলিশ বলছে বহিরাগতরা গুলি চালিয়েছে। গাছ ফেলে ব্যারিকেড দেখাচ্ছে আবাপ।
    মোল্লাসাহেবের বক্তব্য দেখাচ্ছে।
    দিদি বলছেন-- গ্রিড কোম্পানিকে কাজ বন্ধ করতে। বলছেন-- অন্য জায়গায় পাওয়ার স্টেশন জনগণের সমর্থন নিয়ে তবে তৈরি হবে।
    অ্যাদ্দিন ওনার দল কী করছিল?
  • aka | ১৭ জানুয়ারি ২০১৭ ২২:২৬372803
  • সাইকেলে বসলেই পারসেপশন বদলে যায়। তখন মনে হয় আশেপাশে সবকিছু চলছে। হাওয়া না দিলেও চুল ওড়ে। তাই যেকোন সাইকেলই পারসেপশন সাইকেল।
  • cm | ১৭ জানুয়ারি ২০১৭ ২১:২৬372802
  • ভেবে দেখলাম কমপেনসেশন মডেলে গোলমাল। ওসব জমি সব সময় ভাড়া দেওয়া উচিত।
  • T | ১৭ জানুয়ারি ২০১৭ ২১:১৪372801
  • ডিডিদা, ফ্রম দ্য আর্থ টু দ্য মুন, এইচ বিও মিনি সিরিজ। বারোটা পার্টে। খুবই ইন্টারেস্টিং। জানাবেন, গুগুল ড্রাইভে তুলে দেবো।
  • T | ১৭ জানুয়ারি ২০১৭ ২০:৩৮372800
  • যাদবপুরের চল্লিশ পঞ্চাশজন ছাত্রছাত্রী জড়িত বলে পুলিশ নবান্নে জানিয়েচে। এখন নবান্নে বসে জনতা পালটা স্ট্র্যাটেজি ও কাঠি কচ্চে। মোল্লা সাহেব গিয়েছিলেন মিটমাট করতে, জনতা খেদিয়ে দিয়েছে এবং দাবী করছে যে আরাবুলের ছেলেপুলেরা গুলি চালিয়েছিল।
  • cm | ১৭ জানুয়ারি ২০১৭ ২০:৩৪372799
  • মফিজুল খান নামে একজন মারা গিয়েছেন বলছে।
  • ভাঙ্গড়ে | ১৭ জানুয়ারি ২০১৭ ২০:১৯372798
  • মারা গেছেন একজন হাসপাতালে
  • h | ১৭ জানুয়ারি ২০১৭ ২০:১৩372797
  • এবিপি একটা স্টোরি ভিডিও আপলোড করেছে। ভাংচুর সম্ভবত কাঁদানে গ্যাসের শেল ফাটার আওয়াজ দেখা যাচ্ছে।
  • pi | ১৭ জানুয়ারি ২০১৭ ১৯:০৭372796
  • কিন্তু এবিপি খুলে কিছু দেখলাম না
  • pi | ১৭ জানুয়ারি ২০১৭ ১৯:০৫372795
  • ভাঙ্গরে কেউ মারা গেছেন? খুব কনফিউসিঙ্গ সব খবর শুনছি।
  • ক্যাম্পা কোলা | ১৭ জানুয়ারি ২০১৭ ১৫:২৫372794
  • ওদিকে আরবিআই ব্লক চেইন অ্যাপ্রুভ করলো।
  • ক্যাম্পা কোলা | ১৭ জানুয়ারি ২০১৭ ১৫:২১372793
  • কাকের আর কী? কাক তো বাদামভাজা খাচ্ছে ক্যাম্পা কোলা দিয়ে;-)
  • Ekak | ১৭ জানুয়ারি ২০১৭ ১৫:১২372792
  • তাতে কাকের কী :| সিপুএমের সেই দম আছে যে ভাঙ্গরকে সিঙ্গুর বানাতে পারবে ?
  • ক্যাম্পা কোলা | ১৭ জানুয়ারি ২০১৭ ১৪:৫৮372791
  • ভাঙ্গরে ভালো গোলমাল হচ্ছে।
  • Ekak | ১৭ জানুয়ারি ২০১৭ ১৩:২৫372790
  • ওহ আগের উত্তর পাই কে।
  • Ekak | ১৭ জানুয়ারি ২০১৭ ১৩:২৪372789
  • ভ্যাট :):) ইউনিভার্স কি একটা মনোলিথ নাকি যে ওরকম ব্রিগেড প্যারেড গ্রাউন্ড অভিযানের মতো এক দিকে এগিয়ে যাবে :)

    ইকোনোমি - ইন্ডাস্ট্রির বিকাশ -বাজার অনেক কিছুর ওপর নির্ভর করে সাইকল টা ফার্স্ট বা স্লো মুভ করে। ইন্ডাস্ট্রির বিকাশ যখন প্রথম হচ্ছিলো তখন বাজার ছড়ানো জরুরি ছিল, গ্রহণযোগ্যতা বাড়ানো জরুরি ছিল। এটাকে দুদল লোক দুভাবে এড্রেস করেছে। একদল এটাকে সুযোগ ভেবে ক্লাসিকাল লিবারেলিজম এর দিকে ঝুঁকেছে যেমন লক -স্মিথ এরা, আরেকদল এই যন্ত্রটাকে কাজে লাগিয়ে কন্ট্রোল্ড মডেল আন্তে চেয়েছে মানে হেগেল পরবর্তী ফয়েরবাখ -মার্ক্স্ ইত্যাদি। এবার গুর গুর করে গাড়ি এগোতে এগোতে দেখা গেলো বাজারের এনট্রপি এমন জায়গায় পৌঁছে গেছে যে ব্যক্তি মানুষ চূড়ান্ত প্রতিযোগিতার মুখে, তার বেঁচে থাকার সিকিউরিটি বিপন্ন যদি না পারফর্ম করতে পারে। এখন আবার কনসারভেটিভ রেজিমেন্টেশন বাড়বে। বাড়তে বাড়তে একটা পয়েন্টে গিয়ে বাঁশ খাবে তখন আবার বলবে দরজা খুলে দাও।

    একিজিনিশ বৌধ্ধিক জগতেও ঘটে। একটা স্পাইরাল স্ট্রাকচার আছে ভাবলে দেখতে পাবি। মাথা প্রথমে ভগবানের মতো একটা কিছু ভাবে। কারণ মিররে রিফ্লেক্টেড রে গুলোকে ডট ডট দিয়ে কনভারজ করলে ওরকম একটা ভার্চুয়াল ইমেজ হয়। ওটাই ব্রেনের ইন্সটিঙ্কট। এর পরের লেভেলে আরেকটু এগোলে মনে হয় না, রে গুলো ক্লাস্টারড আর অনেক ক্লাস্টার প্যারালাল, ওরকম কনভারেজিং নয়। তখন অবজেকটিভ রিয়ালিটি থেকে আস্তে আস্তে সাবজেকটিভ রিয়ালিটি তে ভরসা বাড়ে। এবার সাবজেকটিভ রিয়ালিটির এনট্রপি চূড়ান্ত হয়ে গেলে মাথা আর চাপ নিতে পারেনা। আবার একটি অবজেকটিভ রিয়ালিটিকে ধরতে চায়, সুতরাং আবার টেনে টেনে কনভারজ করানো এবং আয়নার পেছনে ভগবান খোঁজা। পেয়াঁজের মাথায় পেয়াঁজ তার মাথায় পেঁয়াঞ্জ এরকম করে এগুচ্ছে আর পেয়াঁজগুলোর ডায়ামিটার বাড়ছে। একটাই পেয়াঁজ আর তার অসংখ্য খোলা নয়। এতো চিন্তার কিছু নেই। ড্যাব ড্যাব করে তাকালেই বোঝা যায়।
  • b | ১৭ জানুয়ারি ২০১৭ ১৩:১৯372788
  • পারসেপশন সাইকেল কারে কয়? গুগলিয়ে পেলাম না। একক জানাবেন? লিং ইত্যাদি? পড়তে চাই।
  • pi | ১৭ জানুয়ারি ২০১৭ ১৩:০৩372787
  • তাহলে তো দিনে দিনে কনজারভেটিভ খুব বেশি বেড়ে যাওয়া উচিত।
  • Ekak | ১৭ জানুয়ারি ২০১৭ ১২:৫৮372786
  • ন্যাচারালি, কম হয়।
  • pi | ১৭ জানুয়ারি ২০১৭ ১২:৩৫372785
  • উল্টোটা কতটা হয় ?
  • Ekak | ১৭ জানুয়ারি ২০১৭ ১২:৩১372784
  • পারসেপশন সাইকল বলে একটা ব্যাপার আছে। ব্যক্তি -পরিবার -সমাজ সকলেই তার মধ্যে দিয়ে যায়। বুড়ো হওয়াটা ফ্যাক্টর না। যেমন খেয়াল করে দেখবেন হাইপার লিবারাল পরিবারের সন্তান বেশিরভাগ ক্ষেত্রে ভয়ঙ্কর কনসারভেটিভ হয়।
  • T | ১৭ জানুয়ারি ২০১৭ ১২:১৩372783
  • ঃ(
  • সিকি | ১৭ জানুয়ারি ২০১৭ ১২:০০372782
  • বি-কে বুঝতে পারি।
  • b | ১৭ জানুয়ারি ২০১৭ ১১:৩৩372781
  • আরে এক ভদ্রলোক, জৈবনে লিবারেশন পত্রিকা সাবস্ক্রাইব করতেন বলে সি পি এম পেছনে লেগেছিলো, একের পর এক অসুবিধেজনক জায়গায় ট্রান্সফার করিয়ে। কিন্তু ভোট কোনদিন কংগ্রেসকে দেন নাই। বাবরি মসজিদ ভাঙার পরে আঞ্চলিক নিম-নকশালীরা একটা প্যামফ্লেট বার করেছিলো, ভদ্রলোক সেটার মুসাবিদা করে দিয়েছিলেন।

    বাড়ি গেলাম। ভদ্রলোক বললেন, ডিমানিটাইজেশন নিয়েঃ 'মোদী ভুল হোক, ঠিক হোক, যা করার করেই ছাড়ে। এই হল আর এস এস এর ট্রেনিং।'

    ভদ্রলোক বললেন ধুলাগড় নিয়ে, ' বোঝ একবার, ইন্ডিয়াতে বসে হিন্দুরা বেশি মার খেয়েছে। মমতা সর্বনাশ করে দেবে'।

    বাবা অ্যাট সেভেন্টি সিক্স।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত