এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ট্রিডিঙ্গিপিডি | ২৪ অক্টোবর ২০১৬ ২১:৩৪368340
  • অ্যান্ড্রয়েডের জন্যে বাংলা কীবোর্ড কী?
  • Abhyu | ২৪ অক্টোবর ২০১৬ ২০:২৫368339
  • বিপের কমেন কই, ওটা বিপের প্রবন্ধ রিসাইল্কড
  • h | ২৪ অক্টোবর ২০১৬ ১৯:২৫368338
  • দুটো টই ই সম্পূর্ণ ভোগে গেল, কেউ প্রবন্ধটা বা বিপর ফ্যালাসি ওয়ালা কিন্তু সিনসিয়ার কমেন্ট টা বা কৌশিক দত্তর গল্পটা পড়ে দেখবে না। দুঃখজনক ব্যাপার।
  • h | ২৪ অক্টোবর ২০১৬ ১৯:২০368337
  • কৌশিক দত্তের গল্পের টই তে আর জিন্না টই তে বিচিত্র কমেন্ট পড়েছে মাইরি ঃ-))))))
  • sm | ২৪ অক্টোবর ২০১৬ ১৮:৪৭368336
  • আবার কোম্পানি বেশি করে ডুব বে।
  • সিকি | ২৪ অক্টোবর ২০১৬ ১৮:০৫368335
  • সাইরাস মিস্ত্রিকে সরানো হল। টাটা সন্সের আপাতকালীন চেয়ারম্যান আবার রতন টাটা।
  • ট্রিডিঙ্গিপিডি | ২৪ অক্টোবর ২০১৬ ১৬:৩৩368334
  • ফোন এসে গেলো। যথারীতি স্ক্রীনগার্ডে ছড়িয়েছি, কোণের দিকে ঠিক হয়নিঃ-(
  • cb | ২৪ অক্টোবর ২০১৬ ১২:৫৩368333
  • তবে ম্যান অফ দা ম্যাচ হল গিয়ে ডিআরএস :)

    ২৫ টা রিভিউ ম্যাচে, হায়েস্ট এখনো পর্যন্ত কোন টেস্টে
  • Bhagidaar | ২৪ অক্টোবর ২০১৬ ১২:১১368332
  • বাঘের বাচ্ছার মত খেলে হেরেছে! সাবাশ!

    আর কার্লিং যদি অলিম্পিক স্পোর্ট হতে পারে তো কবাড্ডির কি দোষ?
  • b | ২৪ অক্টোবর ২০১৬ ১০:২৮368331
  • যাঃ বাংলাদেশ হেরে গ্যালো।
  • b | ২৪ অক্টোবর ২০১৬ ০৭:১৭368330
  • আয়ার্ল্যান্ডে গেলিক গেম (হার্লিং, আইরিশ ফুটবল ইঃ) হয়, লোকজন হুলিয়ে দেখতে যায় আর খেলার শেষে ফাটা কপাল, কালশিটে পড়া চোখ ইত্যাদি নিয়ে ফেরে। আর আমরা কবাডি নিয়ে হাসি ঠাট্টা করি, কারণ সায়েবরা খেলে না তো।
  • Du | ২৪ অক্টোবর ২০১৬ ০৫:৫১368329
  • থ্যাংকু পাই টুকে নিচ্ছি
  • pi | ২৩ অক্টোবর ২০১৬ ২২:১০368328
  • অনুরাগ কাশ্যপ বেশ অভিনয় করেন তো !
  • ট্রিডিঙ্গিপিডি | ২৩ অক্টোবর ২০১৬ ২০:১৩368327
  • আজকে ক্লাবে এক ভদ্রলোক এসেছিলেন - স্বপনদা - ফটোগ্রাফি সার্কিটে বেশ নামকরা (আমাদের বিভিন্ন সালোনে জাজিং করেন)। ম্যাক্রো ফটোগ্রাফি, বিশেষ করে পোকার ছবি তোলার জন্যে এত রকম ইনোভেটিভ জিনিস বানিয়েছেন, ভাবা যায় না। ফটোগ্রাফি, আর আলোর ওপর প্রভূত জ্ঞান না থাকলে ও সম্ভব নয়। ধৈর্য ধরে ডিজাইন করে, নানা এক্সপেরিমেন্ট করে, কম খরচের মেটিরিয়াল দিয়ে হাতে করে ওসব বানানো - দেখে পুরো তাজ্জব হয়ে গেছি।
  • Abhyu | ২৩ অক্টোবর ২০১৬ ১৯:৪১368326
  • pi | ২৩ অক্টোবর ২০১৬ ১৬:০৫368325
  • দুদি,

    গুরুচণ্ডালির সব বই থাকছে কলেজ স্ট্রীটে উবুদশের ঘরে, ২৯/৩ শ্রী গোপাল মল্লিক লেন ( কোলকাতা কর্পোরেশনের গলি, যোগাযোগঃ সুমন্ত্র বিশ্বাস ঃ ৯১৪৩৭৮৬১৩৪)

    এছাড়াও থাকছে কলেজস্ট্রীটে ধ্যানবিন্দু দেজ দে বুক স্টোর বইচিত্র অভিযান ক্যাম্প উবুদশ, উল্টোডাঙ্গায় সুনীলদা, রাসবিহারীতে প্রোগ্রেসিভে কল্যাণদার কাছে পাওয়া যাবে।
    চলে আসার কথা যাদবপুর, শিলিগুড়ি সহ আরো কিছু জায়গায়।
    এখানে না পেলে আমাদের একটু জানান।

    আর rubanshop এ অনলাইন অর্ডার করলে পাওয়া তো যাবেই।
  • ট্রিডিঙ্গিপিডি | ২৩ অক্টোবর ২০১৬ ১৩:০৬368324
  • স্পেক্টার না পিঙ্ক?
  • Ekak | ২৩ অক্টোবর ২০১৬ ১৩:০৫368323
  • সত্যপীরের পাঁচালি পড়ো। বাদাবনের ঠাউর দেওতা নিয়ে কত বইপত্তর।
  • Robu | ২৩ অক্টোবর ২০১৬ ১২:৫৪368322
  • আচ্ছা, সত্যনারায়ণ পুজো, সত্যপীর আর হিন্দু ঘরে শিন্নির আবির্ভাব নিয়ে জানতে চাই।
  • Robu | ২৩ অক্টোবর ২০১৬ ১০:৪৪368321
  • আজকে একটা ভারতবর্ষের ক্রিকেটখেলার নজরটান দেখলাম। হেরে গেল। কিন্তু আমি অনেক প্লেয়ারকে চিনতে পারলাম না। খেলাটা বেশ টানছিল যদিও।
    এখন ট্রাভেলএক্ষপি দেখছি।
  • | ২৩ অক্টোবর ২০১৬ ০৯:৫১368320
  • অভ্যু, ঘুমোতে যাবার আগে ফুলগুলোকে ফুলদানি সহ ফ্রিজে ভরে রাখতে পারো, সকালে আবার বের করে দিও। গোলাপ ফুল ঠান্ডাজল আর ঠান্ডা জায়গা খুব পছন্দ করেঃ)

    ইয়ার্কি না, এখানে ফ্লোরিস্ট সবসময় তাই বলে।
  • Abhyu | ২৩ অক্টোবর ২০১৬ ০৮:৫৭368319
  • কুমুদি আজকে গোলাপ ফুলগুলোকে একটা অ্যাসপিরিন দিয়েছি।
  • h | ২৩ অক্টোবর ২০১৬ ০৮:৩৪368318
  • এখানেই যাদের সঙ্গে বা এখানকার যাদের সঙ্গে মেল ফোঙ্গ ইত্যাদি তে যোগাযোগ আছে তাদের আ।ই ফেসবুক থেকে বাদ দিয়েছি। আর রিডান্ডেন্সি পারি না। তাছাড়া ওখানে অমার লিস্টে এখন অসন্খ্য মাসি জেঠু বৃদ্ধ দাদা রা আছে তারা এমন সব বিষয়ে দীর্ঘ আলোচনা করছে কারো না জানলেই ভালোঃ-)
  • avi | ২৩ অক্টোবর ২০১৬ ০৭:৩৭368316
  • কবাডি বিশ্বকাপ কারা কারা খেলে? এশিয়াডে এতে সোনা পেত আগে, এখন কি ওখানে হয়? ছোটবেলায় দু-একটা জিকে বইতে কবাডি ভারতের জাতীয় খেলা পড়েছি, অবিশ্যি সব খেলাই জাতীয় খেলা বলে কোথাও না কোথাও পড়েছি।
  • Rit | ২৩ অক্টোবর ২০১৬ ০৭:১৩368315
  • কবাড্ডি বিশ্বকাপে ভারত জয়ী। মানে ২০০৪ এ শুরু হয়ে দুটো ফরম্যাটে মোট ৮ বার এই বিশ্বকাপ হয়েছে। ৮ বারই ভারতে হয়েছে। আর ৮ বারই ভারতই জিতেছে।

    এর পর পিট্টু বিশ্বকাপ হোক। ঃ)
  • pi | ২৩ অক্টোবর ২০১৬ ০৩:০৩368314
  • চটি সিরিজের টইতে ডিটেল্স আছে দুদি। না পেলে পরে ফিরে দিয়ে দিচ্ছি।
  • ছোটোলোক | ২৩ অক্টোবর ২০১৬ ০০:৫৬368313
  • ছোটোদের ছবি দুর্দান্ত সিনেমা। বারবার দেখি।
  • Du | ২২ অক্টোবর ২০১৬ ২০:৫৯368312
  • যতবার রানী ক্ষমা 'করেন' ততবার মনে হয় আর একবার নির্দোষ মানুষদের অপমান করা হল। ক্ষমা চাইতে কি হয়?
  • Du | ২২ অক্টোবর ২০১৬ ২০:৫৭368311
  • গুরুচন্ডালির বই এমনি কলকাতায় কোথায় পাওয়া যায় বইমেলা বাদ দিয়ে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত