এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | ০৩ জানুয়ারি ২০১৭ ২২:০৭372240
  • রিত বাবু মেল আই ডি একবার জানাবেন? বাংলাতেই লিখুন, আন্দাজ করে নেবো।
  • Rit | ০৩ জানুয়ারি ২০১৭ ২২:০২372239
  • বাড়িতে*
  • Rit | ০৩ জানুয়ারি ২০১৭ ২২:০১372238
  • সুন্দর পিচাই বাবু আসছেন পরশু। চার দিকে হৈ হৈ রব। সিকিউরিটি গাইডলাইন, ২ ঘন্টা ক্লাস সাসপেনশন, রিরাউটিং, ড্রোন সার্ভেইলেন্স, কার পার্কিং ব্যানড। অফিশিয়াল নোটিশ বেরোচ্ছে। আমাদেরও নাকি আই ডি নিয়ে ঘুরে বেড়াতে হবে। যে কোনও সময় দেখাতে হতে পারে। ঐ দিন আমার ১ ঘন্টা ক্লাস আর ৩ ঘন্টা ল্যাব ছিল। রেগে মেগে দুটোই ক্যানসেল করে দিয়েছি। বাড়িয়ে ঘুমোবো সারাদিন।

    টামু তে ওবামা থেকে স্টিফেন হকিং অনেকেই সেমিস্টারের মাঝে এসেছে, লেকচার দিয়েছে। কোথাও কোনও ক্লাস সাসপেনশন বা সিকিউরিটির বাড়াবাড়ি দেখিনি। সেন্ট্রাল নোটিস ও হয়নি। পাতি পাবলিক কেয়ারও করত না।

    আমাদের দেশের এই ভি আই পি কালচার সত্যি অদ্ভুত।
  • Rit | ০৩ জানুয়ারি ২০১৭ ২১:৫৫372236
  • পাই দি,
    নর্থ ইস্ট কে তো চীন বলা হয়। ত্রিপুরা মিজোরাম কোথায় খুব কম লোকই খবর রাখে।
  • | ০৩ জানুয়ারি ২০১৭ ২১:৫৫372237
  • আবাপয় ত্রিপুরার ভুকম্প নিয়ে হেডলাইন দেখলাম তো।

    এদিকে সুপ্রীম কোর্টের রায় নিয়ে চাড্ডিরা বেশ ঘেঁটে গেছে।
  • b | ০৩ জানুয়ারি ২০১৭ ২১:৪৭372235
  • ওনাদের ইউ এস জি এস এর লিংক ফরার্ড করে দেওয়া হোক।

    নর্থ ইস্ট জুড়ে ছোটো ছোটো ভূমিকম্প, ৪-৫ স্কেলের লেগেই থাকে, বছরে দু চারটে মিনিমাম। বাইরে ছড়ায় না।
  • টুংকাটাকিলা | ০৩ জানুয়ারি ২০১৭ ২১:২৭372234
  • টাইট দেওয়া আর টাইট দিচ্ছি কেমন দ্যাখো (+ এই জন্যে আমাদের টাইট দিচ্ছে) - এই দুটো আলাদা।
  • de | ০৩ জানুয়ারি ২০১৭ ২১:১৫372233
  • সত্যিই ভূমিকম্পে খুব বুক ধড়ফড় করে -

    সাবধানে থেকো - পাই
  • pi | ০৩ জানুয়ারি ২০১৭ ২১:১৩372232
  • আজ একটা অদ্ভুত ব্যাপার দেখলাম, জানিস ? ভূমিকম্প হয়েছে লেখাতেই কেউ কেউ বলে গেলেন ফেক। কেউ কেউ বেশ অবিশ্বাস করলেন ! মানে, এটা কী রে ভাই ! কোলকাতা আর বাংলার বাইরে কি পৃথিবী নেই নাকি মানুষে থাকেনা নাকি বড় নিউজ চ্যানেলে তখন না এলেই সেগুলো কিছু নয় ? তবে কোলকাত পব বলে নয়, উত্তর পূর্ব বলেই বোধহয়। লিখছি ত্রিপুরায় হয়েছে। লোকজন এসে লিখে যাচ্ছেন, কই কোথাও তো কিছু হয়নি !!
  • T | ০৩ জানুয়ারি ২০১৭ ২১:০২372231
  • সাবধানে থেকো।
  • pi | ০৩ জানুয়ারি ২০১৭ ২১:০১372229
  • অয়ন চক্রবর্তীর পোস্ট, রইল।

    ৭০ দশকের কবি অনুরাধা মহাপাত্র গতকাল রাত্তিরে (১.১.২০১৭) ভয়াবহ এক দূর্ঘটনার সম্মুখীন হয়েছেন।খুব critical condition -এ উনি Saltlake-এ, Calcutta Heart Clinic and Hospital -এ ICU-তে ভর্তি। খুব তাড়াতাড়ি operation-এর প্রয়োজন এবং সেটা এতটাই খরচ সাপেক্ষ যে ওনার নিজস্ব সঞ্চয় বা ওনার পরিবারের কারুর তরফ থেকেই সেটা afford করা প্রায় অসম্ভব হয়ে উঠছে। কিন্তু এই operation এক্ষুনি করানো আবশ্যক। তাই সমস্ত কবি, সাহিত্যিক, লেখক, সাহিত্যপ্রেমী এবং বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি আর্থিক সাহায্য নিয়ে এগিয়ে আসেন তাহলে ওনাকে সুস্থ করে আবার জীবনের কাছে আমরা ফিরিয়ে দিতে পারি।
    যোগাযোগ - 9831885568 (স্রোতস্বিনী চট্টোপাধ্যায়), 8961731589 ( অর্ণব চৌধুরী), 9163799517 (সৌভিক বসু)
  • pi | ০৩ জানুয়ারি ২০১৭ ২১:০১372230
  • দেদি, এটা আমারো মনে হয়েছে।

    এদিকে আজকের ভূমিকম্পের এপিসেন্টার এখানেই ছিল, এখান থেকে ৪০ -৫০ কিমি। সেজন্যেই বোধ্হয় এত জোরে টের পেয়েছি। এর আগের সব ভূমিকম্পে দুলুনি টের পেয়েছি। ডিসির সেই ভূমিকম্পে ল্যাবে ছিলাম। ল্যাবের সব জিনিসপত্র সামনেই দুলছিল। এটায় পুরো থরথরিয়ে কম্পন। এত জোরে যে এক ঘণ্টা বাদেও বুজ ধ্ড়ফড় করছে। ধলাইয়ে এক মহিলার হার্ট আটাকে মৃত্য হয়েছে বলছে, ভূমিকম্পের জেরে। বাড়িঘরও কিছু গেছে। তবে বাড়িঘরের ভিতর ভিতর ক্ষয়ক্ষতি হবেই, যে পরিমাণ কেঁপেছে ! আর অদ্ভুত ব্যাপার হল, কাঁপুনিত্র সময় খুব জোর একটা আওয়াজ শুনি আমরা। আমরা তো ভেবেছিলাম, কোন ব্লাস্ট হল, তার জেরেই কাঁপলো। পরে কেঁপেই যাচ্ছে দেখে মনে হল ভূমিকম্প।

    এদিকে এখন বসে বসে থেকে থেকেই মনে হচ্ছে কাঁপুনি হচ্ছে।
  • de | ০৩ জানুয়ারি ২০১৭ ২০:৫১372228
  • গত একমাসে যেকয়টা জায়গায় ঘুরতে হয়েচে - প্রত্যেক জায়গায় একটা কমন জিনিস - মোদীর খোলাখুলি নিন্দে করচে না বিশেষ কেউই - যাঁরা নিন্দে করলেন, ঘটনাচক্রে আমার দেখা তাঁরা সবাই ধর্মীয় সংখ্যালঘু! লুরু, মুম্বই আর মাহার আরো কয়েকটা ছোট শহরে দেখলাম - অ্যান্টিমোদী সবাই দিদির কথায় বেশ ভরসা পাচ্চে, খুশী হচ্চে -

    অথচ এই ভেকেন্সিটা বাম দলগুলোর পূরণ করার কথা ছিলো -
  • T | ০৩ জানুয়ারি ২০১৭ ২০:৩৪372226
  • ধুর, কেন্দ্রীয় বাহিনী ফাহিনী...এসব কি হচ্ছে কী! দুদল ক্যালাকেলিচ্ছু ছাগলদের মধ্যে নিদেন গোঁতাগুঁতিও যদি না হয় তাহলে আর কীইই বা হ'ল। ছি ছি ছি, এই সময় কেউ র‍্যাফ ট্যাফ নামায়! কোথায় ভাবলুম কীলোৎপাটিত বানরঃ ও অর্ধচন্দ্র জাতীয় কিছু হবে, তা না, এবিপি তে বসে সব ঘ্র্যাঁও ঘ্র্যাঁও করছে।
  • de | ০৩ জানুয়ারি ২০১৭ ২০:৩৪372227
  • চারিপাশের মোদীবন্দনার মধ্যে দিদির এই চেল্লামিল্লিটুকু কিন্তু দরকারী ছিলো, সেটাও এবার বন্ধ হবে বোধহয়! সিপিয়েম/বাম তো নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্চে - দলটা তুলে দিলেই হয় এবার! যত্তো নেটবিপ্লবীতে ভরা দল!
  • de | ০৩ জানুয়ারি ২০১৭ ২০:২৮372225
  • এনারা গেরেপ্তার হয়তো হতেনই - কিন্তু দিদি ডিমানি নিয়ে বেশী চেল্লামিল্লি করায় মোদী এট্টুস টাইট দিলো -
  • Arpan | ০৩ জানুয়ারি ২০১৭ ১৯:৩৩372224
  • সুকন্যা সমৃদ্ধি ৮০সি এর মধ্যে আসে, না?
  • kiki | ০৩ জানুয়ারি ২০১৭ ১৯:১৩372223
  • হেল্লো............
    সবাই কেমন আছে?
    আমি ভাল আছি।
    শেষ...........
  • সিকি | ০৩ জানুয়ারি ২০১৭ ১৮:৪৬372222
  • অ্যাই টি, ক্যালাকেলির লাইভ কমেন্টারি চাই।
  • T | ০৩ জানুয়ারি ২০১৭ ১৭:৫৫372221
  • কিন্তু পার্থবাবুকে দেখে হতাশ হলুম। উনি এখন আর বাইট দেওয়ার সময় চোখ পাকিয়ে মুন্ডুটা একশো আশি ডিগ্রী রেডার মাফিক ঘোরান না। কত কী বদলে গেল... হায়।
  • T | ০৩ জানুয়ারি ২০১৭ ১৭:৫১372220
  • খুউব পুলিস প্রোটেকশনে ভারতমাতা কী জয় হচ্চে! রাত্তির বেলা ওদিক থেকে পরেশ পালের ভাইরা এলাকায় ঢুকলে ছুটে পালাবার জায়গাও থাকবে না।

    এদিকে সিজিও কমপ্লেক্স ঘেরাও করার প্ল্যান করেচে মুলোরা। সুদীপকে নিয়ে যেতে দেবে না। জ্জিও পাগলা। এলোমেলো করে দে মা, এলোমেলো করে দে।
  • টুংকাটাকিলা | ০৩ জানুয়ারি ২০১৭ ১৭:৪৫372219
  • ঐ ব্যাজার মুখটাও সাজানো। নভেম্বরের শেষের দিকে এসব স্ক্রিপ্ট লেখা হয়ে গেছে।
  • T | ০৩ জানুয়ারি ২০১৭ ১৭:৪৩372218
  • আরে সে তো বটেই...কিন্তু এই তাৎক্ষণিক হুলুস্থুলস এবং বেজার মুখে ঘ্রেঁয়াও ঘ্র্যাঁও গুলো হেবি খোরাক দেয়।
  • টুংকাটাকিলা | ০৩ জানুয়ারি ২০১৭ ১৭:৪১372217
  • বয়ে আকার ল হবে।

    আবার ফ্লাইট ডিলে। বলছে সাতটা দশ, কখন ছাড়বে কে জানেঃ-(
  • T | ০৩ জানুয়ারি ২০১৭ ১৭:২৬372216
  • মোদী ও অমিত শাহকেও গ্রেফতার কত্তে হবে বলেচে...যা তা মস্তি... অবশ্য এইভাবে পারস্পরিক গ্রেফতারি চললে হেব্বি হয়। :)
  • j | ০৩ জানুয়ারি ২০১৭ ১৭:১৭372215
  • বহরমপুরের "কর্মফল" অ্যাদ্দিনে
  • T | ০৩ জানুয়ারি ২০১৭ ১৭:০৬372214
  • চমতকার মারামারি হচ্ছে। লাভলি।
  • টুংকাটাকিলা | ০৩ জানুয়ারি ২০১৭ ১৬:১৯372213
  • হায়দ্রাবাদ চন্নু, কাল ফিরবো। ডেলি পেসেঞ্জারি করে ঘেন্না ধরে গেলো গা।
  • T | ০৩ জানুয়ারি ২০১৭ ১৬:১৩372212
  • গপ্প একটা থ্রী ফোর্থ লিখে ফেলে রেখেছি গো। সারাদিন বিবিধ আজেবাজে কাজ কচ্চি বলে শেষ করা হয় নি। তবে ওটা গা ছমছমে নয়।
  • d | ০৩ জানুয়ারি ২০১৭ ১৬:০২372211
  • টি, একটা গা ছমছমে গপ্পো লেখ না
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত