এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ০৯ নভেম্বর ২০১৬ ২৩:৫৭369300
  • ডকু বা ডাকু যেকোনো কিছু হতে পারে।
  • b | ০৯ নভেম্বর ২০১৬ ২৩:৪৫369299
  • চাদ্দিকে শুধু হয় মোদী নয় ট্রাম্প। ইদিকে যে জো রুট ১২৪, মোঈন আলি ৯৯ নঃ আঃ, যে উইকেটে সবাই ভেবেছিলো নব্বই রানে সব উইকেট পড়ে যাবে, সেখেনে ইংল্যান্ড ৩১১/৪।

    গ্যাঁওশ।
  • | ০৯ নভেম্বর ২০১৬ ২৩:৩৪369298
  • ডকু
  • | ০৯ নভেম্বর ২০১৬ ২৩:৩৩369297
  • ICICI মেসেজ করল যে ওরা টাকাকড়ি নিয়ে রেডি হয়ে গেছে। আমি দরকার হলে কাল সক্কাল সক্কাল চলে যাই যেন, নিজের অ্যাকাউন্ট হলে শুধু আইডি প্রুফ আর পরের হলে সেইজনের KYC ডাকু নিয়ে আর বাতিল নোট নিয়ে গেলেই বদলে দেবে।
  • Robu | ০৯ নভেম্বর ২০১৬ ২৩:১২369296
  • হিন্দিতে লাভ নেই। এটা কলকাতার বাইরের লোক বুঝবে না। বাঙ্গলা হরফে চেয়েছিলাম। আপাততঃ বাঙ্গালদের মত চন্দ্রবিন্দু ছাড়াই দিয়ে দিলাম।
  • সিকি | ০৯ নভেম্বর ২০১৬ ২৩:০৮369295
  • अब हमारा तीनों हाथों में लड्डु है।
  • পুপে | ০৯ নভেম্বর ২০১৬ ২৩:০৫369294
  • সোমবার আবার ভোর ভোর পালাবো।
  • 4z | ০৯ নভেম্বর ২০১৬ ২২:৩৪369293
  • পুপে, কদ্দিন কোলকাতায়?
  • 4z | ০৯ নভেম্বর ২০১৬ ২২:৩৩369292
  • রোবু, মেল দেখ।
  • Robu | ০৯ নভেম্বর ২০১৬ ২২:২৮369291
  • সিকি চন্দ্রবিন্দু আর হিন্দি গ্রামার শেখাও। আব হামারা তিনো হাত মে লাড্ডু লিখতে চাই।
  • সিকি | ০৯ নভেম্বর ২০১৬ ২২:২১369290
  • চেক দিয়েছিলেন? ক্যাশ না?
  • h | ০৯ নভেম্বর ২০১৬ ২২:০০369287
  • বিঃ-))))))))))))))))))))))))))))) লাভ ইট ঃ-))))))))))))))))
  • h | ০৯ নভেম্বর ২০১৬ ২২:০০369288
  • আন্তর্জাতিক রাজনীতি, জাতীয় অর্থনীতি নিয়ে এমন একটি ব্যস্ত দিনে মাইরি অফ অল পিপল মমতাশঙ্কর নেকুপুশু কমেন্ট দিয়ে দিলো, একটু নিন্দেমন্দ করল না কেউ।
  • পুপে | ০৯ নভেম্বর ২০১৬ ২২:০০369289
  • এবং ঘটনাচক্রে আমিও এখন কল্কাতাতেই আছি। @ট্রিডিঙ্গিদা :P
  • b | ০৯ নভেম্বর ২০১৬ ২১:৫৯369286
  • কিন্তু বাবামশায় রবিকে পাঁচ্শত টাকার চেক দিয়েছিলেন না? দূরদর্শী ঘুঘু মাল, এতো বড় কাঁচা কাজ করবেন?
  • h | ০৯ নভেম্বর ২০১৬ ২০:৫৫369285
  • এবোঙ্গ এটা ইলিগাল।
  • ট্রিডিঙ্গিপিডি | ০৯ নভেম্বর ২০১৬ ২০:৪২369284
  • ইকোস্পেসে ফুডফেস্ট হচ্ছে - মিত্র ক্যাফে ইঃ বেশ কয়েকটা দোকান - সেখানে ৫০০এর নোট নিচ্ছে, কিন্তু পুরোটাই কুপন নিতে হবে, খেতে পারলে খাও। তো দুই জায়গায় ক্লাস নিয়ে আমার কিছু রোজগার আপিসে দিয়ে রেখেছিলুম মাসিক চন্ডীমণ্ডপে খাওয়াদাওয়ার জন্যে - সেইটে আমাকে ফেরত দিয়েছে কারণ চন্ডীমণ্ডপ আর হয় না, আর ৫০০ টাকা অচল। তো আজ যেই জানা গেছে যে ফুডফেস্টে চালানো যাচ্ছে, সাথেসাথেই ঠিক হল আমার টিমের কেউ কাল টিপিন নিয়ে যাবে না।
  • Arpan | ০৯ নভেম্বর ২০১৬ ২০:৩৬369281
  • * মেসেজ
  • Arpan | ০৯ নভেম্বর ২০১৬ ২০:৩৬369282
  • আর মমতাশংকর।

    হোয়াটস্যাপে পুরনো ক্লাসমেট মেসেগ ফরওয়ার্ড করছে যার মর্মার্থ হল গত চব্বিশ ঘন্টায় বিশ্বের দুই বৃহৎ গণতন্ত্র কালো থেকে সাদা হল।

    আজকাল অবাক হওয়াও ছেড়ে দিয়েছি।
  • ট্রিডিঙ্গিপিডি | ০৯ নভেম্বর ২০১৬ ২০:২৮369280
  • মমতাশঙ্কর কী বলেছেন?

    (দয়া করিয়া ফেবু দেখিতে বলিবেন্না)
  • san | ০৯ নভেম্বর ২০১৬ ২০:০৮369279
  • মমতাশঙ্কর তো বরাবরই ফ্যামিলি ভ্যালুজ, ইন্ডিয়ান ভ্যালুজ এসব নিয়ে নানা ভাট দিয়ে থাকেন। নতুন আর কি।

    এদিকে এখানে মুদির্দোকানে এখনও পাঁচশোর নোট নিচ্ছে !! একটাই ব্যাপার পুরো পাঁচশরই জিনিস কিনতে হবে, চেঞ্জ দিতে রাজি নয়। সে আর কি প্রবলেম।
  • Ekak | ০৯ নভেম্বর ২০১৬ ১৯:৫৩369278
  • দুর্দান্ত কনসেপ্ট ফ্যাশন। সেপ্টাম ক্লাসপ নোস্ রিং :)

  • সিকি | ০৯ নভেম্বর ২০১৬ ১৯:৪৯369277
  • এটা এইমাত্র লিখলাম :)
    ---------------------------------------

    কিশোর রবি জোড়াসাঁকো হইতে নির্গত হইলেন। হাওড়া হইতে এখন ট্রেন যায়, পঁহুছানো অসুবিধা হইবে না। মূলরাস্তার নিকটে আসিতেই একটি তোবড়ানো মিনিবাস "পোস্তা-হাওড়া-হাওড়া-হাওড়া" কহিতে কহিতে আসিয়া দাঁড়াইল। সাবধানে আপনার চোগা-চাপকান সামলাইয়া পাদানিতে অর্ধেক ঝুলিয়া দাঁড়াইলেন কিশোর রবি। মিনিবাস ছুটিল হাওড়া ইস্টিশনের দিকে।

    অন্যদিন এই সময়ে কিশোর রবির মনে খেলা করিয়া যায় গানের কথামালা, গুঞ্জরিয়া যায় সুরের ভ্রমর। আজ আর সে সব দিকে রবির ভ্রূক্ষেপমাত্র নাই, নতুন বৌঠান দুটি ক্ষীরকদম্ব খাইয়া যাইতে বলিয়াছিলেন, রবি দৃক্‌পাত করেন নাই, সবেগে নিষ্ক্রান্ত হইয়াছেন ঘর হইতে। ... বাবামশায়, যে বাবামশায়কে তিনি এত সন্মান করেন, ঈশ্বরতুল্য মনে করেন, সেই বাবামশায় তাঁহার সঙ্গে এমনটি করিলেন?

    ব্যান্ডেল লোকালে আনমনে বসিয়া আছেন রবি। ঝালমুড়ি এবং কচি শসা বিক্রেতারা বহুবার তাঁহার কর্ণের নিকটে বহুবিধ স্বরে তাহাদিগের পসরার গুণগান করিয়া গেল, রবির তাহাতে ভাবান্তর ঘটিল না।

    বিকেল তিনটার কিছু পূর্ব্বে রবি চুঁচুড়ায় আসিলেন। একটি রিক্সা লইয়া সটান উপস্থিত হইলেন গঙ্গাতীরবর্তী বাগানবাড়িতে। বাবামশায় আজকাল এইখানেই দিন অতিবাহিত করিতেছেন। একটু পরেই তাঁহার উপাসনার সময় হইবে, তাহার পূর্ব্বেই তাঁহার সহিত সাক্ষাৎ প্রয়োজন।

    মহর্ষি দেবেন্দ্রনাথ তখন বারান্দায় বসিয়া একটি সদ্য শোনা সঙ্গীত গুণগুণ করিতেছিলেন। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছো নয়নে নয়নে। তাঁহার এই পুত্র সত্যই প্রতিভাবান। রবি তাঁহার নাড়ির টান, এইবারে গ্রীষ্মে তাহাকে সঙ্গে লইয়া তিনি কার্শিয়াং যাইবেন।

    সহসা ধ্যানভঙ্গ হইল মহর্ষির। দরোজার সামনে দাঁড়াইয়া আছে, ও কে? রবি না? রবি, বাবা, কখন এলে? খবর দিয়া আসো নাই তো?

    রবি মনে মনে অনেক রোষকষায়িত বাক্যবাণ প্রস্তুত করিয়া আসিয়াছিলেন, কিন্তু আচম্বিতে বাবামশায়ের সম্মুখে দাঁড়াইয়া তাঁহার সমস্ত তেজ উবিয়া গেল, পরিণত হইল অভিমানে। চক্ষের কোণে আসিল জলের বিন্দু। পায়ে পায়ে আগাইয়া গেলেন বাবামশায়ের সম্মুখে।

    "কেন, বাবামশায়, কেন? ... দেশের রাজা না হয় এ ভাষা বুঝেন না, আপনি তো বুঝেছিলেন, তবে কেন জেনেশুনে আমাকে এই পাঁচশো টাকার নোট দিয়াছিলেন? গত তিন দিন ধরে সারা কলকাতা ঘুরেছি, কেউ নেয় নি, কেউ নিতে চায় নি। বলছে, কালো টাকা। না হয় না-ই দিতেন, আপনার স্নেহই আমার জন্য যথেষ্ট ছিল ..."

    গলা বুজিয়া আসিল কিশোর রবির। থরথর হাতে চোগার পকেট থেকে একটি পাঁচশো টাকার নোট তিনি আগাইয়া ধরিলেন মহর্ষির দিকে। মহর্ষি স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া রহিলেন। নির্জনে এই বাড়িতে তিনি সাধন ভজন করেন, এনডিটিভি দ্যাখেন না। দেশের রাজা যে এত কিছু করিয়া ফেলিয়াছেন, তিনি জানিবেন কেমন ভাবে?

    গঙ্গাবক্ষে শীতল হাওয়া দীর্ঘশ্বাস ফেলিয়া ছুটিয়া গেল নৈহাটির দিকে।
  • Ekak | ০৯ নভেম্বর ২০১৬ ১৯:৪২369276
  • রাজন তো মার্কেট ইকোনমির লোক। মার্কেট ইকোনমির লোকরা ডিমনিটাইজেশন কে ফিউটাইল স্টেপ মনে করে ইন জেনারেল।
  • Ekak | ০৯ নভেম্বর ২০১৬ ১৯:৪১369275
  • মোমতাশঙ্কর সুললিত গোবরের তাল। আগেও এরকম বক্তব্য রেখেছেন :)
  • umesh | ০৯ নভেম্বর ২০১৬ ১৯:২২369274
  • কি বাজে মানসিকতা মমতাশংকরের!

    আমি তো অন্য রকম ভাবতাম ভদ্রমহিলাকে।
  • সিকি | ০৯ নভেম্বর ২০১৬ ১৯:২০369273
  • রঘুরাম রাজনের কোনও বক্তব্য পাওয়া যায় নি এখনও?
  • pi | ০৯ নভেম্বর ২০১৬ ১৮:২৭369272
  • বাইরে থেকে কালাধন ঘর ওয়াপসি করবে বলে উলুতপ্লুত হবার সময়ে অবশ্য এইসব কথা শোনা যায়নি ঃ)
  • pi | ০৯ নভেম্বর ২০১৬ ১৮:২৬369271
  • এদিকে এইসবের চক্করে মমতা শন্কর গালির হাত থেকে বেঁচে গেলেন।

    নাকের ঐ বিদঘুটে পোস্টটারও আর উত্তর দেওয়া হলনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত