এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ১৩ নভেম্বর ২০১৬ ২৩:১৬369541
  • এটিএম নিয়ে বেশ ভরসার কিছু নাই। নতুন পাঁচশো পুরনো এটিএমে ফিট করবে কিনা সেইটা এখনো জানা নেই।
  • | ১৩ নভেম্বর ২০১৬ ২৩:১৩369539
  • হলেই ভালো।
  • সিকি | ১৩ নভেম্বর ২০১৬ ২৩:১২369538
  • হ্যাঁ, এটিএমে দুই থেকে আড়াই হাজার আর ওভার দা কাউন্টার চার থেকে সাড়ে চার হাজার করে দেওয়া হল।
  • Arpan | ১৩ নভেম্বর ২০১৬ ২৩:১০369537
  • এনিওয়ে নতুন পাঁচশোর নোট মার্কেটে ঢুকে গেছে। আর হপ্তা দেড়েকের মধ্যে নর্মাল হয়ে যাবে আশা করি।
  • Arpan | ১৩ নভেম্বর ২০১৬ ২৩:০৭369536
  • সস্তাসুন্দরেই অর্ডার দিলাম।
  • একক | ১৩ নভেম্বর ২০১৬ ২৩:০২369535
  • বরানগরে পুরনো পাঁচশো নিচ্ছে ওষুধের দোকান। আমি মাঝখানে সস্তাসুন্দর কিনে দিতুম। তারপর দোকানদার বলেছে জেঠু এখান থেকেই নিন ১৫% দেব।
  • Arpan | ১৩ নভেম্বর ২০১৬ ২২:৫৩369534
  • কোন সলুশন নেই। মায়ের প্রায় হাজার পাঁচেক টাকার ওষুধ লাগে সারা মাসে। এতদিন পাড়ার ওষুধের দোকান থেকে বাবা নিজেই নিয়ে আসত। দুয়েকবার অ্যাপে অর্ডার করেছিলাম, কিন্তু এখানে আসার পরে সে ব্যবস্থা আমাকে না জানিয়ে বাতিল হয়ে গেছে। আজকে জোর করে আবার অ্যাপে অর্ডার করে নেট ট্রান্সফার করে দিলাম।

    তবে পরিচিত ওষুধের দোকান, ব্লকের মার্কেটের মধ্যেই, পরিচিত কাস্টমার আর অনেক টাকার ওষুধ হলে পুরনো পাঁচশোর নোটই নিচ্ছে।
  • | ১৩ নভেম্বর ২০১৬ ২২:৪২369533
  • আরো অনেকের কষ্ট হচ্ছে, আমার বুড়ো বাপ/শাশুড়ি যারা ইচ্ছে হলেই ব্যাংকে দৌড়তে পারছেন না। যাদের মাসের শুরুতে টাকা তুলে সারামাস চালানোর অভ্যেস। বাড়ির কাজ হচ্ছে বলে যারা বাড়িতে টাকা এনে রেখেছিলেন, সব সময়ই যাদের নির্দিষ্ট ওষুধ লাগে- অজস্র,অসংখ্য মানুষের প্রচন্ড অসুবিধে হচ্ছে।
    আমার মেজোমামার হার্টের ব্যামো সঙ্গে প্রচন্ড হাইব্লাড প্রেসার। জীবনদায়ী ওষুধ কিনতে ততোধিক অসুস্থ মামীকে দুচারটি দোকানে দৌড়ে বেড়াতে হচ্ছে। ১৬০০ টাকার রক্ত পরীক্ষা করতে ১৬ খানা ১০০ টাকার নোট- একি ইয়ার্কি হচ্ছে! এরা কার্ড নিয়ে তত সড়গড় নন। এরা কোথায় যাবেন?
  • একক | ১৩ নভেম্বর ২০১৬ ২২:১৫369532
  • মোট কথা এইমুহুর্তে যাদের সবচে কষ্ট হচ্ছে ওই পাড়ার দোকানদার -মাছয়ালা এটা থাকবেনা। সীমস টু গেট সেটল্ড উইদিন এইট্টিন। আরতদার রা মরে গ্যালো। এর প্রভাব রাজ্য গুলোর ভোটে পড়বে। বিজেপি বিরোধী রাজ্যের ভোটে কাঁচা টাকার উত্স বা প্রতিরোধক্ষমতা এই আরত -হুন্ডি এরাই।

    আম্মার রাজ্য চুপচাপ। বেটারা মন্দিরের তলায় সোনা লুকিয়ে ফেলল নাকি ?
  • সিকি | ১৩ নভেম্বর ২০১৬ ২২:০৮369531
  • না। নিউজলিংক ঘেঁটে দেখলাম, একুশটা বাঙ্ক ইমপ্লিমেন্ট করেছে, এবং এটা রঘুরাম রাজনের ইনিশিয়েটিভ ছিল। এখনও পাইলট ফেজে আছে। বোধ হয় নেক্সট ইয়ার সবাই ইমপ্লিমেন্ট করে নেবে। আরবিআইয়ের ওপর চাপ কমে যাবে। এখন এনইএফটি সমস্ত আরবিআই হয়ে যায়।
  • একক | ১৩ নভেম্বর ২০১৬ ২২:০৬369530
  • সরকার করবে না। কয়েকটা স্টার্ট আপ করছে বলে জানি। এখন তারা কিছু ভ্যালু জুড়ে আনবে। ন্যুনতম লাভ না রাখলে চালাবে কী করে। সরকার এমনিতেও এন্ডপয়েন্ট টুকু দিয়েই কাজ সেরেছে। প্রাইভেট ব্যান্ক গুলোর এপস তাদের বা আউটসোর্স টিমের বানানো।
  • রোবু | ১৩ নভেম্বর ২০১৬ ২২:০২369526
  • কোনও গুণ নেই তার পাছুতে আগুন ঃ-)
  • san | ১৩ নভেম্বর ২০১৬ ২২:০২369528
  • ডিডিদাকে অনেকদিন দেখছিনা মনে হচ্ছে। আশা করি ভাল আছেন।
  • ট্রিডিঙ্গিপিডি | ১৩ নভেম্বর ২০১৬ ২২:০২369529
  • ফিচার ফোনে করতে গেলে সামনে/পিছনে এসএমএস পাঠিয়ে করতে হবে। এখনো ১৩৯ ই ঠিক করে করতে পারলো না...
  • সিকি | ১৩ নভেম্বর ২০১৬ ২১:৫৮369525
  • আপাতত ইউপিআই স্মার্টফোন ছাড়া চলছেই না।
  • Ekak | ১৩ নভেম্বর ২০১৬ ২১:৫৪369524
  • ইউপিআই এর সার্ভিস দিতে টাকা নেওয়ার নিয়ম নেই। ওটা রিসার্ভ ব্যাংক বানিয়েছে ই ওয়ালেট ওয়ালাদের ব্যবসা খাবে বলে। কোনো থার্ড পার্টি যদি ইউপিআই এপিআই ইউস করে পয়সা কাটে সেটা বেআইনি। মানে যদি না সে কোনো ভ্যালু এডেড সার্ভিস দেয় আরকি। ঠিকঠাক ছড়িয়ে গেলে এক ইউপিআই রুরাল এরিয়ারছবি বদলে দেবে মোবাইল ট্রান্সাকশনের ক্ষেত্রে। ফিচার ফোনেও চলে আসে যদি।
  • সিকি | ১৩ নভেম্বর ২০১৬ ২১:৫২369523
  • বাবা ব্যাংকে গিয়ে দশ হাজার তুলে এনেছে, সব দু হাজারের নোট দিয়েছে, বাজারে ভাঙানি পাওয়া যাচ্ছে না। নেহাত চেনা লোক, তাই সাম আপ করছে, দুহাজার হলে নিয়ে নেবে পরের পরের দিন, কি তারও পরের দিন।

    সামনে গুছিয়ে আচ্ছে দিন আসছে। মোদীর হাসি দেখেছেন, কালকের স্পিচে? শাদি করানি হ্যায়, প্যায়সা নেহি হ্যায়, হাঃ হাঃ হাঃ।
  • সিকি | ১৩ নভেম্বর ২০১৬ ২১:৪৯369522
  • ১। আমার আর সিকিনীর আপাতত চাট্টে ব্যাংক অ্যাকাউন্ট আছে - আইসিআইসিআই, এইচডিএফসি, এসবিবিজে এবং ইউনিয়ন ব্যাঙ্ক। এর মধ্যে আইসিআইসিআই আর এইচডিএফসির ইউপিআই আছে। টাকা ট্রান্সফার হচ্ছে জাস্ট চোখের পলকে। এক সেকেন্ডে। কোনও চার্জ নেই। এসবিবিজে (বা এসবিআই)আর ইউনিয়ন ব্যাংক এসব এখনও শুরুই করে নি।

    ২। ইউপিআই চলে শুধুমাত্র মোবাইল অ্যাপে। ডেস্কটপে চলে না।

    ৩। বাবার এলাহাবাদ ব্যাংক। ভাবলাম বাবার তো স্মার্টফোন নেই, একবার আমার ফোনেই এলাহাবাদ ব্যাংকের অ্যাপ নামিয়ে ইউপিআই সেট করে দিই। দেখি, এলাহাবাদের ইউপিআই নেই, তার বদলে আছে *99# বলে কে একটা ফীচার। তাই সই, সেটাতেই প্রোফাইল সেটাপ করতে গেলাম, ন্যাচারালি নিল না, কারণ এলাহাবাদ ব্যাংকে আমার মোবাইল নম্বর তো নেই, কিন্তু ঘটা করে একটা এসেমেস এল, আমরা এই এসেমেস তোমার বিহাফে পাঠিয়েছি, তার জন্য দেড় টাকা কেটে নেওয়া হল। লে হালুয়া।
  • ট্রিডিঙ্গিপিডি | ১৩ নভেম্বর ২০১৬ ২১:৪৮369521
  • এও এক ধরণের পেছুনে আগুন :-p
  • Ekak | ১৩ নভেম্বর ২০১৬ ২১:৪৬369520
  • পর পর এগারোটা এটিএম চেক করলুম অটো দাঁড় করিয়ে করিয়ে পৌনে নোটা। কোথাও ক্যাশ নেই। ডিপোজিট কাউন্টারে লোকজন জমা করছে শুধু। শেষে একটা বিজয়া ব্যাংক এটিএম পেলুম তার সামনে একটা তিরিশ জনের লাইন ক্যাশ আছে। কিন্তু আশেপাশে কোনো কাঠি আইসকিরিমের দোকান নেই। কাজেই ধুর ধুর সকালে দেখবো খান বলে চলে এলুম।
  • ট্রিডিঙ্গিপিডি | ১৩ নভেম্বর ২০১৬ ২০:৪৯369519
  • হুঁ, বুঝলাম।
  • Arpan | ১৩ নভেম্বর ২০১৬ ২০:৪২369518
  • নতুন পাঁচশোর নোট আরো হতশ্রী দেখতে।
  • Arpan | ১৩ নভেম্বর ২০১৬ ২০:৩৫369517
  • সম্ভবত পেমেন্ট গেটওয়ে সার্ভিসগুলোরও।
  • Arpan | ১৩ নভেম্বর ২০১৬ ২০:৩২369516
  • না, লাগবে না। ইন ফ্যাক্ট ইউপিআই সব ওয়ালেট সার্ভিসেরই মৃত্যুঘন্টা বাজাবে এইটাই আমার ধারণা।

    যে কারণে পেটিএম নিজেদের ব্যাঙ্কিং সার্ভিস খোলার জন্য উঠেপড়ে লেগেছে।
  • Arpan | ১৩ নভেম্বর ২০১৬ ২০:৩০369515
  • মোবাইল নাম্বার অ্যাকাউন্টের সাথে টাইড আপ করা থাকলে ইউপিআইডি অ্যাপ দিয়ে জেনে নেওয়া যাবে। মানে ঝুপসের লোকের কাছে স্মার্টফোনও থাকবে ধরে নেওয়া হচ্ছে।

    আবাজ দিবেন না, আমি ব্যপারটা কীভাবে কাজ করবে সেটা এক্সপ্লেন করছি।
  • Arpan | ১৩ নভেম্বর ২০১৬ ২০:২৮369513
  • ২৩ টা ব্যাঙ্ক চালু করেছে বলছে। অ্যাক্সিস ব্যাংক ফার্স্ট রোল আউট করেছিল।

    https://en.wikipedia.org/wiki/Unified_Payments_Interface

    ঝুপসের লোককে তার নিজের ইউপিআই আইডি জানতে হবে। ইট'স মোর লাইক ইমেইল আইডি।
  • san | ১৩ নভেম্বর ২০১৬ ২০:২৮369514
  • দুহাজারের নোটগুলো কী জঘন্য দেখতে।
  • ট্রিডিঙ্গিপিডি | ১৩ নভেম্বর ২০১৬ ২০:২৭369511
  • ও আচ্ছা, সব ব্যাঙ্কই করেছে। অ্যাক্সিসের জন্যে অ্যাক্সিস পে। এটা থাকলে পেটিএম লাগবে না, তাই তো? তাইলে পেটিএম উড়িয়ে দিতে পারবো?
  • san | ১৩ নভেম্বর ২০১৬ ২০:২৭369512
  • আরে, মুদির্দোকানে, লন্ড্রিতে ইত্যদি ইত্যাদি জায়গায় এবার খাতা মেনটেনই করব ভেবেছি :-) খালি ধারের জায়গায় জমা। ওদেরো কিছু করার নেই। চেঞ্জ ফেরত দেবে কিকরে, সর্বত্রই একশোর অভাব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত