এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ট্রিডিঙ্গিপিডি | ২১ অক্টোবর ২০১৬ ০৯:৫৬368280
  • ভালো কাজ করেছে।
  • d | ২১ অক্টোবর ২০১৬ ০৯:৪৮368279
  • আচ্ছা শোনেন, আমাদের আপিসের ইনোভেশান ল্যাব একখান চমৎকার কাজ করেছে। সেই ন্যক্কারজনক ১৬ই ডিসেম্বরের পরে যখন গোটা দিল্লী উত্তাল সেইসময় নয়ডার কয়েকটা ছেলেমেয়ে মিলে প্রথমে 'ফাইট ব্যাক' নামে একটা অ্যাপ বানায়। অ্যাপটা ওরা প্লে স্টোরে তোলে বোধহয় ২০ না ২১ তারিখ নাগাদ। প্রথমে গরীবের প্ল্যাটফর্ম অ্যান্ড্রয়েডের জন্য ছিল পরে অবশ্য জমিদারী আইওএস আর উইন্ডোস-এর জন্যও হয়। আইডিয়া হল অ্যাপটা ইনভোক করলে এক কল সেন্টারে কল যাবে, তারা জিপিএস থেকে পোজিশান দেখে নিয়ারেস্ট পুলিশ কেন্দ্রে অ্যালার্ট পাঠাবে আর ঐ মোবাইলে কল করবে। তারা দুবার কল করবে, যদি কেউ না ধরে বা ফোন স্যুইচড অফ বা সার্ভিস নট অ্যাভেইলেবল আসে তাহলে তৎক্ষণাৎ ঐ পুর্বোক্ত পুলিশ স্টেশানকে ইনফর্ম করে যেতে বলবে আর সঙ্গে সঙ্গে নিয়ারেস্ট হাসপাতাল বা অ্যাম্বুলান্স সার্ভিসকেও।

    তো, এই ব্যপারটা বিভিন্ন স্তরে পালিশ হতে হতে এখন মোবাইলে সিঙ্গল টাচেই অ্যাপটা ইনভোক করা যাচ্ছে (এখনও আমি নিজে টেস্ট করে দেখিনি)। তো, এইবারে যে দারুণ কাজটার কথা বলছিলাম সেটা হল এরা ইনোভেশান ল্যাবে ছোট ছোট লকেট চাবির রিং এইসব বানিয়েছে যাতে একবার জোরে চাপ দিলেই আগে বলা সব জিনিষগুলো হতে থাকবে। লকেট চাবির রিং ইত্যাদির মধ্যে জিপিএস ট্র্যাকার ভরে দিয়েছে। এতে করে লোকের কাছে স্মার্টপোহোন না থাকলেও চলবে। যে কোনও একটা মোবাইল, যেটা ব্যবহার করে সেটার নাম্বার রেজিস্টার করিয়ে রাখলেই ওটায় চাপ দিয়ে ইনভোক করলে কলসেন্টার থেকে রেজিস্টার্ড নাম্বারে কল যাবে।

    তো, এইটা একটা দারুণ ব্যপার। এইটা যদি এইসব ছোট ছোট জিনিষপত্র কিনে নিয়ে বিভিন্ন এলাকায় স্কুলে স্কুলে মেয়েদের মধ্যে বিলি করে ব্যবহারপদ্ধতি দেখিয়ে দেওয়া যায় তো বেশ দারুণ একটা ব্যপার হয়।

    আসল চ্যালেঞ্জ হল পুলিশকে দিয়ে তার কাজ করানো। অ্যালার্ট পেলেই পুলিশ নড়েচড়ে দৌড়াবে এমনটা তো নয়। এইটা কীভাবে নিশ্চিত করা যায় জানিনা।
  • Abhyu | ২১ অক্টোবর ২০১৬ ০৯:৩২368278
  • অমিত বাবু আমাকে মেল করতে পারেন amandal অ্যাট stat.uga.eduতে। ঠিক এই সিচুয়েশনের অশীতিপর এক ভদ্রমহিলা নরেন্দ্রপুরের কাছে এক বৃদ্ধাশ্রমে আনন্দে আছেন।
  • ট্রিডিঙ্গিপিডি | ২১ অক্টোবর ২০১৬ ০৯:৩১368277
  • মামী - কাউকে ভুজুং দিতে হলে বোলো।
  • Du | ২১ অক্টোবর ২০১৬ ০৯:২৩368276
  • মিঠু ঃ)))))))
  • avi | ২১ অক্টোবর ২০১৬ ০৮:৩১368275
  • কালীপুজোর চাঁদা চাইতে এয়েছিল। গম্ভীরভাবে জানালাম আমরা পারিবারিক ভাবে বৈষ্ণব, শাক্তদের পুজোয় সাহায্য করি না। জনতা এট্টু ভোম্বল হয়ে থেকে সরি সরি বলে চলে গেল।
  • cb | ২১ অক্টোবর ২০১৬ ০৭:৫৪368274
  • অমিত বাবু, আমি একটু খোঁজ নিয়ে জানাবো আপনাকে
  • | ২১ অক্টোবর ২০১৬ ০৭:৫২368273
  • কদিন আগে এক বন্ধুকে বলছিলাম, ছেলেটা বড় হয়ে গেলো, এখন মনে হয়,আরেকটা ছোট ভাইবোন থাকলে ভালো হত। পরে বুঝলাম উনি নিজের ঘরে বসে বই পড়ার নামে সবই শুনছিলেন, বিকেলে কোথায় যেন একটা যাচ্ছি,আমাকে বল্লো, আমার কিন্তু মত নেই। আমি আকাশ থেকে পড়েছি, কিসে মত নেই। উত্তর এলো, আরেক টা ভাইবোনে। তুমি তো বলছে, আমার কোনও মতামত থাকলে যেন স্পষ্ট করে বলি!
  • aranya | ২১ অক্টোবর ২০১৬ ০৭:৪৪368272
  • বাচ্চাগুলো সব খুব মজার :-)
  • | ২১ অক্টোবর ২০১৬ ০৭:৪৩368271
  • আমার অবশ্য নাতি-নাতনী নিয়ে কোনও চিন্তা নেই। ছেলে ২৩-২৪ র পরেই বিয়ে করে নেবে। দু টো অন্তত ছেলে মে হবেঃ)
  • | ২১ অক্টোবর ২০১৬ ০৭:৪২368270
  • এক বন্ধুর ছেলের মন্তব্য ভুলতে পারি না। সে হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলাপমেন্টের ক্লাশ করে খুব বিরক্ত হয়ে বাড়িতে মেজাজ ইত্যাদি দেখাচ্ছিলো। তার বাবা অনেক জেরা করে যা জানতে পারেন, তা হলো...রিয়েলি ডিজগাস্টিং, দে ওয়ার টকিং অ্যাবাউট অল কাইন্ড অফ লোমস অ্যান্ড আদার স্টাফঃ)
    তিনিই এখন এক গ্রেড টপকে রোজ টেরি বাগিয়ে স্কুলে যাচ্ছেন!
  • Du | ২১ অক্টোবর ২০১৬ ০৭:৩৮368269
  • হাই স্কুলে যাক আকা, জীবন সম্বন্ধে দৃষ্টিভঙ্গী পালটে যাবে ঃ)))
  • aka | ২১ অক্টোবর ২০১৬ ০৭:১৯368268
  • ম, ঃ)

    সাম্পান ইদানিং ঘোষণা করেছে সে কোন বিয়ে, রিলেশনশিপ ইত্যাদির মধ্যে যাবে না। আমরা যখন বললাম আমাদের তো নাতি/নাতনী চাই, বলল, তাহলে ইউ বেটার কাউন্ট অন গাম্পু।

    ওদের এখন রিয়েল ক্লাস হচ্ছে। সে নাকি মানব মানবীর সম্পর্ক।
  • amit | ২১ অক্টোবর ২০১৬ ০৬:৩৩368267
  • গুরুজনদের অনুরোধ যদি একটা ব্যক্তিগত ব্যাপারে কেও সাহায্য করতে পারেন, মানে যারা কলকাতায় আছেন বা ভালো জানাশোনা আছে।

    আমার এক বৃদ্ধ আত্মীয়া সম্পর্ক এখন একেবারে এক হয়ে পড়েছেন, ছেলে আর মেয়ে দুজনেই বিদেশে। তিনি এক -দু বছরে একবার যান, কিন্তু কয়েক মাস পরে ফিরে আসেন ভালো লাগে না বলে। ওনার ছেলে আমার সাথেই কাজ করে বলে জানি, সে মাকে এখানেই রাখতে চায়, এখন পার্মানেন্ট ভিসার খুব ঝামেলা হলেও, কিন্তু তিনি থাকতে চান না কোনো সঙ্গী, বন্ধু বান্ধব নেই বলে। এদিকে বয়স 75+, যেসব রোগ ধরে সেসব-ই আছে। সে রকম আত্মীয় স্বজন ও কলকাতায় কাছে কাছির মধ্যে নেই।

    নর্থ কলকাতার দিকে, কোনো ভালো ব্রদ্ধাশ্রম এর খোঁজ কেও দিতে পারবেন ? খুব দামি, লুক্সউরী কিছু না, একটু ভালো মানের থাকা খাওয়া, ভালো জায়গা আর একটু খোলামেলা পরিবেশ হলে ভালো হয়।
  • | ২১ অক্টোবর ২০১৬ ০৬:২৬368266
  • আজ ঘোতনের স্কুলে পেরেন্ট-টিচার মিটিং ছিলো। এক মাঝবয়্সী সায়েন্স টিচার খুব গম্ভীর ভাবে জানালেন, এখন ছেলেদের একটু তাড়াতাড়ি ক্লাশ টেষ্ট শেষ করে জমা দিয়ে দিতে বলছি- আসলে খিদে পায়, লকারে যেতে ইচ্ছে করে,পাশে কোন নতুন মেয়ে এসে বসছে, স্ন্যাপচ্যাটে কোনটা পাঠাবো -কত সমস্যা!।টেষ্ট তো সময় মত শেষ করতে হবে! আমার ছানাবড়া চোখের সামনে পাশের চেয়ার থেকে ছেলে দেখলাম, ইউ আর সো অ্যানোয়িং বলে চোখ-মুখের ভঙ্গী পালটে ফেলছে,টিচার মুচকি হেসে যাস্ট কিডিং বলে আরো কিছু রঙ্গ তামাশা করে নিলেন,ঘোতনও তাতে যোগ দিলো।
    আমার চোখের সামনে নাগিনী, অনিতাদি, প্রীতিদির ভেসে উঠলোঃ(
  • | ২১ অক্টোবর ২০১৬ ০৬:০৩368265
  • দু,আমি প্রিয়াদির এই কালিমালিপ্ত চরিত্র, গৌরীদির ঐ অতিনাটকীয়তা সইতে পাল্লাম না- ধপ করে গড়িয়ে উল্টোদিকেই নেমে পড়লামঃ)
  • Arpan | ২১ অক্টোবর ২০১৬ ০৪:১৬368264
  • দুদি, তোমার ছেলে গাড়ি চালাচ্ছে! সময় কী তাড়াতাড়ি বয়ে যায়।

    ঘড়িতে প্রায় মধ্যরাত্র, সাহেব কলিগদের সাথে প্রচুর মদ্যপান করে বাড়ি ফেরার টিউব ধরেছি। রুমমেট জেগে থাকলে হয়।
  • ঈশান | ২১ অক্টোবর ২০১৬ ০১:০১368263
  • ওদিকে আআপের জন্য দুঃখ হয়। কিন্তু এই ট্রাম্পের ভরা মরশুমে সে দুঃখ করারও অবকাশ পাইনে। হায়।
  • Du | ২১ অক্টোবর ২০১৬ ০০:৪৫368262
  • প্পন, ছেলে রাইট টার্ন জোরে নিলে (মানে উল্টোদিকের লেনে খানিক ঢুকে পড়লে) ওকে সল্লেকের কথা মনে করাই। যেখানে এমনিতেও গাড়িরা গলি রাস্তার যেধার দিয়ে ইচ্ছে যায় ঃ)
  • Du | ২১ অক্টোবর ২০১৬ ০০:৪১368261
  • নির্বাসিত দেখলাম।
  • Du | ২০ অক্টোবর ২০১৬ ২৩:৩৯368260
  • মিঠু আমি টিলার ওপরটায় ওঠার পরে শুরু করেছিলাম গড়গড়িয়ে দেখে ফেললাম ঃ)
  • গোপাল | ২০ অক্টোবর ২০১৬ ২৩:১৯368259
  • আমি ভাবছি কদিন গোপাল নামে লিখবো। চমৎকার নাম।
  • সিকি | ২০ অক্টোবর ২০১৬ ২২:৫৮368258
  • কী অপরিসীম নির্লজ্জ লোকটা!
  • হাড়িতুরাস্তেতাকা | ২০ অক্টোবর ২০১৬ ২২:৩১368257
  • এখনো করছেন? জগদীশ কুমার ল্যাঙোট পরে এসেছিলেন, তাই পরেই আছেন।
  • সিকি | ২০ অক্টোবর ২০১৬ ২২:১৪368256
  • অত্যন্ত বাজেভাবে হ্যান্ডল করা হচ্ছে কেসটা। জেএনইউয়ের ভিসি ক্রমশ ফুলচাড্ডি রূপ উন্মোচন করছেন।

    কাল দুপুর দুটোয় হোম মিনিস্ট্রির সামনে অবস্থান বিক্ষোভ করা হবে জেএনইউএসইউয়ের তরফে। মানে সাউথ ব্লক। ঝামেলার আশঙ্কা আছে।
  • Atoz | ২০ অক্টোবর ২০১৬ ২২:০৬368255
  • বববাবুকে পাওয়া গেল?
  • pi | ২০ অক্টোবর ২০১৬ ২১:৪০368254
  • আরে সিকি, এই ঘটনার কথাই সেদিন বলেছিলাম। সেদিন তার একটু আগেই জে এন উ তে উমর খালিদের কাছে শুনলাম। ঐ হস্টেলের মধ্যে মুসলিম্স আর টেররিস্ট লিখে দেও টেওয়াও। ছেলেটির বাড়ির লোকজনও এসেছিলেন। কী অবস্থা ভাবা যায়না। অন্যান্য জায়গায় আর বানরসেনারা খুচরো গুণ্ডামি করে, তেমন কল্কে পায়না, কিন্তু গোবলয়ের অন্যত্র কী ভাবতে ভয় করে। জে এন উ র মত জায়গাতেও যেরকম অবস্থা ! মানে গুণ্ডারাজ পুরো। এবং অথরিটির পৃষ্ঠপোষকতায়। যেটা আরো ভয়ঙ্কর।
    ওদিকে অথরিটি একের পর এক নিষেধাজ্ঞা বসানোর পরিকল্পনা করছে, অমুক জায়গায় পোস্টার লাগানো যাবেনা, তমুক জায়গায় প্রতিবাদ করা যাবেনা, কিছু করলেই নোটিস।
    তবে তার মধ্যেও জে এন উ র চারদিকের ছড়ানো পোস্টারগুলো দেখে ভাল লাগল।
  • Arpan | ২০ অক্টোবর ২০১৬ ২১:১৬368253
  • পান্ডিয়া ভালো খেলছে তো, হেই লিগ্যা হাসতাসেন।
  • অভি | ২০ অক্টোবর ২০১৬ ২০:৫১368252
  • অমিত শাহ স্যর ফিরোজ শাহ কোটলায় অনুরাগ ঠাকুরের পাশে বসে ভারতবর্ষ আর কিউয়িদের লড়াই দেখছেন। মুখে চওড়া হাসি, অনুরাগের মধ্যেও তার ছোঁয়া লেগেছে। ওদিকে জয়ের পাল্লা কিন্তু কিউয়িদের দিকে।
  • aka | ২০ অক্টোবর ২০১৬ ১৯:৫৭368251
  • মনে লিচ্ছে ফেক। গার্ডিয়ান নয় theguard1an> আই নয় ১।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত