এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ১০ জানুয়ারি ২০১৭ ১৯:২৩372450
  • আরে থ্যাংকু থ্যাংকু মিঠু!
  • | ১০ জানুয়ারি ২০১৭ ১৭:৫৬372449

  • এই যে মেরিল স্টিপের সেই ভিডিও। দুদিন পরেও এই নিয়ে এদেশের মিডিয়াতে এখনো আলোচনা চলছে।
  • d | ১০ জানুয়ারি ২০১৭ ১৫:৫৮372448
  • আমার আপিস থেকে তো খোলে না, রাতে ঢুকলে কপি মেরে দেব এখানে। কিন্তু আমার কেমন মনে হচ্ছে এখানে কেউ দিয়েছিল। সে তবে মতিভ্রমই হবে।
  • de | ১০ জানুয়ারি ২০১৭ ১৫:৫৬372447
  • ফেবু আমার খোলাই হয় না - সময় কই!
  • d | ১০ জানুয়ারি ২০১৭ ১৫:৫০372446
  • ফেবুতে এবেলা'র ঈশানী শেয়ার করেছিল মনে হয়। ওখান থেকে দেখলাম।
  • pi | ১০ জানুয়ারি ২০১৭ ১৫:৪৫372445
  • আমি বক্তব্যটা পড়লাম। ভাল লাগল।

    এদিকে কী কেলো হতে যাচ্ছিল। ডায়র্ক্টরের মেইলে বায়োসেফটি কমিটির বদলে অভির ব্যোমকেশ রিভার্স ট্রিবিউট পর্ব যেতে বসেছিল। ফেবুতে লেখাটা শেয়ার করছিলাম !
  • de | ১০ জানুয়ারি ২০১৭ ১৫:৩৯372444
  • কোন ভিডিও দমদি? লিং দাও -
  • avi | ১০ জানুয়ারি ২০১৭ ১৫:১৪372443
  • বছর তিনেক পর কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গিয়ে দেখি কিস্যু চেনা যাচ্ছে না। পেল্লায় পেল্লায় সব বাড়ি আর ডিপার্টমেন্ট। পুরোনো লোকজনও কমে গেছে। জনাতিনেক প্রাক্তন জনতার সাথে দেখা হতে বেশ আত্মীয়প্রাপ্তির আনন্দ হল।
  • pi | ১০ জানুয়ারি ২০১৭ ১৫:০৩372442
  • বন্ধ মনের তালা আছে চাবি আছে কই না ?
  • pinaki | ১০ জানুয়ারি ২০১৭ ১৩:৪৯372441
  • ও মা! সে কী কথা! আপনারা ডলি সায়ন্তনীর গান আগে শোনেন নি! এই নিন, সেই বিখ্যাত গানের প্রথম দুলাইন, এত বছর পরেও জাস্ট মাথা থেকে লিখে দিলাম -

    "সে কি বিষম পিরিতি হায় কি পিরিতি সই
    বন্ধ মনের তালা চাবি আছে কই"

    আপনারা সত্যিই পিছিয়ে পড়েছেন। ঃ-(
  • d | ১০ জানুয়ারি ২০১৭ ১২:২৩372440
  • আচ্ছা এখানে কেউ লিঙ্ক দিয়েছিল মনে হচ্ছে। আমি আজকে মেরিলের ভিডিওটা শুনে উঠলাম। জাস্ট অসা। দে'কে রেকো দিয়ে গেলাম। সময় করে শুনে নিও। পাই নির্ঘাৎ শুনেছে। কুমুও শুনো।
  • ঈশান | ১০ জানুয়ারি ২০১৭ ১০:৪৮372439
  • এছাড়াও, কি-বোর্ড বলতে মনে পড়ল। আমার পুত্র একটি মহতী প্রোজেক্ট হাতে নিয়েছে। পিয়ানোতে সি-শার্প মাইনর স্কেলে পাই এর ৩১৪ টা ডিজিট পর পর বাজিয়েছে (মানে c#=১ ... ইত্যাদি ধরে)। সে যা খুশি বাজাক, কিন্তু সেটা রেকর্ড করেছে এবং পুরোটা আমাকে শুনতে হয়েছে মধ্যলয়ে। এক সিটিং এ।

    সেখানেও শেষ নেই, আমি স্লাইট নাক কোঁচকানোতে আমাকে জানানো হয়েছে, মুনলাইট সোনাটা নাকি খানিকটা এই থেকেই ইনস্পায়ারড মনে হচ্ছে না? পাই এর কততম তিনটি ডিজিট মুনলাইট সোনাটার কোন তিনটে পরপর নোটের সঙ্গে মিলে যায়, দুঘন্টা ধরে বসে শুনতে হবে বলে আমি পালিয়ে এসেছি। কিন্তু আমাকে অভয় দেওয়া হয়েছে, পুরোটা কর্ড বসিয়ে বাজালেই সুন্দর লাগবে। যতক্ষণ জেগে ছিল, কর্ড বসানো চলছিল। সেই মহতী শিল্পকীর্তি শেষ হলে, আপনাদেরও শোনাব, বিশেষ করে অঙ্কের মাস্টারদের মাথায় ছুঁড়ে মারব।
  • pi | ১০ জানুয়ারি ২০১৭ ১০:৪৭372438
  • কেন, কী জার্নি ?
  • de | ১০ জানুয়ারি ২০১৭ ১০:৪২372437
  • ভালোবেসে দিয়েচে - মাথায় ঠেকিয়ে পাশের জনকে পাস করে দাও - তেতো নাড়ু! একবার মেথির লাড়ু খেয়ে আর খাই না!
  • d | ১০ জানুয়ারি ২০১৭ ১০:৩০372436
  • (মিঠু এইরকম রাত্তিরে গান, রেসিপি যাই দেয় সবই অত্যন্ত খতরনাক হয়। ভগ্যিস আপিসে এইসব খোলে না। )

    আহেম .... আমারে একোজন ভালবেসে দুটি মেথির নাড়ু খেতে দিয়ে গেলেন।
  • | ১০ জানুয়ারি ২০১৭ ১০:২০372435
  • ভালো লাগলে জানাবেন, কাল আরেকটা দেবো।
  • | ১০ জানুয়ারি ২০১৭ ১০:১৯372434
  • এখন ভাবছি বাইরে থেকে একথাবা বরফ মাথায় দিয়ে শুতে যাব।
  • | ১০ জানুয়ারি ২০১৭ ১০:১৬372433
  • গান শুনুন। কথাগুলো ও মন দিয়ে শুনবেন কিন্তু
  • d | ১০ জানুয়ারি ২০১৭ ১০:১৪372432
  • হ্যাঁ হত তো। আমিই তো এবারে ক্যানসেলেশান চার্জ খেলাম আবার সেটা ক্যনসেলেশান চার্জ খেলাম আবার সেটা রিভার্টও করালাম। ওসব মেল ফেল করার দরকার নেই তো। অ্যাপেই অপশান থাকে। ওখান থেকে সিলেক্ট করে দিলে অটোমেটিক হয়ে যায়। অন্তত আমার গেছে। ওলা, উবের দুইয়েতেই।
    উবেরে একদিনই চড়লাম। সে ক্ষি জার্নি রে ভাই!
  • Du | ১০ জানুয়ারি ২০১৭ ০৩:২৪372431
  • সারা ক্রিসমাস সীজন ধরে কি কিছুই বানালোনা বাঘু?
  • b | ০৯ জানুয়ারি ২০১৭ ২২:৪০372428
  • লন্ডন কলকাতা হল। হুঁ হুঁ।
  • Arpan | ০৯ জানুয়ারি ২০১৭ ২১:১০372426
  • বন্ধ মানে বন্‌ধ।
  • Arpan | ০৯ জানুয়ারি ২০১৭ ২১:১০372427
  • আর এখানে, কী বলব ডিয়ার মেশোমশাই, কাল সন্ধে থেকে টিউব বন্ধ। লোকে হয় ওফ্রহো নয় বাসে বাদুড়ঝোলা করে যাতায়াত করছে।
  • b | ০৯ জানুয়ারি ২০১৭ ১২:৪৪372425
  • দুটো মহানায়ক আর চারটে সুয্য সেন, তিনটে ফুল একটা হাফ, বিক্রি হয় না নাকি?
  • ক্যাম্পা কোলা | ০৯ জানুয়ারি ২০১৭ ১২:৪১372424
  • জানি তো, প্রচন্ড বোকা বোকা লাগে শুনতে। আদৌ টিকিট কাটার সময় লোকে ওই নামগুলো বলে নাকি শুধু অজ্জিনাল নাম বলে?
  • সিকি | ০৯ জানুয়ারি ২০১৭ ১২:২৮372423
  • এসব কবি কবেই ভেবে রেখেছেন। জানেন কি, দিল্লিতে মাইক্রোম্যাক্স মৌলসারি অ্যাভেনিউ, ভোডাফোন ধৌলাকুঁয়া, মারুতি গুরু দ্রোণাচার্য, দৈনিক জাগরণ বৈশালী - এইসব নামে মেট্রো স্টেশন আছে?
  • ক্যাম্পা কোলা | ০৯ জানুয়ারি ২০১৭ ১০:২০372422
  • এবার থেকে আপনরা পেপসি রাজধানীতে চড়ে পামোলিভ দিল্লী যাবেন, বা ফেয়ার অ্যান্ড লাভলি শেয়ালদা থেকে কোক শতাব্দীতে চড়ে ভেসলিন দার্জিলিং যাবেন। জানেন কি এসব?
  • তাইতো | ০৯ জানুয়ারি ২০১৭ ০৯:১৫372421
  • বিপ পালও আসে না অনেকদিন। ট্রাম্প কী ধরে নিয়ে গেল ওকে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত