এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৯ ডিসেম্বর ২০১৬ ০১:২৩371430


  • অভ্যু,এইটা শুনো।কি অসম্ভব মিষ্টি ছিলো গলাটা!
  • sm | ১৯ ডিসেম্বর ২০১৬ ০০:০১371429
  • আজকে টিভি তে কলকাতা-কেরালা ম্যাচ দেখতে গিয়ে একটা জিনিস দারুন লাগলো।ভারতীয় ছেলে গুলো টাই ব্রেকারে শট মারলো-প্রত্যেকটা ইন্টারনেশনাল স্ট্যান্ডার্ড এর।মানে মনে হচ্ছিলো ইউরোপীয় বা ল্যাটিন আমেরিকান টিমের খেলোয়াড় শট মারছে।এই উন্নতি টুকু দেখে প্রাণ জুড়িয়ে গেলো।
  • Abhyu | ১৮ ডিসেম্বর ২০১৬ ২৩:০১371428
  • ঐ গানটার ডেস্ক্রিপশন আর নীচের কমেন্ট্গুলোও দেখো। জর্জ বিশ্বাসের লাইভ তো বেশি পাওয়ায় যায় না।

    আর, ঘরে বসে আগুন পোহাও :)
  • | ১৮ ডিসেম্বর ২০১৬ ২২:৫১371427
  • অভ্যু কি চমৎকার গান দিয়েছো! আমাদের এখন মাইনাস ৩২ঃ)
  • Abhyu | ১৮ ডিসেম্বর ২০১৬ ২১:৪৫371426
  • রোবু, শুনে খুশি হবি, আজ দেখি সন্ধ্যে সাতটার সময় জনাকুড়ি লোক লাল ঝাণ্ডা হাতে সেন্ট্রাল পার্কের ও দিকে দিয়ে মিছিল করে গেল। পিছনে পিছনে একটা অটো - তাতে এক জন মাইক নিয়ে বসে জবাব চাই জবাব দাও আর সামনের মিছিল থেকে সিপিয়েম জিন্নাবৌঁদ।
  • Abhyu | ১৮ ডিসেম্বর ২০১৬ ১৩:২৮371425
  • Abhyu | ১৮ ডিসেম্বর ২০১৬ ১৩:১১371424
  • আহা ক্যাশলেস
  • cb | ১৮ ডিসেম্বর ২০১৬ ১১:৪২371423
  • কাল সন্ধ্যেবেলা অ্যারপোর্ট থেকে ফেরার পথে দেখি কোলকাতা কেমন যেন মুষড়ে পড়েছে। খিদিরপুরের মোড়টা ঘুরেই দেখি রাত ৯ টার সময় মেলা লেগে গেছে, মনটা ভাল হয়ে গেল :-)
  • Abhyu | ১৮ ডিসেম্বর ২০১৬ ১১:১৩371422
  • সেদিন সেন্ট্রাল পার্ক থেকে ডাব কিনেছি। দশ টাকার একটা কয়েন দিয়েছি, বলে বদলে দিন। আমি বললাম কয়েন চলবে না? লোকটা গম্ভীরভাবে বলল - কয়েন আমি নি, কিন্তু ঐ কয়েন চলবে না, বলে জোব্বার পকেটে হাত ঢুকিয়ে অন্য রকম দশ টাকার কয়েন বার করে বলল এইটা ঠিক কয়েন।

    আর তিরুপতীতে একটা ল্যান্ডস্কেপ ফাইল পোর্ট্রেটে প্রিন্ট করায় আমি বিস্তর গোঁসা করেছিলাম বলে এক টাকা কম নিয়েছে।
  • d | ১৮ ডিসেম্বর ২০১৬ ১১:০৪371420
  • *দিদি

    ওদিকে একটা বেশ পশ হাউসিং কমপ্লেক্সের ভেতরে অনেক বলাকওয়ার পর একটা দোকান খুলেছে, প্রভিশান স্টোর। পুরো ক্যাম্পাস চক্কর দিয়ে জানা গেল দোকানটি ক্লাবহাউসের ভেতর!! মুদিদোকান কেন ক্লাবহাউসের ভেতরে খুলেছে ভেবে একটু অবাক হয়েছিলাম। কিন্তু অবাক হওয়ার তখনও বাকী ছিল। খোঁজ নিয়ে জানা গেল দোকানটি খোলে সকাল দশটা নাগাদ এবং বন্ধ হয়ে যায় বিকেল পাঁচটা নাগাদ!

    সত্য কলিকাতা!! এই শহরেই এইসব সম্ভব।
  • Abhyu | ১৮ ডিসেম্বর ২০১৬ ১১:০৪371421
  • কল্যাণী থেকে দার্জিলিং স্পীড পোস্ট করেছি। সে রাণাঘাট হয়ে বর্ধমান যাচ্ছে কেন বলতে পারেন?
  • d | ১৮ ডিসেম্বর ২০১৬ ১০:৫৫371419
  • ইদিকে আমি কাল ডাকুরিয়া আমরিতে গিয়ে দোতলায় উঠে সব ফর্ম টর্ম ভরে কাউন্টারে জমা করতে দাঁড়িয়েছি অমনি সারা ফ্লোর জুড়ে পিঁক পিঁইঁক পিঁইঁইঁক করে ফায়ার অ্যালার্ম বেজে উঠল। আমি কাগজপত্র ওখানেই রেখে একলাফে সিঁড়ির দরজার দিকে গিয়ে দরজা ঠেলতে যেতেই কোত্থেকে এক মস্ত দশাসই চেহারার সিকিউরিটি দাদা এসে খপ করে হাতলটা চেপে ধরে বললেন "আরে দিদি ভয় পাবেন না। এগুলো রোজ বাজে, ও কিছু না" আমি ভ্যাবাচ্যাকা খেয়ে খেয়ে বললাম "রোজ"? উনি অমায়িক হেসে জানালেন হ্যাঁ ঐ কিসব সিস্টেম করে রেখেছে যখন তখন বেজে ওঠে। গত মাসেও বেজে উঠেছিল।

    এদিকে কাউন্টারের বাইরে দেখি এক ড্রেস পরা দিদ কাকে যেন বলছেন "যা না ব্যটারিটা খুলে দিয়ে আয় না"। আমাকে ও আরো কয়েকজনকে সন্দিগ্ধভাবে তাকাতে গম্ভীর হয়ে বললেন "দ্যাখ তো হয় তো টেস্ট করছে"
  • Abhyu | ১৮ ডিসেম্বর ২০১৬ ১০:৫২371418
  • কল্যাণীতে স্কুলের ছেলেমেয়েদের জন্যে শনিবার আলাদা করে রাখা আছে। যাই হোক, এক দাদা এসেছিল ভাইকে সঙ্গে করে, ভাইয়ের আধার কার্ড হবে। ভাই কিনা ছোটো তাই বাবা মা একা পাঠাতে সাহস করে নি। দাদাটির বয়স হবে মেরেকেটে আট।
  • kumu | ১৮ ডিসেম্বর ২০১৬ ১০:৪২371417
  • আধার কার্ডের লাইনে দাঁড়ানোর সবচেয়ে মজা হল পুঁচিবাচ্চাগুলোকে দেখা।গুড়গুড়ি বাচ্চা সব,কেউ বাবার বা দাদুর কোলে,কারো কাঁধে আবার টিউশনির বইপত্রের ব্যাগ।বড়দের মত কার্ড পাওয়ার উত্তেজনা,আঙুল,চোখ এবং পুরোচেহারার ফটো তোলার উত্তেজনায় সকলে অস্থির,হাতে বার্থ সাট্টিফিটির কপিটি শক্ত করে ধরা।আধারজী সমানে হিন্দী ও গুরুমুখীতে চ্যাঁচাচ্ছেন-পাশেই গুরুদ্বার,বাচ্চাদের হাত ধুইয়ে আনুন।লাইনে পেনসিল ইঁট রুমাল যা পায় রেখে,বাকিদের একবার সন্দেহের চোখে দেখে নিয়ে তারা হাত ধুতে যায়।আঙুলের ছাপ নিতে গেলে বেশির ভাগেরই কাতুকুতু লাগে।
    ছবি তোলার সময় ঘাড় একবার ডাইনে একবার বামে আর আবিরাম অন্য বাচ্চাদের বক দ্যাখানোতে হেসে ফেলা।আধারজীর অসাধারণ ধৈর্য এ বলতেই হবে।
    তবে এক খুদে সর্দারজীর চোখের ছবি তুলতে গিয়ে আধঘন্টা ধস্তাধস্তির পর আধারজী যখন তাকে কোলে বসিয়ে বল্লেন,এইটার ভেতরে একদৃষ্টিতে দেখ,ডোরেমন দ্যাখা যাবে,তখন সেই খুদেরাম মেশিন থেকে মুখ তুলে যে আমিকিছোটনাকি টাইপ ক্ষমাসুন্দর হাসিটি দিল,তা দেখে ঘর শুদ্ধু লোক হেসে কুটোপাটি হল।
    বল্লাম না,আধারের লাইনে আমি রোজ দাঁড়াতে চাই।
  • Abhyu | ১৮ ডিসেম্বর ২০১৬ ০৯:২২371416
  • কুমুদি আধার কার্ডের জন্যে লাইন দিতে দিতে আমি টুক করে একটা স্পিড পোস্টও করে এসেছি। ছেচল্লিশ টাকা নিল।
  • Abhyu | ১৮ ডিসেম্বর ২০১৬ ০৯:১৮371414
  • বেশি দূরেও না। স্পেশাল বুলেট ইন্টারগ্যালাক্টিক শাটলে দেড় ঘন্টা লাগবে। পৃথিবী থেকে শাটলে মাউণ্ট করতেই যা সমস্যা। আজকাল বড্ড জ্যাম হচ্ছে।
  • kumu | ১৮ ডিসেম্বর ২০১৬ ০৯:১৮371415
  • এই যে আমি,অভ্যু।
    আধার কার্ড করিয়েচ শুনে খুশি হলুম।
  • Atoz | ১৮ ডিসেম্বর ২০১৬ ০২:৩৬371413
  • আমি এসে গেছি অভ্যু। ঃ-) ওই গ্রহটা কত দূরে?
  • Abhyu | ১৮ ডিসেম্বর ২০১৬ ০০:০৬371412
  • আচ্ছা কুমুদি যে গন গনা গন এভার গন?
  • pi | ১৭ ডিসেম্বর ২০১৬ ২২:৫৬371411
  • আমার কেনাকাটার কথাও বলে যাই। তিন কিলো কড়াইশুঁটি আর এক কিলো চানাচুর। আগামী পাঁচ দিনের জন্য নিয়ে যাচ্ছি।
  • Abhyu | ১৭ ডিসেম্বর ২০১৬ ২০:১৫371410
  • ফাঙ্গাস বলে তো :)
  • রোবু | ১৭ ডিসেম্বর ২০১৬ ১৯:৫৬371409
  • বাংলা লিখলাম বাংলায়, রিদমিক কিবোর্ড দিয়ে।
  • pi | ১৭ ডিসেম্বর ২০১৬ ১৯:৪৫371408
  • কিন্তু আমজাদপুত্র হতাশ করছে। জ্যেষ্ঠজন। একক অনুষ্ঠানে।
  • pi | ১৭ ডিসেম্বর ২০১৬ ১৯:১৯371407
  • অনিন্দ্য চট্টোপাধ্যায়ের ছেলে অনুব্রত বেশ ভালো বাজান তো!
  • Abhyu | ১৭ ডিসেম্বর ২০১৬ ১৮:৫১371406
  • আনন্দবাজার বলেছে পি ভি সিন্ধু উট থেকে জিরাফ হয়েছে।
    এবার কি হবে?
  • pi | ১৭ ডিসেম্বর ২০১৬ ১৫:০০371405
  • বিদা। ভাগ্যিস জানালেন।
  • Abhyu | ১৭ ডিসেম্বর ২০১৬ ১৩:৩২371404
  • চেন্নাইয়ের একটা প্রোজেক্টের জন্যে একটা মেল লিখলাম। ভাবলাম আপনাদেরও জানাই কি লিখেছি।

    First of all, you are not alone - I sent 30+ emails today.
    I understand the situation - may be a phone call will help.

    By the way, I am in India now, if they are okay with my English, I can talk to them as well. Note that other than English, I can only speak Bengali (once in Spain I asked for directions in Bengali as they did not understand English).
  • Abhyu | ১৭ ডিসেম্বর ২০১৬ ১৩:২৬371403
  • ঐ জন্যে তো জমি কিনবো। জমির উপরে যতটা বাতাস ততটাই আমার। সেই বাতাস আমি এক্সপোর্ট করে কল্যাণীতে পাঠাবো। আর জমির উপর তো ফাঁকা থাকবে না, পাশের জমির বাতাস এসে ভরিয়ে দেবে। কাজেই আমার আনলিমিটেড সাপ্লাই থাকবে। লেকের ধারে বড়ো প্ল্যান্ট হবে - সেই বাতাস গলিয়ে সোনা দানা আলাদা করা হবে। সেন্ট্রাল পার্কে আউটলেট থাকবে, সেখান থেকে কিনতে পাওয়া যাবে। গুরুর মেম্বারশিপ থাকলে 7.5% ডিসকাউন্ট।
  • b | ১৭ ডিসেম্বর ২০১৬ ১৩:১০371402
  • বাতাস তো বিঘেতে মাপে না, কিউবিক ফুটে মাপে।
  • pi | ১৭ ডিসেম্বর ২০১৬ ১১:৩৮371401
  • বিঘে দুই বাতাস কিনলেও হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত