এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ক্যাম্পা কোলা | ১২ জানুয়ারি ২০১৭ ১৩:২২372540
  • রোবুউউউউ - বাকি ছবিটা
  • সিকি | ১২ জানুয়ারি ২০১৭ ১২:৩৭372538
  • তেমন কিছুও ভাঙে নি। গাড়ি তো দিব্যি চলছে।
  • ক্যাম্পা কোলা | ১২ জানুয়ারি ২০১৭ ১১:২৭372537
  • ভাঙা গাড়ি ফেলে দেওয়া অত সোজা নয়, যারা নিজের চালায় তাদের গাড়ির ওপর একটা অ্যাটাচমেন্ট হয়ে যায়। নিউক্যাসল থেকে ফেরার আগে গাড়িটা বেচে দিতে কী কষ্ট হয়েছিলো। আর ঋক তো উইন্ডো-সিল-এ বসে ভ্যাঁ ভ্যাঁ করে ঘন্টা খানেক কেঁদেছিলো...
  • kumu | ১২ জানুয়ারি ২০১৭ ০৯:৪৮372536
  • সিকি,ও ভাঙা গাড়ি বাদ্দাও,একটি নতুন কিনে নাও।ঠিকঠাক ফিরেচ,এইটেই যথেষ্ট।
  • pi | ১২ জানুয়ারি ২০১৭ ০৯:০৮372534
  • আকাদেমির বানান বিধিতে কি বাহিনী বাহিনি ?
    কাহিনি তো জানি।

    এখনো এই বানানগুলো দেখতে কেমন অস্বস্তি লাগে।
  • Atoz | ১২ জানুয়ারি ২০১৭ ০৮:৩৫372533
  • অ্যাকোয়ারিয়ামে তো আর কাউকে পায় নি। একটাই বোকাসোকা ছেলেমাছ ছিল তো! ঃ-)
  • Atoz | ১২ জানুয়ারি ২০১৭ ০৮:৩৩372532
  • ভুজুং ভাজুং দিয়ে ফাঁসিয়ে দেওয়া চলবে না। হ্যাঁ, এইটা খুব যুক্তিযুক্ত।
  • Ekak | ১২ জানুয়ারি ২০১৭ ০৭:৪৬372531
  • ম্যানুফ্যাকচারিং কনসেন্ট থ্রু ফলস ইনফরমেশন। যে স্পার্ম শেয়ার করতে আনউইলিং তাকে, অন পিল থাকার গল্প দিয়ে সেক্স এ এনগেজ করানো রেপ। কনসেন্ট এর জেনেরাল লিগ্যাল ডেফিনিশন হচ্ছে ভলান্টারি এগ্রিমেন্ট বিটুইন ম্যাচিওর, সোবার এন্ড ইকুয়ালি ইনফর্মড ইন্ডিভিজুয়ালস। এর মধ্যে সব কিছু কভার হয়ে যায় মোটামুটি।
  • pi | ১২ জানুয়ারি ২০১৭ ০৭:২১372530
  • এই ব্যুৎপত্তি গুলো ঠিক আছে ?

    'পুত্র শব্দের ব্যুৎপত্তিগত বিশ্লেষণে দেখা যায়, ‘পুৎ’ নামক নরক থেকে উদ্ধার করে বলে ছেলে সন্তানের নাম পুত্র। তা হলে কন্যার ব্যুৎপত্তি কী? সে কাউকেই ত্রাণ বা উদ্ধার করতে পারে না, বরং তার কাছ থেকে জন্মদাতা ত্রাণ চায়। কন্যার মতো শব্দটিকেও কামনার রেশ দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে। মহাভারতে ব্যাসদেবের ব্যাখ্যা দেখুন : সর্বান্ কাময়তে যস্মাৎ (৩.৩০৬.১৩)। এর অর্থ ‘কন্যা মানে ‘কাম্যা’। কন্ আর কম্ কুটুম্ব ধাতু। ‘ভগিনী’ শব্দটির অর্থ ভগাযুক্ত, অনেকে সরাসরি স্ত্রীচিহ্ন-ইঙ্গিতবাহী বলে মনে করেন। আলংকারিক কবি দণ্ডী ভগিনী শব্দকে জুগুপ্সাব্যাঞ্জক বলেছেন, সাহিত্যে শব্দটির ব্যবহার থেকে বিরত থাকতেও বলেছেন - ভগিনী-ভগবত্যাদি গ্রাম্যকক্ষাং বিগাহতে। পুরুষের সমকক্ষ হয়েও কন্যা কোনও গুরুত্বপূর্ণ পদের দাবিদার হবে তা ছিল কল্পনারও বাইরে। এ জন্য অনেক গুরুত্বপূর্ণ পদ, প্রেসিডেন্ট, চেয়ারম্যান, মন্ত্রী ইত্যাদির স্ত্রীলিঙ্গের কথা ভাবাই হয় নি। ভার্যা নামটাই অবমাননাকর। তার উপর যৌনতা আরোপিত হওয়ায় ‘ভার্যা’ যখন পুত্র উৎপাদনের যন্ত্র ( পুত্রার্থে ক্রিয়তে ভার্যা) হয়ে দাঁড়ায় তখন সত্যি কষ্ট হয়। কত জঘন্য ছিল তখনকার সমাজপতিরা। অঙ্গনা, রমণী, কামিনী, ললনা, প্রমদা, যোযা, যোযিৎ, বনিতা এরূপ অসংখ্য নামেই নারীদের ডাকা হয়। কিন্তু কোনটিতে নারী হিসেবে নারীর মর্যাদা দেওয়া হয় নি। এটি প্রাচীনকালে নারীদের প্রতি পুরুষ-শাষিত সমাজের নিলর্জ্জ জুলুম ও চরম আধিপত্যবাদী নৃশংস মনেবৃত্তির পরিচায়ক। //'
  • pi | ১২ জানুয়ারি ২০১৭ ০৭:১৭372529
  • অন পিল থাকার সাথে রেপের যুক্তিটা কীরকম ?
  • T | ১২ জানুয়ারি ২০১৭ ০৭:০৩372528
  • আমি প্রস্তাব রাখছি যে ফার্স্ট কনট্যাক্টের সময় যেন একককে এগিয়ে দেওয়া হয়। :)
  • একক | ১২ জানুয়ারি ২০১৭ ০৬:৪১372527
  • টু ইচ স্পিসিস দেয়ার ওন :) ওরা তো বাচ্চা বড় হতে হতেই জলের পিএইচ -নাইট্রোজেন -ফুড এভেইলেবিলিটি সব বুঝে কিছু বাচ্চা খেয়ে নেবে, মেরে ফেলবে, ভুলে যাবে। মানুষ সেরকম করলে মেনে নেবেন ? :) "ভাবে " সবাই। সোশ্যাল এনিম্যাল ব্যাপারটা ওরকম ব্ল্যাক -হওয়াইট না। কোহ্যাবিতেবিলিটি যদি একটা ব্যান্ড হয় তার ওপর বিভিন্ন পয়েন্টে আলাদা আলাদা স্পিসিস অবস্থান করছে নিজের নিজের শর্তে। সিক্লিড মাছদের ফিমেলরা হাজার গুঁত খাওয়ার পরেও সেই পুরুষ মাছটির সঙ্গে মিলিত হচ্ছে যে স্কুলের সবচে ফীয়ার্স। অর্থাত কিনা ওরা এখন অমিতাভ বচ্চনের সিনেমার জগতে আছে যেখানে মর্দ কো দর্দ নেহি হোতা। আরও কুড়ি বছর ক্যাপটিভ ব্রিডিং করার পর যদি ওরা বুঝতে পারে যে একুয়ারিয়ামে খাবার এমনিতেই পাওয়া যায়, মারপিট না করলেও চলে, তখন হয়ত মারকুটে জিন ওয়ালা পুরুষ মাছের পক্ষে সঙ্গী পাওয়া কঠিন হবে। ইউ নেভার নো, চাকা ঘুরেই চলেছে। ন্যাচেরালের সজ্ঞা বদলাতে থাকে।
  • Atoz | ১২ জানুয়ারি ২০১৭ ০৬:২৭372526
  • ঐ মাছ দুটো ও, মেল ফিমেল মাছ, কিচ্ছু ভাবে নি, একগাদা এগ ফার্টিলাইজ করে ফেলেছে। ঃ-)
  • একক | ১২ জানুয়ারি ২০১৭ ০৬:২১372525
  • টই খোলার সময় নাই। এখানেই দিয়ে যাই। সুইস আদালত একটা ল্যান্ডমার্ক রেপ জাজমেন্ট দিলো। পার্টনার এর অনুমতি না নিয়ে কন্ডোম খুলে সেক্স করার অপরাধে রেপের সাজা হলো একটি লোকের। একদম পারফেক্ট। কনসেন্ট ইস ভলান্টারি এগ্রিমেন্ট বেসড আপন সার্টেইন কন্ডিশনস। সেফ সেক্স ইস ওয়ান অফ দ্য কন্ডিশনস। এমনকি, (ভবিষ্যতে এরকম কেস ও অনেক আসবে নিশ্চই ) কোনো মহিলা যদি দাবি করেন তিনি অন পিল আছেন ও সেই দাবিমতো সেক্স এ এনগেজ হন সেক্ষেত্রেও রেপ গণ্য হওয়া উচিত। সেক্স এ কনসেন্ট দেওয়া পুরুষ মানেই উইলিং স্পার্ম ডোনার এরকম ভেবে নেওয়ার কোনো কারণ নেই। মিথ্যে বলে কনসেন্ট ম্যানুফ্যাকচারিং করা রেপ। ল্যান্ডমার্ক জাজমেন্ট। প্রিসিডেন্স রইলো। ওয়ে টু গো, সুইস কোর্ট।

    http://www.independent.co.uk/news/world/europe/man-convicted-rape-condom-sex-switzerland-a7521891.html?
  • Atoz | ১২ জানুয়ারি ২০১৭ ০৬:০২372524
  • আমি ভেবেছিলাম এগুলো পাতলা নরম মাছ, দাঁত টাঁত কিছু নেই। ঃ-)
  • Ekak | ১২ জানুয়ারি ২০১৭ ০৫:৫৯372523
  • মানে ? মাছদের সারি সারি ধারালো দাঁত আছে তো ! শার্প ফিন এন্ড ও আছে। গোটা গোটা মাছকে অন্য মাছেরা খুবলে খেয়ে নিচ্ছে মুহূর্তে !
  • Atoz | ১২ জানুয়ারি ২০১৭ ০৪:২২372522
  • মাছগুলো মারপিট করে কী করে? অস্ত্র শস্ত্র তো কিছু নেই। মুখের ডগা দিয়ে ঢুঁসো মারে?
  • Atoz | ১২ জানুয়ারি ২০১৭ ০৪:০৮372521
  • একক এসেছিলেন? খুব ভালো। ঃ-)
  • Arpan | ১২ জানুয়ারি ২০১৭ ০৩:৪২372520
  • ট্রাম্প তো এসেই পাওয়ার হিটিং শুরু করেছে। ঃ)
  • একক | ১১ জানুয়ারি ২০১৭ ২২:৪৭372519
  • ওহ সেইযে চারজন ফ্লাওয়ারহর্ন বেবির ধুন্ধুমার মারপিট ও মিরর মডেলের কার্যকারিতা নিয়ে লিখেছিলুম মাস দেড়েক আগে, সেখান থেকে ঘটনা খানিক এগিয়েছে। একজন তো আগেই সোশ্যাল ফাইট করতে গিয়ে মারা যায়। তারপর কিছুদিন আমি ছিলুম না। ফিরে এসে দেখি আরেকজনের অবস্থায় বেশ কাহিল। দুটোতে মিলে তাকে কিছু খেতে দেয়না এক্সট্রা খাবার থাকলেও মারতে মারতে এক কোনায় রেখে আসে। প্রথমে ভাবলুম টোটাল নাম্বার অফ এটাক এতটাই বেড়ে গেছে যে, রিয়েল এটাক ও বাড়ছে। তো তাকে অন্য একুরিয়ামে স্থানান্তরিত কল্লুম। কদিনের মধ্যেই আক্রমণকারী বাকি দুজনের মধ্যে একজন মেল্ ও আরেকজন ফিমেল বলে চেনা গেলো। গতকাল রাত্তিরে তারা বেশ কিছু ডিম্ দিয়েছে ও ফার্টিলাইস করেছে। এবার ফিমেল মেল্ কে তারা করে মারতে যাচ্ছে, ন্যাচারালি মেল্ এর কাজ ফুরিয়েছে। একেও অন্য একুরিয়ামে পাঠাতে হবে। ওয়াটার প্যারামিটার ঠিকঠাক থাকলে কিছু ফ্লাওয়ারহোরন ছানা পাওয়া যাবে আশা করছি। নরমালি, এদের পেয়ার বন্ডিং করানো বেশ চাপের। এক্ষেত্রে নিজেরাই মারপিটের মাধ্যমে করে নিলো।
  • pi | ১১ জানুয়ারি ২০১৭ ২২:৩৪372518
  • তাপস পাল নাকি প্রচণ্ড অসুস্থ, এই জেলে যাবার বেশ কিছুদিন আগেই টলিউডে কাজ করা একজন এক গ্রুপে লিখেছিলেন, যদ্দুর মনে পড়ে। মানে, শারীরিক, মানসিক দুদিক দিয়েই। কথাবার্তাই নাকি সংলগ্ন ভাবে বলতে পারতেন না, দেখে করুণা হবে, এইসব লিখেছিলেন। সত্যি মিথ্যে জানিনা। তবে জেলের চাপে পড়ে ঐ চর্ব চোষ্য লেহ্য পেয় ছাড়তে পারলে শাপে বরই হবে মনে হয়।
  • সিকি | ১১ জানুয়ারি ২০১৭ ২২:০৮372517
  • পটাশম্যামকে - বরোপ কেটে বেরিয়েচি, অনেক কষ্টে হামাগুড়ি দিয়ে অনেক ক্ষয়ক্ষতি স্বীকার করে দিল্লি এসে পৌঁছে তিন্দিন অফিসও করে নিয়েছি। গাড়িটা আধভাঙা অবস্থায় মানালিতেই বরপের নিচে রেখে আসতে হয়েছে, বরপ কমলে সেটা উদ্ধার করে কেউ দিল্লিতে পৌঁছে দিয়ে যাবে এই আশায়। ভয়ঙ্কর সুন্দর বলতে যা বোঝায় - সেই জিনিস এক্সপিরিয়েন্স করে এসেচি মাত্র একদিনে।
  • d | ১১ জানুয়ারি ২০১৭ ১৭:৫১372516
  • উহ কি দুস্কুউউ

  • b | ১১ জানুয়ারি ২০১৭ ১৭:৪৭372515
  • আচ্ছা, যদিও ফেসবুক প্রসংগ ভাটে আনা মানা, তবু দেখলাম লোকনাথ বাবার ছবির নিচে একজন লিখেছেনঃ

    Tumi sab r sarbesarbai malik Joy Baba Loknath joy malik baba loknath babar joy joy joy.khoma korben r lathaben.apnar charon puspe janai sato koti koti koti bar pronam apnar charon tole pronam janai.amy sab pap vul r annayer jonno khoma korben r lathaben.apnar charon puspe sarboda lathi cheye pronam janai.maa r babai k lathi mere satayui koro.lathi mere malik tumi laho pronam.

    বাবা লাথি মারবেন? দেওরাহা বাবা নয় তো?
  • ক্যাম্পা কোলা | ১১ জানুয়ারি ২০১৭ ১৫:১৫372514
  • #ভক্তরা এথিস্ট ক্রিশ্চানও বলে থাকে।
  • T | ১১ জানুয়ারি ২০১৭ ১৫:০২372513
  • আরে, একক যে। বহুতদিন পর।
  • robu | ১১ জানুয়ারি ২০১৭ ১৪:৫৩372512
  • আপটার্ড মিস হয়েছে।
  • b | ১১ জানুয়ারি ২০১৭ ১৪:৪৫372511
  • ইয়ার্কি হচ্চে? সব মাও নকু তিনোব্যাথী লিবেরাল সেকুলার ঝোলাওয়ালা-র দল। মোদীকে টুইট কচ্ছি এক্ষুণি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত