এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bhagidaar | ০৬ ডিসেম্বর ২০১৬ ০৯:৪৭370710
  • পাই, সোসেন ভয়ানক ব্যাস্ত
  • avi | ০৬ ডিসেম্বর ২০১৬ ০৯:৩৫370709
  • হুঁ, আমি আবার মুম্বাই টেস্ট আজ থেকে ভেবেছিলাম। যাকগে।
    এআইবির এইটা যা তা হয়েছে। জাস্ট টু গুড। আমার আবার এই বাজারে আজ থেকে ডেবিট কার্ডটা ইনভ্যালিড হয়ে যাবে। আমার ব্যাঙ্ক খড়দায়। অদ্দূর যাওয়া, তার ওপর ব্যাঙ্ক ভাবলেই এখন একটা আতঙ্ক জাগে।
  • Bhagidaar | ০৬ ডিসেম্বর ২০১৬ ০৯:২৬370708
  • চেন্নাই এর আগে মুম্বাই টেস্ট। ততদিনে ঠান্ডা হয়ে যাবে
  • pi | ০৬ ডিসেম্বর ২০১৬ ০৯:১৭370707
  • এলে তো ভালই হয়।

    এটা সবজায়গাতেই থাক।
  • avi | ০৬ ডিসেম্বর ২০১৬ ০৯:১৩370706
  • এখানে ধরে আনা যায় না? ওখানে কাউকে চেনা যায় না তো।
  • pi | ০৬ ডিসেম্বর ২০১৬ ০৮:৪৬370705
  • ডিসি মনে হল গ্রুপে লিখছেন, অভি ঃ)
  • avi | ০৬ ডিসেম্বর ২০১৬ ০৮:৪৪370704
  • চেন্নাইতে আবার টেস্ট আছে কদিন পরেই। ডিসি থাকলে ভালো জানা যেত। :(
  • sinfaut | ০৬ ডিসেম্বর ২০১৬ ০৮:৪২370703
  • অর্পণদা,

    মর্জিম আর মান্দ্রেম বীচ। দুটোই নর্থে। আবার সাউথে চাইলে পানজিম এর পরে যেগুলো আছে। আন্জুনা বীচ হিসেবে অখাদ্য। বীচের পিছনের রেস্টোরান্তের গার্বেজ ফেলে। বালির বদলে কাদা।
    সিঙ্কোরিম অনেক দূর থেকে ফোর্ট আগুআদার থেকে দেখেছি, বেশ বড় আর ভালোই মনে হয় না। তবে নির্জন না।
  • Bhagidaar | ০৬ ডিসেম্বর ২০১৬ ০৭:৪২370702
  • চেন্নাই এর কি হাল?
  • Atoz | ০৬ ডিসেম্বর ২০১৬ ০৭:২২370701
  • এইসব মাছেরা মুক্ত অবস্থায় যখন নিজেদের এনভায়রনমেন্টে থাকে, কেজানে তখন কীভাবে বিহেভ করে। বন্দী অবস্থায় আচরণ আর মুক্ত অবস্থায় আচরণ হয়তো আলাদা।
  • Ekak | ০৬ ডিসেম্বর ২০১৬ ০৭:১৩370700
  • রিসোর্স কম ছিল না। ফিক্সড টাইম ইন্টাভ্যালে খেতে দিই। কিন্তু একচুয়াল রিসোর্সের চেও পারসেপশন অফ রিসোর্স ম্যাটার করে। যদি মনে হয় যে যথেষ্ট স্পেস পাচ্ছেনা বা রিসোর্স এ ভাগ বসতে পারে তাহলেই এটাক।

    আরেকটা ব্যাপার হলো অর্ডার পজিশন। টপ এ যে থাকে তাকে কেও চট করে ঘাঁটায় না। সেকেন্ড অর্ডারকে সর্বদা টার্গেট করে ছোট মাছ রা। যেই সেকেন্ড অর্ডারের মাছ টাকে টপ ঘায়েল করলো অমনি ছোট দুজন মিলে তাকে ঠুকরে মেরে ফেললো।
  • pi | ০৬ ডিসেম্বর ২০১৬ ০৬:৫৮370699
  • সিন্কোরিম। ফোর্ট আগুয়ারার পাশে।

    আন্জুনায় কত ভিড় হয় বলতে পারবো না, আমি সেরকম বেশি পাইনি। কিন্তু খুব সুন্দর লেগেছিল।
  • Atoz | ০৬ ডিসেম্বর ২০১৬ ০৬:০৯370697
  • প্রথমে যখন একটাকে মেরে ফেললো, সেটা কেন? রিসোর্স কম ছিল বলে? মেরে কি খেয়ে ফেলল? নাকি জাস্ট কম্পিটিটর কমালো?
  • Atoz | ০৬ ডিসেম্বর ২০১৬ ০৬:০৩370696
  • এ যে শঙ্করাচার্য কেস ! ঃ-)
  • Ekak | ০৬ ডিসেম্বর ২০১৬ ০৫:৫৯370695
  • ইলিউশনের কী মহিমা ! চারটে সমান সাইজের ও বয়েসের ফ্লাওয়ারহর্ন ফ্রাই রেখেছিলুম একটা একুয়ারিয়ামে। প্রথমেই তিনজন মিলে একটাকে মেরে ফেললো। এবার এদের মধ্যে একজন বেশ হাট্টাকাট্টা হয়ে উঠলো কারন সে পিকি ইটার নয়। গপগপ খায় ঝপঝপ বাড়ে। এই একজন বাকি দুজনের পেছনে দৌড়োচ্ছে। বাকি দুজনের মধ্যে আবার মারামারি।

    এমতবস্থায়, একুরিয়ামের তিনদিকে এলুমিনিয়াম ফয়েল দিয়ে আয়না তৈরী করে দিলুম। এখন ওদের কাছে ভার্চুয়ালি প্লাস রিয়াল মিলিয়ে বারোটা ফ্লাওয়ারহর্ন। বেশিরভাগ সময়েই ভুল করে আয়নার মাছটাকে তেড়ে যাচ্ছে। এটাকের নাম্বার বাড়লো, ফেটালিটি কমে গেলো :)

    অর্থাৎ কিনা, একইরকম এনভায়রনমেন্ট রিসোর্স দেওয়ার পরেও গ্রোথ পুরো আলাদা হতে পারে। ডেভেলপমেন্ট সিম হবে তার কোনো মানে নেই। আর দ্বিতীয়তঃ ইলিউশন বাড়ালে রিয়েল টাইম ফেটালিটি কমে। এই অবধি জ্ঞান লাভ করে এখন কফি খেতে যাই :)
  • Arpan | ০৬ ডিসেম্বর ২০১৬ ০৩:৪১370694
  • কেউ নর্থ গোয়াতে একটা নিরিবিলি বিচের নাম বলবেন? অনেক ঝেড়েঝুড়ে মান্দ্রেম* উইশলিস্টে আছে। এনি ফিডব্যাক?

    * mandrem, উচ্চারণ ঠিক কী জানি না।
  • Du | ০৬ ডিসেম্বর ২০১৬ ০২:৫১370693
  • একজন অফিসের ভেতরেই কেঁদে ফেলতে চলেছে ঃ(
  • ছোটোলোক | ০৬ ডিসেম্বর ২০১৬ ০০:২৭370692
  • কার্ডিয়াক অ্যারেস্ট। কাল লিখেছিলাম তো।
  • aka | ০৬ ডিসেম্বর ২০১৬ ০০:২৫370691
  • কি হয়েছিল?
  • Abhyu | ০৬ ডিসেম্বর ২০১৬ ০০:২০370690
  • জয়ললিতা সত্যিই মারা গেলেন।
  • Ekak | ০৫ ডিসেম্বর ২০১৬ ২৩:১৫370689
  • এসব অদ্ভুত ন্যাকামির মানে কী কে জানে। প্রথমত এটা অনেক পুরোনো খবর, আবার ফেসবুকে সারফেস করছেঃ দেখে কোনো হতভাগা টুকে দিয়ে ছে, তার ওপর ব্র্যান্ডো কে ধর্ষক বলতে এদের এতো আপত্তি কিসের ? ব্র্যান্ডো নিজের মুখেই বলেছেন একাধিকবার। একটা আন্তর্জাতিক খবরকে বুঝলুম না, কোনো ভ্যালু এড করলুম না জাস্ট বাংলা টুকে দিলুম এর নাম এখন বাংলা মিডিয়া।

    http://aajkaal.in/enewspaper/bistaritakhabar/8/22132
  • Atoz | ০৫ ডিসেম্বর ২০১৬ ২২:০৯370687
  • ঘনাদা শেষে এক গ্রীক ডাকাতকে কিনা দারিৎসু শেখালেন!!! ছি ছি ছি ছি। এতো এথিক্স ভাঙলেন!!!!!
  • Du | ০৫ ডিসেম্বর ২০১৬ ২১:৩৭370686
  • ঠোঙ্গা
  • Du | ০৫ ডিসেম্বর ২০১৬ ২১:৩৫370685
  • আরেক মহারানীর হর্ট অ্যাটাক শুনে কর্নাটক বাস ক্যান্সেল করে দিয়েছে, এমনকি ইউ এস কন্সাল কাজকর্ম থামিয়ে দিয়েছে সকলের হৃদযন্ত্র থামো থামো
  • Rit | ০৫ ডিসেম্বর ২০১৬ ২০:৫১370684
  • বারবারোসা টা মোক্ষম। কোন দিক দিয়ে অ্যাটাক হবে? নাথুলা, অরুনাচল না লাদাখ?
  • Rit | ০৫ ডিসেম্বর ২০১৬ ২০:৪৯370683
  • পুরো লিস্ট টাই ইন্টারেস্টিং

    ১৯৩০ গান্ধী
    ১৯৩২-৩৪-৪১ রুজভেল্ট
    ১৯৩৭ চিয়াং কাইশেক
    ১৯৩৮ হিট্লার
    ১৯৩৯-৪২ স্ট্যালিন
    ১৯৪০-৪৯ চার্চিল
    ১৯৪৪-৫৯ আইজেনহাওয়ার
    ১৯৪৫-৪৮ ট্রুম্যান
    ১৯৫৭ ক্রুশ্চেভ
    ১৯৫৮ গল
    ১৯৬১ জে এফ কে
    ১৯৬৪-৬৭ জনসন
    ১৯৭১-৭২ নিক্সন
    ১৯৯৪ ফয়জল
    ১৯৭৬ কার্টার
    ১৯৭৭ আনওয়ার সাদাত
    ১৯৭৯ খোমেইনি
    ১৯৮০-৮৩ রেগান
    ১৯৮৭-৮৯ গর্বাচেভ
    ১৯৯০ বুশ
    ১৯৯২-৯৮ ক্লিন্টন
    ২০০০-০৪ ছেলে বুশ
    ২০০৭ পুটিন
    ২০০৮-১২ ওবামা
    ২০১৫ মের্কেল
  • avi | ০৫ ডিসেম্বর ২০১৬ ২০:৩৯370682
  • যুদ্ধটাই যা বাকি আছে। পাকিস্তান আক্রমণ মানে কেস ইয়েলো, আর চীন আক্রমণ মানে অপারেশন বারবারোসা।
  • robu | ০৫ ডিসেম্বর ২০১৬ ২০:৩৩370681
  • ১৯৩৮ এ হিটলার টাইমস এর বর্ষসেরা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত