এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ২৯ নভেম্বর ২০১৬ ০৫:১৮370290
  • খুব সাবধান। রাখুন ডান পকেটে বোমের অর্ধেক, বাঁ পকেটে অর্ধেক। কারণ একসঙ্গে রাখলেই দুম করে ফেটে যাবে। সাব-ক্রিটিকাল থাকলে ভয় নেই।
    ঃ-)
  • lcm | ২৯ নভেম্বর ২০১৬ ০৫:০৩370289
  • খাইসে! ওয়ালমার্টে অ্যাটম বম্ব বিক্রি হচ্ছে নাকি?
  • Du | ২৯ নভেম্বর ২০১৬ ০৪:৫৩370288
  • ওহায়োতে গুলি না 'টেররিস্ট' অ্যাটাক
  • Du | ২৯ নভেম্বর ২০১৬ ০৪:৫১370287
  • ঐ রাইটের কারনটা ছিল সরকারের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা। আজ্কে সেই যুক্তিতে অ্যাটম বম্ব ওন করার অধিকার থাকা উচিত, তাই না?
  • i | ২৯ নভেম্বর ২০১৬ ০৪:২৭370286
  • দেবাশিস পাইনের খবরটা পেলাম। আকস্মিক একটা দুঃসংবাদ। উনি তো এখানেও টই খুলে লিখেছিলেন-ব্যাঙ্গালোরের বাঙালী রান্না- এরকম কিছু নাম ছিল সে টই এর। এত অল্প বয়সে চলে গেলেন। খুবই খারাপ লাগছে। আর কি বলব।
  • Atoz | ২৮ নভেম্বর ২০১৬ ২৩:৪৩370285
  • দাড়িদাদু থাকলে আজ গড়াগড়ি দিয়ে লিখতেন,
    "সুমন্দেরে মন্দে রে
    ভালো আর মন্দে রে
    ওরে আমার ছন্দ রে
    পড়লো কেমন ধন্ধে রে। "
    ঃ-)
  • Rit | ২৮ নভেম্বর ২০১৬ ২৩:২৯370284
  • ট্রাম্পের প্রেসিডেন্সির পর এটাই বাকি ছিল।
    সুমন্দের সাহিত্য।
    নিন। পড়ে ফেলুন। তারপর পৃথিবী ধ্বংস হলেও আর চাপ নেই।

    http://www.anandabazar.com/supplementary/rabibashoriyo/amazing-experience-in-amazon-1.521462
  • Atoz | ২৮ নভেম্বর ২০১৬ ২৩:২১370283
  • বাপ রে !!!!! টইতে ঐ ক্যাস্ত্রো ট্যাস্ত্রো পড়ে আমি একেবারে মেঝেতে পড়ে গেলাম। ঃ-)
  • Rit | ২৮ নভেম্বর ২০১৬ ২২:৪৪370282
  • আম্রিগার কনস্টিটিউশন টা ঐ হামুরাবি কোডের মতই আর্কাইক হয়ে গেছে। একটু বদলাক এবার।
  • lcm | ২৮ নভেম্বর ২০১৬ ২২:৩৭370281
  • কনস্টিটিউশন না পাল্টালে হবে না -
    The Second Amendment (Amendment II) to the United States Constitution protects the right of the people to keep and bear arms and was adopted on December 15, 1791, as part of the first ten amendments contained in the Bill of Rights.
  • Rit | ২৮ নভেম্বর ২০১৬ ২২:৩৩370280
  • সবাইকে ঐ আয়রন ম্যানের পোষাক পরে ঘুরতে হবে। তাহলে আর ভয় নেই গুলিতে।
  • lcm | ২৮ নভেম্বর ২০১৬ ২২:৩২370279
  • ওয়ালমার্টে বন্দুক কিনতে পাওয়া যায় (কিছুদিন আগেও দেখেছি)। মানে ধরো - আলু, ফুলকপি, টিশার্ট আর সেই সঙ্গে দু বাক্স বুলেট - হয়ে গেল বাজার।
  • aka | ২৮ নভেম্বর ২০১৬ ২২:৩০370278
  • ট্রাম্প - গান ফ্রি জোন করবে। মানে সর্বত্র গান ক্যারি করা যাবে।
  • Rit | ২৮ নভেম্বর ২০১৬ ২২:২০370277
  • আম্রিগাতে এই গুলি চলাটা একটা নিয়মিত ঘটনা। আমার এক বন্ধু আছে ওখানে। এইমাত্র মেসেজ করলাম। রিপ্লাই দেয়নি।

    কোন পলিটিসিয়ান আবার বলছিল ক্লাসে ছাত্রদের বন্দুক আনা লিগাল করতে। যাতে আত্মরক্ষা করতে পারে!
  • সিকি | ২৮ নভেম্বর ২০১৬ ২২:০৬370276
  • ওহায়ো ইউনি ক্যাম্পাসে আবার গুলি চলেছে।
  • কিক্কড় সিং | ২৮ নভেম্বর ২০১৬ ২১:৪১370275
  • হুঁ, ফেবুতে যাইনা বলে ব্যাঙের সেই "প্রায় হয়েই গেছে" পরকীয়াটার কী হল আর জানা হয়নি।
  • Abhyu | ২৮ নভেম্বর ২০১৬ ২১:২৯370274
  • বোতিন্দার চেয়েও সোসেনকে বেশি মিস করি। ওর ঐ বিজ্ঞান বিষয়ক লেখাগুলোর কোনো তুলনা নেই।
  • pi | ২৮ নভেম্বর ২০১৬ ২১:১৯370273
  • ইয়ে ছাতার আড মানে ছাতার আড নয়।
  • pi | ২৮ নভেম্বর ২০১৬ ২১:১৮370272
  • হিন্দিরটা দেখিনি। বাংলায় সেই ছাতার আড্টা মনে আছে। সেটা মনে হয়, মুসলিম না, গ্রামের হিন্দু গেরস্ত।

    বাংলায় হয়তো কনশাসলি দোষগুলো এড়ানো হত বা হয়।

    কিন্তু আমার প্রশ্ন ছিল, এমনি মেসেজবিহীন আডে, আলাদ করে মুসলিম শিক্খ এলজিবিটি, এইসব আইডেন্টি যেখানে আডে কোনোভাবে ম্যাটার করবে না, এমনি একজন হিসেবে এই আইডেন্টিটিগুলো কতটা আসে ?
  • b | ২৮ নভেম্বর ২০১৬ ২১:০৯370271
  • মনে আছে, আশির দশকে হাওড়া স্টেশনের টিভিতে নানা রকম মেসেজ সম্পর্কিত শর্ট ফিল্ম দেখানো হত। যেমন বিনা টিকিটে যাত্রা নিয়ে। টিকিট চেকার হারাধন এসে এক গাল ল্যাংচা চপচপে হাসি হেসে ট্রেনের বাথরুমে ছেলেকে নিয়ে লুকিয়ে থাকা টিকিট না কাটা ভদ্রলোককে বলতেন 'আপনি কিন্তু ধরা পড়ে গেছেন। শুধু আমার কাছেই নয়, নিজের ছেলের কাছেও'।

    সেখানে ওরকম আরেকটা অ্যাড দেখানো হত। হিন্দিতে। এক ভদ্রলোক, সাতটা ছেলেপুলে নিয়ে দুটো সিট রিজার্ভ করে যাত্রা করেছেন। ছেলেগুলো মহা ত্যাঁদড়। ওকে চিমটি কাটছে, জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসু করছে(স্লিপার ক্লাস), তার খাবার চুরি করে খাচ্ছে। কিছু বলতে গেলেই বাবা তেড়ে আসছেন। এখন একটা বদমাশ বিচ্ছু ট্রেনের চেন টেনে দিলো। ফলে সেই ভদ্রলোককে মোটা টাকার ফাইন গুনতে হল। ট্রেনে অসভ্যতা না করা, সহযাত্রীদের সুখ সুবিধার প্রতি ধ্যান দেওয়া, অকারণে চেন না টানা এসব নিয়ে মেসেজ ভেসে এলো।

    এবারে কি না, এই সাত ছেলেপুলের বাপ বেশ প্রখর ভাবেই মুসলমান সাজে সজ্জিত। পোশাকে আশাকে গোঁফহীনতায় ও দাড়িতে।
    বলা বাহুল্য, খুব একটা নির্দোষ অ্যাড বলে মনে হয় নি, এমনকি তখন লোকসভায় বিজেপি-র সিট ২টো হলেও।
  • pi | ২৮ নভেম্বর ২০১৬ ২০:৪০370270
  • এখন কোন সিরিয়াল মুসলিমকেন্দ্রিক বা মুখ্য চরিত্র মুসলিম, এমন হয় ? বাংলা বা হিন্দিতে ? মুখ্য ছেড়েই দিলাম, অন্যান্য পার্শ্ব চরিত্র ?
    বিজ্ঞাপনেও ঐ লিপটন বাদে ? আলাদা করে হিন্দু মুসলিম চিহ্ন দেখাতে বলছিনা বা একই বৃন্তে দুটি কুসুমের মেসেজমূলক অ্যাড বানাতে হবে, এমন বলছিনা, কিন্তু কিছু চিহ্ন তো আছেই, সাংস্কৃতিকভাবেও। সেসব কি আসতে দেখি ?

    পব বা ভারত সরকারের অ্যাডগুলোয় সচেতনভাবে এগুলো থাকত, খেয়াল আছে। মানে মৈত্রীর মেসেজ দেওয়া আড বলছিনা, মিলে সুর মেরা তুমহারাও করতে হবে বলছিনা, কিন্তি সরকারি স্কিম, পাব্লিক হেল্থ মেসেজ দেবার সময় সাধারণ লোক কি মেসেজ দেনেওয়ালা, এসবের মধ্যে মুসলিম, শিখ থাকতেন, খেয়াল ছিল। এখনকারগুলো খেয়াল করতে হবে।
    এথনিসিটির রিপ্রেসেন্টশনও একটু খেয়াল করতে হবে।
  • h | ২৮ নভেম্বর ২০১৬ ২০:৩৫370269
  • আমার মাইরি বিপ আর দেবলীনার লেখা দুটো ই দুর্ধর্ষ লেগেছে। ভাবছি ট্রান্সলেট করে কোন একটা জার্নালে পাঠিয়ে দেবো। অবশ্যই কৃতজ্ঞতা স্বীকার করে, এই প্রতিক্রিয়া আশাতীত।
  • pi | ২৮ নভেম্বর ২০১৬ ২০:৩৩370268
  • ব্রতীন্দা ঠিকঠাক আছে ? কেউ খোঁজখবর জানে কিছু ?
  • Abhyu | ২৮ নভেম্বর ২০১৬ ২০:২০370267
  • অক্ষদা? বোতীন্দা?
    হুচি তিমি?
  • ব্যাঙ | ২৮ নভেম্বর ২০১৬ ২০:১৭370266
  • মনে হয় সাধিলেই ফিরিব কেস।
  • সোসেন, বাইনারি, র, অমিতাভ ঘোষ | ২৮ নভেম্বর ২০১৬ ১৯:০০370265
  • আমরাই বা কোথায় আর?
  • ডিসি | ২৮ নভেম্বর ২০১৬ ১৮:৫১370264
  • কোথায় হারিয়ে গেলেন - একদম চুপ?
  • pi | ২৮ নভেম্বর ২০১৬ ১৭:৫৮370263
  • হ্যাঁ, মেয়েরা তো নিজেরা বলেই।
  • b | ২৮ নভেম্বর ২০১৬ ১৭:৪৬370262
  • বাংলাতেও কি ছিল, এককালে?
    "আজ আমরা বিদ্যাসাগরকে কেবল বিদ্যা ও দয়ার আধার বলিয়া জানি–এই বৃহৎ পৃথিবীর সংস্রবে আসিয়া যতই আমরা মানুষ হইয়া উঠিব, যতই আমরা পুরুষের মতো দুর্গমবিস্তীর্ণ কর্মক্ষেত্রে অগ্রসর হইতে থাকিব..."
    (বিদ্যাসাগরচরিত, রৈন্দ্রোনাথ ঠাকুর)
  • ছোটলোক | ২৮ নভেম্বর ২০১৬ ১৭:৩৮370261
  • বিদেশী কে থ্যাংক্স।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত