এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | ২৬ ডিসেম্বর ২০১৬ ১২:২৮371850
  • পাই মেল চেকাও।
  • kumu | ২৬ ডিসেম্বর ২০১৬ ১২:২২371849
  • অভ্যুর মত কাজের ছেলে আর হয় না।
  • pi | ২৬ ডিসেম্বর ২০১৬ ১১:২৯371848
  • সব্বাইকে থ্যান্কু থ্যান্কু।
    কুমুদি, ঃ))

    এই বাজারে আমার জিমেইল বাক্স মনে হচ্ছে আবার ফুল। সব মেসেজ ফেইলড। তাই কাউকেই উত্তর দিতে পারছিনা। এখানেই সবাইকে ধন্যবাদ।
    আর কুমুদি, শেষ কবিতার ফাইলটা আম্মার ipsitapb তে পাঠাবে ? অন্যরাও মেইল করলে প্লিজ ঐ আকাউণ্টে।
    এটা খালিই করতে পারছিনা এই মোবাইলে এই স্পিডে। আর কাকে যে ফেলবো তাও ভেবে পাচ্ছিনা।
    কিছু ফেলতে পারিনা ঃ(

    কোন মধুসূদনদাদা আমাকে একটা জিমেইলের ভাঁড় দিলে পারেন তো বা সরকারকাকু একটা জিমেইল অব ইন্ডিয়া। মেইল পাঠাতে থাকব পাঠাতে থাকব পেতে থাকব পেতে থাকব, অশেষ অনন্ত স্পেস !
  • Abhyu | ২৬ ডিসেম্বর ২০১৬ ১০:৪৩371846
  • আমার মা একটি পানামা হ্যাট ও নাখোশ পরে নারকেলঝাঁটা নিয়ে উঠোন ঝাঁট দিচ্ছে। ক্যামেরার অভাবে ফটো তোলা গেল না নইলে আপনাদের দেখাতাম।

    ভাববেন না আমি কোনো কাজ করি নি শুধু মজা দেখছি। আজ ঘুম থেকে উঠে খাটের তলা থেকে একটা ২ ফুট বাই তিন ফুট বাই দু ফুট পিচবোর্ডের বাক্স বার করে তার মধ্যে থেকে পঞ্চান্নটি প্ল্যাস্টিকের ব্যাগ ফেলেছি। এই নিয়ে সামান্য একটু মনান্তর হয়েছিল কিন্তু সেটি ধর্তব্যের মধ্যে না। দুটি পুরোনো চাইনিজ চপস্টিক (নকশা না করা) আর বারোটি ধুলো পড়া কানখুশকির কাঠিও ফেলা গেছে। পোষ্কার করে ঝাঁটও আমিই দিয়েচি।
  • Rit | ২৬ ডিসেম্বর ২০১৬ ১০:৩১371845
  • এক কেজি নলেন গুড় কিনে আনলাম। এখন মটরশুঁটির কচুরি আর আলু ফুলকপির তরকারির সাথে নলেন গুড় খাচ্ছি। পুরো পুঁদিচ্চেরী কেস।
  • Rit | ২৬ ডিসেম্বর ২০১৬ ১০:২৯371844
  • ন্নান্না। রাঁচি তে বেড়ানোর সময় পাবো না। শুধু ৩ দিন টেস্ট দেখবো। দ্বিতীয়, তৃতীয়, আর চতুর্থ দিন।
    তারপর রাতের ট্রেনে ফেরত।

    যদি খেলা তৃতীয় দিনেই শেষ হয়ে যায় তাহলে একটু হুন্ড্রু, জোনা ঘুরে আসা যেতে পারে।
  • kumu | ২৬ ডিসেম্বর ২০১৬ ১০:২০371843
  • সিকি ক্যানো সকালবেলা এইসব শোনাচ্চে??
  • সিকি | ২৬ ডিসেম্বর ২০১৬ ১০:১০371842
  • হ্যাঁ, কনট প্লেসের কোথায় যেন নলেনগুড়ের আইসক্রিম পাওয়া যাচ্ছে। ঠিকানা পেলে জানিয়ে যাবো।
  • kumu | ২৬ ডিসেম্বর ২০১৬ ১০:০৭371841
  • পাইকে জন্মদিনে একরাশ শুভেচ্ছা ও ভালবাসা।
    খুব ভাল থাকো,আরও অনেক পুঁতিবিনুনি হোক,মশককুল শান্ত,বাধ্য হয়ে থাক,প্যানকার্ড ইত্যাদিরা লালনীলহলুদসবুজ খামে পাশাপাশি শুয়ে থাক।
    নলেনগুড়ের(টিউবের্না)পায়েস আর জলভরা সন্দেশ। আর সরপুরিয়া,সরভাজা।
  • Abhyu | ২৬ ডিসেম্বর ২০১৬ ০৯:৩৯371840
  • আজি কল্যাণীতে বসন্ত জাগ্রত দ্বারে,
    শুধু অল্প একটু মেঘলা রে।।
  • b | ২৬ ডিসেম্বর ২০১৬ ০৯:৩৮371839
  • রাঁচি যাচ্ছেন? দু দিনে একটু কম হয়ে যাবে।
    রাজরাপ্পা যাবেন। জগন্নাথপুর যাবেন। বিরসা মুন্ডা জুলজিক্যাল গার্ডেন যাবেন। দশম ফলস যাবেন। ফেরাইয়ালালের দোকানে যাবেন, কিছু কিনতে হবে না, তবে ঐ অঞ্চলে ৪০/৫০ এর দশকে গড়ে ওঠা প্রথম ডিপার্টমেন্টাল স্টোর।

    আর ট্রেন ভালোবাসলে রাঁচি শতাব্দীতে (অন্ততঃ একপিঠে) টিকিট কাটুন। মুরি/রাঁচি ঘাট সেকশন দিনে দেখতে পাবেন।
  • সিকি | ২৬ ডিসেম্বর ২০১৬ ০৯:২৯371838
  • আজ দিল্লিতে ঝকঝকে রোদ্দুর ও কনকনে ঠাণ্ডা। কাল শিমলাতে স্নো ফল হয়েছে।
  • Rit | ২৬ ডিসেম্বর ২০১৬ ০৮:১৫371837
  • হ্যাপ্পি বার্থডে রোবু ও পাইদি।
  • Atoz | ২৬ ডিসেম্বর ২০১৬ ০৭:২৯371836
  • আরে ভিডোতে খ্যাশখ্যাশ খ্যাশখ্যাশ শুনলাম খালি। আর চীনের চাউমিন আমাদের চাউমিন দেখ্লাম।
    ঃ-)
  • avi | ২৬ ডিসেম্বর ২০১৬ ০৭:২৭371835
  • রাঁচির টিকিট কেটে ফেলা, কাঁকেতে জায়গার ব্যাপারে খোঁজ নেওয়া এসব তো খুব, মানে যাকে বলে ইন্টারেষ্টিং ব্যাপার স্যাপার। :))))
    শুভ জন্মদিন পাইদি। কলকাতার হতাশ-ঠাণ্ডা ডিসেম্বরের শেষ সপ্তাহের আরাম উপহার দিলাম।
  • Atoz | ২৬ ডিসেম্বর ২০১৬ ০১:২০371833
  • যাদের যাদের জন্মদিন গেল আর যাদের যাদের জন্মদিন আসছে, সবাইকে শুভ জন্মদিন আর পিঠেপুলি দিলাম। ঃ-)
  • Atoz | ২৬ ডিসেম্বর ২০১৬ ০১:২০371834
  • রাঁচির টিকিট নিয়ে একটা কবিতা(বা ছড়া) ছিল। "সুস্থ মানুষ পাগলা হয়ে ধরল গাড়ি রাঁচির", এরকম একটা লাইন ছিল। ঃ-)
    কারুর মনে আছে?
  • Abhyu | ২৬ ডিসেম্বর ২০১৬ ০০:৫৭371832
  • পাইয়ের জন্মদিন বুঝি? হ্যাবাড্ডি
  • pi | ২৫ ডিসেম্বর ২০১৬ ২৩:৪৫371831
  • আরে থ্যাম্কু থ্যাম্কু !

    দমদি, কী কাণ্ড। কালই বিকেলে কলেজস্ট্রীট যাচ্ছি। তাহলে দেখা হবে। মেইল বা ফোন করছিল !
  • সিকি | ২৫ ডিসেম্বর ২০১৬ ২৩:২০371830
  • পাইকে অ্যাডভান্স হ্যাবাড্ডি।
  • | ২৫ ডিসেম্বর ২০১৬ ২১:২৮371829
  • কাল সল্লেক কলেজ স্ট্রীট অঞ্চলে চরতে যাব। পাই কি থাকছ আশেপাশে?
  • pi | ২৫ ডিসেম্বর ২০১৬ ১৯:১০371827
  • ধুতি পরা সান্তাদাদু। বদলে যাওয়া ক্রিসমাস। জানিনা, ভাল না খারাপ।
    কিন্তু পর্যটক সারা বছর ধরে কমে গেছে বলছে কেন ?

    https://scroll.in/article/825063/how-mamata-banerjee-stole-christmas-in-kolkata
  • pi | ২৫ ডিসেম্বর ২০১৬ ১৮:৪৩371826
  • ঈগলের চোখ তো তেমন ভাল হয়নি ! ঃ(
    কায়দাটাই বড্ড বেশি লাগ।
  • Abhyu | ২৫ ডিসেম্বর ২০১৬ ১৮:৩৬371825
  • কল্যাণীতেও আজ খুব মেঘলা, বিচ্ছিরি কুয়াশায় ঢাকা দিন ছিল। এখন রাত হয়ে শান্তি।
  • Abhyu | ২৫ ডিসেম্বর ২০১৬ ১৮:৩৫371824
  • রোবু আর রোবুনির জন্মদিন পিঠোপিঠি দেখি :)
    রোবু কেকে আর রাত্তিরদিকে জন্মদিনের শুভেচ্ছা।

    কেকেকে জন্মদিনে বেক্ড লীমরচনাবলী দেবার ইচ্ছে আমার অনেকদিনের। পরে কখনো হবে। আজ সবাইকে
  • Rit | ২৫ ডিসেম্বর ২০১৬ ১৮:১২371823
  • অভি,
    রাঁচির টিকিট কেটে ফেল্লাম। ১৭ মার্চ যাওয়া আর ১৯ রাতে ফেরা। দ্বিতীয় দিন থেকে দেখা যাবে। এবার দুরাতের হোটেল খুঁজতে হবে। তুই দেখ কাঁকে তে ব্যবস্থা হয় কিনা। ;)
  • kumu | ২৫ ডিসেম্বর ২০১৬ ১৭:৫৬371822
  • দিল্লিতে আজ খুব মেঘলা, বিচ্ছিরি কুয়াশায় ঢাকা দিন।
  • b | ২৫ ডিসেম্বর ২০১৬ ১৭:৩৯371821
  • ওটা ডুবো জাহাজ। গোঁত্তা খেয়ে মারিয়ানা ট্রেঞ্চের কাছকাছি ঘুরাফিরা করছে। উপযুক্ত সময় ও সুবিধা পেলেই আবার সারফেস হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত