এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২০ নভেম্বর ২০১৬ ১২:০৯369958
  • হ্যাঁ বেশ পরিস্কার দেখা যাচ্ছে।
  • Rit | ২০ নভেম্বর ২০১৬ ১২:০৯369959
  • ওদিকে আবার টুক করে ১০০ টা লোক মরে গেছে। কিন্তু ট্রেন অ্যাক্সিডেন্ট থামানোর কোনও চেষ্টা এদেশে হবে না। নতুন নোটে মৃত প্রতি ৫ লাখ হয়তো ঘোষনা হয়ে যাবে।
  • Abhyu | ২০ নভেম্বর ২০১৬ ১০:৫৯369956
  • রোবু | ২০ নভেম্বর ২০১৬ ১০:৫৫369955
  • কাল বাজারে গেলাম। প্রথমেই সিগারেটের দোকান।
    - বিক্রি ঠিকমত হচ্ছে?
    - না ভাই। লোকের পকেটে খুচরো নেই।
    - ভালো হল না খারাপ?
    - ভালোটা তো এখন বোঝা যাবে না।
    - সে তো বটেই।
    - আমাদের এখানে তো এই ডাক্তার গ্রেফতার, ঐ ডাক্তার সুইসাইড করেছে।
    - কাগজে পড়েছেন?
    - না, এসব লোকাল খবর।
    - বিশ্বাস করবেননা, আমি দুরগানগরের ঐ ডাক্তারকে কালকেই চেম্বারে দেখিয়ে এলাম (মিথ্যে কথা)
    - তাই নাকি? গুজব?
    - কাগজে বা টিভিতে নিজের চোখে না দেখে বিশ্বাস করবেননা।

    চায়ের দোকান

    - কী পরিস্থিতি?
    ১ম - এই তো পাসবই নিয়ে ঘুরছি, কিছুই লাভ হচ্ছে না। অসুবিধে হচ্ছে খুব।
    ২য় - তা তো একটু হবেই ভাই।
    ৩য় - আরে ঐ ডাক্তার ধরা পড়েছে তো।
    - কাগজে পড়লেন?
    - না, লোকাল খবর। আমরা সবাই জানি। সবাই শুনেছি।
    সমস্বরে - শুনেছি শুনেছি। ধরা পড়ছে। সুইসাইড করছে। ভালো হবে। টাকা গরিবের কাজে লাগবে। আচ্ছে দিন আসবে।

    মাংসের দোকান
    - কী বুঝছেন?
    - বাজার খুব খারাপ।
    - ভালো হল না খারাপ?
    - আমাদের কিছু উপকার হবে বলে মনে হয় না।
    - কেন?
    - এই দেখুন আনন্দবাজারে কি দিয়েছে (দেখলাম, ভালোই হিসেব পত্তর আছে)
    - তো কি মনে হচ্ছে?
    - বর্তমান বন্ধ করে আনন্দবাজার রাখব ( মনে মনে হাসি)
    - সে তো ঠিক আছে। কিন্তু বাজার কেমন চলবে?
    - দাদা মুশকিল আছে। পরিস্থিতি স্বাভাবিক হতে দেরি আছে। আমাদের ওপরই কোপ সবার আগে পড়ে। এখনো প্রচুর নোট ছাপানো বাকি। কাগজে বলছে চার মাস লাগবে।

    সব্জির দোকান
    - সব বেগুনেই তো দেখি কানা পোকা
    - ভালো মাল কেনার পয়সা নেই দাদা।
    - কেন? কী হল?
    - এই টাকাবন্ধের চক্কর।
    - সব্জির দাম কমবে?
    - না, বাড়বে। চাষ বন্ধ, পাইকার মাল তুলছে না।

    ফলের দোকান
    - কী বুঝছেন?
    - দেখি কদিন কষ্ট করে। এতবড় কাজ হচ্ছে। কিছু তো কষ্ট হবেই।
  • pi | ২০ নভেম্বর ২০১৬ ১০:৩৫369953
  • ,23 Nov Budhbar ALOCHONA SABHAY bolben Suporno Moitra (ex Secretary, Bengal Chamber of commerce), Dr Amit Dasgupta (Prof of Economics), Dr Prosenjit Bose ( Researcher & Activist). Mahabodhi Society Hall, College Square, 4pm. BISHOY : 500/1000 takar note batil keno? Kaar sarthe? Ki hobe porinoti? Sobaike niye chole ashun.
    Ayojok : APDR( BBD BAG SAKHA)
  • pi | ২০ নভেম্বর ২০১৬ ১০:৩৫369954
  • বাহ খুব ভাল খবর।
  • রোবু | ২০ নভেম্বর ২০১৬ ১০:১৮369952
  • রিমিদিকে অনেক শুভেচ্ছা!!
  • Abhyu | ২০ নভেম্বর ২০১৬ ১০:০২369951
  • আহা ভারি ভালো খবর।
  • spa | ২০ নভেম্বর ২০১৬ ০৮:১২369948
  • কোন ATM এ টাকা আছে জান তে দেখ তে পারেন। আমি এটা দেখে আজ সকালে দুটো ATM এ টাকা পেলাম।
  • revolutionary | ২০ নভেম্বর ২০১৬ ০৫:৪৪369947
  • ব্যবসায়ীরা কার বিরোধিতা করল তাতে কিছুই যাবে আসবে না। সারা পৃথিবীতেই লোকে এলিটদের ওপর রেগে আছে। ব্যবসায়ীরা খুব খোলাখুলি মোদীর বিরোধিতা করলে ভোটারেরা মোদীকে বেশী করে ভোট দেবে সেই সম্ভাবনা বেশী। মিডিয়া সম্পর্কেও তাই। পশ্চিম বঙ্গে দেখলেন না, আনন্দবাজার ঘেউঘেউ করল, ভোট পেল মমতা।

    গত চল্লিশ-পঞ্চাশ বছর ধরে অনেকগুলো ঘটনা ঘটেছে।

    এক, নিও লিবারেলিজমের ইডিওলজি হিসাবে উত্থান। নিওলিবারেলিজমের মূল কথা - গ্রীড ইজ গুড। লুটে পুটে খাও, ধরা না পড়লে সব ঠিক আছে। বিভিন্ন রকম কায়দায় লোক ঠকিয়ে পয়সা কর, অন্যের কি হচ্ছে দেখার দরকার নেই। পরের কথা ভাবলে তুমি সমাজের পক্ষে ক্ষতিকর। যদি উৎপাদন বাড়ানোর বদলে কমিয়ে কোম্পানী স্টকের দাম বাড়ে তো তাই কর। লোকের চাকরি গেলে গেল। ওসব লোক যত তাড়াতাড়ি শেষ হয় ততই ভাল।

    দুই, সোভিয়েটের পতনকে সমাজতন্ত্রের ব্যর্থতা ও ধনতন্ত্রের সাফল্য হিসাবে চালানো। ঐতিহাসিক সময়কালের মানদন্ডে একটা প্রচেষ্টার ব্যর্থতাকে একটা রাজনৈতিক ধারণার শেষ বলা মূর্খতা। কিন্তু প্রচারযন্ত্র সেটাকেই খুব সুচতুর ভাবে খাইয়েছে। তার ফল হয়েছে, অর্থনৈতিকভাবে ধনতন্ত্রের কুৎসিত দিকের বিরোধিতা করার তাত্বিক ভিত্তি দুর্বল হয়ে গেছে।

    তিন, ক্লাসিকাল অর্থে ধনতন্ত্রবিরোধি দলগুলোও (খুব ঢিলে অর্থে কথাটা বলা) নিওলিবারেলিজমের কাছে আত্মসমর্পণ করেছে। তার মধ্যে ব্রিটেনের ব্লেয়ারাইট লেবার, সোশ্যাল ডেমোক্র্যাট সিপিএম থেকে আরম্ভ করে গ্রীসের সাইরিজা, সবাই আছে। সিস্টেমের সবচেয়ে নোংরা দিকগুলো থেকে দুর্বল মানুষের হয়ে কথা বলার লোক আর কেউ বাকী নেই।

    চার, নিওলিবারেলিজমের ধাক্কায় সমস্ত রেগুলেশন দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে। ধরে নেওয়া হচ্ছে ব্যবসার ওপরে সরকার যত কম হাত দেবে তত ভাল। এর ফল অনেকটা গ্লোবাল ওয়ার্মিংএর মত, একেবারে মাধ্যাকর্ষণের মত প্রমান দেওয়া মুশকিল, কিন্তু সারকামস্ট্যানশিয়াল এভিডেন্স অনেক আছে। অর্থনৈতিক ঝড়ঝঞ্ঝা সংখ্যা ও আকার, দুয়েতেই বাড়ছে।

    পাঁচ, মধ্যবিত্ত ও বুদ্ধিজীবির যে অংশ সমাজের অর্থনৈতিক ভাবে দুর্বল শ্রেনীর স্বার্থের কথা ভাবতেন, তারা সেসব বাদ দিয়ে আইডেন্টিটি পলিটিকসের কাদায় ডুবছেন। অর্থনীতি বাদ দিয়ে আইডেন্টিটি পলিটিকস করলে সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হয়। সেটা ঘটছে।

    অর্থনৈতিক বামপন্থী শক্তি যখন দুর্বল হয়, তখন পপুলিস্ট দক্ষিনপন্থী শক্তি (পড়ুন ফ্যাসিস্ট শক্তি) তার জায়গা নিতে উঠে আসে। ব্রেক্সিট, ট্রাম্প, মমতা সবাই একই ফেনোমেনার অংশ। মোদী নির্বোধ না। ঐ একই কায়দায় পপুলিস্ট সেজে মোদী ক্ষমতায় থাকার তাল করছে।
  • Ekak | ২০ নভেম্বর ২০১৬ ০৪:০৭369946
  • ২০১৯ এ বিরোধীদের আশা জোগাতে পারে মোদী বিরোধী ব্যবসায়ী জোট। যেটা কেজরি অনবেক দিন থেকে চেষ্টা করছেন কিন্তু বিশেষ সফল না। এদিকে কলকাতার বড়বাজারে মোদী বিরোধী হাওয়া বইছে। ওদিকে গুর্জর ল্যান্ড মাফিয়া, ইনভেস্টর দেড় মধ্যেও। এদের সবাইকে যদি এক ছাতার তলায় এনে একটা গুজ্জু হটাও দেশ বাঁচাও অভিযান করা যায় তো পসিটিভ চান্স আছে।
  • Ekak | ২০ নভেম্বর ২০১৬ ০৩:০৩369945
  • দেখো, ক্ষতি হচ্ছে বহু গরিব গুর্বো মানুষের তাতে কোনো সন্দেহ নেই কিন্তু তার সঙ্গে একটা জেনারেশনে ধাক্কা লাগছে যারা ক্যাশ ব্ল্যাক রাখতো হিউজ মানে দুশো আড়াইশো এমাউন্টে। গুরগাওঁ তে কী হচ্ছে খোঁজ নাও। জমি বেঁচে কয়েকশো-কোটিপতি সম্প্রদায়ের পুরো আগুন লেগে গ্যাছে। সিকি নিশ্চই ডিটেইল জানবে কিছু।
  • Atoz | ২০ নভেম্বর ২০১৬ ০১:৩৮369944
  • আগামী ৩০-৩৫ না হোক ২০-২৫ বছরের জন্য এসে গেল মনে হয় এরা। ঃ-)
    ঝেঁটিয়ে তুলে নেবে সব, ভোট, সম্পদ, জনগণের গদগদভাব সব। যারে কয় উইন উইন। ঃ-)
  • Rit | ২০ নভেম্বর ২০১৬ ০১:১০369943
  • এই কথাটা আমি ৪-৫ বার শুনলাম বাজারে গিয়ে। যে আম্বানীর যা হচ্ছে হোক, ওমুক লোকের অনেক লস হয়েছে। বেশ হয়েছে। এই খুশী লোকগুলো কিন্তু বিজেপির ভোটার হয়ে যেতেই পারে।

    ২০১৯ অনেক দিক থেকেই সুইপ।
  • Ekak | ২০ নভেম্বর ২০১৬ ০১:০১369942
  • "কোথাও একটা ধোরাছোয়াঁয়াঁর মধ্যে কারো একটা ফাটছে " ইস মাচ পাওয়ারফুল দ্যান থ্রি জি ফোর জি স্ক্যাম।
  • Rit | ২০ নভেম্বর ২০১৬ ০০:৫৬369941
  • ট্রাম্প জেতার পর আর কিছুতেই অবাক হই না। সবই হতে পারে।

    ঐ কে একটা বলেছিল না, আমরা আসলে সিমুলেটেড ওয়ার্ল্ডে বাস করি।
  • Rit | ২০ নভেম্বর ২০১৬ ০০:৫৫369940
  • হুম। হতেই পারে। কিন্তু আমি গত ৩-৪ দিন ধরেই ভাবছিলাম যে একটা জোরালো বিপ্লব টাইপ কিছু হবে।
    কিন্তু ভারত ক্রিকেট বিশ্বকাপে ম্যাচ হারলে যতটা আন্দোলন হয়, ততটাও হচ্ছে না। এটাই মাথায় ঢুকছে না। গোটা দেশের সাইকিতেই মোদি ঢুকে গেছে যে মানুষ মরছে, না খেয়ে আছে তাও কেও কিছু বলছে না?

    সিরিয়াসলি বুঝছি না।
  • Robu | ২০ নভেম্বর ২০১৬ ০০:৪৩369939
  • আমার এক্ষপিরিয়েন্স অন্য। কাল লিখব।
  • Robu | ২০ নভেম্বর ২০১৬ ০০:৪২369938
  • রিত, ওটা রেড নয়, আইটির লুটিস।
    ঐ প্রথম দুদিন সোনার দোকান, আর আজ আইআরেফ বাদে আর কোনো রেডের খইফ বর নেই।
    চাপে পড়লে একটা দাঙ্গা, যুদ্ধ বা বম্বব্লাস্ট হতে পারে, তবে আমার মনে হচ্ছে আরো খারাপ কিছু হবে। আজই খবরে প্রকাশ, কারা যেন পুলিশকে ফোন করে কিভাবে প্রধানমন্ত্রীকে হত্যা করা হবে জানিয়েছে। আগেকার ডাকাত কিনা, চিঠি লিখে আসবে।
    আমার মনে হয় একটা অ্যাটেম্প্ট ম্যানুফ্যাকচার করা হতে পারে। কালাধন থেকে দেশকে রক্ষা করতে গিয়ে আক্রান্ত টাইপের।
    ২০১৯ স্যুইপ।
  • Rit | ২০ নভেম্বর ২০১৬ ০০:৩৬369937
  • আমার অভিজ্ঞতাও অনুরূপ। লোকজন বলছে টাইম নষ্ট হচ্ছে। কিন্তু দেশের ভালো হচ্ছে। ইত্যাদি।
    ওদিকে দুদিনে ডলারে দুটাকা কমলো।
  • Robu | ২০ নভেম্বর ২০১৬ ০০:২৬369936
  • রাজ্যসভা বেশ গ্রামে গ্রামে ঘুরে নিউট্রাল নন-সেনশেশনাল নিউজ দিচ্ছে।
    মোটামুটি লোকজন দেশের জন্য আরেকটু কষ্ট সহ্য করতে রাজি।
  • Rit | ২০ নভেম্বর ২০১৬ ০০:২৪369935
  • সে তো নিশ্চয়ই।
  • Ekak | ২০ নভেম্বর ২০১৬ ০০:২৩369932
  • রিত

    হ্যা, রেইড চলবে। তবে মোদীর লোক বাদ্দিয়ে এই আর কী।
  • pi | ২০ নভেম্বর ২০১৬ ০০:২৩369933
  • আর এখন যদি ৫০০ দিতে না পারার জন্য বন্ধ হয় তো আবার চালু হলেই হবে।
  • Rit | ২০ নভেম্বর ২০১৬ ০০:২৩369934
  • রোবুদা,
    আমি ২০০২। ঃ)
  • pi | ২০ নভেম্বর ২০১৬ ০০:২১369929
  • রাজ্যসভা কী বলেছেন রে এখন ? এখানের কেবলে বন্ধ করে দিয়েছে ঃ(
    সরোকারে কাদের আনছে ?

    আজতকের হল্লাবোল বেশ ভালোলাগছে। অন্জনার আন্করিঙ্গ ভাল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত