এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৮:২৭370830
  • আমার সিরিয়াসলি কে আমার ডেটা জেনে নিলো ওই নিয়ে দুশ্চিন্তা নেই। কিন্তু একটা লোক কতগুলো আইডি বয়ে বেড়াবে বলো তো ?? পাসপোর্ট আমার ডোমিসাইল প্রুফ। প্যান ইকোনোমিক এনটিটি। পারপাস ফুলফিল্ড। আবার একখানা আধার জোড়া বিরক্তিকর :(
  • কিক্কড় সিং | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৮:২১370829
  • ওকে বলে বাবাইজম।
  • Ekak | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৮:১৯370828
  • আরে আমার বাবার এই"বুঝিয়ে বলা " টা খুব ডেঞ্জারাস। সবকিছুই এইভাবে কনভারজ করবে যে, দেখো রাষ্ট্র -বাজার ইত্যাদি সবই বুঝলুম কিন্তু সেই তো দিনের শেষে তোমার ভোগান্তি আর আমাদের দুশ্চিন্তা আরতো কারো যাবে আসবে না অতএব তুমি এই এই এই এই এই .......

    এই টোন টা শুরু হলেই আমি সাবধান হয়ে যাই :|
  • রোবু | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৮:১৭370827
  • সরদেশাই প্রো-মোদী নয় এটুকু শিওর। আজকেই টুইট যা করেছে :-)
  • pi | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৮:১৫370826
  • আজতকে কেজরিওয়াল-রাজদীপ সরদেশাই চলছে। সরদেশাই ইদানিং প্রোমোদি নাকি আন্টি কেজরিওয়াল নাকি এমনিই শয়তানের উকিল সেজে খোঁচাচ্ছেন ?
  • কিক্কড় সিং | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৮:০৮370825
  • :-D
  • Ekak | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৮:০১370824
  • উঃ এট্টু আগে বাবার সঙ্গে ফোনে কথা হলো এইরকম :

    আমি : হ্যা কী খপর কী তোমার ? এটিএম চলছে ?
    বাবা : হ্যা সেসব হয়ে যাচ্ছে সন্ধ্যের পর লাইন দিয়ে, পাঁচ ছটা আশেপাশে ঘুরিয়ে ফিরিয়ে।

    এরপর এটা সেটা হ্যাজ। মা -বোন সব কেমন আছে টাছে। হঠাৎ বাবা ষড়যন্ত্রের ভঙ্গীতে বলেন :

    # শোনো একটা কথা আছে।

    # কীসের কথা ?

    # দেখো আমি জানি এই নিলেকানির প্রজেক্ট - আধার এসব তুমি পছন্দ করোনা, কিন্তু দেখো দিনকাল ভালো নয়, সরকার যা খুশি নিয়ম বানাচ্ছে ইমপ্লিমেন্ট কোচ্চে, সিনিয়র সিটিজেন দের ক্ষেত্রে তো নিয়ম হয়ে গ্যাছে আধার না থাকলে ফ্লাইটে বা ট্রেনে কোনো ছাড় পাবেনা, বুঝতেই পারছো এরপর ট্রান্সাকশন করতে গেলেই আধার লাগলে ....

    # আরে শুধু সরকার বললেই হবে নাকি ?

    # না না আমি জানি সুপ্রিম কোর্ট কী বলেছে, কিন্তু সেসব বাইপাস করে ভ্যালিড ট্রান্সাকশন এর সীমা যদি আধার দিয়ে বেঁধে দেয়, বুঝতেই পারছো, অনর্থক ঝামেলা তখন, আমি জানি তুমি ভোটার -আধার এসব একদম পছন্দ কোরনা ......

    # ধ্যার বাপু কী বলবে সোজা করে বোলো তো ! বেকার টেনশন নিও না।

    # কিছুই না, তুমি তোমার পাসপোর্টের কপি আর ফটোগ্রাফ আমাকে মেইল করে দাও, আমি এখন থেকে আধার বের করে নেবো। পাড়াতেই এজেন্সি হয়েছে !

    -----------------

    "দেখছি " বলে ফোন কাটলুম। আধার করাই নি জানতেন। কোনোদিন চাপ নেন নি। এখন নাকি "দিনকাল ভালো না "। সেইটে নানান ধানাইপানাই করে বোঝাবার চেষ্টা কচ্ছিলেন যাতে হঠাৎ ক্ষেপে চেঁচামেচি না করি। এবার হয়তো ওনার দুশ্চিন্তা কমানোর জন্যেই উদ্যোগ নিতে হবে। এমনিতে আধারে অসুবিধে নেই কিন্তু প্যান -পাসপোর্ট ছাড়া আর কিছু বইতেই মহা ঝাঁতু লাগে :| বিরক্তিকর ব্যাপারস্যাপার সব ধুর ধুর :|
  • Arpan | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৫:৩৪370822
  • হোয়াটদ্য***?
  • Arpan | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৫:৩৩370821
  • নিষ্পাপ টাইপের প্রশ্ন হয়ে গেল। যাগ্গে। ঃ)
  • কিক্কড় সিং | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৫:৩২370820
  • নাহ্‌, ব্যাঙ্কে গিয়ে চালান ভরে সেই ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে।
  • Arpan | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৫:২৮370819
  • অনলাইন পেমেন্ট হয় না?
  • কিক্কড় সিং | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৫:২৩370818
  • মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, সিটিজেনশিপ সার্ভিসেস। ছেলের জন্যে।
  • Arpan | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৫:১৯370817
  • কীসের চালান এটা?
  • কিক্কড় সিং | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৫:১৪370816
  • দেশের কত উন্নতি হয়েছে। ক্যাশলেসের হদ্দমুদ্দ।

    কেন্দ্রীয় সরকারকে আড়াইশো টাকা দিতে হবে, এসবিআই তে চালান কেটে। সেক্টর ফাইভ ব্র্যাঞ্চে গেলুম, তারা বল্ল এ তো ট্রেজারি চালান, বিকাশ ভবনে যান। সেখানে গেলুম, তারা বল্ল আমরা শুধু টিআর৭ নিই, আপনার টিআর৬ - সেটা কোথায় নেয় আমরা জানি না। এবার ভাবছি কোথায় যাই।
  • Rit | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৩:৩৭370815
  • কিক্কড় দা,
    ব্রায়ান লারার রেকর্ড তাহলে ভেঙে গেলো। আমার মোটে ২০০। ঃ(
  • কিক্কড় সিং | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৩:০০370813
  • ক্রূর সিং ফিরিয়া আসিতেছেন। লাইফ ওকে, আর অন্য কী একটা চ্যনেলে।
  • Arpan | ০৮ ডিসেম্বর ২০১৬ ১২:৪৯370812
  • গণ্ডার সেজেই ক্লায়েন ঠেলতে হয়।
  • কিক্কড় সিং | ০৮ ডিসেম্বর ২০১৬ ১২:৪৮370811
  • সে তো মানুষের।
  • b | ০৮ ডিসেম্বর ২০১৬ ১২:৪২370810
  • অর্পণের চামড়া নেই?
  • কিক্কড় সিং | ০৮ ডিসেম্বর ২০১৬ ১২:২৯370809
  • শস্তায় চামড়া মেলে, ওভারকোট বানিয়ে নাও।
  • Arpan | ০৮ ডিসেম্বর ২০১৬ ১২:২৪370808
  • ঠান্ডার কথা আর কইবেন না মহায়, স্রেফ সিয়াচেনের নাম নিয়ে মাটি কামড়ে পড়ে আছি।
  • কিক্কড় সিং | ০৮ ডিসেম্বর ২০১৬ ১২:০৭370807
  • ফ্রয়েডের এইচ-ইন্ডেক্স ২৬৬, সাইটেশন কাউন্ট সাড়ে চার লাখের ওপর

    কত দূর, আর কত দূর, বলো মা:-p
  • কিক্কড় সিং | ০৮ ডিসেম্বর ২০১৬ ১১:৫৬370806
  • আমার টোটাল সাইটেশন কাউন্ট ৫০০ ছাড়ালো।
  • pi | ০৮ ডিসেম্বর ২০১৬ ১০:৩১370805
  • খুবই সম্ভব।
  • সিকি | ০৮ ডিসেম্বর ২০১৬ ১০:১৮370804
  • অস্যার্থ, এর পরেই পতঞ্জলির বার্গার পিজা কুড়কুড়ে লঞ্চ করবে। মিলিয়ে নিও।
  • pi | ০৮ ডিসেম্বর ২০১৬ ১০:১১370802
  • কলেজ ইউনি ক্যাম্পাসে জান্ক ফুড ব্যান হতে চলেছে ! এখুনি এবিপিআনন্দে দেখালি। ইউজিসির নির্দেশিকা এসেছে। রাজ্যসভায় নাকি জান্ক্ফুড নিয়ে রিপোর্ট যায়, সেখানে দেখানো হয়, সব জান্ক ফুডে ফুড ভ্যালু খুব কম, ক্যালোরি বেশি। তাই বন্ধ করতে হবে।
    এবার কি রাস্তাঘাটেও বন্ধ হবে ? ব্যান না করে কোয়ালিটি চেক বা কিছু গাইডলাইন দিলে, নিয়মিত ইন্স্পেকশন করলে হত না ? সব রকম খাবারে যে রং দেওয়া হয়, তার কতটা কী ক্ষতিকর বা নয়, সেগুলো পরীক্ষা করে জানিয়ে সেইমত কড়া পদক্ষেপ নিলে হত না ? রাসায়নিক সার বা কীটনাশকের কী প্রভাব পড়তে পারে, সেগুলো দেখলে হতনা ?

    ও কুমুদি, তুমি কবে লিখবে এসব নিয়ে ??
  • সিকি | ০৮ ডিসেম্বর ২০১৬ ১০:১১370803
  • দিল্লিতেও শীত পড়ে গেল। জাঁকিয়ে। সাথে ঘন কুয়াশা।
  • avi | ০৮ ডিসেম্বর ২০১৬ ০৯:০৬370801
  • টসটাও হেরে গেল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত