এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ০৮ ডিসেম্বর ২০১৬ ২৩:৩০370890
  • রুরাল ব্যাঙ্কিং পোস্টাপিস নেটওয়ার্ক ছাড়া এক্সপ্যান্ড করা নামুমকিন।

    আর শহরের লোকে চিঠি লেখে বলে পোস্টকোড মনে রাখে না। আমাজনে প্রোডাক্ট অর্ডার দেবে বলেই মনে রাখে। এখানে সেই সেগমেন্টের কথা হচ্ছিল না।
  • Ekak | ০৮ ডিসেম্বর ২০১৬ ২৩:২৮370888
  • "ফর্মে কেন এই সাবডিভিশন, ব্লক, থানার গল্প রাখে সেটাই তো প্রশ্ন। এগুলো তো ফিলাপ করতে বলার মানেই নেই। আর করলেও ভুলে ভরা হয়।
    "

    এগুলো রাখার চল হয়েছে সেই যুগ থেকে যখন সেন্ট্রাল ডেটাবেস ইউস করার সুযোগ ছিলোনা। তখন ডেটা নর্মালাইস না করে আলাদা আলাদা টাপল করে জব্দ খাতায় রাখলে বিভিন্ন লেভেলে রিসোর্স ডিস্ট্রিবিউট করতে সুবিধে হতো। একজন ডিএম শুধু তাঁর ডিস্ট্রিক্ট টুকু বোঝেন। এবার তাঁর নিচের লোক থেকে শুরু করে সবার কাছেই একটা করে ফিসিকাল জাবেদা খাতা। পিন কোড চালু করে পোস্টাল ডিপার্টমেন্ট যাতে দেশের কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে নীচের একদম পোস্ট অফিস লেভেল অবধি রিসোর্স ডিস্ট্রিবিউট করা যায় একটাই ইউনিক নাম্বারের বেসিসে। এই সিস্টেমে কী সমস্যা আছে এবং এর চে বেটার কী সিস্টেম হতে পারতো শুনলে ভালো লাগবে।

    "লেখা হয়না " নয়। পোস্ট কার্ড থেকে ইনল্যান্ড সর্বত্র পিনকোড লেখার নিয়ম। লোকে সচেতন নয় তাই লেখেনা। এবার শুনি পোস্টাল অফিস লেভেল অবধি এর চে জনতা ফ্রেন্ডলি আর কী সিস্টেম হতে পারে ? পাড়া -বাড়ি ডেপ্থ নিয়ে কথাই হচ্ছেনা।

    টেকনিক্যালি নিখুঁত হলেই সেটা লোকের ঘাড়ে চাপিয়ে দেওয়া যাবে এমন না। বাড়ির টেকনিক্যালি নিখুঁত আইডেন্টিটি হলো মাইক্রো লেভেল জিপিএস আইডি। যেটা মোবাইলেও দেখায় না। কিন্তু এভেইলেবল ডেটা। লোকে কখনোই সেটা মনে রাখতে পারবে না। কাজেই ওরকম নিখুঁত একটাই মনে রাখার মতো আইডি বানানো ফিসিবল না। পিন কোড বরং জাস্ট শেষের দু তিনটে নাম্বার। বাকিটা নিজের পাড়া -থানা এইসব।
  • pi | ০৮ ডিসেম্বর ২০১৬ ২৩:২৮370889
  • ক'জন লোক নিজে চিঠি লিখতে বা পড়তে পারেন ? আর ক'টা লোককে নিজের গ্রামে চিঠি লিখে পাঠাতে হয়। যাঁরা বাইরে বেরোন, পাঠাতে হয়, তাঁরা অনেক কিছুই জানেন।

    সম্ভব না কেন ? অসম্ভব কিছুই না।দশ বছরে আরো অনেক এগোবেও। কিন্তু এখনকার অবস্থায়, এক্সিস্টিং সিস্টেমে অনেক চাপ আর সমস্যা আছে।
  • sm | ০৮ ডিসেম্বর ২০১৬ ২৩:২৬370887
  • আজকাল চিঠি লোকে সত্যি ই কম লেখে। ই মেল্ বা মোবাইল ভয়েস কল ও টেক্সট দিয়ে কাজ সেরে দেয়। আর পোস্ট অফিসে ব্যাংকিং,মেল্ সিস্টেম, ইন্স্যুরেন্স/ এম আই এস -এক সঙ্গে সব কিছু দেখতে গিয়ে ছড়িয়ে ছাগল হয়ে গেছে। ওদের দিয়ে কোর ব্যাংকিং এর কাজ দুসাধ্য ব্যাপার।
  • de | ০৮ ডিসেম্বর ২০১৬ ২৩:২১370885
  • আহা - টই পড়ে এলুম - আমি ঠিক আজ জয়ললিতা জুতোয় ঢেলে স্ক্চ খাচ্চেন, এই স্বপ্নই দেখবো -

    কুইজিন ট্রাই করেই কাটাবো - তবে গুচ্ছ ব্যাঙ্কোয়েট আছে কনফারেন্সে -

    পিছিয়ে পড়ে উত্তর -

    এসবিআইয়ের ক্রেডিট কার্ডে ক্যাশব্যাক আছে তো পেট্রোল/ডিজেলে। তাই কার্ডেই কিনি বরাবর।
  • Arpan | ০৮ ডিসেম্বর ২০১৬ ২৩:২১370886
  • কিন্তু পিনকোড লোকে জানবে না কেন? চিঠি লেখে না?

    পোস্টাপিসগুলোকে পেমেন্টস ব্যাংকে পুরোপুরি কনভার্ট করতে পারলে লোকে নিজে থেকেই পোস্টাপিসের নাম জানবে। হয়ে যাবে বছর দশেকের মধ্যে।
  • pi | ০৮ ডিসেম্বর ২০১৬ ২৩:২০370884
  • কিছু করা সম্ভব না, তাও না। কিন্তু যেভাবে যা হচ্ছে বা হয়েছে, তাতে প্রচুর ফাঁক আর গলতা আছে। আর লোকের কপালে অনেক ভোগান্তি।
  • pi | ০৮ ডিসেম্বর ২০১৬ ২৩:১৯370882
  • আরে তোর প্রবলেম স্টেটমেন্ট অনুযায়ী তোর সল্যুশান হল, শুধু পিনকোড মনে রাখলেই হবে। না, শুধু পিনকোডে হবেনা।
    আর এটা কোথাও বলা হয়নি, লোকে কিছু মনে রাখতে পারবেনা, তাই কিছু করা যাবেনা। বলা হয়েছে, এক্সিস্টিং সিস্টেমে যা যা চাওয়া হয়, তা মনে রাখা সম্ভব নয়। বা, এখন যেভাবে যা কিচু আছে, তাতে এটা না জানাটা আদৌ অস্বাভাবিক কিছু না।
  • Rit | ০৮ ডিসেম্বর ২০১৬ ২৩:১৯370883
  • ;)
  • Arpan | ০৮ ডিসেম্বর ২০১৬ ২৩:১৮370881
  • পিনকোড দিলে পাড়া আসবে না। তার ওপরের লেভেলের জিনিস আসবে। যেমন জিলা ইত্যাদি। যদি সেগুলো ম্যন্ডেটরি ফিল্ড হয়।
  • Arpan | ০৮ ডিসেম্বর ২০১৬ ২৩:১৬370880
  • আমার সাধ্য বারো। তৃতীয় বিশ্বের গোলগাল শ্রমিক ভাই।
  • pi | ০৮ ডিসেম্বর ২০১৬ ২৩:১৫370879
  • পাড়ার ইনফো তো মনে রাখেই।

    ফর্মে কেন এই সাবডিভিশন, ব্লক, থানার গল্প রাখে সেটাই তো প্রশ্ন। এগুলো তো ফিলাপ করতে বলার মানেই নেই। আর করলেও ভুলে ভরা হয়।

    একটা পিনকোডে দুশো পাড়া থাকতে পারে। তাই কোনটা দিলে ইউনিক আইডেন্টিফায়ার হবে, সে নিয়ে ভাবনাচিন্তা দরকার আরো। অত সোজা না। আর লোকে কেন পিনকোড মনে রাখেনা, সেটা নিয়ে লোককে দোষ দেবারও মানে নেই। যেটা কোথাও লেখা হয়না, কোথাও ব্যবহার নেই, সেটা লোকে জানবেনা, সেটাই স্বাভাবিক।

    এখন যা সিস্টেম আছে, সেটা একেবারেই জনতা ফ্রেণ্ডলি নয়, আর ডিজিটালাইজেশনের গাড়ি যে ঘোড়ার আগে জুতে দেওয়া হচ্ছে, সেটাই বলার।
  • Rit | ০৮ ডিসেম্বর ২০১৬ ২৩:১৪370878
  • অপ্পন দা,
    কবছরের পুরোনো?
  • Arpan | ০৮ ডিসেম্বর ২০১৬ ২৩:১৩370877
  • অত বাংলা সিনিমাও আসে না। ঃ)

    বরম ওটা হল খাবার দাবারের ঠেক। রোজ এক একটা কুইজিন ট্রাই করলে দিব্যি সময় কেটে যাবে।
  • de | ০৮ ডিসেম্বর ২০১৬ ২৩:১২370876
  • সাম্বার -দোসা বানিয়ে খেয়ে খাইয়ে এলুম -

    হ্যাঁ, থাকবো তো কোরামঙ্গলায় - লুরুতে সব বাংলা সিনিমা আসে শুনেছি - আমি প্রত্যেক সন্ধেবেলায় একটা করে সিনিমা দেখেই কাটাবো তা'লে -
  • Ekak | ০৮ ডিসেম্বর ২০১৬ ২৩:১০370875
  • প্রব্লেম স্টেটমেন্টে স্টিক করলে ভালো হয়। এড্রেস ইনফরমেশন একটা ট্রি স্ট্রাকচার। যার জিলা -সাবডিভিশন লেভেল নিয়ে কথা হচ্চিল। যেগুলো রিডান্ডেন্ট ইনফরমেশন যদি শুধুমাত্র পিনকোড জানা থাকে। এবং পিনকোড এর সঙ্গে এসব ম্যাপ করার জন্যে সরকারি গ্যাজেট আছে ছাপানো। ইন্টারনেট যদি সেন্ট্রাল সার্ভে অফিসেও না থাকে।

    এরপর পার্টিকুলার কোন লেভেলে গিয়ে ট্র্যাক করবে সেটা তো সার্ভের নেচার। তাকে যদি পাড়া ভিত্তিক ডেটা দেখতে হয় তবে সেই ডেপ্থে যাবে, যদি একদম বাড়ি ভিত্তিক ডেটা দেখতে হয় আরও নীচের ডেপ্থে। এগুলো পিনকোডের লেভেল না। কিন্তু তাই দিয়ে পিনকোড অকাজের তাও প্রমান হয়না। লোককে একশোটা রিদানড্যান্ট জিনিস মনে রাখতে না বলে পিন কোড বললে একটালেভেল অবধি প্রব্লেম সল্ভ হবে। এই প্রসঙ্গে, লোকে তো কিছুই মনে রাখতে পারেনা এটা কোনো যুক্তি হিসেবে দেখা যাচ্ছেনা। কনশাসনেস গ্রো করা জরুরি এবং সেটা করার জন্যে নিজেদের সিস্টেমে যে খামতি আছে, ওই রিড্যাংড্যান্ট ইনফরমেশন এর বস্তা ওগুলোকে সরানো জরুরি।
  • Arpan | ০৮ ডিসেম্বর ২০১৬ ২৩:০৯370874
  • পাড়া অব্দি ইনফো ইন্ডিভিজুয়ালকে মনে রাখতে হবেই। তার সাথে পিনকোড/ পোস্টাপিস নাম।

    জিলা, সাব ডিভিশন ইত্যাদি জিনিস অপ্রয়োজনীয় মনে রাখা - বক্তব্য এইটুকুই। তার জন্য লোকজন ফর্ম ভরতে অপারগ হলে তার দোষ উপভোক্তার নয়।
  • Arpan | ০৮ ডিসেম্বর ২০১৬ ২৩:০৬370872
  • আজ স্কচ খেতেই হবে। টইতে যা শুরু হয়েছে। ঃ(
  • pi | ০৮ ডিসেম্বর ২০১৬ ২৩:০৬370873
  • সেটা দিলে পাড়া আসা সম্ভব না। পাড়াটা আসল আইডেন্টিফায়ার। আধার কার্ড ছাড়াও কাজের কাজ আরো অনেক করার থাকে। সেখানে পাড়া অব্দি ইনফো পাওয়া খুব জরুরি। কারণ পাড়া টু পাড়া ভেরিয়েশন প্রচুর হয়। প্রত্যন্ত এলাকায় গ্রাম, গ্রামের মধ্যে পাড়া, সবই অনেক জায়গা জুড়ে ছড়ানো ছিটানো হয়।
  • Arpan | ০৮ ডিসেম্বর ২০১৬ ২৩:০৩370871
  • পিন কোড/পোস্টাপিস নেম হল মিসিং লিং। ওটা জানলেই বাকি সব এসে যাবে।
  • pi | ০৮ ডিসেম্বর ২০১৬ ২৩:০২370870
  • একটু বের করে দিন তো, করবং পাড়া, নারেং বাড়ি, খুমতিয়াপাড়া কোন এডিসি/জিপি, কোন ব্লক, কোন সাবডিভিশন, কোন জেলা ?
  • Arpan | ০৮ ডিসেম্বর ২০১৬ ২৩:০১370869
  • ইন ফ্যাক্ট আধার এনরোলমেন্টের সময় মনে আছে পিনকোড এন্টার করলেই জিলা, ডিভিশন, সাবডিভিশন ইত্যাদি অটো পপুলেট হয়ে যাচ্ছিল।

    লোকের বাড়ি ঘরের নাম্বার, রাস্তার নাম, নিকটবর্তী ল্যান্ডমার্ক ইত্যাদি এন্ট্রি এর আগের স্টেপে হয়।
  • pi | ০৮ ডিসেম্বর ২০১৬ ২২:৫৯370868
  • পিনকোড কোন কাজেই লাগেনা লোকের।
    ম্যাক্সিমাম লোকে বলতে পারে নিজের পাড়াটুকু। বাস। আর থানা বড়জোর। এদিকে থানা আর গ্রাম পঞ্চায়েত /এডিসি মেলেনা বহুক্ষেত্রে। তারউপর আছে নিত্যনতুন ভিলেজ বাইফারকেশন বা রিকনস্ট্রাকশন। অমুক পাড়া চলে গেল অন্য এডিসির আওয়্তায়, অমুক জিপি বা এডিসি চলে গেল আরেক ব্লকে, সেটা গেল অন্য সাবডিভিশনে। জেলা ভাঙাভাঙি তো আরেক পর্ব। লোকে জানেও না, তার দাওয়ায় বসে বসেই সে কোথা হইতে কোথায় চলিয়া গেল।

    আর হ্যাঁ, একটা পিনকোডে অন্ততঃ কুড়িটা গ্রাম আর চারশোটা পাড়া থাকবে। তারপর ?
  • Rit | ০৮ ডিসেম্বর ২০১৬ ২২:৫৫370866
  • এখন বিদেশী দূতদের বেশী টাকা তুলতে দেওয়া হবে।
    পুরো জুগাড় ব্যবস্থা।
  • pi | ০৮ ডিসেম্বর ২০১৬ ২২:৫২370864
  • লোকে নিজের বয়স অব্দি বলতে পারেন না। বয়স্ক লোক বলে না, অনেক কমবয়সীরাও। মায়েরা বাচ্চার জন্মতারিখ, সাল বলতে পারেন না। বাবারা তো নাই।
    হাসপাতাল ডেলিভারি হলে তাও ইম্যুনাইজেশন কার্ডে এখন লেখা হয়। এই কার্ড টিঁকলে তাও পরে হয়তো এদের ইনফো ঠিকঠাক যাবে।
    স্কুলে স্কুলে যাই, ১২ থেকে ১৭ র কিশোরী খুঁজি, ক্লাসের হিসেবে কি স্কুলের খাতার জন্মতারিখ হিসেবে যাদের পাই, দেখলেই বোঝা যায়, বয়সের সাথে মেলেনা। বয়স কমানো না, অনেক সময় বাড়ানো। আজই যাকে দেখলাম, কার্ডের হিসেবে একুশ বছর, পড়ে ক্লাস টেনে। দেখলেও কিছুতে ষোলো সতেরর বেশি লাগবে না। এই কমানো বাড়ানো আদৌ ইচ্ছা করে নয়, মা বাবা এসে কিছু বলতে পারেন না। সব আন্দাজে। স্কুলের টিচাররাও তাই বললেন।
    নিজেদের আন্দাজের বহর একেকসময় এমন সব হয় যে দেখা যায়, মায়ের বয়স চব্বিশ পঁচিশ হচ্ছে, যেখানে ছেলের বয়স পনের ষোল। কিম্বা ছেলে কি মেয়ে দশ বারো তো দিদিমা বেরোল পঁয়তিরিশ ! আবার দাদুর বয়স বেরোলো ষাট। এইরকম বিচিত্র সব সমস্যা নিয়ে জেরবার হতে হয় !
    খালি ষোলো আনা খেয়াল আছে, মেয়েদের বিয়ে আঠারোর আগে দেওয়া যাবে না। সেজন্য বিয়ের বয়স জিগালেই আঠারো। এদিকে হয়তো দেখা গেল, দশ বছরের বাচ্চা আছে, আর এখন বয়স বলছে পঁচিশ। কি বড় আর ছোট বাচ্চার মধ্যে ফারাক সাত বছরের। বড়জনের বয়স সাত। ছোটজন হবার সময়ে মায়ের রেজিস্ট্রেশন হয়েছে তেইশ বলে।
    কিম্বা বিয়ের দু বছর পরে বাচ্চা হয়েছে বলছে। এখন বয়স কুড়ি। বাছার বতস দুই।
    এদের সবারই নাকি আঠারোতে বিয়ে হয়েছে ঃ)
    তাই বয়স নিয়ে উত্তর শুনলেই আগে বাকি সবার বয়স শুনে, কার্ড দেখে, এইসব যোগ যোগ বিয়োগ করে দেখতে হয় গোঁজামিল আছে। বেশিরভাগ কেসেই থাকে। তখন প্রবোধ দিতে হয়, আঠারোর আগে বিয়ে হয়েছে শুনলে কেউ কামড়ে দেবেনা, তারপর বাবা বাছা করে সত্যিটা বের করতে হয় !
  • Ekak | ০৮ ডিসেম্বর ২০১৬ ২২:৫২370865
  • সেতো আমার পিনকোডেও। আমি কি কোথাও বলেছি যে পিনকোড দিয়ে নির্দিষ্ট করে লোক কে চেনা যায় ? প্রব্লেম স্টেটমেন্ট দেখো। পিনকোড দিয়ে জিলা -ডিস্ট্রিক্ট এগুলো ম্যাপ করে ফেলা যায়। আলাদা করে মনে রাখার বা সেই ইনফরমেশন জানতে চেয়ে লোককে ব্যতিব্যস্ত করার দরকার পড়েনা। এইটুকুই বক্তব্য। এরপর নির্দিষ্ট করে তোমার বাড়ি খুঁজতে হলে তো বাড়ির নাম -গলির নাম -তাঁর নাম এসব লাগবেই। এগুলো লোকে মনে রাখে। রাখেনা এবং রাখা কঠিন হলো ওই জিলা -সাবডিভিশন ইত্যাদি। কারণ ওগুলো রেগুলার কাজে লাগেনা। সেইজন্যেই বলা।
  • Rit | ০৮ ডিসেম্বর ২০১৬ ২২:৫০370863
  • সিকি দা আবার দা কাটাচ্ছে কেন?
  • সিকি | ০৮ ডিসেম্বর ২০১৬ ২২:৪৭370861
  • আমার পিনকোডে প্রায় পঞ্চাশ হাজার মানুষের বাস।
  • Ekak | ০৮ ডিসেম্বর ২০১৬ ২২:৪৭370862
  • অনেক লোকে তো নিজের বয়েস ও মনে রাখতে পারেনা। তো তাকে সেটা মনে রাখতে বলা হয় নাকি মনে রাখতে না পারাটাকেই সেলিব্রেট করা হয় ?? যেখানে যেখানে নিকটবর্তী কোথাও একটা পোস্ট আপিস আছে সর্বত্র পিন কোড আছে। এটার সঙ্গে জিলা-সাবডিভিশন ম্যাপ করার জন্যে যে তথ্য তা নিজেরা ভরে নিলেই হয় পোস্টাল ডিপার্টমেন্ট এর গ্যাজেটিয়ার দেখে। এখানে কথা হচ্ছিলো জিলা -সাবডিভিশন মনে রাখার দরকার আছে কিনা, সেখানে ট্রাইবাল ডিস্ট্রিক্ট কাউন্সিল কী পিনকোডের বাইরে ? শুনি এরকম কিছু এরিয়ার কথা যার কোনো পিনকোড নেই। তারপর না হয় স্পেকুলেশন হবে কার কী দেখতে বাকি আছে :)

    ইন্টারনেট সংক্রান্ত ভাট টাকে গুরুত্ব দিচ্ছিনা কারন ওরকম অজুহাত আসবে কেনেই লিখেছিলুম, উপভোক্তার দায় নেই ইন্টারনেট রাখার। সার্ভেয়ার এর দায়। যে সেন্ট্রাল অফিসে, সে ডিভিশন লেভেলে হোক বা ডিস্ট্রিক্ট, সব সার্ভে এসে জমা হবে সেখানে পিন কোড এন্ট্রি করলেই কোন জিলা-সাবডিভিশনের সঙ্গে যুক্ত এসে যাবে।

    তারপরেও এইগুলো ফর্মে রাখা হয় এটা ইন্ডিয়ান এডমিনিস্ট্রেটিভ সিস্টেমের গাধামো। গাধামোকে সেলিব্রেট করার কিছু নেই। বরং লোককে পিনকোড মনে রাখতে বলা কাজের।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত