এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | ২৮ অক্টোবর ২০১৬ ০০:৩৬368431
  • গাঙ্গু৯
  • aranya | ২৮ অক্টোবর ২০১৬ ০০:৩৪368429
  • রূপা-দি কে?
  • rabaahuta | ২৮ অক্টোবর ২০১৬ ০০:২৬368428
  • হুঁ, সুকন্যারা গতবার যেভাবে প্রত্যক্ষ চেনাশোনা ছাড়া প্ল্যান ছাড়া বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে গঞ্জে ঘুরে এসেছে, সেভাবে অন্তত আমাদের গোবলয়ের গ্রামে ঘোরাঘুরি করতে একটু চাপ হবে।
  • pi | ২৮ অক্টোবর ২০১৬ ০০:১৭368427
  • ওদিকে দেখলাম মনে হচ্ছে এক ঝলক, বাংলাদেশ জেন্ডার ডিসপ্যারিটি কমানোয় এশিয়া বা সাউথ এশিয়ায় সবচে এগিয়ে। বাংলাদেশ স্বাস্থ্যের ক্ষেত্রে হুহা এগোচ্ছে, তার প্রমাণ খাতায় কলমে ইন্ডিকেটরে ও নানা ইন্টারকশনজনে পেয়েছি। লিঙ্গবৈষম্যও কমিয়ে ফেলছে, এই খবর আশাতীতভাবে ভাল।
    আজ রূপাদি নাকি বলেছেন শুনলাম, বাংলাদেশে হিন্দু নির্যাতন হয়না সেভাবে। যেভাবে বলা হয় অন্ততঃ। ওদিকে বাংলাদেশের যেকজন ডাক্তার বিজ্ঞানীদের সাথে আলাপ হল, তাঁরা বারবার বললেন, দেশের অবস্থা সেরকম মৌলবাদগ্রস্ত নয়, যেভাবে প্রোজেক্টেড হচ্ছে। গুলশন প্রসংগে বললেন, আপনাদের ওখানে ২৬/১১ হয়নি ? এর মানে দেশে এরকম ভাবনা ছেয়ে গেছে, বিদেশীদের জন্য, হিন্দুদের জন্য নিরাপদ নয়, এমন মোটেই নয়। বারবার আসতে বললেন।
    এই গুলশনের জন্য মিটিং বাংলাদেশ থেকে সরিয়ে বালিতে হল, তাই নিয়েও দুঃখ করছিলেন, বলছিলেন, এই প্যানিকের দরকার ছিলনা।
    যাহোক, অনেক নেমন্তন্ন জুটেছে, চলেই যাবো খন ঃ)

    ওদিকে, এই মিটিং এ যে গেলাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সব দেশের স্বাস্থ্য নিয়ে লিডার বা মূল কারিগর দেখি মহিলারা। বাংলাদেশের থেকে মহিলা কেউ আসেননি, কিন্তু সবের মাথায় যিনি বসে, তিনি শুনলাম এক মহিলা ডাক্তার ঃ)
    এঁরা সব কী যে ভাল কাজ করছেন ! বিশেষ করে মালয়েশিয়ার তো কথাই নেই।
    কিন্তু মজাটা হল, বেশিরভাগ আবার হিজাবও পরেন। মজা বললাম বটে, কিন্তু এই জায়গায় বেশ ঘেঁটে যাই। লোকজন বলে এটা চাপানো। সরাসরি, বা সফটলি। ওদিকে ঐ মহিলাদের যেরকম দাপুটে আর স্বাধীনচেতা মনে হল, তাতে ক'রে অন্যদের চাপানো সিদ্ধান্ত নিজেদের অমতে বাধ্য হয়ে মেনে নেবেন, এও মেনে নিতে চাপ হচ্ছিল। জানিনা, কখনো আরো কথা হলে বুঝবো হয়তো।
    কিন্তু আমাদের কাছে মুসলিম মেয়েদের দশা, ইসলামিক দেশের দশা, সেখানে মেয়েদের অবস্থান নিয়ে যেরকম একটা হতাশাজনক ছবি আসে কিম্বা তুলে ধরা হয়, বাস্তব বোধহয় তার থেকে কিছু আলাদাই।।
  • Arpan | ২৮ অক্টোবর ২০১৬ ০০:০১368426
  • এদের নিয়ে মুস্তাফা সিরাজের একটা উপন্যাস আছে।
  • aranya | ২৭ অক্টোবর ২০১৬ ২৩:০২368424
  • ডন-এর সমকক্ষ কোন কাগজ ভারতে নেই। কিন্তু মুশকিল হল, সময় সীমিত, আর ভারতের কাগজ কিছু তো পড়তে হবে, আম্রিগান মিডিয়াতেও চোখ বোলাতে হবে, কত আর পড়বে?
  • ঈশান | ২৭ অক্টোবর ২০১৬ ২২:২৭368423
  • সিকি মেলবাক্সো ঠিক করে দিয়েছি।

    ওদিকে ডন তো আমি পড়িনা। ভুল করি নাকি?
  • aranya | ২৭ অক্টোবর ২০১৬ ২২:২২368422
  • সে তো বটেই, ডন (কাগজ) না থাকলে আর ডন (সকাল) হয় কী করে
  • Rit | ২৭ অক্টোবর ২০১৬ ২২:০৫368421
  • এনার সেন্স অব হিউমার অতুলনীয়।
    আর ডন নিয়ে আর কি বলব? প্রতিদিন ডন দেখে সকাল হয়।
  • aranya | ২৭ অক্টোবর ২০১৬ ২২:০২368420
  • 'ভদ্রলোকটার ' - এই শব্দটাও মজার হয়েছে :-)
  • aranya | ২৭ অক্টোবর ২০১৬ ২১:৫১368419
  • ডন-এ বেশ ভাল লেখাপত্তর বেরোয়
  • ট্রিডিঙ্গিপিডি | ২৭ অক্টোবর ২০১৬ ১৬:০৬368417
  • না না, ইন জেনারেল।
  • সিকি | ২৭ অক্টোবর ২০১৬ ১৬:০৩368416
  • এই খেয়েছে - ল্যাম্পোর্টের ব্লগটা কি আমায় বল্লে?
  • ট্রিডিঙ্গিপিডি | ২৭ অক্টোবর ২০১৬ ১৪:৩৭368414
  • হুঁ, মূষলপর্ব চলছে। বেহেনজীর পোয়াবারো।

    বাই দ্য ওয়ে - ল্যাম্পোর্টের একটা ব্লগ আছে জানো? সেখানে ওর প্রায় সব পেপারের লিস্টি আছে, আর কেন লিখেছিলো/কী বৃত্তান্ত - সব নোটস আছে। হেব্বি।
  • সিকি | ২৭ অক্টোবর ২০১৬ ১৪:১৮368413
  • ইদিকে টাটা-মিস্ত্রির যুদ্ধের চোটে উত্তরপ্রদেশে যদুবংশে যে এতবড় যুদ্ধটা চলছে, সেটা ফ্রন্টপেজ থেকে মোটামুটি হাওয়া হয়ে গেছে। কর্পোরেটের কী মহিমা!
  • Mahi | ২৭ অক্টোবর ২০১৬ ১৩:৫০368412
  • দূর মাদার্সদের
  • ট্রিডিঙ্গিপিডি | ২৭ অক্টোবর ২০১৬ ১৩:৩৫368411
  • আর নিজে কোনোদিকেই সময় দিতে পারছি না বলে ফ্রাস্টু খাচ্ছি।
  • ট্রিডিঙ্গিপিডি | ২৭ অক্টোবর ২০১৬ ১৩:৩৩368410
  • না, তবে রিনিউড প্যাশনটা নতুন। মানে বেশ কিছুদিন পর এরকম উঠেপড়ে লাগতে দেখছি (বলে মনে হচ্ছে)।
  • h | ২৭ অক্টোবর ২০১৬ ১৩:৩১368409
  • আরে বাবা আমার কোন কাজ নেই, তুমি তো ভুলেই গেছো তোমার বানানো টেকনোলোজি এখন সব কাজ করে দিচ্ছে আমাদের ঃ-)))) তবে তোমার কোডে বাগ আছে, তাই মাইনেটা আমরা পাচ্ছি ঃ-)))
    সম্পূর্ণ বালের মত কথা বলো না মাঝে মাঝে, আমার ইনটারেস্ট কি তোমার কাচে নতুন নাকি ??
  • ট্রিডিঙ্গিপিডি | ২৭ অক্টোবর ২০১৬ ১২:৩৩368408
  • বাপরে, কী গ্রাম্ভারী!
  • আদার ব্যাপারী | ২৭ অক্টোবর ২০১৬ ১২:২৮368407
  • "মিস্ত্রীদার মত নালিশ জানানো গোছের " - মিস্ত্রিদা প্রধানমন্ত্রীকে কিভাবে কতটুকু নালিশ জানিয়েছেন তা প্রকাশ্যে এসেছে নাকি ? ! এসব লেভেলে পর্দার আড়ালে কতরকম যোগাযোগ চলে, কে ভোল পাল্টায় তার কতটুকুই বা সামনে আসে ! মিডিয়াতে বিগশটস দের নিয়ে স্পেকুলেশনের ওপর চর্চা অবশ্য চায়ের আড্ডার মুখরোচক টপিক কিন্তু তাকে গুরুত্ব না দেওয়াই ভালো।
    যাইহোক চেয়ারম্যানবাবু গ্রূপ কোম্পানির সিইও দের ডেকে বলে দিয়েছেন যাও সবে নিজ নিজ কাজে
  • ট্রিডিঙ্গিপিডি | ২৭ অক্টোবর ২০১৬ ১২:১৪368406
  • সম্পাদনার মান ইঃ নিয়ে আলোচনা নিঃসন্দেহে মহৎ কাজ। কিন্তু আমি সত্যিই হনুর রোজকার রুটিন নিয়ে উৎসুক। মানে হনুর এক দিনে কত ঘন্টা থাকে যে অফিস টফিস সামলে সময় পায়?
  • ট্রিডিঙ্গিপিডি | ২৭ অক্টোবর ২০১৬ ১১:৫২368405
  • ওঃ, এটুকু। আমি ভাবলুম কী না কী - মানে মিস্ত্রীদার মত নালিশ জানানো গোছের কিছু কিনা।
  • Rit | ২৭ অক্টোবর ২০১৬ ১১:৪৪368403
  • ধিঙ্গিপদ দা,
    হুম।
  • ট্রিডিঙ্গিপিডি | ২৭ অক্টোবর ২০১৬ ১১:১৮368402
  • কিছু গানের লিস্ট দেবে যেগুলোতে গীটার-বেজড প্রিলুড আছে (উদাঃ ডায়মন্ডস অ্যান্ড রাস্ট)?
  • de | ২৭ অক্টোবর ২০১৬ ১১:১৬368401
  • পণ চাওয়ার সাথে দেওয়াটাকেও ইকোয়ালি অপরাধ হিসেবে ট্রিট করা হোক। যেসব বাবা-মা পণ দিয়ে বিয়ে দেন, তাদেরো শাস্তির দাবী তোলা হোক। সেই টাকায় তাঁরা মেয়েদের নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করুন। কেউ পণ দেবে না ডিসাইড করলে পণ পাওয়াও যাবে না!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত