এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাগলা জগাই | ০৪ নভেম্বর ২০১৬ ১৮:৩১368910
  • দেখুন পুপে, দদি একদম ঠিক বলেছেন।

    তবে কাস প্ল্যাটু ভ্যালি অফ ফ্লাওয়ার মনে হয় এ বছরের মতো শেষ. সেপ্টেম্বরের শেষ দু হপ্তা আর অক্টোবরের প্রথম দু হপ্তা হলো ওখানকার সিজন। वनविभागातर्फे सूचना:
    कास पुष्प पठार हंगाम संपत आल्यामुळे 25 ऑक्टोबर 2016 पासून ऑनलाईन बुकींग बंद करण्यात येत आहे.

    কোঙ্কন উপকূল হচ্ছে এই সময়ে যাওয়ার পক্ষে আদর্শ। সবথেকে কাছে কাশিদ কিন্তু সেটা এমন কিছু ভালো না. বড়োজোর ডে ট্রিপ।

    মাঝারি বলতে যেতে পারেন পুনে থেকে তামহিনী ঘাট হয়ে দিব্যাগর। সেখান থেকে সমুদ্রকে ডান পাশে রেখে রাস্তা চলে গেছে বরাবর কোঙ্কন উপকূল ধরে। কতদুর যাবেন সেটা আপনার ব্যাপার। ধরুন গেলেন বেশি না হরিহরেশ্বর অব্দি। সেখান থেকে ফের তামহীনি ঘাট হয়ে বাড়ি। এই স্ট্রেচএ বিচ গুলো এমন কিছু না হলেও সমুদ্রের পাশ দিয়ে যে রাস্তা তাতে ড্রাইভ করার অভিজ্ঞতা অ-সা-ধা-র-ণ।

    আরেকটু বড়ো করে ঘুরে আস্তে গেলে ধরুন পুনে সাতারা রোড ধরে চিপলুন হয়ে গেলেন গুহাগর। সেখান থেকে সমুদ্রের ধার বরাবর রাস্তা (MH-SH4) চলে গেছে নিচে গোয়া পর্যন্ত। গুহাগরে একরাত থেকে পরদিন সকালে MH-SH4 ধরে বেরিয়ে পড়ুন, চলে যান গণপতিপুলে কিংবা আরেকটু দূরে রত্নাগিরি পর্যন্ত। আরেকদিন থাকুন। পরদিন ফিরে আসুন পুনে। প্রায় সমস্ত বিচ গুলোতে MTDC রিসর্ট আছে. তবে উইকেন্ডে খালি পাওয়া চাপ,

    সমুদ্র ভালো না লাগলে যেতে পারেন ঔরঙ্গাবাদ আর অজন্তা-ইলোরা। ফেরার পথে একদিন থাকতে পারেন শিরডি তে.

    এগুলোর কোনোটাই ভালো না লাগলে বোম্বে ঘুরে আসুন। তবে দু দিন বোম্বে তে কিই বা করবেন!
  • avi | ০৪ নভেম্বর ২০১৬ ১৮:২৪368909
  • ম্যারিয়ট ভালো লোকেশন পেয়েছে কিন্তু, জানালা থেকে ধাপার একটা দারুণ ভিউ পাওয়া যায়।
  • Arpan | ০৪ নভেম্বর ২০১৬ ১৭:৫১368908
  • সিমিলার এক্সপেরিয়েন্স আমাদেরও হয়েছে, তবে সেখানে খাতা দেখানো হয়নি। আমরা ঘুরপথে দেখেছিলাম, ক্লাসটিচার প্রভূত হেল্প করেছিলেন, যদিও আন-অফিশিয়ালি, কারণ ধরা পড়লে ওনার চাকরি যেত।

    আমরা কনসার্ন রেইজ করার পরে প্রিন্সিপাল বলেছিলেন ফাইনাল পরীক্ষার খাতা দেখানো হয়না, তবে আপনার অনুরোধ মেনে আমরা খাতা রিভিউ করব এবং যদি কিছু কারেক্ট করার থাকে আমরা করে নেব।

    ঐ বিষয়ের টিচার রোমান ক্যাথলিক, বলাই বাহুল্য কেন তাকে (বা তাদের) কেউ চটাতে চায়না।
  • | ০৪ নভেম্বর ২০১৬ ১৭:৪৬368907
  • অভ্যু, আমাদের পাড়ায় একটা নার্সারি আছে। তারা তাজা ফুল বিক্রি করে- তাজা মানে সত্যিকারের তাজা। ফুল এখন তাদের থেকে কিনিঃ)

    আর গোলাপে উৎসাহ হারিয়েছি,এখন মিলিয়ে মিশিয়ে নানারকম ফুল কিনি।
  • | ০৪ নভেম্বর ২০১৬ ১৭:৪৩368906
  • স্কুলের অসভ্যতা রুখতে গেলে স্পষ্ট করে বাপমাদের প্রতিবাদ জানানো দরকার। যার পোস্ট টা শেয়ার করা হয়েছে, তিনি ঠিকই করেছেন, সঙ্গে করে ব্যাকরণ বইটা নিয়ে গেলে আরো ভালো করতেন,বাংলার শিক্ষিকাকে একেবারে দেখিয়ে দিয়ে আসতে পারতেন।
  • ট্রিডিঙ্গিপিডি | ০৪ নভেম্বর ২০১৬ ১৬:২৮368905
  • তো?
  • এই | ০৪ নভেম্বর ২০১৬ ১৬:১৪368904
  • ফেবুর লেখিকা আমাদের অতি পরিচিত গুরুভাইয়ের সহ্ধর্মিণী।
  • Arpan | ০৪ নভেম্বর ২০১৬ ১৪:৩২368903
  • ধুদ্ধুর, ওয়ার্নার বাদে কোন ব্যাটসম্যানই নাই।
  • avi | ০৪ নভেম্বর ২০১৬ ১৩:৫৯368902
  • ওদিকে দক্ষিণ আফ্রিকা তো চমকে দিল। পার্থে অস্ট্রেলিয়া ১৫৮/০ থেকে ২৪৪ অল আউট। মাত্র দু রানের লিড। তাও ডেল স্টেইন চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পর।
  • d | ০৪ নভেম্বর ২০১৬ ১১:০৪368901
  • যে কোনও সমুদ্রের ধার। কোঙ্কন ধরে গোয়া পর্যন্ত যা খুশী। আর কাস প্ল্যাটো - ভ্যালী অব ফ্লাওয়ার্স না গিয়ে থাকলে এইবেলা ঘুরে এসো। এইবার ভাল বৃষ্টি হওয়ায় ভীষণ ভালো ফুল ফুটেছিল।
  • ট্রিডিঙ্গিপিডি | ০৪ নভেম্বর ২০১৬ ১০:৪৪368900
  • আপনারা গ্যাঁজান, আমি আবার পড়তে গেলুম। কদিন ধরে মাস্টার্সের সময়কার জিনিসপত্র খুঁজে বের করে পড়তে হচ্ছে। উইকেন্ডে খাটের মধ্যে বাক্স থেকে পিকেডির নোটসের খাতা বের করতে হবে।
  • পুপে | ০৪ নভেম্বর ২০১৬ ১০:৩৭368899
  • দ-দি শীতকালে দু দিনের ছোট ট্রিপ করার মত কোনো জায়গার খোঁজ থাকলে একটু বোলো। যা-ই খুঁজে পাই সবই বলে বর্ষাকাল শ্রেষ্ঠ সময় ইত্যাদি।
  • পুপে | ০৪ নভেম্বর ২০১৬ ১০:৩৪368898
  • অভ্যুদার কথাটাই তো কবে থেকে বলবো বলবো করে বলা হচ্ছে না। (সন্ধিবিচ্ছেদ)
  • ট্রিডিঙ্গিপিডি | ০৪ নভেম্বর ২০১৬ ১০:২৭368897
  • ডোনেট করলে ট্রাম্প টাওয়ারের দেওয়ালে নাম লেখা হবে ইত্যাদি। স্প্যামই হবে।
  • ট্রিডিঙ্গিপিডি | ০৪ নভেম্বর ২০১৬ ১০:২৫368896
  • আচ্ছা, আপনারা কেউ ট্রাম্পবাউর মেল পাচ্ছেন? আমি মোটামুটি রোজ পাচ্ছি।
  • avi | ০৪ নভেম্বর ২০১৬ ১০:০০368895
  • বিশ্ব ক্রিকেটে মহারাজের প্রত্যাবর্তন।
  • d | ০৪ নভেম্বর ২০১৬ ০৯:৫১368894
  • *স্ট্যাটাসের জন্য
  • d | ০৪ নভেম্বর ২০১৬ ০৯:৫০368893
  • মিলার সাথে একমত। একজন শিক্ষিকা ভুল শেখাতে চেয়েছেন বলে দাবী আর যাঁরা অভিযোগ করছেন তাঁরা শিক্ষিকার নামও জানেন না এইটে কেমন যেন। আর ছেলেটি যথেষ্ট বড়। কুচি বাচ্চা নয়।

    স্কুল তথা শিক্ষিকরা এইসব করে পার পায় কারণ জানে স্ট্যাটসের জন্যই হোক বা যাই হোক এদের দরজায়্ত মোটাসোটা ফী নিয়ে বাপ মায়েরা হাজির থাকবেন।
  • b | ০৪ নভেম্বর ২০১৬ ০৯:২১368892
  • উটি সম্ভবতঃ শীর্ষেন্দু (আবার!!!) বেশি পড়ার ফল। আমাদের বাংলা স্যার ১৫ই আগস্টের বক্তৃতায় ওনাকে কোট করে বলেছিলেন, স্বাধীনতা হল গিয়ে সু অধীনতা।
  • Abhyu | ০৪ নভেম্বর ২০১৬ ০৯:১৭368891
  • অনু + অয় = অন্বয়
    সু + অধীন = স্বধীন হবে তাহলে, স্বাধীন না!
  • Mila | ০৪ নভেম্বর ২০১৬ ০৯:১৬368890
  • স্কুলের ব্যবহার কে একদম ই সমর্থন করছিনা কিন্তু মায়ের পোস্ট (যেটা শেয়ার করেছি) তেও attitude এর সমস্যা মনে হয়েছে আমার, ভুল হতে পারি
    ছেলে বাড়িতে একজন এর নামে একটা কথা বলেছে, বাবা মা অভিযুক্তের নাম তও জিজ্ঞেস করলেননা এটাও একটু অদ্ভুত লেগেছে
    বহু পরিচিত এইরকম বিভিন্ন কর্পোরেট স্কুলে পড়ে, ইটা বন্ধুমহলে অন্তত কমন নয়
    আলোচ্য স্কুলটির অবশ্যি বাজারে বেশ বদনাম
  • Sadagopan Rabaahuta | ০৪ নভেম্বর ২০১৬ ০৯:১২368889
  • শ্চ এর এই ভায়োলেন্সের প্রচার গুলো দেখলে অসম্ভব বিরক্ত লাগে এখন। চতুর্দিকে তো রক্তপিপাসার বান ডেকেছে এমনিতেই।

    সন্ধি না জানা শিক্ষকের যোগ্যতাহীনতা নিয়ে দ্বিমত নেই অবশ্যই।
  • Abhyu | ০৪ নভেম্বর ২০১৬ ০৯:১০368888
  • বাপরে কি ভীষণ!
  • sch | ০৪ নভেম্বর ২০১৬ ০৮:৫১368887
  • @মিলা - আমাদের যখন ছোটবেলায় রুতিন দেওয়া হত স্কুলে, টীচারদের নামের সংক্ষেপসার থাকত। DG, SD, AK - আমরা ছোটো স্কুলে পড়তাম - সব দিদিদের নাম জানতাম। কিন্তু এই সব কর্পোরেট স্কুলে সেটা জানা কঠিন। তাতে কি সমস্যা বুঝলাম না
    কিন্তু ওই মালবিকা নামের আবালটিকে এক্ষুনি ঘাড় ধরে বের করে দেওয়া উচিত। যে বাংলার টিচার স্বাধীনের সন্ধি জানে না তার পৃথিবীর কোনো স্কুলে বাংলা পড়ানোর যোগ্যতা নেই।
    আর প্রিন্সিপালটির পেছনে একটা গ্রেনেড উল্টো করে গুঁজে ছটা ডালকোলাক্স গিলিয়ে দেওয়া উচিত - হাগা চাপলে গ্রেনেডের পিন টেনে বের করতে হবে .........বাকিটা ইতিহাস হয়ে যাবে
  • সিকি | ০৪ নভেম্বর ২০১৬ ০৮:৪৪368886
  • অভ্যুকে এফসি :)
  • Abhyu | ০৪ নভেম্বর ২০১৬ ০৮:৪২368885
  • সিকির জন্যে
  • Abhyu | ০৪ নভেম্বর ২০১৬ ০৮:২১368884
  • মিঠুদি আমার হলুদ গোলাপের ছবি দেখলে? তোমাদের ওখানে তো ট্রেডার জো'সের ছড়াছড়ি - দেখতে পারো - কুড়িটা গোলাপ দশ টাকা।
  • aka | ০৪ নভেম্বর ২০১৬ ০৭:৫২368883
  • খাইসে, টীচারের নামও মুখস্ত রাখতে হবে? বাপ মায়ের কি হ্যাপা।
  • Mila | ০৪ নভেম্বর ২০১৬ ০৭:১৯368882
  • এফ বি তে পেলাম, কলকাতায় আজকাল স্কুলগুলোর এই অবস্থা? এদিকে অভিভাবকরাও "দামি" স্কুলে পাঠিয়েই খুশি ? টিচারএর নাম জানার ও প্রয়োজন নেই?
    --------
    আমার ছেলে কলকাতার অন্যতম দামী স্কুল Indus Valley World School এ ক্লাস IX A র ছাত্র।
    আজ (2/11/2016) বেলা ২টো নাগাদ একটি বিষয় নিয়ে প্রিন্সিপাল ( Mr. Joseph Matthew)র সাথে কথা বলতে গিয়ে এক তিক্ত ও অসম্মানজনক অভিজ্ঞতা হোলো।

    বিষয়টি হোলো গত Half Yearly (SA 1) পরীক্ষায় "স্বাধীন" শব্দটির সন্ধিবিচ্ছেদে আমার ছেলে এবং আরও কিছু ছাত্রছাত্রী "স্ব+অধীন" লেখায় পরীক্ষক কেটে দেন....খাতা ক্লাসে দেখানোয় কি ভুল হয়েছে জানতে চায় আমার ছেলে.... subject teacher বলেন, ওটা হবে "সু+অধীন"। কিন্তু আমরা সবাই জানি স্বরসন্ধির প্রথম সূত্র হোলো " অ-কার কিংবা আ-কারের পর অ-কার কিংবা আ-কার থাকিলে উভয় মিলিয়া আ-কার হয়"।
    প্রিন্সিপাল কে বিষয়টি বিনীতভাবে জানাতেই উনি প্রথমেই অত্যন্ত অসহিষ্ণুভাবে আমার সাথে কথা বলা শুরু করলেন :
    প্রিন্সিপাল : আপনি PTM এ কেন বলেননি?
    আমি: PTMএ আসতে পারিনি।ভারতের বাইরে ছিলাম।
    আমি আর আমার husband এসে আপনাকে
    বলে গিয়েছিলাম।
    (তখন ওনার মনে পড়ল। তা সত্ত্বেও উদ্ধতভাব বজায় রেখেই বললেন)....
    প্রিন্সিপাল: আপনার ছেলে এসে আমায় খাতা দেখায়নি
    কেন?
    আমি: ছাত্র শিক্ষিকার নামে আপনার কাছে অভিযোগ
    জানাতে আসবে !!
    প্রিন্সিপাল: হ্যাঁ, নাহলে আমি এই চেয়ারে আছি কেন?
    যাকগে,এখন এসব বলে মার্ক্স বাড়বেনা।
    আমি: ১নম্বর বাড়ানোটা বিষয় নয়,ছাত্রছাত্রী তো
    confused হয়ে যাবে, কে ঠিক বা কোনটা ঠিক।
    নম্বর বাড়াতে আমি বলছিওনা। খাতাটা দেখতে
    পেলে আপনাকে বুঝিয়ে বলতে পারি।
    প্রিন্সিপাল: ( বিশ্রীভাবে) খাতাটাতা দেখানো যাবেনা।
    আমি: তাহলে একটু বাংলা
    teacher এর সাথে কথা বলি। প্লিজ ওনাকে
    একটু ডাকুন।
    প্রিন্সিপাল: teacher এর নাম কি?
    আমি: (ইতস্তত করে) তাতো জানিনা sir.
    প্রিন্সিপাল: ( রেগে গিয়ে) সে কি!! তাহলে তো আপনার সাথে কথাই বলা যায়না।
    আমি: ক্লাসটিচারের নাম জানি।এত subject র এত
    টিচারের নাম কোনো guardian ই বোধহয়
    বলতে পারবেননা।
    এরপর অনিচ্ছা এবং বিরক্তি নিয়ে উনি বাংলা টিচার (মালবিকা ম্যাডাম)কে ডেকে পাঠালেন। তিনি আসায় প্রিন্সিপাল আমার সাথে কথা বলতে বললেন। মালবিকা ম্যাডাম যথারীতি আমাকেও বোঝাতে চাইলেন সু+অধীন ই ঠিক। উনি বইএ দেখেছেন (জানিনা কোন বইএ, পাঠ্য ব্যাকরণ বইএ শব্দটিই নেই)। আমি ওনাকে সূত্রটি বলার চেষ্টা করায় প্রিন্সিপাল হাত নেড়ে আমায় থামিয়ে উক্ত টিচারকে বললেন " আর কোনো গার্ডিয়ান যখন আপনাকে কিছু বলেনি আর আপনার clarification ও দেওয়া হয়ে গেছে, you may go."
    আমি হতভম্ব হয়ে বললাম "উনি তো ভুল clarification দিচ্ছেন "। প্রিন্সিপাল ভীষণ রেগে চেয়ার ছেড়ে আমার দিকে প্রায় তেড়ে এসে বিশ্রী অঙ্গভঙ্গী করে তর্জনী তুলে কর্কশ স্বরে চিৎকার করে আমায় বললেন "You are telling lie....you leave. "
    আমার মিথ্যাচারিতা সুচারুভাবে যিনি ধরে ফেললেন তিনি ভাঙ্গা ভাঙ্গা বাংলা বলেন, বাংলা ভাষার বানান, অর্থ, ব্যাকরণ কোনোটাই বোঝেন বলে মনে হয়না।

    ১/দামী স্কুলে প্রভুত অর্থ ব্যয় করে এ কেমন শিক্ষা পাচ্ছে আমাদের সন্তানরা?

    ২/ভর্তির সময় অভিভাবকের শিক্ষাগত যোগ্যতা এবং আর্থিক সক্ষমতা ফর্মে উল্লেখ করতে হয়। সেটা কি শুধুমাত্র বিপুল অঙ্কের fee দেওয়ার ক্ষমতা পরীক্ষার উদ্দেশ্যে?

    ৩/ যে প্রিন্সিপাল গার্ডিয়ানের কথাই শুনতে চাননা,তাঁর সাথে ছাত্ররা কি করে কথা বলবে?

    ৪/ যে প্রতিষ্ঠানের হেড মহিলাদের সাথে সাধারণ কথাই ভদ্রভাবে বলতে পারেননা, তাঁর তত্ত্বাবধানে আমাদের সন্তানরা কেমন ব্যবহার করতে শিখছে?

    ৫/ পশ্চিমবঙ্গের বুকে মাতৃভাষা বাংলার এই অবহেলা ও অবমাননা কি সমর্থনযোগ্য?

    একজন বাঙালী, মা এবং অভিভাবক হিসেবে আমি উদ্বিগ্ন।

    প্রিন্সিপাল আমার সাথে যে দুর্ব্যবহার এবং অপমানজনক আচরণ করলেন, তা কি কোনো অভিভাবকেরই প্রাপ্য?

    আপনার মত কি?
    ---------
  • sch | ০৪ নভেম্বর ২০১৬ ০৭:১৪368881
  • কে বেশি আনন্দ দিল, ধর্ষিতাকে প্রশ্ন
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=27276&boxid=144252111

    "অভিযুক্ত চারজনের মধ্যে একজন আবার স্থানীয় সিপিএম নেতা৷ বড়াক্কানচেরির কাউন্সিলর জয়নাথন ছিলেন নাটের গুরু"

    পলিটিশিয়ানদের সব এক জাতীয় বললে এখানের অনেকের ধাঁট দাউদাউ করে জ্বলে। এরা আবার কমিউনিস্ট!!! থুঃ
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত