এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ২৭ নভেম্বর ২০১৬ ১১:১৬370230
  • কিক্কড় কি কিড়িমিড়ির নতুন নাম?
  • Rit | ২৭ নভেম্বর ২০১৬ ০৯:২১370229
  • সুগার ছিল। কিন্তু ঠিক কি হয়েছিল এখনও জানি না।
  • pi | ২৭ নভেম্বর ২০১৬ ০৮:০৭370228
  • কী হয়েছিল !!
  • Rit | ২৭ নভেম্বর ২০১৬ ০১:০১370227
  • সবাই হয়ত চিনবেন না। কিন্তু কেও কেও চিনবেন। ২০০৫ এ বাংলালাইভের মজলিশে আলাপ হয়েছিল দেবাশিস পাইনের সাথে। পানু দা, লুরু দা ইত্যাদি বলতাম। ব্যাঙ্গালোরে থাকতো তখন। এখন বয়স ৪৪-৪৫ হত।
    এইমাত্র খবর পেলাম ও আর নেই। ডিটেলসে এখনো জানি না। খুব বাজে লাগছে। ওর মেয়ের বয়স মাত্র ১০ বছর।
  • ট্রিডিঙ্গিপিডি | ২৬ নভেম্বর ২০১৬ ২২:২৪370226
  • শালা সেকেন্ড হাফে একবার বল আনলো, তাতেই গোল। কোথায় পর পর দশটা ম্যাচ জেতার কথা আজ, তা নয়, হেরে বসে রইলোঃ-(
  • ট্রিডিঙ্গিপিডি | ২৬ নভেম্বর ২০১৬ ২১:২৩370225
  • নিউক্যাসলের ওয়েব সাইটে বিবিসি রেডিও নিউক্যাসলের লাইভ কমেন্টারি দিচ্ছে। কত্তদিন পর মিক লো আর জন অ্যান্ডারসনের কমেন্টারি শুনছি। সেই এক সময়ে শনিবার বিকেলে রেডিও খুলে বসে থাকতুম খেলা শোনার জন্যে। নিউক্যাসল গোল দিলে বাড়ির পিছনদিকের দরজা খুললে মাঠ থেকে ৫০০০০ লোকের চিৎকার শোনা যেত।
  • সিকি | ২৬ নভেম্বর ২০১৬ ২০:১৪370223
  • মিস্ত্রিবাবু আজ শনিমন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছেন।
  • ট্রিডিঙ্গিপিডি | ২৬ নভেম্বর ২০১৬ ১৭:৪৭370222
  • ঐ প্রাইভেট অমুক তমুক নিয়েই আমি একটু স্কেপ্টিক্যাল।
  • Ekak | ২৬ নভেম্বর ২০১৬ ১৫:৫৯370221
  • ওহ পেয়েছি ! গার্ডিয়ান বলবে তো :)

    স্মার্ট সিটি নিয়ে আমিও স্কেপ্টিক যে আদৌ কতটা সাকসেসফুল হবে। তবে যদি হয়, তাহলে এটা ফিউচার সিটি কাউন্সিল মডেলের দরজা খুলে দেবে। প্রাইভেট পাওয়ার রিসোর্স। প্রাইভেট সিকিওরিটি সিস্টেম। প্রাইভেট মানি। প্রাইভেট ল্য এন্ড জুডিশিয়ারি। এগুলোই তো ভবিষ্যতের উদ্দেশ্য। তবে এসব হয় অটো সোজা নাকি :):) অদ্দিন বাঁচবো না।
  • ট্রিডিঙ্গিপিডি | ২৬ নভেম্বর ২০১৬ ১৫:৫৩370220
  • লে হালুয়া, এটা কী এলো আবার?

    যাগ্গে যা বলছিলুম - আমি যেটা বলছি সেটা গার্ডিয়ানের আর্টিকল। টাইটেল দিলুম তো।
  • ট্রিডিঙ্গিপিডি | ২৬ নভেম্বর ২০১৬ ১৫:৫১370219
  • , ।
  • Ekak | ২৬ নভেম্বর ২০১৬ ১৫:৪৭370218
  • আশা করি এই শিব সেনা ব্যাকড আর্টিকল তার কথা বলছো না ? স্মার্ট সিটি একচুয়ালি এমেনেস এর তোলাবাজি, টেন্ডার থেকে পয়সা খাও সব কিছু ওপর বিশাল থাপ্পড়।

    http://www.hindustantimes.com/mumbai/the-truth-is-smart-cities-mean-the-death-of-democracy/story-q2d1sNLVg90qNKPFdIeGUI.html
    তবু পড়ে দেখলুম। ফালতু ফিয়ার মঙ্গারিং করছে। অতিরিক্ত সায়েন্স ফিকশন পড়ে বড় হজম। আর, বেসিক্যালি ডেটা -ইনফরমেশন এই দুটো জিনিসের পার্থক্য জানে না। ডেটা ন্যাচারাল রিসোর্স। ভ্যালুলেস। ইনফর্মে৪শন এডেড ভ্যালু থেকে আসে। দাস প্রাইভেট প্রপার্টি।

    অন্য কোনো আর্টিকল বলছো বোধ হয়
  • Arpan | ২৬ নভেম্বর ২০১৬ ১৫:৪৪370217
  • এর সাথে মান্ডিগুলোতে যদি কিছু কমন পস বসানো যেত যেখানে ইউপিআই দিয়ে ট্রানজাকশন করা যাবে, কিন্তু এত সব করতে গেলে তো ইউপির ইলেকশন ডেট পেরিয়ে যাবে।
  • Arpan | ২৬ নভেম্বর ২০১৬ ১৫:৪১370216
  • কাকু দেখাচ্ছে দেশে গ্রামের সংখ্যা সাড়ে ছ লাখ আর রুরাল পোস্ট আপিস এক লাখ চল্লিশ হাজারের মত। পোস্ট আপিসগুলোকে কোর ব্যাঙ্কিঙের আওতায় আনার কাজ শুরু হয়েছিল, কিন্তু আদতে কদ্দূর কী হয়েছে কে জানে।
  • ট্রিডিঙ্গিপিডি | ২৬ নভেম্বর ২০১৬ ১৫:৩৪370215
  • বাই দ্য ওয়ে, ঐ লেখাটা পড়তে বল্লুম মানে আমি স্মার্ট সিটির বিপক্ষে নই কিন্তু। বরং পক্ষেই, শুধু এই জাতীয় কিছু ইস্যু নিয়ে স্কেপ্টিক্যাল।
  • Ekak | ২৬ নভেম্বর ২০১৬ ১৫:৩০370213
  • তোমার সার্ভিস প্রোভাইডার তোমাকে চয়েস দেয়, তাইতো ? তো লিগাল টেন্ডারে একটাই সার্ভিস প্রোভাইডার। সে তো উপযুক্ত পরিস্থিতিতে মানে যখন ম্যাক্সিমাম উপভোক্তা এভেইল করার মতো জায়গায় আছে তখন মিন্স বদলাতেই পারে। তার চয়েস নেই ?

    আমি নিজে প্রাইভেট মানি সাপোর্ট করি। কারণ একমাত্র প্রাইভেট মনির ক্ষেত্রেই চয়েস কথাটা খাটে। বাজারে একটিমাত্র মনোপলি প্রোভাইডার রেখে আবার চয়েস কী।

    আর "ক্যাশ " কথাটা মনে হচ্ছে লুজলি ইউস করছো। কারেন্সি ইস মোস্ট লিকুইড ফরম অফ কারেন্ট এসেট। সেটা কখনো ইন হ্যান্ড, কখনো এত ব্যাংক। এবার এই সংজ্ঞা ক্লাসিকাল। ওয়ালেট এর যুগে এসে বা ফাস্ট অনলাইন ট্রান্সাকশনে এই তফাৎ কতটুকু ? কাগজের টুকরোটাকেই ক্যাশ ভাবছি কেন শুধু ?

    এখন যেভাবে জোর করে ঘাড়ে চাপানো হচ্ছে সেটা ধরো না। ডিস্ ইস রং। কিন্তু ম্যাক্সিমাম লোকের কাছে অনলাইন ট্রান্সাকশনের সুবিধে থাকলে এই শিফট এ অনৈতিক কী আছে ?
  • ট্রিডিঙ্গিপিডি | ২৬ নভেম্বর ২০১৬ ১৫:৩০370214
  • ডিসিশন মেকিং পাওয়ার - ঐ আম্বানি/আদানিদের হাতে ডেটা যাওয়া প্রসঙ্গে। "ট্রুথ অ্যাবাউট স্মার্ট সিটিজ - ইন দি এন্ড দিজ উইল ডেসট্রয় ডেমোক্রেসি" - গুগুলে সার্চ করে পড়ে ফেলো - কর্পোরেটের হাতে ডেটা চলে যাওয়া মানে ইলেক্টেড বডিগুলোর রেলিভ্যান্স চলে যাওয়া।
  • ট্রিডিঙ্গিপিডি | ২৬ নভেম্বর ২০১৬ ১৫:২১370212
  • এইটা কিস্যু বুঝলুম না। কেমন উকিলে কথা লাগলো। চয়েজের যুক্তিটা এমন উকিলে যুক্তি তো দিইনি। প্রশ্নটা হল আমার ব্যাঙ্কে রাখতে ভাল্লাগে না, তো? বা আমার শুধু ক্যাশ পেমেন্টই করতে ভাল্লাগে। এখন এই টাকাগুলো, যার আমি নাকি হোল্ডার, সেগুলো তো বেআইনী নয়, তো আমার এই।চয়েজটা কেন আমার থাকবে না?
  • Ekak | ২৬ নভেম্বর ২০১৬ ১৫:১৬370211
  • কদিন ধরে আরেকটা কথাও শুনছি।

    "আমার টাকা আমি কোথায় রাখবো সরকার বলতে পারে না "। খুবই ধোঁয়াটে কথা। প্রথমত ওই অর্থে "টাকা" আপনার নয় :) ভ্যালুয়েশনের ওপর অধিকার আপনার। সেটা যাতে মার্কেটে ব্যবহার করতে পারেন তাই সরকার কাগজের নোট ছাপিয়ে লিগ্যাল টেন্ডার চালু করেছে। ওটা তো প্রাইভেট মানি নয়। বিট কয়েন ও নয় :) একেবারেই একটা সেন্ট্রাল অথরিটির তৈরী করা ট্যাঞ্জিবল লিগ্যাল টেন্ডার যেটা কিছু ভ্যালু বিয়ার করে। একই ভ্যালু যদি ভার্চুয়ালি বিয়ার করানো ফিসিবল হয় তাহলে সেটাতে শিফট করা মোটেই আপনার টাকায় হাত দেওয়া নয়, কারণ লিগ্যাল টেন্ডারের ইস্যুইং অথরিটি কোনোদিন আপনি ছিলেন না। যদি থাকতেন তাহলে লিগাল টেন্ডার জ্বালিয়ে দেয়ার অধিকার আপনার থাকতো। জ্বালিয়ে দেখুন, পুলুশ ধরবে :):) কারণ আপনি হোল্ডার মাত্র। অথরিটি না।

    এখন, যতক্ষণ না সেরকম ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে ততক্ষন মেরেধরে ঘাড়ে চাপানোর নীতি ডাহা ভুল। এনিয়ে কোনো সন্দেহ নেই। অভাবে কোনোদিন লাভ হয়না। কিন্তু উল্টোদিকে "আমার টাকা " থিওরিটা ঠিক না।
  • Arpan | ২৬ নভেম্বর ২০১৬ ১৪:৫৬370210
  • আমার মনে হয় বছর দুয়েকের মধ্যে একশো টাকার ওপরে যেকোন ডিনমিনেশনের নোট তুলে নেবে। লোকে বাধ্য হয়ে ক্যাশলেস অপশন বেছে নেবে, যতদূর সম্ভব।
  • Ekak | ২৬ নভেম্বর ২০১৬ ১৪:৫২370209
  • এটা একমাত্র সরকার বেচে না দিলে সম্ভব নয়। প্রাইভেট যত এনালিটিক চলে সব এনোনিমাস ডেটার উপরে। ডেটা টু নাম ম্যাপিং একমাত্র সরকার মানে খোদ ন্যাশনাল ডেটা সেন্টার যদি হাতে ধরে তুলে দেয় কাওকে তাহলে সম্ভব। এটা না করলে পার্টিকুলারলি এই আমার নাম কী ওভাবে ম্যাপ করতে কেও পারেনা। সবচে বোরো কথা তাদের ওটা করার কোনো বিজনেস ইন্টারেস্ট নেই। তারা যেটা করে সেটা হলো : অমুক রাজ্যে - তমুক জেন্ডার এ - এইরকম কনসাম্পশন প্যাটার্ন ওয়ালা লোকটাকে গিয়ে নিকন লেন্সের বিজ্ঞাপন দেখাও। তাতে আমি বিজ্ঞাপন দেখতে পাই ঠিক ই, কিন্তু সেটা আমার প্রাইভেসি জেনে ফেললো বলে নয়। আমি একটা প্যাটার্নে ফল করি বলে।

    কিন্তু আদানি বা আম্বানি এই প্যাটার্ন ভার্সেস আমার নাম -ভোটার আইডি এটা জেনে ব্যবসায়িকভাবে ঠিক কী লাভ করবে কেও বুঝিয়ে বলবেন একটু, সিম্পল বিজনেস কেস দিয়ে ? প্রায় ই শুনছি এরকম, কিন্তু কেও বোঝায় না।

    নিঃসন্দেহে প্রচুর হারামীপনা সম্ভব। ইলেকশন সিস্টেমকে হ্যাক করে ফ্যালা সম্ভব ক্ষমতায় থেকে। সরকারবিরোধী কোথাও কিছু বললেই চেপে ধরা সম্ভব .। এসব চীনে অলরেডি ইম্প্লিমেন্টেড। কিন্তু এতো মোদী আর এনডিসি র টপ দুজন একসঙ্গে হাত মেলালেই করতে পারে, মানে সম্ভব আরকি :)

    আদানি -অম্বানিদের লাভ টা এক্স্যাক্টলি কোথায় ?
  • | ২৬ নভেম্বর ২০১৬ ১৪:৪১370208
  • হ্যাঁ বায়োমেট্রিক আইডি জরুরী। কিন্তু বায়োমেট্রিক ডেটা আম্বানির হাতে ?যাওয়ায় আপত্তি আছে।
  • Ekak | ২৬ নভেম্বর ২০১৬ ১৪:৩৮370207
  • সিঙ্গল ট্রান্সাকশনের জন্যে একের বেশি অথেনটিকেশন দিতে হলে সেটা নিঃসন্দেহে বিরক্তিকর। এইজন্যেই ইউপিআই এসেছে। দেখা যাক এরপর আর কী আসে।

    আধার প্রজেক্টা ফেইলিওর ছিল। কিন্তু ইন্ডিয়াতে বায়োমেট্রিক আইডি জরুরি, মাস লেভেলে অথেন্টিকেশন চালাতে গেলে। সবচে বড় কারণ ওই, সবাই সাক্ষর নয়। পাসওয়ার্ড বা নাম্বার টাইপ করতে পারবে না ইত্যাদি।
  • কিন্তু | ২৬ নভেম্বর ২০১৬ ১৪:৩২370206
  • হর্ষবর্ধন কে তো ঐরকম দেখতে নয়।অফিসিয়াল টুইটারে 12 ঘন্টা আগেই ছবি দিয়েছিল। সত্যি হলে কোনো মিডিয়াতে বেরোয়নি এটা বিশ্বাসযোগ্য ?
  • cb | ২৬ নভেম্বর ২০১৬ ১৪:২৮370205
  • ঐ ভিডিয়োটি আসানসোলের বলে একজন কমেন্ট করেছে
  • pi | ২৬ নভেম্বর ২০১৬ ১৪:১২370204
  • আমিই এই এমপিন ইত্যাদিতে একেবারে কম্ফর্টেবল ফিল করিনা। সে আমি অতিসাধারণ মানুষ বলেও হতে পারে।
  • ট্রিডিঙ্গিপিডি | ২৬ নভেম্বর ২০১৬ ১৪:০৭370203
  • আর আমাদের এই ভদ্রলোকটি সব টইয়ে গিয়ে কালো টাকার হিসেব কষছেন। আম্বানি/আদানি/মালিয়ারা অবশ্য ওনার হিসেবের বাইরে।
  • | ২৬ নভেম্বর ২০১৬ ১৪:০৩370202
  • হুঁ। ডিমান্ড কমছে ফলে লে অফ বাড়ছে। সুশীলা আন্টির ওখানে শুনলাম সয়াবীনের খেত থেকে লোকে ফসল তুলছে না, এমনিই মাঠে শুকাচ্ছে। যাদের মজুর দিয়ে মূলত করতে হয় তাদেরই এই অবস্থা।
  • সিকি | ২৬ নভেম্বর ২০১৬ ১৩:৪৭370201
  • হর্ষবর্ধনের ভিডিও।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত