এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ২৮ নভেম্বর ২০১৬ ১৭:৩৫370260
  • মর্দানির পরিবর্তিত লিঙ্গে নারীদের বীরত্ব বোঝাতে সত্যি কোন হিন্দী শব্দ নেই?
  • b | ২৮ নভেম্বর ২০১৬ ১৭:৩১370258
  • বুন্দেলে হরবোলোঁ কে মুঁহ হমনে সুনি কহানী থি
    খুব লড়ি মরদানী ওহ তো ঝাঁসিওয়ালী রানী থি।

    এও তো এক মহিলা কবির লেখা
  • de | ২৮ নভেম্বর ২০১৬ ১৭:৩১370259
  • সেদিন দমদি একটা লেখা দিলো না -

    শাশ্বতী ঘোষের বোধহয় -

    নারী আধুনিকা হোলেও পুরুষ কিন্তু হোলো না, ঘরের কাজে হাত লাগালে পুরুষের মান যায়!

    তবে আমি বুঝিনা যে মেয়েরা সংসারের কাজ একা করবনা বলে রিফিউজ কেন করেনা? সুবিধাবাদী ছেলেদের দিয়ে ঘাড়ে ধরে কাজ করানো উচিত! ছেলেরা বাচ্চা থাকাকালীন এটা শেখানো বাবা-মায়ের দায়িত্বের মধ্যে পড়ে -
  • pi | ২৮ নভেম্বর ২০১৬ ১৭:০২370257
  • বিজ্ঞাপন আর বিপণনের যুক্তিতে সিরিয়ালে যদি এইসব দেখানো হয়, সেই যুক্তি পুরোপুরি খাটেনা বোধহয়। কারণ বিজ্ঞাপনেও, বাংলা বিজ্ঞাপনেও মেয়েদের এতোটা এইভাবে সাংসারিক কূটকচা৯প্রাণা কিম্বা বলিপ্রদত্ত ক'রে দেখানো হয়না বা তার হিন্ট দেওয়া হয়না। হয়ইনা বলছিনা, কিন্তু সিরিয়ালের এক্সটেন্টে না।
    এই যে লেখা হয়েছে, স্বামীসোহাগিনী ও শ্বশুরবাড়ির নয়নের মণি হয়ে 'ভাল' বৌ হয়ে ওঠাটাই মেয়েদের জীবনের পরম ব্রহ্ম করে দেখানো হয়, মেয়েদের নিজেদের অন্য কিছু পারা থাকলে, সে চাকরি পড়াশুনা গান খেলা, যে যেটা ভাল পারে, সব তুচ্ছ করে, সেটা প্রায় ঠিকই। খেলা প্রসঙ্গে মনে পড়লো, একটি সিরিয়াল দেখে একটু আগ্রহ জেগেছিল, একটি ব্যাডমিণ্টন খেলোয়াড় মেয়ের কাহিনি। বিয়ের পরেও, শ্বশুরবাড়ির প্রাথমিক বিরোধিতা সত্ত্বেও তার আর তার বরের ইচ্ছে আর জেদে খেলা চালিয়ে চাম্পিয়ন হবার গল্প। মানে গল্পটা এরকমই ভেবেছিলাম। হ্যাঁ, ঘটনা অনুযায়ী এটাই বলা চলে। কিন্তু ( সিরিয়ালের গোদাত্ব, ন্যাকামি, অতিমেলোড্রামা, দুর্বল চিত্রনাট্য সংলাপ, এসব ত্রুটি বাদ দিয়েই বলছি), ব্যাপারটা প্রোজেক্ট করা হল কীভাবে ? না, এত কিছুর পরেও সে কিন্তু সংসারের সব কাজ করছে, অন্য সব বাইরে না বেরোনো লোকজনের চেয়েও বেশিই করছে, এবং সেই ভাবেই সকলের মন জয় করে খেলার অনুমতি যোগাড় করছে আর তারপরেও তাই করছে, খেলার উপরেও সাংসারিক কূটকচা৯ সত্য। প্রোটাগনিস্টের ভূমিকা এরকম হলে তো এটাই খাওয়াতে চাওয়া হচ্চে মনে হয়, এটাই হয়, সেই বাস্তবতা প্রোজেক্ট করার থেকে আলাদা সেটা। যেন এটা হওয়াটাই দস্তুর, সেই ভ্যালু ইন্জেক্ট করা।
    গোয়েন্দা গিন্নিও তাই। গিন্নিমার ভূমিকায় কোন ত্রুটিমাত্র নেই, যতই গোয়েন্দাগিরি থাক না কেন, তাই ধইন্য ধইন্য।
    বা অবস্থাপাকে কমবয়সে বিয়ে হয়ে তারপর দারুণ পড়াশুনা করছে, কিন্তু, নাঃ, রান্নাবান্না সংসারের কাজ, সে সবার আগে। অথচ সে কাজের জন্য অন্য লোক নাই বা রাখার সুযোগ নাই, এমন না।
    কোন ঘরের কাজেই প্রায় ছেলেদের শেয়ার করার কোন গল্প নাই। মেয়েরা বাইরের কাজ করলে, অন্য কিছু পারসু করলে যে দুজনের উপরেই সংসারের কাজের সমান দায় বর্তায়, সে গল্প নাই।
    তবু বলব, কিছুটা হলেও অন্যদের থেকে মন্দের ভাল। তাও তো মেয়েরা ঘর সংসারের বাইরে অন্ততঃ কিছু করছে, করতে চাইছে, পারছে বলে দেখানো হচ্ছে। বাকিগুলো তো একেবারেই ভয়াভ, ঐ বোলানদির লেখায় যেমন বলা আছে।
    যদিও এইগুলোতেও চাকরি করে নিজের বা সংসারের জন্য রোজগারের গল্প প্রায় দেখিইনি। সেটা মোটামুটি অনুপস্থিত। একটি সিরিয়াল বাদে। সেখানে এই পরিবারে সব মেয়ে। কেউ বিধবা, কেউ ডিভোর্সি, তাদের মেয়েরা। তারা রোজগার করে, নিজেরা ব্যবসা করে সংসার চালায়। খোরপোষও নেয়্না। সম্পত্তিও নাই। বিধবা দিদা প্রেম করে আবার বিয়ে করলেন ইঃ। স্মার্ট ঝকজহ্লে না হলেও এবং অন্যদিকে নানা উচ্চকিত নাটকের বাড়াবাড়ি এবং শেষমেশ গতে পড়ে গেলেও তাও কিছুটা চেষ্টা চোখে পড়েছিল।

    তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার হল, বেশ কিছু কেস দেখলাম, খুব ফুলে ফেঁপে ওঠা ব্যব্সার রাশ মেয়েদের হাতে। এটার কোন বিশেষ কারণ আছে কিনা জানিনা।

    আমি হয়তো অনেক সিরিয়াল দেখিনি, তাই অন্য কোন ট্রেণ্ড বা আরো ব্যতিক্রম আছে কিনা কানিনা। দেখেছি কয়েকটিই, এগুলো স্টাডি করতে মজা লাগে বলে। কিন্তু তার মধ্যেই প্যাটার্ন দেখা যায়।

    আর মেয়েদের ইসু বাদ দিয়েও সব মিলিয়ে আরো বাজে ব্যাপার হল, বেশিরভাগ সিরিয়ালের উচ্চকিত স্টুপিডিটি এবং স্মার্টমেসের অভাব। উইটের অভাব, যেগুলো বিজ্ঞাপনে আবার বেশ ভাল মতন মাত্রায় থাকে। মেয়েদের প্রশ্ন বাদ দিয়ে, এই প্রশ্নটা তাহলে থেকেই যায়, বাজার কোনটা খায় বা চায়, উইট না স্টুপিডিটি ? স্মার্টনেস না গ্যাদগেদেগদোগদোপানা?

    তবে যাইহোক, অমিতাভ 'মর্দানি' নিয়ে প্রশ্ন তুলেছেন দেখে ভাল লাগল।
  • Rit | ২৮ নভেম্বর ২০১৬ ১৬:০৭370255
  • সরকারও হয়েছে তেমনি। গত ১০ বছর ধরে শুনছি প্লাস্টিক নাকি পরিবেশের জন্য খারাপ। দূষণ হয়। এখন আবার সবাই বলছে প্লাস্টিক নাকি শুধুই ভালো। ওতে অর্থনীতি ভালো হয়। পুরো যাব্বাবা কেস!
  • রোবু | ২৮ নভেম্বর ২০১৬ ১৬:০০370254
  • মোদী না কেজরি না মমতা? কে করছে?
  • Kumu | ২৮ নভেম্বর ২০১৬ ১৪:৪৭370253
  • সিকির জন্য
    দিল্লিতে বেশ ভাল ভাল নাটক হচ্চে।
  • সিকি | ২৮ নভেম্বর ২০১৬ ১৪:৩৯370252
  • ঐটাই তো মমোদিদি জিজ্ঞেস করেছিল। তা লোকে বুঝতে না পেরে খিল্লি করে দিল।
  • Rit | ২৮ নভেম্বর ২০১৬ ১৪:২১370251
  • হাতি কেন? বাঘ কোথা গেল?
  • বিদেশী | ২৮ নভেম্বর ২০১৬ ১৩:৩৪370250
  • ছোটলোক,

    ভারতে বসবাসকারী বিদেশীরা অ্যাকাউন্ট খুলতে পারে। আমাদের বাড়ীতে ফ্রেন্চ পড়াতে এক ফ্রেন্চ মহিলা আসেন। তাঁর স্বামী ভারতীয় এবং মহিলা একটি ট্রাভেল এজেন্সীতে চাকরী করেন। আমি তাঁর অ্যাকাউন্টেই টাকা পাঠাই এবং তাঁকে আয়করও দিতে হয়।
  • avi | ২৮ নভেম্বর ২০১৬ ১২:৩৬370249
  • স্যর কি খেলছে রে ভাই!
  • pi | ২৮ নভেম্বর ২০১৬ ১২:০৯370248
  • মেইল দেখবেন লসাগুদা
  • lcm | ২৮ নভেম্বর ২০১৬ ০৮:৩৯370246
  • দুহাজার টাকার নোটের নীচে - হাতি, ময়ূর, ফুল
  • lcm | ২৮ নভেম্বর ২০১৬ ০৮:৩২370245
  • একদম ক্যাশলেস - বিপজ্জনক হতে পারে। এই যেমন একবার হয়েছিল, কোনো কারণে ডেটা লিংক ফেইলিওর-এর জন্য পাড়ার কয়েকটা গ্রসারি স্টোরে কার্ড চলছিল না, এটিএম-ও ডাউন। যাদের কাছে যথেষ্ট ক্যাশ সেই মুহুর্তে ছিল না, এদিকে বাড়িতে বাচ্চার দুধ ফুরিয়েছে - খুব একটা সুবিধেজনক অবস্থা নয়।
  • আসাম | ২৭ নভেম্বর ২০১৬ ২২:১১370244
  • কে নাগরিক আর কে নয়, তার ঠিক হোক আগে! এন আর সি আপডেট হোক। তার পরে আধার, ধার আসবে।
  • Arpan | ২৭ নভেম্বর ২০১৬ ২২:০৮370243
  • মনে হয় না ওটিপি আধার ডেটাবেজ ঘুরে আসবে। যদি সত্যি তাই হয় তালে আর দেখতে হবে না। এমনিতেই দেশ ক্যাশলেস হয়ে আছে, তখন পুরো আঁধারে ডুবে যাবে।
  • কিক্কড় সিং | ২৭ নভেম্বর ২০১৬ ২১:৫৭370242
  • যতদূর শুনেছি এর পর সমস্ত ওটিপি (ব্যাঙ্ক ট্রানজ্যাকশনের ক্ষেত্রে) আধার ডেটাবেজ ঘুরে আসবে - মানে আধারে যে ফোন নং দেওয়া আছে, ওটিপি সেখানে আসবে। এখন প্রশ্ন হল আধার যখন হয়েছে তখন ফোন নং চায় নাই, কাজেই সেখানে কিসুই নাই (অন্তত আমাদের এদিকে সকলেরই এই কেস), এবং বাচ্চাদের আধারে তো নেইই। অর্থাৎ এইবার আবার আধার আপডেট করতে হবে - একটা ফর্ম আছে (নামিয়ে রেখেছি) সেটা ভরে পাঠাতে হবে। ফোন নং বদলালে ফের চক্কর। নিলেকানির বিশমণি পাথর সবার গলায় ঝোলানো হবেই - সে ২০১৪ এর আগে মোদীবাবু আধারকে গালি দিলেও।
  • Abhyu | ২৭ নভেম্বর ২০১৬ ২১:৩৪370241
  • কাকু বলল
  • pi | ২৭ নভেম্বর ২০১৬ ২১:০৪370240
  • ইন্ডিয়ান ব্যাঙ্ক সেদিন ফোন করে জানালো আধার চাই, জমা দিতেই হবে। এটা নোট বাতিলের চারদিন আগের ফোন।
  • Arpan | ২৭ নভেম্বর ২০১৬ ২০:৫৯370239
  • http://www.uidaadharcard.in/apply-aadhar-card-ocipoi/

    ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে আধার ম্যান্ডেটরি না, তবে সরকারি ব্যাঙ্ক আধার না থাকলে অ্যাকাউন্ট খুলতে দেবে না।
  • দ্রি | ২৭ নভেম্বর ২০১৬ ১৩:৪৭370238
  • ফিদেলবাবু চলে গেলেন।

    আবার ওদিকে বালমুরলীকৃষ্ণও গেলেন।

  • ছোটোলোক | ২৭ নভেম্বর ২০১৬ ১৩:৩৩370237
  • থ্যাংকস
  • কিক্কড় সিং | ২৭ নভেম্বর ২০১৬ ১৩:৩১370236
  • আধার বলতে পারবো না, তবে অ্যাকাউন্ট খুলতে অসুবিধা হওয়ার কথা নয়। বাইরে চাকরি করাকালীন আমাদের ওখানেই অ্যাকাউন্ট থাকতো তো। অ্যাড্রেস প্রুফ লাগে।
  • ছোটোলোক | ২৭ নভেম্বর ২০১৬ ১৩:২৪370235
  • ভারতে বসবাসকারি একজন ব্রিটিশ নাগরিক যে ভারতীয়ের সঙ্গে বিবাহিত এবং নিজের ওসিআই আছে, সে কি আধার কার্ড বানাতে পারে? নিজের ভারতীয় স্পাউসের সঙ্গে জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে?
  • কিক্কড় সিং | ২৭ নভেম্বর ২০১৬ ১৩:১৯370234
  • আবছা মনে পড়ছে। আমাদের ক্লাসেও তো লোকজন ঝড়তে শুরু করেছে।

    অভ্যু - আগে কিক্কড় সিং এর কথা কোন বইয়ে আছে বের করো।
  • ছোটোলোক | ২৭ নভেম্বর ২০১৬ ১৩:০৩370233
  • দেবাশিস পাইনকে বিলক্ষণ মনে আছে।
    খুব খারাপ খবর।
  • de | ২৭ নভেম্বর ২০১৬ ১২:৩২370232
  • এ বাবা! খুবই খারাপ খবর ঋত!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত