এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • টুংকাটাকিলা | ০৩ জানুয়ারি ২০১৭ ১৫:৫১372210
  • পুরোটাই লাটক। এই স্ক্রিপ্ট দুপক্ষকেই স্যুট করে।
  • T | ০৩ জানুয়ারি ২০১৭ ১৫:৪৫372209
  • হ্যা হ্যা হ্যা...মার্ক আর স্টিভ এর উইকেট দুটো এখনো বাকি আছে অবশ্য।
  • টুংকাটাকিলা | ০৩ জানুয়ারি ২০১৭ ১৫:৪৪372208
  • সেই ক্কবে যেন বহরমপুরে সাইকেল ঝেড়েছিলো?
  • T | ০৩ জানুয়ারি ২০১৭ ১৫:৩৪372207
  • অ্যাই, সুদীপকে ধরেচে।
  • h | ০৩ জানুয়ারি ২০১৭ ১৫:২৪372206
  • "তথাকথিত সত্য-পরবর্তী বা দুনিয়ায় সংবাদ এবং সাংবাদিকতা
    সবচেয়ে বড় যে অর্ধসত্য টি প্রচার হচ্ছে সেটি অবশ্য রসবোধে পরিপূর্ণ। বলা হচ্ছে যে মানুষ প্রতিষ্ঠিত বিশ্লেষণধর্মী মিডিয়ার উপরে বিশ্বাস রাখছে না, যা বিশ্বাস করতে চাইছেন, সেরকম খবর খুঁজছেন। সত্যের কোন গুরুত্ত্ব নেই, সব-ই বিশ্বাস মাত্র অথবা সত্য-পরবর্তী অবস্থা। আমেরিকার তত্ত্ব চর্চায় এক ধরণের তাৎক্ষণিকতা আছে, যেটা চিত্তাকর্ষক, তবে সাংবাদিকতার বিচিত্র সমস্যা হল, তত্ত্বায়ন এর জন্য মিনিট পনেরো র বেশি সময় পাওয়া যায় না। এমন ভাবে বলা হচ্ছে যেন মানুষের সঙ্গে প্রশাসনের বিরাট ব্যবধান নেই, যেন প্রশাসকেরা সত্যি ই খুব বিশ্বাসযোগ্য কাজ করে চলেছেন পৃথিবী জুড়ে, যেন বড় মিডিয়ার একটা বড় অংশ সরকারের সঙ্গে সম্পূর্ণ সম্পৃক্ত হয়ে কাজ করে না, যেন আর্থিক বা ব্যবসায়িক আধিপত্য গঠনে সাহায্য করে না, অস্বীকার করা হচ্ছে তাদের বিশ্বাসযোগ্যতা হ্রাসে যেন তাঁদের নিজেদের কোন ভূমিকা নেই। অথচ সেদিন ই দেখুন আরব বসন্তের ব্যাখ্যায়, মায় ২০০৮ এ ওবামার জয়ে, টুইটার আর ফেসবুক কে সাধু সাধু করা হচ্ছিল। বলা হচ্ছিল প্রগতিশীল মানুষকে এক করেছে এই মাধ্যম। আসল বিপদটা অবশ্য অন্য জায়্গায়, সরকারী বা বেসরকরী নজরদারী তে এই মাধ্যমের ব্যাবহারে, তার আলোচনা অপেক্ষাকৃত কম।

    #তবে আমি পৃথিবী জুড়ে সাংবাদিকতার দুর্দিনের দুঃস্বপ্ন দেখার পক্ষে নই। সম্প্রতি গুজরাট দাঙ্গা প্রসঙ্গে রাণা আয়ুব এর বইটি পড়তে গিয়ে দেখেছি, প্রচুর কৃতিত্ত্ব তাঁর আছে ঠিকই, কিন্তু তাঁর বইয়েই শ্রেষ্ঠ বিশ্বাসযোগ্য, যুক্তিনির্ভর অংশটি কিন্তু একটি উদ্ধৃতি, গোপন ক্যামেরা বা তার স্মৃতির ফসল না, সেটি হরেন পান্দ্য হত্যা সম্পর্কে সংকর্ষণ ঠাকুরের একটি প্রবন্ধ। সত্যি বলতে কি, টেলিভিসনের ব্রেকিং নিউজের সঙ্গে প্রতিযোগিতাতেই সম্ভবত, অনেক খবরের কাগজেই কিন্তু বিশ্লেষণধর্মী দীর্ঘ প্রবন্ধ ফিরে এসেছে। বিশ্লেষণ ধর্মী আলোচনার সংস্কৃতি একেবারে মরে যায় নি।উন্নত দেশের শ্রমিকের হতাশার কারণ তাদের দেশের শিল্প গোষ্ঠীগুলি ই, বা তাদের রাজনীতিবিদেরা। বৈষম্যের রাজনীতির ঊর্ধগতির ফলে, মুক্তচিন্তার মানুষেরা, এই নির্বাচনে হেরে গিয়েছে। মানুষের ক্রোধ তাঁদের কিছুটা অন্ধ করেছে বলা যায় কিন্তু কি বিপদ আসছে সেটা অচিরেই বোঝা যাবে।
    "

    কাগজে প্রকাশিত অংশে দেখছি দ্বিতীয় প্যারাটি বাদ গেছে। বক্তব্য হিসেবে ঐটিও ছেল।
  • h | ০৩ জানুয়ারি ২০১৭ ১৫:১৮372205
  • গত তিন চারটির প্রতিটি পোস্ট ই কেবল মাত্র আত্মপ্রচার স্বজনপোষন সরকারী অনুদান পাওয়ার চেষ্টা পাকিস্তানের সপক্ষে প্রচার ইত্যাদির জন্য করা হয়েছে ;-))))) কারণ প্রাসংগিক টই খোঁজার ধোজ্জো নাই ঃ-))))
  • h | ০৩ জানুয়ারি ২০১৭ ১৫:১৫372204
  • পোস্ট ট্রুথ নিয়ে দু পয়হা আমি নীচের দিকের একটা প্যারায় লিকিচি 'তথাকথিত সত্য পরবর্তী দুনিয়া', অবিচুয়ারি বা কোটেবল কোট্স বা নিদেনপক্ষে চলচিত্তচঞ্চরীতেও যাবে ;-)

    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=28350&boxid=16451216
  • h | ০৩ জানুয়ারি ২০১৭ ১৫:০৫372203
  • অফ অল পিপল, শেখর গুপ্তা প্রশংসা করতে বাধ্য হয়েছেন অ্যাপারেন্টলি।
  • h | ০৩ জানুয়ারি ২০১৭ ১৫:০৩372202
  • কনস্পিরেসি থিয়োরী না করে এই ধরণের সেল্ফ স্টাইল্ড সাংবাদিকতা করলে আপত্তির কিসু থাকে না। সরকারের ই নানা এজেন্সীর নানা স্টেটমেন্ট এর ফাঁক ফোকর ধরা। পুরোটাই ডকুমেন্টেড, এবং হারিয়ে যাওয়া ডকুমেন্টেশন এর উপরে ভিত্তি করে না।

    https://decipherdemon.blogspot.in/2016/12/a-monumental-disater-in-offing.html#more
  • pi | ০৩ জানুয়ারি ২০১৭ ১৪:৪৯372201
  • কী অসম্ভব জোর ভুমিকম্পো আ।জীবনে এমন ঝাকুনি খাইনি। সব ঠিক তো ?
  • টুংকাটাকিলা | ০৩ জানুয়ারি ২০১৭ ১৩:৩৪372199
  • অ্যাক্সিস ব্যাঙ্কের ওটিপি হামেশাই দেরি করে। এখন ওটিপির জন্যে অপেক্ষা না করে কলব্যাক বোতাম টিপে দি, সেটা জলদি হয়।
  • Kumu | ০৩ জানুয়ারি ২০১৭ ১৩:৩৪372200
  • না এটা না।কিছু একটা ওড়না জড়ানোর ব্যপার ছিল।
  • d | ০৩ জানুয়ারি ২০১৭ ১৩:২৭372198
  • হ্যাঁ ডিসি যা যা বলেছেন তাই তাই।
    ওটিপি অনেকসময় একটু লেটে আসে। তবে কোনও কোনও ব্যাঙ্কের ওটিপি ৩০ মিনিট ভ্যালিড থাকে, ফলে ঐউ দিয়ে পরের ট্র্যানজাকশান সেরে ফেলা যায়।

    আর পাইয়ের ফোন ও নেটওয়ার্কের কি একটা বিশাল গ্যাঁড়াকল আছে। রামমোহন সরণী আর কেশব সেন স্ট্রীটের ক্রসিঙে দাঁড়িয়ে ভোদা থ্রিজি আমি একদম ফুল সিগনাল পাচ্ছিলাম ওলা বুক করলাম ক্যানসেল করলাম আরেকটা বুক করলাম, মাঝের কল ইত্যাদি। পাইয়েরও বোধয় ভোদা থ্রি জি (নাকি টু জি?) সে ল্যাংপ্যাং করে একটা লাঠি কোনওমতে দেখাচ্ছিল ঐ একই জায়গায় দাঁড়িয়ে।
  • dc | ০৩ জানুয়ারি ২০১৭ ১২:৩১372197
  • যাঃ
  • dc | ০৩ জানুয়ারি ২০১৭ ১২:৩০372196
  • তাহলে ফ্লিপকার্টে একবার ফোন করুন। নয়তো কার্ড অন ডেলিভারি বেছে নিতে পারেন, যদি সেরকম ব্যবস্থা থাকে তো। সেটাও ফ্লিপকার্টে ফোন করে জেনে নিতে পারেন, সেক্ষেত্রে COD অপশান চুজ করতে হবে।
  • সিকি | ০৩ জানুয়ারি ২০১৭ ১২:২৯372195
  • আর্ধুর, আমি কখনো কাউকে সাইকেলের রডে বসিয়ে ঘোরাই নি। সিকিনীকে দু একবার বসিয়েছিলাম অবশ্য, তা সে প্রেমপর্বের অনেক অনেক আগে। টিউশন থেকে ফেরার পথে। এক কিমিরও কম রাস্তা।
  • pi | ০৩ জানুয়ারি ২০১৭ ১২:২৮372193
  • এবং প্রোডাক্টটা আউট অব স্টক হয়ে গেল। লোকজনের এই সময় নষ্ট করানো, এগুলো কি ইয়ার্কি নাকি ?
  • dc | ০৩ জানুয়ারি ২০১৭ ১২:২৮372194
  • ডেবিট কার্ড হলে কার্ড নং, এক্সপায়ারি, সিভিভি আর নেম অন কার্ড চাইবে। ওগুলো ভরে সেভ অ্যান্ড পে বাটনে ক্লিক করলে পরের পেজে ইন্টারনেট পাসোয়ার্ড চাওয়ার কথা। (আমি কোন সাইটে কার্ড ইনফো স্টোর করে রাখিনা, কেনা হয়ে গেলে কার্ডটা ডিলিট করে দি)
  • pi | ০৩ জানুয়ারি ২০১৭ ১২:২৪372192
  • এটিএম পিনই চাইছে।

    এগুলো কী !!

    আর ওটিপি এল এতক্ষণ বাদে। ট্রান্সাকশন টাইমাউট হয়ে যাবার পরে। এই নাকি ডিজিটাল ইন্ডিয়া !!
  • dc | ০৩ জানুয়ারি ২০১৭ ১২:২২372191
  • b, প্রেমের গুঁতো বড়ো ভয়ানক :p
  • dc | ০৩ জানুয়ারি ২০১৭ ১২:২১372190
  • সিভিভি দিতেই হবে, কিন্তু এটিএম পিন একেবারেই দেবেন না।

    কার্ডে পেমেন্ট শুরু করার পর আপনাকে কার্ডের পেজে নিয়ে যাবার কথা, যেখানে ওটিপি দেওয়ার একটা জায়গা থাকবে (ওটিপি মোবাইলে আসবে)। ওটিপি না চাইলে ইনটারনেট পিন দেবার বাক্সো সিল্কেট করতে পারেন, সেখানে ইনটারনেট পিন দিতে পারেন। এটিএম পিন চাওয়ার কথা নয়, এরকম দেখালে ফ্লিপকার্টে ফোন করুন।
  • pi | ০৩ জানুয়ারি ২০১৭ ১২:১৭372189
  • ফ্লিপকার্টে অনলাইন কিনতে গেলে ডেবিট কার্ডের সিভিভ চাইছে না, এটিএম পিন চাইছে। এটা দেওয়া সেফ ?

    এদিকে ক্রেডিট কার্ড দিয়ে কিনতে গেলাম। ওটিপি এল না। কিন্তু খানিক বাদে ব্যাংকের মেসেজ এল, এরকম অর্ডারের রিকো এসেছে। আমরা কন্ফার্ম করার চেষ্টা করছি। কীকরে আমি ছাড়া কনফার্ম করবে কে জানে। আমিও বা কীকরে কনফার্ম করব কে জানে।
  • b | ০৩ জানুয়ারি ২০১৭ ১২:০৮372188
  • সইত্যের খাতিরে বলে যাই, হুগলী-চুঁচুড়া শহরের রাস্তা যা ছিলো, বিশেষ করে বড় রাস্তার বাইরে প্রেমের গলি-গুলো, তাতে যাঁরা সাইকেলের সামনের রডে বসে ঘন্টার পর ঘন্টা ঘুরতেন, তাঁদের নমস্কার করা ছাড়া উপায় নেই। কতখানি প্রেম থাকলে মানুষ ঐ রকম কষ্ট করতে পারে।
  • pi | ০৩ জানুয়ারি ২০১৭ ১১:৫৫372187
  • ও হ্যাঁ, হ্যাঁ। মনে পড়েছে ঃ)
  • সিকি | ০৩ জানুয়ারি ২০১৭ ১১:২৪372186
  • অ! এই ব্যাপার? তা ভাঙা প্রেম টইটা খুলে একবার পড়ে ফেললেই তো হয়। এত কথায় দরকার কী?
  • d | ০৩ জানুয়ারি ২০১৭ ১০:৩৭372185
  • দমদি 6:45 এ কিছু লেখে নি তো, ৩৫ এ লিখেছিল। সেই সিকি কাকে যেন সাইকেলে চড়াবে বলে আশায় আশায় নতুং সাইকেল চালিয়ে সারা ব্যান্ডেল পাঁই পাঁই করে ঘুরে বড়াত না? তারপর সে সিকির সাইকেল ধন্য করেছিল কিনা সেই পার্টটা মনে পড়ছে না।
  • pi | ০৩ জানুয়ারি ২০১৭ ১০:২৬372184
  • কিন্তু দমদির সেই ৬ঃ৪৫ ?
  • kumu | ০৩ জানুয়ারি ২০১৭ ০৯:৫০372183
  • হ্যাঁ হ্যাঁ পাইএর ৮ ৪৫ কে সাপোট।(শ্যামল নামের লোকজন খারাপ কিছু লিখতে পারেন না)।
    এজেড, থাংকু ক্যানো?
  • pi | ০৩ জানুয়ারি ২০১৭ ০৮:৪৫372182
  • আচ্ছা, থ্যাংকু !

    তাছাড়া শ্যামল নামের লোকজন খারাপ কিছু লিখতে পারেন না ঃ) ওদিকে উনিই মনে হয় আমার বন্ধুতালিকায় আছেন। কিছু লেখা নিয়ে কথাও হয়েছিল।
  • Atoz | ০৩ জানুয়ারি ২০১৭ ০৮:৩৫372181
  • কুমুদি,
    তোমাকে থ্যাংকু জানানো হয় নি তখন। এখন জানাই। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত