এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২০ নভেম্বর ২০১৬ ০০:২১369930
  • রাজ্যসভা কী বলেছেন রে এখন ? এখানের কেবলে বন্ধ করে দিয়েছে ঃ(
    সরোকারে কাদের আনছে ?

    আজতকের হল্লাবোল বেশ ভালোলাগছে। অন্জনার আন্করিঙ্গ ভাল।
  • Robu | ২০ নভেম্বর ২০১৬ ০০:২১369931
  • আমরা সবাই ২০০১ উমা ঃ-)
  • Rit | ২০ নভেম্বর ২০১৬ ০০:১৪369928
  • থ্যাংকস রোবু দা।
  • Robu | ২০ নভেম্বর ২০১৬ ০০:১১369927
  • পোস্ট পেড ইন্টারনেট চালু হয়েছে কাল থেকে।
    কিছু কারণ এখানে আছে তো - https://www.scoopwhoop.com/Heres-Why-Kashmiris-Are-Laughing-Off-Parrikars-Claim-That-Note-Ban-Has-Ended-StonePelting/#.2oo9bu5pk
    বুরহান ওয়ানির বাবার ইন্টারভিউ দেখলাম আজ এন্ডিটিভিতে।
    আর একটু আগে রাজ্যসভা টিভিতে দেখলাম ওরাওদের নিয়ে একটা দারুণ অনুষ্ঠান।
  • Robu | ১৯ নভেম্বর ২০১৬ ১২:৫৯369922
  • ওখানেই কমল জম্মায়।
  • Abhyu | ১৯ নভেম্বর ২০১৬ ১২:৩১369921
  • আমাকে এক্জন মেল করেছে যার নাম পঙ্কিল প্যাটেল।
  • b | ১৯ নভেম্বর ২০১৬ ১০:১১369920
  • আমি ওটা লিখেছিলাম তো আগে?
    "যাদবপুর এস্টেশনে এসে হুতোম একটা বেঞ্চিতে বসলেন। প্রবল নষ্টলজিয়ায় ভুগচেন এমন সময় এক ভদ্রলোক বাজারের ব্যাগ নিয়ে পাশে এসে বসলেন। বসে হুতোমের দিকে পোঁয়েরো ডিগ্রি ঘুরে গুনগুন করে বলতে লাগলেন, 'জানেন তো, ইন্দোনেশিয়ায় সব বড়বড় হনুমান পাওয়া যায়। এলিফ্যান্ট, লায়ন, টাইগারের পেটে ওরা জন্মায়। ঐ সব দ্বীপে অনেক রাক্ষসী থাকে, তাদের স্থন (এটাই বলেছিলেন) কেটে ওরা চুষে রক্ত খায়। ওদের গায়ের লোম দু ইঞ্চি। ওদের জন্ম বুঝলেন, এইটুকু একটা ঘরে। সব ইঞ্জিনিয়ার ওদের মুখে একটা মুখোশ ফিট করে দিয়েছে। ওদের জন্ম সব জলদৈত্যের ঔরসে। এরা সব খালিস্তানী'। এবং সেই একই ডায়ালোগ পাঁচ ছবার শোনার পরে দৈবপ্রেরিত দূতের মত আপ ক্যানিং লোকাল এসে পল্লেন। হুতোম তাতে চেপে শশব্যস্ত হয়ে শিয়ালদার দিকে যাত্রা কল্লেন"
  • Abhyu | ১৯ নভেম্বর ২০১৬ ১০:০১369919
  • মুরগী ধরার মেলা! আর কিছু পায়নি, কমিউনিটি কলেজ
  • Robu | ১৯ নভেম্বর ২০১৬ ০৯:৩৩369918
  • এটিএমের লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতো লোক মারা যাচ্ছে না কিন্তু।
  • Rit | ১৯ নভেম্বর ২০১৬ ০৯:২৭369917
  • এটিএমের লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতো লোক মারা যাচ্ছে, কিন্তু সামনে পেছনে কোনও লোক কোনও সাহায্য করছে না? তারা শুধুই টাকা তুলে চলেছে?
    ৯৬ বছরের কেও লাইনে ৬ ঘন্টা দাঁড়িয়ে আছে, একজনও বলছে না, আপনি গিয়ে ঐ গাছের তলায় বসুন, বা আপনি লাইন ভেঙে এগিয়ে যান।

    এগুলো যদি সত্যি হয়, তবে মোদির উত্থান অনিবার্য্যই ছিল। মীম-সারকাজমে আর দেশ বাঁচবে না।
  • Robu | ১৯ নভেম্বর ২০১৬ ০৭:৫১369915
  • মাধ্যমিক স্তরের কোনো একটা বাংলা বইয়ে ছিল, তবে সিলেবাসে ছিল না।
    - একদম। তবে সিক্স সেভেন হবে। মাধ্যমিকের অনেক আগে থেকেই মোসায়েব মানে জানি।
  • Rit | ১৯ নভেম্বর ২০১৬ ০৭:৩৮369914
  • কি দারুন ঠান্ডা পড়েছে!
  • Ekak | ১৯ নভেম্বর ২০১৬ ০৭:৩৩369913
  • ব্যাঙ্গালোরে এসে এনাদের খুব মিস করি। এখানে পাগল আছেন কিন্তু ঠিক আরবান না। রুরাল ফ্লেভারের, ঝিলের ধারে বসে শূন্য চোখে এরকম। শহর তো পুরোনো নয়। আরবান পাগলদের দেখা পাওয়া -গপ্পো ভারী উপভোগের।
  • Atoz | ১৯ নভেম্বর ২০১৬ ০৬:৪৭369912
  • যা বলেছেন, এক্কেবারে ঠিক। ঃ-)
    হর সুবহ সুরজ দিখতা যায়!!! সোজা কথা?????
  • avi | ১৯ নভেম্বর ২০১৬ ০৬:২৮369911
  • নজরুলের এই কবিতাটা বোধ হয় আমাদের মাধ্যমিক স্তরের কোনো একটা বাংলা বইয়ে ছিল, তবে সিলেবাসে ছিল না। সে যাক, কিন্তু ধর্মতলার বর্ধমান টার্মিনাসে একজন রেসিডেন্ট ভদ্রলোক থাকেন, যাঁকে স্থানীয় জনতা গান্ধী নাম দিয়েছে। তিনি সেদিন সকালে ঠিক এটাই বলছিলেন চা খেতে খেতে। মোদ্দা কথা হল ইন্ডিয়া মে ৩৫কোটি ভিখারি হ্যায়, যার মধ্যে উনিও একজন, ফির ভি ইন্ডিয়া মহান হ্যায়। কিঁউ কি ইস দেশ পর হর সুবহ সুরজ দিখতা যায়, ঔর কিসি ভি দেশ মে নেহি। তারপর তিনি আমেরিকা, জাপান, চীন এরকম বেশ কয়েকটি দুর্ভাগা দেশের নাম জানিয়ে, এবং তাঁর কাছে রাজনাথ সিংয়ের চেয়ে বেশি টাকা আছে জানিয়ে বিড়ি ধরালেন।
  • ছোটোলোক | ১৯ নভেম্বর ২০১৬ ০১:০২369910
  • যারা যারা বিদেশে আছেন তাঁদের জন্য এই বাতিল টাকা বদলানোর ডেট ৩১/১২/২০১৭ অবধি করে দেওয়া হয়েছে।
  • ছোটোলোক | ১৯ নভেম্বর ২০১৬ ০১:০০369909
  • ছদ্মবেশী তে জহর রায়ের নাম ছিল মোসায়েব।
  • Robu | ১৯ নভেম্বর ২০১৬ ০০:৫৭369908
  • অভির লেখা নয় জানি তো। পড়েছি তো।
    মোসায়েব শব্দটার মানে মাকে রান্নাঘরে গিয়ে জিগ্যাসা করেছিলাম।
  • Abhyu | ১৯ নভেম্বর ২০১৬ ০০:৪৮369907
  • কিন্তু কিন্তু এটা তো অভির লেখা নয় :)
    তবে সময়োপযোগী!
  • Robu | ১৯ নভেম্বর ২০১৬ ০০:২১369906
  • অভি, ফেবুতে দাও।
  • avi | ১৮ নভেম্বর ২০১৬ ২৩:৫৫369905
  • সাহেব কহেন, “চমৎকার! সে চমৎকার!”
    মোসাহেব বলে, “চমৎকার সে হতেই হবে যে!
    হুজুরের মতে অমত কার?”
    সাহেব কহেন, “কী চমৎকার,
    বলতেই দাও, আহা হা!”
    মোসাহেব বলে, “হুজুরের কথা শুনেই বুঝেছি,
    বাহাহা বাহাহা বাহাহা!”
    সাহেব কহেন, “কথাটা কি জান? সেদিন -”
    মোসাহেব বলে, “জানি না আবার?
    ঐ যে, কি বলে, যেদিন -”
    সাহেব কহেন, “সেদিন বিকেলে
    বৃষ্টিটা ছিল স্বল্প।”
    মোসাহেব বলে, “আহা হা, শুনেছ?
    কিবা অপরুপ গল্প!”
    সাহেব কহেন, “আরে ম’লো! আগে
    বলতেই দাও গোড়াটা!”
    মোসাহেব বলে, “আহা-হা গোড়াটা! হুজুরের গোড়া!
    এই, চুপ, চুপ ছোঁড়াটা!”
    সাহেব কহেন, “কি বলছিলাম,
    গোলমালে গেল গুলায়ে!”
    মোসাহেব বলে, “হুজুরের মাথা! গুলাতেই হবে।
    দিব কি হস্ত বুলায়ে?”
    সাহেব কহেন, “শোনো না! সেদিন
    সূর্য্য উঠেছে সকালে!”
    মোসাহেব বলে, “সকালে সূর্য্য? আমরা কিন্তু
    দেখি না কাঁদিলে কোঁকালে!”
    সাহেব কহেন, “ভাবিলাম, যাই,
    আসি খানিকটা বেড়ায়ে,”
    মোসাহেব বলে, “অমন সকাল! যাবে কোথা বাবা,
    হুজুরের চোখ এড়ায়ে!”
    সাহেব কহেন, “হ’ল না বেড়ানো,
    ঘরেই রহিনু বসিয়া!”
    মোসাহেব বলে, “আগেই বলেছি! হুজুর কি চাষা,
    বেড়াবেন হাল চষিয়া?”
    সাহেব কহেন, “বসিয়া বসিয়া
    পড়েছি কখন ঝিমায়ে!”
    মোসাহেব বলে, “এই চুপ সব! হুজুর ঝিমান!
    পাখা কর, ডাক নিমাইএ”
    সাহেব কহেন, “ঝিমাইনি, কই
    এই ত জেগেই রয়েছি!”
    মোসাহেব বলে, “হুজুর জেগেই রয়েছেন, তা
    আগেই সবারে কয়েছি!”
    সাহেব কহেন, “জাগিয়া দেখিনু, জুটিয়াছে যত
    হনুমান আর অপদেব!”
    “হুজুরের চোখ, যাবে কোথা বাবা?”
    প্রণামিয়া কয় মোসাহেব।।
  • Atoz | ১৮ নভেম্বর ২০১৬ ২৩:৫২369904
  • নোটন নোটন নোটগুলি সব ---
    ঃ-)
  • aka | ১৮ নভেম্বর ২০১৬ ২৩:৪৪369902
  • মোদীর রাজ্যে এবারে সকালে সুয্যি উঠলেও লোকে উত্তেজিত হবে।
  • ছোটোলোক | ১৮ নভেম্বর ২০১৬ ২৩:৪৪369903
  • আচ্ছা, একশ টাকার নোট কি পরের রাউন্ডে ব্যান করে দেবে? একটা উড়ো খবর পেলাম।
  • avi | ১৮ নভেম্বর ২০১৬ ২৩:৩৯369901
  • আমাদের সামনের এসবিআই এটিএম থেকে আজ সন্ধেয় দুহাজারি নোট বেরোল। লোকজন বেশ উত্তেজিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত